এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ২০১২ লন্ডন অলিম্পিক

    S
    অন্যান্য | ১১ জুলাই ২০১২ | ২৪৩৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ০১ আগস্ট ২০১২ ১০:২৭567905
  • কালকে মেয়েদের সিঙ্গল্সের টিটির সেমিফাইনাল খেলাটা হেব্বি হয়েছে। এত ভাল খেলা আগে কখনো দেখিনি। চীনের এক্জনের সঙ্গে সিঙ্গাপুরের একজনের। ব্যাপক খেলা হয়েছে।
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১০:৩৫567906
  • রাজদীপদা শুধু আমার??? এখানে শুধু নয় অনেকেরই দিল গার্ডেন গার্ডেন হয়ে গেছে কাল। তবে ভুপতি ব্রোন্জ আর লির্ধন সোনা পেলে এর থেকে বেশী খুশী হতাম

    রোয়িং এ সেমি
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:২২567907
  • ধুর কিছু করে উঠতে পারেনা - শুধু কে এসে হেঁটে গেলো, কে কার সাথে খেলতে নামলো এই নিয়ে আলোচনা করে আমাদের মিডিয়া। এখন আবার সানিয়া রানী বলছেন আমি তো ভুপুদার সাথে খেলতেই চেয়েছিলাম - কিন্তু বদমাশ লিয়েন্ডারের জন্যে ওর সাথে খেলতে হবে। সত্যি ছেড়ে দেওয়া উচিত ছিলো - ল্যাজে গোবোরে হয়ে ফিরতো টের পেতো। একখান ব্রোন্জ পাওয়া দেশের এতো কথা কোথা থেকে আসে কে জানে?
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:২৯567909
  • ভুপুদা কোনো প্রেশ মিট করেনি যে লিয়েন্ডার গ্যালারীতে বসে চোখ মেরেছে বলে হেরে গেছি বা এরকম কিছু ??
  • sch | ০১ আগস্ট ২০১২ ১১:২৯567908
  • rowing এ কোনো মেডেলের চান্স নেই সেমিতে উঠলেও
    Indian rower Sawarn Singh and the pair of Manjeet Singh and Sandeep Kumar Tuesday were out of medal contention and now will be looking to make a respectable finish in the semi-finals of the 2012 London Games rowing competition at Eaton Dorney.
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:৩১567910
  • রোয়িং এর কেসটা পড়লাম। বুঝলাম না।

    আর অলিম্পিকের সাইটে মিক্সড ডাবলসের সিডিউল দেখচ্ছেনা কেন?
  • নেতাই | ০১ আগস্ট ২০১২ ১১:৩২567911
  • জোয়ালা আর অশ্বিনীকে লাস্ট গেমে ২১-১৩ তে জিততে হত। জিতেছে ২১-১৫ তে। তাই আটকে গেছে। গেমটায় একসময় ১১-১ এ এগিয়ে ছিল সেখান থেকেও এগুতে পারলোনা।
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৩৪567913
  • ঠিক। নিয়ম খানা পড়লাম। শুধু সেমি এ বা বি থেকে ফাইনালে যাওয়া যায়। সেখানে ইন্ডিয়া সেমি সি তে আছে।
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৩৪567912
  • ঠিক। নিয়ম খানা পড়লাম। শুধু সেমি এ বা বি থেকে ফাইনালে যাওয়া যায়। সেখানে ইন্ডিয়া সেমি সি তে আছে।
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:৩৭567915
  • তাহলে আছে কেন? কি ঘাঁটা নিয়ম
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৪১567916
  • http://www.london2012.com/rowing/event/men-single-sculls/competition-format/

    ঐ যে কারনে সক্কলে যায় - পার্টিসিপেট করতে। সত্যি বলতে কি প্রপার মেডেল প্রস্পেক্ট ছাড়া পাঠানো উচিত নয়। আর প্রতি বার লাফিয়ে লাফিয়ে হকি টিম পাঠানো ইমিডিয়েট বন্ধ করে দিলে হয়। এবারে শুনেছিলাম বেশ কিছু মেডেল প্রস্পেক্ট ছিলো - আর্চারি, শুটিঙ্গ, বক্সিঙ্গ ইত্যাদি। কিন্তু শেষে সেই একখান ব্রোন্জ।
  • sch | ০১ আগস্ট ২০১২ ১১:৫২567918
  • archery, shooting e তো সত্যি prospect ছিল। যারা গেছিলেন তারা world championship এ কিছু না কিছু ভালো ফল করেছেন। আচ্ছা মেরি কমের খেলা কবে কেউ জানেন? আমার মনে হয় চান্স আছে আরেকটা মেদেল আসার
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:৫৩567920
  • আর্চারিতে যাকে বলা হয়েছিল সে এখনো আছে (দীপিকা কুমারী)

    শ্যুটীং মাত্র একটা ইভেন্ট হয়েছে

    ব্যডমিন্টনে সাইনাকে ভাব হয়েছিল, সে এখনো আছে

    বক্সিং-এ শ্যম থাপা বাদে যাদের মেডল প্রস্পেক্ট বলা হচ্ছিল তারা এখনো আছে

    মেয়েদের বক্সিং-এ মেরি কম এখনো নামেনি।

    খালি নেগেটিভ অ্যাটি নিয়ে থাকা কি ভাল ? ৮০-৯৬ তো খালি অলিম্পিকে গেলেই আমরা আনন্দ পেতাম, এখন তো কম্পিটিশন দিচ্ছি। ভুলভ্হাল ক্রিকেট টাইপ দশজনের খেলায় নাচানাচি না করে এগুলোতে করলে ভালো হয়

    উপরের গুলোর বিশ্বচ্যম্পিয়নশিপে ওরা কিন্তু জিতেছে তাই আশা করা হচ্ছে
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৫৩567919
  • চীনের আরেকটা সোনা হবেই - টেবিল টেনিস মেয়েদের।
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৫৪567921
  • মেরি কম মনে হয় ৩ বা ৬ নামছেন।
  • নেতাই | ০১ আগস্ট ২০১২ ১১:৫৬567927
  • এখনো সম্ভবনা আছে।
    আর্চারি থেক একটা (দীপিকা)। বক্সিং আর শুটিং থেকে খান দুয়েক। আর সাইনা।

    এই চারটের মধ্যে দুটো এলেই ঢের খুশী হবো।
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৫৬567926
  • গান্ধী, এখানে চার পাশে চীনাদের মাঝে বসে থাকি। বুঝতেই পারছেন কি হাল। ভয়ে থাকি অলিম্পিক নিয়ে কোস্নো না শুরু করে দেয়।
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১১:৫৭567928
  • নামছে তো নামছেই
  • S | ০১ আগস্ট ২০১২ ১১:৫৮567929
  • আরেকটা কথা - মার্কিন মুলুকেও তো লোকে ফুটবল, বেসবল আর বাস্কেটবল নিয়েই পরে থাকে। তার পরেও তো লোকে অন্য খেলায় জিতছে।
  • S | ০১ আগস্ট ২০১২ ১২:০০567930
  • আজ পেজের খেলা আছে। আর দুটো জিতলেই তো মনে হয় সেমি।
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১২:০১567931
  • সেই খেলাগুলোতে নিশ্চই পয়সা আসে?? স্কুল-ইউনিতে সেরকম সুযোগ থাকে ?

    এখানে কি সেই সুযোগ-সুবিধা দেওয়া হয়? শ্যুটার বা টেনিস প্লেয়ার মানে তার বাবা-মা এর অঢেল পয়সা থাকতে হবে যে বাইরে থেকে শিখবে।
  • S | ০১ আগস্ট ২০১২ ১২:০২567932
  • পেজের দুটো খেলাই একদিনে পড়েছে। ঃ(
  • S | ০১ আগস্ট ২০১২ ১২:০৪567933
  • তাহলে আবার অন্য অনেক দেশের কথা নিয়ে আসতে হয় যেখানে আর্থিক অবস্থা যথেস্ট খারাপ। আর এবারে তো ভালো টাকাও ঢালা হয়েছে। এবারে যদি ইম্প্রুভ না করে তাহলে বুঝতে হবে অন্য কোথাও প্রব্লেম আছে। আর টেনিস নিয়ে যা হোলো - অন্ততঃ একটা মেডেল তো হাতছাড়া হোলো।
  • | ০১ আগস্ট ২০১২ ১২:২২567934
  • S কি লন্ডনের সুচেতনা দি?
  • S | ০১ আগস্ট ২০১২ ১২:২৬567935
  • না। এখানে অনেকে এস নামে লেখে।
  • গান্ধী | ০১ আগস্ট ২০১২ ১২:৩৩567938
  • যাহ ! পোস্ট করে রিফ্রেশ করতেই এসে গেল
  • S | ০১ আগস্ট ২০১২ ১২:৩৬567940
  • আজ মোট ২৩ টা মেডেল ডিসাইড হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন