এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ধর্ষণের শাস্তি কি মৃত্যুদন্ড?

    s
    অন্যান্য | ১৮ ডিসেম্বর ২০১২ | ৬৯৭১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Treebeard | ২০ ডিসেম্বর ২০১২ ১৬:৪৩580869
  • এগ্রীড। ফাস্ট ট্র্যাক কোর্ট হলেও সেখানে যে "জাস্টিস" মিলবে সেটা কী করে বা কে এনসিওর করবে? সাক্ষী হাজির করা শুধু নয়, সাক্ষীকে ওল্টানো হবে না সেটাও দেখতে হবে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:২১580880
  • দুখেদা, আমি বলেছি, ঋদ্ধিও বলেছে, অপরাধ করে ধরা পড়ে কী হবে কী হবেনা সেসব ভাবার থেকে ধরা পড়বেই না, অপরাধের করার সময় সেই ভাবনাটাই কাজ করে বলে মনে করি। আর এক্ষেত্রে ধর্ষণটাকে অপরাধ বলে আদৌ তারা মনে করে কিনা, তা নিয়েও সন্দেহ আছে। সেই 'মানসিকতা' র কথা, যা আগে বলেছিলাম। তার পরিবর্তন একটা লং টার্ম ব্যাপার।
    কিন্তু এটাও যদি এনশিওর করা যায়, এরকম 'অপরাধ' হওয়া মাত্র সেগুলো রিপোর্টেড হবে, কেস নেওয়া হবে, ঠিকঠাক তাড়াতাড়ি বিচার হবে, আইনের ফাঁকগুলো বোঁজানো হবে তাহলে সেগুলো কিছুটা ডেটারেন্টের কাজ করতে পারে। বিচার হয়ে সে শাস্তি যাবজ্জেবনের হলেও। আর সেটা লাইভ টেলিকাস্ট না করলেও।

    মারিটাল রেপ নিয়ে কী হওয়া উচিত, সেই প্রশ্নটা রইলো।
  • Blank | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৪২580891
  • ভারতীয় উপমহদেশে র ওপর কোনো ডেটা নেই যে ফাঁসি তুলে দিলে কি হবে। অন্য দেশের ডেটা আছে কি নেই সেটা অবান্তর এখানে। সামাজিক ফ্যাক্টর গুলো এক রেখে কোনো ডেটা আছে কি??
    নাহলে xyz সেটের সাথে abc সেটের তুলনায় কোনো লাভ নেই। তবে বৃটিশ আমলের শুরুতে ঠগী থেকে শুরু করে অন্য যে সব সমস্যা ছিলো ভারতে, সেগুলো ভয়ানক শাস্তি দিয়েই দমন করানো গেছিলো। এই রিলেটেড আর কোনো ডেটা আছে কিনা জানিনা।
    ভারতের স্বাধীনতা আন্দোলনকে এর সাথে মেশানো যাবে না, তখন 'আদর্শ' নামে একটা জিনিস এসে গেছে ভয়ের ওপরে।
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৪৭580913
  • ম্যারিটাল রেপ কে ডিভোর্স এর গ্রাউন্ড হিসেবে লেগিতিমেসী দেওয়া উচিত। এছাড়া আর কিছুই করা সম্ভব নয় কারণ এটাতে এভিডেন্স এন্ড সার্কাম্স্ত্যান্সেস বেসিস এ মামলা দাঁড়ায় না।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৪৭580902
  • এই তো অবস্থা। আগের পোস্ট এ যা লিখেছিলাম, সে নিয়ে কিছু তথ্য।...Worse, it said, “is the fact that in three of the four cases of rape, the culprits went unpunished between 2002 and 2011 in Delhi”.

    Of the 5,337 rape cases in the last decade, in 3,860 the culprits were either acquitted or discharged by courts for lack of “proper” evidence.

    The conviction rate for the country as a whole, on the average, between 2001 and 2010, in rape cases was 26 percent only.

    “Far from fearing a deterrent punishment, the criminals are not afraid of the law any longer, it appears, because of such abysmal record of delivery of justice in the country....

    http://www.legalindia.in/rapes-in-india-rise-by-873-percent-from-1953
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৪৯580924
  • ব্ল্যান্ক
    আদর্শ -জিহাদ - আতমস্ট সেক্সুয়াল আরজ এগুলো সব ই ভয় এর ওপরে উঠে কাজ করে।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৫২580935
  • একক, তাই ? তাহলে পৃথিবী এতগুলো দেশে এটা কীকরে শাস্তি যোগ্য অপরাধ হয় ? কোন বেসিস না থাকলে শাস্তি দ্যায় কীকরে ?
  • Blank | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৫৩580946
  • জিহাদ আর সেক্সুয়াল আর্জ এক নয়, কখনো ই নয়। জিহাদ টাইপ জিনিসের জন্য অনেক লং টার্ম চিন্তা ভাবনা লাগে। অনেকদিন ধরে ধিরে ধিরে তৈরী হয়। সেক্সুয়াল আর্জ এক নয় আর শুধুই সেক্সুয়াল আর্জ থেকে রেপ হয় না।
  • আইনপ্রণেতা | ২০ ডিসেম্বর ২০১২ ১৭:৫৮580957
  • কি কি থেকে রেপ হয় সেইটাই তো আদি প্রোশ্চেন ছিল, রুট কস অ্যানালিসিসের।
  • কৃশানু | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:০৮580969
  • একটা কথা মনে হলো।
    ফাঁসি-র বিরোধী আমি, বা তিলে তিলে অত্যাচার করে মারা এটা আগেও বলেছি। জাস্টিফাই আবার করে করছি না কারণ আমার পয়েন্ট গুলো কেউ না কেউ আগেও বলেছেন। ফাস্ট ট্র্যাক কোর্ট এবং প্রপার এক্সিকিউশন এর দাবিকেও সাপোর্ট করি।
    কিন্তু মূল বক্তব্য এটাই বলার ছিল, রোড রোমিও দের যেন লঘু শাস্তি না হয়। সিকি যাদের কথা বললেন, নয়ডার রাস্তায় যাদের দ্যাখেন বা আমরাও মাঝে মধ্যে দেখি, তাদের যেন কড়া শাস্তি হয়, সেই ব্যাপারে দরকার হলে আইন পরিবর্তনও করা যেতে পারে। একটা লিউড কমেন্ট করা বা ভিড়ের সুযোগে বসে ট্রামে কোনো মহিলার সাথে অশালীন আচরণ করার অপরাধীদের দু বছর জেলের ঘানি টানতে হলে এবং সেই খবর ক্রমাগত প্রচারিত হলে কি এই অপরাধী গুলো একটুও ভিত হবে না?
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:১৪580980
  • রাষ্ট্র কেন শাস্তি দেয় ?

    ব্যালান্স বজায় রাখতে। পৃথিবীর কোনো শাস্তি দিয়ে লং টার্ম এ কিসসু হয়না। কারণ শাস্তি দিতে পারে সেই যার ওপর অপরাধ হয়েছে। থার্ড অবজেক্ট এর সঙ্গে কিছু হয়নি। তার রাগ-ঝাল যাই হোক শাস্তি দেবার অধিকারী সে নয়। সে যা করুক, যাই করুক সেটা তার দিক দিয়ে আত্মরক্ষার প্রেক্তিভ এটেম্প্ট ছাড়া কিছু না। "শাস্তি" না।

    কিন্তু ইটা বাস্তবে হয়না। মানুষের সমাজ একজনের সঙ্গে আরেকজন অনেক সুতোয় বাঁধা। কাজেই একদল চায় আরেক দোল বা ব্যক্তি কে কষ্ট দিয়ে "হিসাব চুকতা" করতে। এইখানে রাষ্ট্র মাঝখানে আসে।
    সবাই যে যার মত হিসাব চুকতা করতে বেরিয়ে পল্লে পুরো সমাজ মেরে-কেটে খতম হয়ে যাবে তাই রাষ্ট্র হলো ক্ষমতাধারী দালাল যে আমার তোমার হয়ে হিসাব মেটায়।
    এখন আমি কে ? যাকে শাস্তি দিচ্ছি সে কে ?

    না সমাজের ব্যালেন্সের পক্ষে যারা লেস ভালনারেবল তারা হলো আমি আর মোর ভালনারেবল রা তুমি।

    এটাই রাষ্ট্রের হিসেব। এর ওপরেই "আইন" তৈরী। আইন যখন পাল্টায় এর বেসিসেই পাল্টায়।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:১৭580991
  • রেপ মোটেও শুধু সেক্সুয়াল আর্জ নয়। ধর্ষণের মধ্যে বল প্রয়োগ করা, ভায়োলেন্স এই এলিমেন্টগুলো ভীষণভাবে আছে।
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:১৯581002
  • ব্ল্যান্ক

    সেক্সুয়াল আরজ মানে শুধু হরমন ক্ষোরোন হলো, রোক্তোক্ক্ষ্হপ বার্ল আর ছুটে গেলুম ইটা না। এই ক্ষোরোন গুলো কেন হয় সেটাও কনসিডার কর, দেখবে হাজার বছরের হেজিমনি লুকিয়ে আছে। সেক্সুয়াল আরজ হরমন থেকে আসে এই বায়লোজিকাল সত্যি র মননে ইটা নয় যে কিভাবে এবং কোন পরিস্থিতিতে ক্ষোরোন শুরু হবে সেটাও সবার ক্ষেত্রে সবেম কোড লেখা আছে। ওটাও হাজার বছরের। ( এখানে আবার কেও ফায়্লোজেনির মত ভাত আনবেন না মাইরি, গুরু তে কথা বলতে ভয় করে সায়েন্তলোজির ভয়ে :( )
  • Ekak | ২০ ডিসেম্বর ২০১২ ১৮:২৩581013
  • পাই
    হ্যা, সেত আছেই। তবে ট্রিগার তা সেক্সুয়াল। নিলে তুলনামূলকভাবে আকর্ষনীয় দেখতে মেয়েরা বেশি ভালনারেবল ( আন্ডারলাইন বেশি, একমাত্র নয়) হত না।

    আরেকটা ঘটনা হয়। ফ্রি অফার। এই ভাষা তা খুব খারাপ। শুনলে যে কোনো সুস্থ মানুষের মাথা গরম হয়ে যাবে।
    কিন্তু আমি লোকজনদের ইটা বলতে শুনেছি। মানে ধর একটা মেয়েকে এমনিতে খুন করবেই। জাস্ট রেপ করে নিল তার আগে।
  • তাতিন | ২০ ডিসেম্বর ২০১২ ১৯:০৬581024
  • সংশোধন বা ডেটারেন্স কোনওটাই মনে হয় 'শাস্তি'র উদ্দেশ্য নয়। শাস্তির উদ্দেশ্য শুধুমাত্র শাস্তি-ই।
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ১৯:২৬581035
  • সেক্সুয়াল আর্জ, ভায়োলেন্স, এসব ছাড়াও বোধহয় আরো ফ্যাক্টর থাকে।
    এই সিরিয়াল রেপিস্টের কথা পড়ছিলাম। '..He said he's learned the "triggers'' that precipitated his crimes - feelings of helplessness, weakness, or fear; getting laid off from work; boredom or the need for excitement'
  • ম্যাক্সিমিন | ২০ ডিসেম্বর ২০১২ ২০:০৬581046
  • এই পুরো সময়টা ধরে সোনি সোরির কথা ক্রমাগত মনে পড়েছে। সে কি বিচার পাবে? নাকি শুধু ছাড়া পাবে? পুলিশের লোকটির শাস্তি হবে?
  • pi | ২০ ডিসেম্বর ২০১২ ২০:২৫581057
  • ম্যাক্সিমিনদি, তুমিও 'অপ্রাসঙ্গিক' কথা টেনে আনলে !

    যাহোক, অক্ষদা ভাটে দিয়েছিল এটা, এখানেও থাক।

    এই কথাগুলোই বলার চেষ্টা করছিলাম। মৃত্যুদণ্ড না, কনভিকশন রেট ঠিক করো, মানসিকতার বদল করার চেষ্টা করো ইত্যাদি।নইলে কিছু হবার নয়।

    দিল্লি পুলিশের রেপের বিরুদ্ধে ক্যাম্পেনের নমুনা শুনে আঁতকে উঠলাম ! সে ক্যাম্পেনে কোনো মহিলা নেই ! ফরহান আখতারকে দিয়ে নাকি বলানো হয়েছেন Be a man, protect women !
    কবিতা ঠিকই বলেছেন, এরকম ক্যাম্পেন কোন সমাধান নয়, বরং এই মানসিকতাই সমস্যার মূলে।
  • | ২০ ডিসেম্বর ২০১২ ২২:২৮581080
  • সোনি সোরি অপ্রাসঙ্গিক কেন হবে?? সোনি সোরি, ভান্‌ওয়ারি দেবী, মনোরমা আরও অনেকে (নাম লিখলে শেষ করা যাবে না) অনেক বেশী প্রাসঙ্গিক এখন। হ্যাঁ এখনই। মনোরমার ওপরে রেপের পরে হওয়া অত্যাচারে শুধু মণিপুর গুমড়েছে, সারা দেশ ভুলে গেছে, এইভাবে ঝড় ওঠে নি, কোনও প্রতিকার হয় নি বলেই আজ এই অত্যাচার করে এরা ভেবেছিল পার পেয়ে যাবে। দেশের বিচারব্যবস্থা অনুযায়ী এদের হয়ত সর্বোচ্চ সাজাই হবে, সকলের না হলেও অন্তত ২-১ জনের হয়ত হবে। এই মুহূর্ত্তে সম্ভবতঃ তা ছাড়া খুব একটা অল্টারনেটিভ কিছু নেইও।

    কিন্তু .... কিন্তু বিল্লা-রঙ্গার ফাঁসি হয়েছিল এই দিল্লীতেই, ইন্দিরার আমলে। ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল এই সেদিন, যথেষ্ট প্রচারিত ঘটনা, তাতেও তো পশ্চিমবঙ্গে রেপ কিছু কমে নি, বরং বেড়েছে। আজকের কাগজেই আছে, পশ্চিমবঙ্গ এখন ধর্ষণে দ্বিতীয়, নারী নির্যাতনে প্রথম। তাহলে এটাই কি সঠিক সময় নয় আইন ব্যবস্থার ফুটোফাটাগুলো বন্ধ করার? ঈশান যেমন বলেছে, ঐ সংজ্ঞাগুলোও তো বদলানো দরকার। এইসময়ই তো দরকার এই ব্রেনস্টর্মিংগুলো করবার।
  • ম্যাক্সিমিন | ২০ ডিসেম্বর ২০১২ ২২:৪২581102
  • কয়েকপাতা পড়লাম। অপ্রাসঙ্গিক আমার লাগে নি সেকথা বলা বাহুল্য। মোটামুটি খবর রাখেন এমন অনেকে সোনি সোরির নাম শোনে নি। সুপ্রীম কোর্টের নির্দেশে এন আর এস এ পাঠিয়ে পরীক্ষা করানো হয়েছিল এই খবরগুলোও অনেকের অজানা। টিভিতে দেখিয়েছিল ঠিক কথা, আন্তর্জাতিক নারী দিবসে দেখিয়েছিল বোধ হয়। ইন্ডিয়ান এক্সপ্রেসে আশুতোষ ভরদ্বাজের একটা লেখা ছেপেছিল, ৫ই অগাস্ট ২০১২। এছাড়া কাফিলা এবং হিমাংশু কুমারের লেখা। এই হিসেবে একটা প্রশ্ন করছি -- দেশের প্রধান খবরের কাগজের মধ্যে কোনগুলোতে সোনি সোরির অত্যাচারের ঘটনার কথা বেরিয়েছিল?
  • ম্যাক্সিমিন | ২০ ডিসেম্বর ২০১২ ২২:৫৪581113
  • ও হ্যাঁ Tehelka -- The Inconvenient truth of Soni Sori.
  • aka | ২০ ডিসেম্বর ২০১২ ২৩:৪৫581124
  • সব ঘটনা নিয়ে মানুষ সমান উত্তাল হয় না। কিছু ঘটনা বেশি হাইপ পায়। কিছুটা কারণ মিডিয়া, কিছুটা ঘটনার ভয়াবহতা, কিছুটা মানুষের নিজের সাথে আইডেন্টিফাই করতে পারা, এইসব মিলিয়েই। তাতে অন্য ঘটনা ডাইলিউটেড যেমন হয় না, তেমন এই ভয়াবহ ঘটনার ইমপ্যাক্টও কমে যায় না। একটি ঘটনায় কেউ কিছু বলে নি বলে অন্য ঘটনা খারাপ লাগবে না এমনও নয়। দিল্লির এই ঘটনাটি মনুষ্য সমাজের কলংক। আমারও ভয় লাগছে নিজের প্রিয় মানুষদের কথা ভেবে, নিজের কথা ভেবে, খুব খারাপ লাগছে মেয়েটির ও ছেলেটির কথা ভেবে। মনুষ্যেতর সমাজে বাস করছি।
  • lcm | ২১ ডিসেম্বর ২০১২ ০১:১০581146
  • এই কেসটা তো অ্যাটেম্প্ট টু মার্ডার। এটা তো শুধু মলেস্টেশন কেস নয়।
  • ম্যাক্সিমিন | ২১ ডিসেম্বর ২০১২ ০১:১০581135
  • প্রতিটা কেসই বিচারের দাবি নিয়ে আসে। প্রতিটার বিচার আলাদাভাবে হওয়া দরকার। বর্তমান মামলার একটা বৈশিষ্ট্য হল, আই উইটনেস আছে কিন্তু অভিযুক্ত ব্যক্তি আইডেন্টিফিকেশন প্যারেডে যেতে রাজি হন নি। কী করে পার পেলেন জানি না, কিন্তু এরপর পুলিশকে কেউ টাকা দিতে পারে, ছবি প্রকাশ করে হয়ে যেতে পারে। সব্বাই জানে তবু প্রমাণ হল না এমনটা হলে খুব খারাপ প্রিসিডেন্স স্থাপন করবে। একমাত্র 'জনমত'ই এটাকে আটকাতে পারে। ঠিক সময়ে হালকা দিলে আইনও তার কাজ করতে পারবে না।

    Have they been caught? This is what the student, who was gang-raped and brutally assaulted on a moving bus on Sunday, asked her family members Thursday when they met her at the Safdarjung Hospital.

    Now, have they been caught? কাজটা কে করেছে তা কি প্রমাণ করা যাবে? প্রশ্নটা এখনও থেকে যাচ্ছে।
  • ম্যাক্সিমিন | ২১ ডিসেম্বর ২০১২ ০১:২৬581157
  • Good news. The test identification parade of accused in the Delhi gangrape of a 23-year-old women was held at Tihar Jail in New Delhi on Thursday, Dec 20. Earlier, the main accused in the gangrape case, bus driver Ram Singh, refused to undergo a test identification parade.
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১২ ০১:৩৪581168
  • কালকে আর লেখা হয়নি। প্রসঙ্গটা তো মেয়েদের সম্মান এবং আইনি কড়াকড়ি। আগে পেনাল কোডটা দেখে নেওয়া যাক।

    Rape.—A man is said to commit “rape” who, except in the case hereinafter excepted, has sexual intercourse with a woman under circumstances falling under any of the six following de­scriptions:—

    First.— Against her will.

    Secondly.—Without her consent.

    Thirdly.— With her consent, when her consent has been obtained by putting her or any person in whom she is interested in fear of death or of hurt.

    Fourthly.—With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be law­fully married.

    Fifthly.— With her consent, when, at the time of giving such consent, by reason of unsoundness of mind or intoxication or the administration by him personally or through another of any stupe­fying or unwholesome substance, she is unable to understand the nature and consequences of that to which she gives consent.

    Sixthly.— With or without her consent, when she is under sixteen years of age.
  • Ishan | ২১ ডিসেম্বর ২০১২ ০১:৫১581179
  • শাস্তি জোরদার করার দাবীর আগে আইনটা একবার পড়ে নিন। এ হল, ভারতীয় আইন। নারীর অবমাননার উৎস কি আইনি কড়াকড়ির অভাব, না আস্ত আইনটাই তার কারণ, সেই প্রশ্নটা করার মনে হয় সময় এসেছে।

    প্রথমতঃ যৌন সংসর্গ ব্যতীত ধর্ষণ হয়না। বিশেষ করে পুলিশি হেফাজতে, এবং অনেক ক্ষেত্রে তার বাইরেও মেয়েদের যৌনাঙ্গের উপর অকথ্য অত্যাচার হয়েছে। লাঠি ঢুকিয়ে অত্যাচার হয়েছে, আরও অনেক কিছু হয়েছে, সেসব বিশদে লিখছিনা। কোনোটাকেই ধর্ষণ বলে অভিহিত পর্যন্ত করা যায়নি। এই আইন বদলানোর দাবী বহু বহুদিনের। একটা ঘটনার পর যাঁরা নড়েচড়ে বসেছেন, তাঁরা কনসিস্ট্যান্টলি এটার দিকে নজর দিলে ভালো হয়।

    দ্বিতীয়তঃ এই পয়েন্টটা পড়ে দেখুন। With her consent, when the man knows that he is not her husband, and that her consent is given because she believes that he is another man to whom she is or believes herself to be law­fully married. এইটা বহুল প্রচারিত ধারা। যেটাকে কাজে লাগিয়ে কিছুদিন আগে পর্যন্ত কোর্ট সেই "সহবাস মামলা" গুলিকে "ধর্ষণ" সাব্যস্ত করে রায় দিচ্ছিল। এখন আরেকটি রায়ের পর সেটা বন্ধ আছে।
    এবার এটা ঠিক না ভুল সে অন্য প্রসঙ্গ। কিন্তু কথা হল, এইটা যদি আইন অনুযায়ী ধর্ষণ হয়, এবং তার শাস্তি যদি মৃত্যুদন্ড কেন, যাবজ্জীবন কারাদন্ডও হয়, সেটাকে কোনো সব্য আইন বলে মানতে আমার অসুবিধে আছে।

    সেই জন্যই বলছিলাম, কড়া শাস্তির দাবীর আগে, আইনের খোলনলচে পাল্টানোর দাবীটা দরকার। আগে-পরে কথাটা বোধ হয় ঠিক হলনা। মানে একই সঙ্গে দরকার। শুধু একটা দিয়ে কাজ হবেনা
  • ম্যাক্সিমিন | ২১ ডিসেম্বর ২০১২ ০২:১৭581191
  • 1983 amendments on Gang rapes ( Sec.376 Subsection 2- g)

    1. Exemption from burden of proof -- If the victim states in court that she did not consent, then the court shall presume that she did not consent and the burden of proving consent shall shift to the accused.

    2. Punishment -- rigorous imprisonment for a term which shall not be less than ten years but which may be for life and shall also be liable to fine: Provided that the court may, for adequate and special reasons to be mentioned in the judgment, impose a sentence of imprisonment of either description for a term of less than ten years.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন