এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ১৪৭৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ishan | 214.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২০:২৪571721
  • সোসেনকে। কিলিয়ার করে দিই। ওই পোস্টটা তোমার কথার উত্তরে লেখা হয়েছিল। কথাটা ইন জেনেরাল। তোমাকে বা কাউকেই উদ্দেশ্য করে না। পুরোটা আমার ব্যাখ্যা করা উচিত ছিল।

    মিনিদিকে। ওসব লিংক পড়তে বলে ব্যথা দেবেন না। বিনা প্ররোচনায় ব্যক্তি-আক্রমন করিনা, বা মানবচরিত্র বিশ্লেষণ করিনা, আমি শুধু ফাঁদে পড়িয়া অভ্দ্রতা করে ফেলি, এসব স্বরচিত মিথ ভেঙে পড়তে পারে। ফলে ইগনোরই একমাত্র উপায়।
    উদাহরণ তো এই একটাই না। আরও দেওয়া যেত। আপাততঃ দিলাম না। এটার ব্যাখ্যা দিতে পারলে তখন নাহয় দেখা যাবে।

    এবং আরও একটা কথা। ইন জেনেরাল। গুরুর এডিটরই হোন, রিলায়েন্সের ভিপি, কিংবা নবাব খাঞ্জা খাঁর নাতনি। গয়ে পড়ে মানবচরিত্র বিচার এবং ব্যক্তি আক্রমনের লাইসেন্স এখানে কাউক্কে দেওয়া হয়নি। এই মেসজটি কিলিয়ার করে দিয়ে রাখলাম। আশা করি ব্যাপারটি বন্ধ হবে। না হলে, আবার দেখা যাবে।
  • কল্লোল | 111.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২১:৩৭571722
  • এটা কী হচ্ছে। অদ্ভুত একটা বাচ্চাদের মতো ঝগড়া। দোষ কার-গুণ কার এসবে না গিয়েও বলতে পারি ব্যাক্তিগত আক্রমণ না হওয়াই বাঞ্ছনীয়।
  • lcm | 138.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২১:৪৪571723
  • মনে যখন হচ্ছে তখন বলেই ফেলি। এই যে, এই লাস্ট প্যারা-টা। এই যে এই কথাগুলো, --- ব্যাক্তি অক্রমনের লাইসেন্স এখানে কাউকে দেওয়া হয়নি ... মেসেজটি কিলিয়ার করে দিলাম ---

    ঠিক এই, এই জায়গাটাতেও ব্যাক্তি ঈশান, আর, এডিটর ঈশান মিলেমিশে ঘেঁটে যাচ্ছে। সামান্য অথোরেটেটিভ ও শোনাচ্ছে। জেনারেল পাঠকের মনে হতে পারে - সাইট এডিটর(একজন ব্যক্তি) ম্যানডেট দিচ্ছেন যে এই রকমের বিহেভিয়ার "এখানে" বরদাস্ত করা হবে না... এক্কেবারে কিলিয়ার মেসেজ...

    মেসেজটি খারাপ কিছু নয়, কিন্তু যদি সাইটের প্রতিষ্ঠাতার থেকে সরাসরি মেসেজটি আসে, তখন এটা ঈশানের সাইট নাকি ওন্‌ড বাই গুরু কম্যুনিটি - এই ব্যাপারটা নিয়ে কনফিউশন হতে পারে।

    এখন ইউজাররা যখন ইন্টার‌্যাক্ট করেন, বা কোনো অসুবিধায় ভোগেন, তখন তারা প্রতিষ্ঠান এবং তার পরিচালনায় যুক্ত ব্যক্তি বর্গকে উদ্দেশ্য করে কথা বলেন। ইন্টারনেট এক্সপ্লোরার-এ প্রব্লেম হলে লোকজন বিল গেট্‌স-কে গাল দেয়, যেন ব্যক্তি গেট্‌স ঐ বাগের জন্য দায়ী। অর্থাৎ, ইউজাররা প্রতিষ্ঠান এবং ব্যক্তি মিশিয়ে ফেলতে পারেন, কিন্তু প্রতিষ্ঠানের বোধহয় সেটা করা উচিত নয়,

    অযাচিত পরামর্শঃ যখনই কোনো ইউজার কোনো সমস্যার কথা জানাবেন, যেই সেটা হ্যান্ড্‌ল করুক, রেসপন্সটা যেন "গুরুচন্ডালি" থেকে আসে। যেরকম, নতুন লেখা এলে, গুরুচন্ডালি নামে কেউ পোস্ট করে জানায় যে নতুন লেখা এসেছে।
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২১:৫৫571724
  • রাইট। এটা "ব্যক্তি" ঈশান এর থেকে এসেছে। যেহেতু আক্রমন এবং চরিত্র বিশ্লেষণ ইত্যাদি "ব্যক্তি" ঈশানেরই হয়েছে।
    বিল গেটসকে ইন্টারনেট এক্সপ্লোরার নিয়ে গাল লোকে দিতেই পারে। গুরুর সমস্যা নিয়েও এডিটরকে বলতে পারে। কিচ্ছু অসুবিধে নেই। কিন্তু "ব্যক্তি" ঈশানের চরিত্র বিশ্লেষণ, ব্যক্তি ঈশান বরদাস্ত করবেনা। মনে হয় বিল গেটসও করবেন না।

    ব্যক্তিগত মেসেজ হিসেবেই ক্লিয়ার করে দিলাম।

    তবে সব উত্তর গুরুচন্ডালি থেকে দেওয়া যাবেনা। ইনফর্মাল ব্যাপারটাও এই সাইটের একটা চরিত্র। সেটাও থাকবে।
  • lcm | 138.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২২:১৫571725
  • কল সেন্টারের, সাপোর্টের কাজে কিন্তু বারবার ট্রেনিং দেওয়া হয় - হাউ টু কিপ পার্সোন্যাল ইমোশন এন্ড ফিলিং আউট হোয়েন ইন্টার‌্যাক্টিং উইথ ইউজার।
    আর, গুরুচন্ডালি থেকে উত্তর না দিয়ে ব্যক্তির নামে দিলে, ইউজারের ফ্রাস্ট্রেশন ও কিন্তু ব্যক্তির দিকেই সরাসরি ধেয়ে আসবে।
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২২:৩৭571726
  • ঠিক। সেটুকু ফ্রাস্ট্রেশনে অসুবিধে নেই তো। মামুর কল জালি, কুঁড়ে, কত লোকেই বলে, কোনো রিয়্যাকশন তো আসেনা। খামোখা আসবে কেন।

    কিন্তু ব্যক্তিপরিচয় জেনে এবং তুলে, তা নিয়ে রিপিটেডলি অভব্য আক্রমন ও কাটাছেঁড়া করলে অসুবিধে আছে। কলসেন্টারের কর্মীর ব্যক্তিপরিচয় ইউজারের জানা থাকেনা। সেটা জেনে তা নিয়ে রিপিটেডলি আক্রমন করলে কলসেন্টারের কর্তৃপক্ষ সম্ভবতঃ ব্যবস্থা নেবেন।
  • প্পন | 190.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২২:৪৬571727
  • মানবচরিত্র বিশ্লেষণ, গায়ে পড়ে, ইনফ্যাক্ট ভদ্রতার সীমা না রেখে গুরুতে বহুবারই হয়েছে। যারা করে বা করেছে তাদের সাথে শুকনো ভদ্রতার বেশি আর কিছু কোনদিন খরচ করব না সে ঠিকই করে রেখেছি।

    জাস্ট সত্যের প্রতি অবিচল থাকব বলে বলে গেলাম। এই সুতোয় যা নিয়ে তক্কো চলছে তার সাথে কোন সম্পর্ক নেই। তবে একদিন না একদিন লিখ্তামই। জাস্ট সুযোগের অপেক্ষায় ছিলাম। ঃ)
  • bb | 127.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২২:৫২571728
  • ক্ষমতা শুধু মমতা নয়, অনেকেই দীন করে দেখছি। 'নাম' না হতেই এত, হলে কি হবে, ভাবলে শিউরে উঠছি। আবার আশস্ত্বঃ হচ্ছি তাহলে আর সুনীল, জয় বা কুনাল ঘোষ বা বুদ্ধ, মমতা, অনিল বসুকে কেন গালি দিই আমরা। আমাদের সবার মধ্যেই তো এরকম এক্জন লুকিয়ে আছেন।
    কে কবে কাকে গালি দিয়েছিল, শুধু তাই নয় এত সেই ঈশপের গল্পের মত, তুই না হলে ওটা তোর বাবা ছিল ইত্যাদি ইত্যাদি।
    আর শেষে আস্ফালন, হুঁ হুঁ বাবা আমার সঙ্গে লাগতে এস নি, আমিও গালি দিতে জানি, অথচ এটা পরিষ্কার ইউজার কোন ব্যক্তিগত আক্রমণ করেন নি নিজে থেকে।
  • h | 127.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:০২571729
  • অর্পণ কি ব্লগিং করিস, উকিল বা কমিউনিকেশন এক্ষপার্ট কে পাশে নিয়ে, এইরকম জলস্পর্শহীন মৎস্য ভক্ষণেচ্ছা সুলভ প্রেস স্টেটমেন্ট দেওয়া তো এমনিতে কঠিন, হার্ডলি রিকোয়ার্স এনি রি-ইটারেশন ;-)
  • প্পন | 190.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:০৫571731
  • হা হা হা। ওয়েল সেইড। ঃ)
  • kc | 188.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:০৭571732
  • ও মাছের কথা শুরু হয়েছে তাইলে,

    এটা পড়েন,

    তপসে মাছ

    ঈশ্বরচন্দ্র গুপ্ত

    কষিত-কনককান্তি কমনীয় কায়।
    গালভরা গোঁফ-দাড়ি তপস্বীর প্রায়॥
    মানুষের দৃশ্য নও বাস কর নীরে।
    মোহন মণির প্রভা ননীর শরীরে॥
    পাখি নও কিন্তু ধর মনোহর পাখা।
    সমধুর মিষ্ট রস সব-অঙ্গে মাখা॥
    একবার রসনায় যে পেয়েছে তার।
    আর কিছু মুখে নাহি ভাল লাগে তার॥
    দৃশ্য মাত্র সর্বগাত্র প্রফুল্লিত হয়।
    সৌরভে আমোদ করে ত্রিভুবনময়॥
    প্রাণে নাহি দেরি সয় কাঁটা আঁশ বাছা।
    ইচ্ছা করে একেবারে গালে দিই কাঁচা॥
    অপরূপ হেরে রূপ পুত্রশোক হরে।
    মুখে দেওয়া দূরে থাক গন্ধে পেট ভরে॥
    কুড়ি দরে কিনে লই দেখে তাজা তাজা।
    টপাটপ খেয়ে ফেলি ছাঁকাতেলে ভাজা॥
    না করে উদর যেই তোমায় গ্রহণ।
    বৃথায় জীবন তার বৃথায় জীবন॥
    নগরের লোক সব এই কয় মাস।
    তোমার কৃপায় করে মহা সুখে বাস॥
  • প্পন | 190.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:০৮571733
  • কাস্টোমারের জন্য প্রোপোজাল লিখে লিখে এই মিজারেবল অবস্তা দাঁড়িয়েছে। ঃ-(
  • pi | 132.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:২৮571734
  • কিন্তু সম্পাদকমণ্ডলী নামক প্রতিষ্ঠানকে কোনোকিছু জন্য দায়ী করা এক (সেটা করা হতেই পারে, তাই নিয়ে কিছু বলছিনা) আর তাদের ব্যক্তিগত আক্রমণ করা ও তো আরেক। তাই না ? সবুজ ডলারের টাকায় হুজুগ মোচ্ছব হচ্ছে, গুরু করে অমুক সুবিধে নিচ্ছে, তমুক সুবিধে নেবে ভেবেছে, বা এই লাইনে অন্য কথাবার্তা, সুযোগের অপেক্ষায় থেকে অন্যান্য নানারকম ব্যক্তি আক্রমণ তো আছেই, এসব কোন গোত্রে পড়ে মাঝে মাঝে জানতে ইচ্ছে হয়। সেগুলো আপত্তিকর মনে হয় কিনাও জানতে ইচ্ছে হয়। নাকি সম্পাদকমণ্ডলী নামক প্রতিষ্ঠান হয়ে গেলে আর ব্যক্তি বলে কিছু থাকেনা, তাও জানতে ইচ্ছে হয়।
  • | 60.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ২৩:৩৫571735
  • বিবি, আপনার কথা বলার ভঙ্গিটা খুব আপত্তিকর লাগলো। আশাকরি এর পেছনে আপনার কোনো 'জ্বালা' নেই, শুধুমাত্র গুরুর ওয়েলউইশার হিসেবেই বলছেন।
  • lcm | 138.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ০০:২৮571736
  • যদি সামলাতে পারো তো ভালো। কয়েক পাতা আগে লিখেছিলাম যে অনলাইন প্লাটফর্ম যেদিকে এগোচ্ছে, এত ব্রাউজার, এত প্লাটফর্ম, তার এত ভার্সান -- এ সবের মধ্যে যদি আবার ব্যাক্তিগত আক্রমণের মোকাবিলা করতে গিয়ে ব্যান্ডউইড্থ চলে যায়....
  • sinfaut | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ০০:৪৩571737
  • ব্রাউজার, সেল এর থেকে ইত্যাদি প্রভৃতিটা বড্ড বড় হয়ে গেল।
  • sosen | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ০৯:০৬571738
  • যদিও এ নিয়ে বাক্যব্যয় একেবারে অর্থহীন লাগছে তবু একটা কথা বলে যাই। কোনো বিষয় নিয়ে মতবিরোধ হলেই অন্যপক্ষকে সোজা প্রতিপক্ষ বানিয়ে, তার প্রত্যেকটি শব্দকে ঝেড়ে বেছে ধুলিসাৎ করে হয়ত আত্মপ্রসাদ পাওয়া যায়, কিন্তু উভয়ের ডিগনিটির একাংশও তাতে বাঁচেনা। যেমন এখানে বাঁচছে না।
    একই সঙ্গে, ফোরামের ডিগনিটিও বাঁচছে না। এডাল্টদের আঁচড় কামড় খেয়োখেয়ির মত কুদৃশ্য আর কিছু হয়না। মাঝে মাঝে যদি কেউ বলে -আমার ইনটেন্ট তোমাকে অপমান করা ছিল না, ভুলক্রমে শব্দের চয়ন সঠিক হয়নি- তাতে নিজের কতটা সম্মান যায়?
    মামু, এর পরে কি কেউই নিজের কোনো অসুবিধার কথা জানাতে দু'বার ভাববেন না? সেটা কি বান্ছনীয়?
    এখানে অনেক সময়েই কিছু পোস্ট করে উত্তরে শুনেছি- "তুমি তো নতুন লোক, এটা জানো না, অমুক কে চেননা, অমুক এরকম করেই কথা বলে থাকে"- অনেক সময়েই সেগুলো বেশ রুড শোনায়। অনেক দিন ধরে এখানে ঘুরতে ঘুরতে এই দাদাগিরির ক্ষুদ্র অভ্যাস সকলেরই হয়েছে, বিভিন্ন স্কেলে। গুরু যদি এই ক্লোজড গ্রুপ অফ ইউজার এর মধ্যে ঘুরতে চায় তো ঠিক ই আছে। কিন্তু সেটাকে আলটিমেট ইনফরমাল ওয়ে অফ ডিলিং বলা যায় না। এটাই গুরুর ইউ এস পি বলছেন ? আমার মনে হয়না। আমার মনে হয়, প্রত্যেকে একে অন্যকে চেনা, কিছুটা ঘরোয়া পরিবেশে নিজের বলার কথাটুকু বলতে পারার স্পেস, এটাই গুরুর ইউ এস পি। এটাই সেই ইনফরমাল ওয়ে অফ ডিলিং যাতে কিনা কোনো মানুষ আকৃষ্ট হতে পারেন।
    এখানে মডারেটর নেই, এডমিন নেই, মেনে নিলাম, কিছু মানুষের একত্র হয়ে কিছু লেখালিখি, কাজকর্মকে শেয়ার করার চেষ্টা আছে। তার একটা সিস্টেম আছেই, সিস্টেমের মাথা থেকে যদি কেউ বলেন- অমুকটা বরদাস্ত করা হবেনা- তবে সত্যি ভালো শোনায় না। বৃহত্তর জনতার কাছে ঠিকঠাক মেসেজ যায় না। দেয়ার আর অলয়েজ বেটার ওয়েজ। বিশেষ করে এই টপিক কে যেভাবে ড্র্যাগ করা হয়েছে তা দৃশ্য দূষণের পর্যায়ে পড়ে।
    মরুক গে। ফোরামের উদ্দেশ্য কি, সে এডমিনরাই ঠিক করবেন। শুধু এই সুতো খুললে ফোরাম সম্পর্কে কোনো প্রপার মেসেজ কারো কাছে যাচ্ছে না।
  • pi | 132.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ০৯:৫৩571739
  • সোসেন, দিনের পর দিন ব্যক্তি আক্রমণ উঠে এলে সে নিয়ে কি কিছু বলা যাবে না ? আক্রমণটা যখন ব্যক্তিকে, তখন ব্যক্তি হিসেবে তার উত্তর দেবার অধিকার তো আছে, তাই না ? ব্যক্তি আক্রমণের কালচরটা চালু হয়ে যাওয়াও কি ভালো কিছু ?
    আমার ১১ঃ২৮ এর পোস্টে এনিয়ে কিছু লিখেহ্চিলাম। আর এটা বহুবার হবার পরে হয়তো বলা হচ্ছে। এবং সেখানেও অ্যাডমিন হিসেবে কারুকে পোস্ট করতে দেওয়া হবেনা, কারুর পোস্ট ডিলিট করা হবে, এরকম কোন কথা নয়, কোনপ্রকার হুমকি তো নয়ই। সেই মেসেজ গিয়ে থাকলে তা দুর্ভাগ্যজনক।

    আর বাকিটা নিয়ে। আমার কেমন জানি মনে হচ্ছে তুমি এত পোস্টের ভীড়ে কিছু পয়েন্ট বা পোস্ট মিস করে গেছো। তুমি যা বল্লে, তার একদম উল্টো মেসেজ দেবারই চেষ্টা করা হচ্ছে। গুরু কিছু কোল্জড গ্রুপ অব ইউজারের মধ্যে ঘুরতে চায় বা দাদাগিরি করতে চায়, নাঃ, ব্যাপারটা একেবরেই ঠিক উল্টোটা। এত পোস্টের চাপানউতোরের দশচক্রে সেই মেসেজের এই পরিণতি হয়ে থাকলে তার দায় অবশ্য আছে। সে জন্য দুঃখিত। দুঃখপ্রকাশ কিন্তু মামুও কিছু পোস্টে করেছে।

    আর এই মেসেজটা তো বারবার দেওয়া হয়েছে, ইউজাররা সাহায্য চাইবেন, সবাইকে সাহায্য করা হবে। এমনকি স্যানকে সাহায্য করার কথা বলা হয়েছে, সেটা ও নিজেও বলেছে।
    ইউজাররা কেউ সাহায্য চাইতে ভয় পাচ্ছেন বলে জানা নেই। কারণ, যতদূর জানি, বিরামহীন ভাবেই সাহায্য চাওয়া হচ্ছে ( সঙ্গত কারণেই), আর মামু বিরামহীন ভাবেই সাহায্য করার চেষ্টা করে চলেছে। সেগুলোর কথা এখানে আলাদা ক'রে লেখা হয় নি, প্রায় কখনোই লেখা হয়না, এটুকুই। আজও লিখতাম না, এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে মনে না হলে।

    যাইহোক, ব্যাপারটার এখানেই ইতি হলে ভাল হয়।
  • bhaalo holo | 120.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১০:৩৫571740
  • ইতি।
  • siki | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১০:৫০571742
  • ভালো হল না। একেবারেই ভালো হল না।

    ভালো লাগল না।
  • sosen | 24.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১২:৩৫571743
  • পাই-পয়েন্ট মিস করেছি কিনা জানিনা। জরুরি কোনো পয়েন্ট মিস করিনি। আমি আগেও বেশ কয়েক বার লিখেছি- ঈশান সমস্যা সমাধান করার জন্য লড়ছেন এবং প্রথম থেকেই এই স্যান-ইশানের মধ্যের ঝামেলাটা মিস কমিউনিকেশনের -জন্যই হচ্ছে। আমি ইশানের বারংবার পোস্ট করা চেঞ্জ পুশ করা হলো- এই পোস্ট গুলো ও দেখেছি। প্রবলেম আমার ও হচ্ছিল, কিন্তু সে নিয়ে আমার বিশেষ মাথা ব্যথা ছিলনা, কেউ কেউ, স্যানের মত অনেকেই বলছিলেন, পারছেন না, কারণ মেইনলি তারা একটাই মেশিন ব্যবহার করেন। সেটা কোনো হাইপ ছিল না। লোকে গুরুতে আসতে পছন্দ করেন বলেই আসেন। আসতে পারছিলেন না বলে বলছিলেন। ঈশান ক্রমাগত চেষ্টা করছিলেন, সে সংক্রান্ত পোস্ট ও ছিল। ইন্সিদেন্টালি যখন সমস্যাটা নিয়ে প্রাথমিক পোস্ট গুলো হচ্ছিল আমি ভাটেই প্রেজেন্ট ছিলাম। খুঁজলে দেখতে পাবে, সেই সময় আমার করা পোস্ট। ইনফ্যাক্ট, প্রাথমিক ভাবে স্যান, ঈশান কারোর পোস্টেই আমি আপত্তিজনক কিছু পাইনি, টেকনিক্যাল প্রবলেমস নিয়ে ডিল করতে গিয়ে ইশানের ফ্রাস্ট্রেশন যুক্তিসঙ্গত ছিল, স্যান বার বার নিজেও দু:খিত লিখেছে, এটাও তোমাদের দেখতে হবে। এটা ওখানেই থামা উচিত ছিল। কিন্তু তার পরে একে অন্যকে ধরাশায়ী করে ফেলবার এই চেষ্টা, একটা গোটা টই ধরে, দুর্ভাগ্যজনক।

    গুরু নিজে কি চায় আমি জানিনা-:) দেখো আমি লিখেছি -"আমার মনে হয়, প্রত্যেকে একে অন্যকে চেনা, কিছুটা ঘরোয়া পরিবেশে নিজের বলার কথাটুকু বলতে পারার স্পেস, এটাই গুরুর ইউ এস পি। এটাই সেই ইনফরমাল ওয়ে অফ ডিলিং যাতে কিনা কোনো মানুষ আকৃষ্ট হতে পারেন।" ইনফরমাল ওয়ে তে কথা বলতে গিয়ে এখানে প্রায়ই ইউজাররা লুজ কমেন্টস করেন, যার মধ্যে একটা খুব নরম সরম উদাহরণ আমি দিয়েছি " পুরনো -নতুন" বলে। এই রকম, বা এর থেকে অনেক কড়া ব্যক্তি আক্রমণ হয়, প্রচুর উদাহরণ দেওয়া যায়। ক্লোজদ ইউজার গ্রুপে এ ওকে চেনেন, কাকে নেগলেক্ট করতে হবে জানেন। ক্লোজড ইউজার গ্রুপে উক্ত দাদাগিরিও হয়েই থাকে। কিন্তু যে ব্যক্তি কাল আমার কাছে রেকমেন্ডেশন পেয়ে এখানে এসে ঝগড়া ছাড়া কিছু দেখতে পেল না, তার কাছে কি মেসেজ গেল ? ব্যক্তি-আক্রমণের মধ্যে একটি সাইটের মডারেটর এবং এডমিনরা জড়িয়ে গেলে ভুল মেসেজ যায়। যাচ্ছে। এবং আমি কারুকে একটুও দোষ না দিয়ে, কারুর পক্ষ না নিয়েই বলছি- সাইটের টেকনিক্যাল প্রবলেম নিয়ে, যেটার নেচার কিনা রোজ ই বদলাতে পারে, একটা সহনশীল এটিচুড রাখা দরকার, তার বেশিভাগটাই অর্গ্যানাইজেসনের তরফ থেকেই থাকে। যেরকম যে কোনো সাইটে থাকে। সমস্যা গুলো এনহান্স মেন্ট এর জন্য ভাবনাচিন্তা খুলে দেয়, যেটা দরকারী। তার পরিবর্তে যেটা চলছে----ওয়েল তুমি যদি মনে কর এই ড্র্যাগ করে যাওয়া ব্যক্তি আক্রমণের উত্তর দেওয়া সংক্রান্ত মেসেজ কাউকে দিচ্ছে, আমি এগ্রি করতে পারছিনা। আমাকে দিচ্ছে না। অন্যদের বক্তব্য গুলো পড়ে দেখো। কাউকে দিচ্ছেনা।

    এতে আমারও কোনো পক্ষান্তর নেই, কাউকে সেভাবে চিনিনা। আমার কাছে পাঠক এবং নন-কোর গ্রুপ ইউজার হিসেবে যে মেসেজ যাচ্ছে সেটা পরিষ্কার করে দিলাম। সাহায্য চাওয়া হচ্ছে না, বা মামু সাহায্য করছেন না, এ কথা আমি বলিনি। টেকনিক্যাল ব্যাপার নিয়ে কমপ্লেন করতে আমার মত অনেকেই দু বার ভাববে, এভাবে কিছু নিয়ে টানা হ্যানচরা চললে, একথাই বলেছি।
  • pi | 132.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১২:৪২571744
  • সোসেন, কম্প্লেন অনেকে করেছেন, বহুকাল ধরেই অনেকে করে থাকেন, এরকম 'টানা হ্যাঁচড়া' বোধহহ্য আর কখনো হয়নি। আমি অন্তত দেখিনি। হয়েছে যখন, সেটা পুরো আকাশ থেকে পড়েনি। এবার সেই কারণগুলো বোঝাতে গিয়ে সেটা নিয়ে এইভাবে ড্র্যাগড হয়ে তর্ক চলে যাওয়া বা উল্টো মেসেজ পৌঁছানো অভিপ্রেত নয় ও দুর্ভাগ্যজনক, সেতো আমিও বল্লাম। আর সেজ্নয়েই বলছিলাম, ব্যাপারটার এবার ইতি হলেই ভাল হয়। অনেক আগে হলে আরো ভালো হত। কিন্তু বেটার লেট দ্যান ইঃ।
  • নাস্তিক বামুন | 125.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১২:৫৭571745
  • বেশ, এই শান্তিজ্জল ছিটিয়ে দিলুম... নো মোর মন(কষাকষি + খারাপ) প্লিজ :)
  • dukhe | 212.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৩:২৬571746
  • শান্তিজল তো ইসেকেই বলে ?
  • | 132.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৩:২৮571747
  • আবার ইসে বলে তুমি না ঘটি? ঃ(((((((((((((((
  • bb | 127.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৩:৩৭571748
  • @M এবং ishaan দয়া করে এর মধ্য ব্যক্তিগত দিক দেখবেন না। যদি এটা মনে হয় তবে ঈশানের কাছে ক্ষমা প্রার্থনা করছি।
    আমি এইখানে প্রথমেই লিখছিলাম ঈশানকে যে হয়ত আপনার ওপর চাপ, তাই আপনি বিরক্ত, আপনার উত্তরের ভাষাটা নম্র হওয়া উচিত ছিল।
    যাই হোক আমরা (আমি ইন্কুলেডেড) যদি এই ইগোজনিত ব্যাপারে জড়িয়ে যাই তাহলে আর ঐ অনিল বসুকে গালি দেওয়ার কি মানে?

    ঈশান - ব্যক্তি আপনাকে আমি চিনি না, আপনার কাজের পরিধি সম্বন্ধে জানি না, তাই কোন ব্যক্তিগত ভাবে এটা নেবেন না। আপনি যে কাজ করছেন তাতে কিন্তু লোকে আপনার কাছি 'অ্যাডমিন" হিসাবে আরও ভাষা প্রোয়োগের বিচক্ষণতা আশা করে। সাহায্য হতে দেরী হলে অসুবিধা নেই।

    আর কোন কেউ যদি ব্যক্তি আপনাকে গালি দেয় বা খারাপ কথা বলে সেটাকে ফিরিয়ে দেওয়ার সম্পুর্ণ অধিকার আপনার আছে।
    অলমিতি।
  • nobody | 69.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৪:২৮571749
  • এটা লেটেস্ট কয়েক বছর হল দেখছি, মামু কিছু বললে সেটা সাইট অ্যাডমিনের বক্তব্য বলে ধরে নেওয়া হয়। বা, কোনো কথা বলার সময় সাইট অ্যাডমিন কী বলবেন, কী করবেন, ব্যান করবেন কীনা লিখতে দেবেন কীনা এসব কথা হয়। এটা আগে হত না। মোস্টলি অর্কুট, ফেসবুক, টুইটার, ব্লগ সাইটগুলো বা টরেন্ট ও ডাউনলোড ফোরামগুলোর ম্যালপ্র্যাকটিশ অভ্যাস ও অবচেতনে গেঁড়ে বসেছে। মূলতঃ বিভিন্ন ফোরামের ব্যবহারবিধি অ্যাডপ্ট করে সেগুলোকেই প্রচলিত নর্ম বলে চালানো হচ্ছে ও এক্সপেক্ট করা হচ্ছে। ইনফ্যাক্ট এই "সাইট অ্যাডমিন" বা "গুরু পরিচালন সমিতি" বা ধরুন "সম্পাদকমন্ডলী" এসমস্ত শব্দাবলী শুনলেই দাহ্য-অনুভূতি প্রকট হয় আজকাল। মামু লোকটি নানা কারণেই বিবিধ দোষের (কিংবা গুণের) সমাহার হতে পারেন, সিইও-শবসাধনার কিছু সাইড এফেক্ট থুড়ি কোল্যাটারাল ড্যামেজ তো থাকবেই। সাইটটিও নানা কারণে জালি তো বটেই। টেকনোলজিক্যাল হ্যান্ডিক্যাপ, কনটেন্টের দীনতা গুরুকে ক্রমশঃ উন্নততর মজলিশ করে তুলছে। থাক সে সব। কিন্তু তবু, বেসিকালি, ... কী আর বলব, কিছু বলার আছে?
    তবু বলা থাক, এগুলো কারোর ওপর কোনোরকম বিদ্বেষবশতঃ লেখা নয়। কে জানে, আজকাল তো বোধহয় ডিস্ক্লেইমার না দেওয়াও ডেকোরাম বিরুদ্ধ মনে হতে পারে "মাস ইউজারবেস"-এর।
  • ডিডি | 120.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৪:৫৯571750
  • করে ফেলেছে। ঐ রেঃ।

    নোবোডিবাবু "চরিত্র বিশ্নেষণ' করে ফেলেছে। হয়তো অসাড়েই। কিন্তু করে ফেলেছে।

    অন অ নন সিরিয়াস নোট ঐ ক্রমাগতঃ কোনো মত পার্থক্যেই এমনকি নকু/মাকু তর্কতেও এই "সম্পাদক মন্ডলী" (বা বেশীর ভাগ ক্ষেত্রে ঐ নকু /মাকু তর্কতেই)ইত্যাদি স্ট্যাম্প মেরে দিলে আমারও বিছুটি ভাব জাগে।

    তবে এটা এদানীকালের ঘটনা নয়, আর এটা খুব সার্বজনীন - তা ও নয়।কিছু কিছু নাম ঘুড়ে ফিরেই একই স্ট্যাম্প বসিয়ে যায় পলিটিক্যালি মত না মিললেই। সেটা আজকে আছে আর গত পরশুও ছিলো।
  • 4z | 209.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৭:১২571751
  • সিরিয়াসলি আর ভালো লাগছে না।

    আর nobodyবাবু/বিবিকে বলি, বার বার এই সাইট জালি, কনটেন্টের দীনতা এই সব শব্দ ব্যবহার করে সমালোচনা না করে আপনার পছন্দমত বিষয় নিয়ে আলোচনা শুরু করুন না। পার্টিসিপেট না করতে পারি সাইডলাইনে বসে সমৃদ্ধ তো হতে পারি। আর কেউ তো এটাকে টেকনোলজিকালি পার্ফেক্ট সাইট বলে দাবি করেছে বলে আমার অন্তত জানা নেই।

    যাই হোক এগুলো আমার, সম্পূর্ণ আমার ব্যক্তিগত মত। কোনোভাবে স্ট্যাম্পড না হলে ভাল হবে।
  • rimi | 178.*.*.* | ০৪ অক্টোবর ২০১২ ১৮:৩৯571753
  • সোসেনের 9.06 AM এর পোস্টটা ভালো লাগল, এইটা না জানিয়ে পারলাম না।

    ব্যক্তিগত আক্রমণ বন্ধ করার উপায় সেই ব্যক্তিগত আক্রমণের "প্রতিবাদ" করে কিম্বা ক্রুদ্ধ জবাব দিয়ে দিয়ে হয় না, এইটা গত দশ বছর ভার্চুয়াল ফোরামে ঝগড়া দেখার অভিজ্ঞতা দিয়ে বুঝেছি। ঃ-) বরাবর উল্টোটাই হতে দেখেছি। ব্যক্তি আক্রমণ, প্রতি আক্রমণ চলতে চলতে শেষ পর্যন্ত বন্ধুত্বই আর থাকে না। দশ বছরে একবারও এর ব্যতিক্রম দেখলাম না।

    আর এই টই-এর ঝগড়া পড়ে মনে হল এখানে যেটুকু লেখা দেখলাম, তার আড়ালে আরো অনেক কিছু আছে, অন্য কোনো বিরোধ। নইলে এই সামান্য ব্যপার নিয়ে এইরকম নন-স্টপ ঝগড়া হবার কথাই নয়।

    আর হ্যাঁ, এখানে আরো একটা কথা বলে যাই। কে যেন লিখেছিলেন এইটা "বাচ্চাদের মতন ঝগড়া"।
    মোটেও না। বাচ্চাদের হয়ে প্রবল প্রতিবাদ করে গেলাম। বাচ্চারা কখনো এইরকম নন-স্টপ ঝগড়া করে না, পুরোনো কথা রেখে সেই নিয়ে ঝগড়া তো নয়ই। ঝগড়া শেষ হলেই দেখা যায় বাচ্চাদের গলায় গলায় ভাব। বাচ্চাদের থেকে আসলে অনেক কিছুই শেখার আছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন