এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তহেলকার দ্বিচারীতা?

    c
    অন্যান্য | ২১ নভেম্বর ২০১৩ | ২৩০১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • el fantástico | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫৪621874
  • ঠিক ঠিক। যখন লিখছি, তখনই মনে হচ্ছিলো ঠিক লিখছি না, কিন্তু ডগলাসটা মনেই পড়লো নাঃ-(
  • h | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫৬621875
  • প্লাস একবার কনসেনশাস ছিল আরেকবার ছিল না হতেই পারে, মলেস্টেশন যদি করেই থাকে যেন শাস্তি হয়, আর যদি না করে থাকে, তাহলে আর কি বলবো, বাল পুনরায় শেক্সপিয়ার, এই মামলার একটা ভালো ফল সম্ভব, মিডিয়া হাউজে বা বড় কোং গুলো তে অনতত সেকসুয়াল হ্যারাসমেন্ট সেল সেট আপ করার কাজে একটু গতি। হাউ মেনি ইন্সিডেন্ট্স উইল ইট টেক, উই ডোন্ট নো।
  • riddhi | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫৭621876
  • কি হচ্ছে! ওতে প্রিয়ান্কা ছিল। ওখানে তো ঐ বিখ্যাত সিন যেখানে প্রিয়ান্কা অক্ষয়কে বলছে, বি এন এনিম্যাল, বি এন এনিম্যাল। অক্ষয় অনিম্যাল প্রায় হয়ে এসেছে কিন্তু ওর গলার চেনে হনুমান আর বৌ (করিনার ছবি) পাশাপাশি রাখা। ঢোকাতে গিয়ে আয়্নায় নিজের মুখ আর তাবিজটা দেখে অক্ষয়ের আটকে যায়-আর অক্ষয় পুনর্মনুষ্য ভব, প্রিয়ান্কা খচে বোম- এসব তো যুগান্তকারী সিন।
  • riddhi | ২৯ নভেম্বর ২০১৩ ১১:৫৮621877
  • আগেরটা সিকি কে
  • সিকি | ২৯ নভেম্বর ২০১৩ ১২:০৪621878
  • ধুত্তেরি। হ্যাঁ, প্রি চো। আর অক্ষয়। গলার চেনে বউয়ের ছবি ইঃ।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১২:০৭621879
  • আমারও এই এক্সপ্লিসিট ডিটেলে ঢুকতে আর ভাল্লাগছেনা। তবে রিদ্ধি আর অজ্জিতের কথার উত্তর ওই মেল-চেনেই আছে। যেটা নেই সেটা হল, হোটেলটি তিনতলা। তবে আমি যখন এত খুঁটিয়ে পড়েছি আইনজীবীরাও পড়েছেন তো বটেই। কোর্টে এসব উঠবেই। এবং সেটা খুব ট্রিভিয়াল হবেনা।

    আর কালকে তেহেলকাকে হ্যারাসমেন্ট সেল বিষয়ে দোষারোপ করেছিলাম। আজ সেটাও অতটা সহজ লাগছেনা। সোমা চৌধুরির মেলটা পড়ে। খানিকটা কোট করে দিলাম। বাকিটা নিজেরাই পড়ে নিন।

    My responses may not have reflected the correct formal procedures but the intent cannot be doubted. To feel a sense closure, you had asked for a written apology from Tehelka editor-in-chief Tarun Tejpal; an acknowledgement of this apology to be sent to office; and the setting up of an anti-sexual harassment cell in Tehelka. Within one day of your complaint, you had the written apology. Tarun stepped down the next day. After this, the process of setting up the anti-sexual harassment committee was begun. I asked you to suggest names as well. You are yet to give names of your nominees. There were only two days to act on your complaint before the story broke in the press. I believe the taken actions strongly count as my standing by you.

    এবার আমার ও পতন ও মূর্ছার সময় হল।
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ১২:১১621880
  • উফ আরেকটা কথা। শ্রাবণীর দুধওয়ালা আর কাজের মেয়ের বাহুবন্ধন নিশ্চয়ই কনসেনসুয়াল ছিল। এই কেসে তেজপাল সেইটাই বলছেন কিন্তু। আর্গুমেন্টের সময় এইগুলো খেয়াল রাখা ভালো। :-)
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ১২:২৩621881
  • মেয়েটি সব কথারই জবাব দিচ্ছে, গুছনো লড়াই, এবং এমনটাই হওয়া উচিত, খুব ভালো। সোমার কথার জবাবও নিশ্চয়ই সে দেবে।
    এটা হতেই পারে অ্যাপোলজির ধরণ দেখে মনে হয়েছে এর কিস্যু হয়নি, সুযোগ পেলে আবার করবে এবং বন্ধুবান্ধব পাকা মাথার পরামর্শ পেয়ে অন্যরকম ভেবেছে।
    তবে মেয়েটিও তো পুলিশে কমপ্লেন করেনি,মিডিয়াতে এইসব মেল চালাচালি লীক হয়েছে। অনেকেই এরকম করে পার পেয়ে যায়, তেজপালের মত লোক, সহজে এমন ব্যাপার ছেড়ে দেবেই না তো!
    মিডিয়া যদু মধুকে নিয়ে এরকম নিউজ করতনা, তেজপাল বলেই করছে, এতো সহজ। তেজপালও যদুমধুকে নিয়ে তহেলকা নিউজ করেনি, যাদের নিয়ে করলে নিউজ হবে তাদের নিয়েই করেছে! এর মধ্যে কোনো সন্দেহের কিছু নেই তো।
    আমার শুধু একটাই আশা, এইরকম এক একটা হইচই ফেলা ঘটনায় অন্য ঘটনাগুলোও সামনে আসবে, মেয়েরা একটু সাহসী হয়ে এরকম তাবড় তাবড় লোকের বিরূদ্ধেও মুখ খুলবে, উপরওয়ালা বলে গুমরে মরবে না!
    আর এই সেঃহ্যাঃ নিয়ে লোকে ভয় পাবে, কাজের জায়গাগুলো একটু পরিস্কার হবে আর কী!
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ১২:২৫621882
  • দুধওয়ালা কাজের মেয়ের কথা শুধু লিফট বন্ধ করা যায় এটা বলার জন্যেই বলা!
    কিন্তু কনসেনসুয়াল না হলেও লোকটি একই উপায়ে লিফট বন্ধ করতে পারত না?
  • Ekak | ২৯ নভেম্বর ২০১৩ ১২:২৬621884
  • লিফট এর প্রোগ্রাম বিভিন্ন রকম হয়। কোনো কোনো লিফটে স্টপ বাটন টিপে দিলে যতক্ষণ না নেক্সট কমান্ড আসছে ততক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। কোনটা আবার নিজে থেকে চালু হয় ৩০ সেকেন্দ্স বাদে। কোনটাকে টিপে ধরে নাথাকলে স্টপ হয়না। এরপরেও কলকাঠি আছে। স্টপ একবার টিপে দুটো দরজার মাঝে ক্রেডিট কার্ড জাতীয় কিছু ঢুকিয়ে দিলে দরজার সেন্সর থেকে কনফ্লিক্টিং কমান্ড যাওয়ার কারণে লিফট আটকে যায়। এগুলো হাতে কলমে জানিতাই বোল্লুম। এর বাইরেও অনেক কিছু থাকতে পারে। মোদ্দা কথা কিছু একটা শয়তানি করে লিফট টা আটকানো হয়েছিল। সেই বোঝাবুঝির টেকনিক্যালিটি তে আটকে মামলার গতি পাল্টে না গেলে ভালো।
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ১২:৩২621885
  • প্রোগ্রামিং এর কথা লিখলাম তো, ভেরি করে। কম্পানি ও মেন্টেন্যান্সের লোককে ধরে জানবে পুলিশ।
    যে লিফটে সিসিটিভি নেই খেয়াল করেছে, সে সেই লিফটের নিয়মকানুন, কোন বাটনটা টিপলে কার্যসিদ্ধি হয় তাই বা দেখেনি কে বলতে পারে! আর মেয়েটিকে দেখিনি, কিন্তু একজন সুস্থ প্যাংলা ছেলেও একটি মেয়ের চেয়ে সাধারণত গায়ের জোরে এগিয়ে থাকে, তেজপাল তো হট্টাকট্টা পাঞ্জাব দা পুত্তর.....না এর বেশী বলব না!
    তবে এসব কল্পনা না করাই ভালো, কোর্ট দেখবে, ব্যাপারটা কোর্ট অবধি পৌঁছনোই ইম্পর্ট্যান্ট!
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ১২:৪৩621886
  • "আমার শুধু একটাই আশা, এইরকম এক একটা হইচই ফেলা ঘটনায় অন্য ঘটনাগুলোও সামনে আসবে, মেয়েরা একটু সাহসী হয়ে এরকম তাবড় তাবড় লোকের বিরূদ্ধেও মুখ খুলবে, উপরওয়ালা বলে গুমরে মরবে না!
    আর এই সেঃহ্যাঃ নিয়ে লোকে ভয় পাবে, কাজের জায়গাগুলো একটু পরিস্কার হবে আর কী!"

    এখানে সম্পূর্ণ একমত। এই হইচই গুলো হয়ে আরো অনেক মেয়ে সাহস করে এগিয়ে আসবে, আমিও এই আশা রাখি। আরেকটা ব্যাপার, বসেরা যদি দেখে যে তেজপালের মতো লোকও নোংরামি করে পার পাচ্ছেনা, তাহলে নিজেরাও কিছুটা হলেও ভয় পাবে। হয়তো একটু হলেও হ্যারাস করার প্রবনতাটা কমবে।
  • a x | ২৯ নভেম্বর ২০১৩ ১৯:৩৮621888
  • ঈশান অ্যাগ্রাভেটেড রেপ কোনো লিগাল টার্ম না। রেপও এখন আর কোনো লিগাল টার্ম না। সেক্সুয়াল অ্যাসল্ট লিগাল টার্ম, অ্যাগ্রাভেটেড অ্যাসল্ট লিগাল টার্ম। যে কোনো অপরাধে অন্য মাত্রা যোগ হলে তাকে অ্যাগ্রাভেটেড বলে। শাস্তির পরিমাণ বেড়ে যায়। এই অ্যামেন্ডমেন্ট গুলো অ্যাগ্রভেটেদ অ্যাসল্টের আন্ডারে। শুধু বৃন্দা কারাত বলেন নি। বৃন্দা গ্রোভার থেকে যত উকিল ও অনেক অ্যাক্টিভিস্ট এখনও অবধি এ নিয়ে বক্তব্য রেখেছেন বলেছেন।

    কিন্তু তুমি কী প্রমাণ করতে চাও? এই টার্ম নেই শুধু এটাই? নাকি শাস্তির ইন পজিশন অফ পাওয়ার/ট্রাস্ট ইত্যাদিতে থাকলে শাস্তির ভেরিয়েশন হয়না এটা?
  • a x | ২৯ নভেম্বর ২০১৩ ১৯:৪৬621889
  • এর পারেও। এই লিফট নিয়ে এত ব্রেইনস্টর্মিং - পুলিশ তো সিসিটিভি ফুটেজে দেখেছে মেয়েটি ও তেজপাল লিফটে ঢোকা ও বেরোনোর মধ্যে ১৫ মিনিট গ্যাপ ছিল! বেরোনোর সময় মেয়েটি দৌড়ে বেরোচ্ছে, তেজপাল পেছন পেছন। এবং এত ছবি দিয়ে ঈশানকে বোঝাতে হচ্ছে দোতলা আর্কিটেকচার? তেজপাল ও মেয়েটি দুজনেই সেকথা লিখেছে।
  • Blank | ২৯ নভেম্বর ২০১৩ ১৯:৫২621890
  • আরে প্রচুর লিফটে লাল স্টপ/রিসেট বাটন থাকে যেগুলো লিফটের ভেতরে সার্ভিসিং এর সময়ে ইউজ করা হয়। আর লিফটে কোন বাটন কখন প্রেস হয়েছে সেটা মনে হয় ব্যাক ট্র্যাক করা যায় লগ থেকে।
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ২০:০১621891
  • "মেয়েটি কি নর্মাল? ঘটনাটা হয়েছিল ৭ আর ৮ তারিখে মাত্র কয়েক সেকেন্ডের জন্য, আর ফেস্ট চলেছিল ১১ তারিখ অবধি। তাহলে মেয়েটি কি নর্মাল, ওর আচরন কি নর্মাল?"

    এটাই আপাতত তেজপালের উপলব্ধি।

    সত্যিই, এরকম তুচ্ছ ঘটনা নিয়ে কেন যে মেয়েটি হৈচৈ করতে গেল! তেজপালের মতো নর্মাল ব্যক্তিদের লালসা চুপচাপ মিটিয়ে দিলেই তো হতো!
  • | ২৯ নভেম্বর ২০১৩ ২০:২৪621892
  • এতরাজ র কথাই যদি হয়। তাহলে ওতে প্রিয়াঙ্কা চোপড়া আর করিনা। আর আমাদের "খিলাড়ী" অক্ষয়।
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ২০:৪১621893
  • ml milaই তো? এরকম এখন অনেক কিছু শোনা যাবে, এত বিচলিত হয়োনা। পজিটিভ দিকটা তো তুমি বলেই দিয়েছ।
    মাঝে মাঝে মেয়েরা কেউ কেউ মেসেজ করে, খুব খারাপ লাগে, শেষ অবধি তারাই পিছিয়ে যায়, আর এ নিয়ে কথা বলতে চায়না।
    সবসময় যে সেঃ হ্যা তা না, ইঙ্গিত, কথা, খারাপ লাগে, কিছু প্রমাণ করাও টাফ। একমাত্র ইন্টারন্যাল স্ট্রং পলিসি, কমিটি এগুলো টেক কেয়ার পারত, তাই নেই, মানে থেকেও নেই।
    যতই যেরকম হোক, কানেকশন, সাপোর্ট, অল্প বয়সে এইরকম একটা অর্ডিয়ালের মধ্যে দিয়ে যাওয়া নিশ্চয়ই খুব খুব কষ্টকর।
    সি এনেন আই বি এন দ্যাখো, এরকম আরো কেসের কথা বলছে, একটি মেয়ে তার বসের কথা বলল, বোধহয় কোনো রেডিও স্টেশনের, চাকরি ছাড়িয়ে দিয়েছে, বদনাম করেছে এমন যে আর চাকরি পায়না।
  • | ২৯ নভেম্বর ২০১৩ ২০:৪৬621895
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ২০:৫৪621896
  • শ্রাব্ণী(দি?) - ml মানে মিলি।

    হ্যাঁ সি এনেন আই বি এন দেখছি। এরকম আরো অনেক কেস পার্সোনাল লাইফেও দেখেছি, আশেপাশের অনেক অফিসেও দেখেছি। বিশেষ করে তেজপাল যেটা করেছিল, মেয়েটিকে অফিসে নিজের রুমে ডেকে ঘর অন্ধকার করে সোফায় বসে থাকা, সাজেস্টিভ কথা বলা, এটা তো অনেকবারই শুনেছি। আপনিও জানবেন নিশ্চয়ই।

    এই মেয়েটিও তো বলছে ওর মা ওকে একা মানুষ করেছে। তাও ও ভয় পেয়ে পিছিয়ে যায়নি, চুপ করে মেনে নেয় নি। মেয়েটির সাহসের তারিফ করি।
  • 4z | ২৯ নভেম্বর ২০১৩ ২১:১৯621897
  • অভিযুক্তের নাম তরুন তেজপাল না হয়ে বরুন ভোজপাল হলে মনে হয় এত টেকনিকাল প্রশ্ন উঠে আসত না।
  • শ্রাবণী | ২৯ নভেম্বর ২০১৩ ২১:২৫621898
  • ml, আমি এখানের শর্মিলা ভেবেছিলাম, সরি!
    একটা নতুন এক এলিট শিক্ষা প্রতিষ্ঠানের সেট আপ প্রসেস কাছ থেকে দেখছিলাম কিছুকাল আগে, মানে পলিসি ইত্যাদি।
    মাত্র দুটো বাচ্চা তবুও ক্রেশ চালু, এমনকি টেম্পোরারী ক্যাম্পাসেও। ইন্টারন্যাল গ্রিভান্স কমিটি সেট আপ কমপ্লিট। যার জন্যে আমি এসব জানতে পারছিলাম তিনি আমাকে বললেন, এগুলো সরকারী নির্দেশ, তাদের সর্বত্র এটা খুব কড়াকড়ি ভাবে পালন করা হয়, বিশাখা গাইডলাইন থেকেই মানা হয়।
    তখনই কথা হচ্ছিল, ওরা প্রত্যেক পদাধিকারীদের নির্দেশ দিয়ে থাকেন, তারা যেন ছাত্রী বা মহিলা কর্মচারী অথবা ভিজিটিং কোনো মহিলাদের সঙ্গে কখনো দরজা বন্ধ করে চেম্বারে দেখা না করেন। সেরকম কিছু ইস্যু হলে একাধিক লোক থাকে যেন বা মেয়েদের প্রবলেম যেন গ্রিভ্যান্স কমিটির মাধ্যমে আসে, এরকম নানা ছোট ছোট পয়েন্ট।
    এগুলো যাতে কেউ ট্র্যাপ করতে না পারে তার প্রিকশনও, দু তরফের পক্ষেই ফাইন।
  • Arpan | ২৯ নভেম্বর ২০১৩ ২১:২৭621899
  • মামুর কি পতন ও মূর্ছা থেকে রিডিমশন হয়েছে? তালে একটা প্রশ্ন করার ছিল।

    সোমা চৌধুরী এতদিন তাঁর আপিসে বিশাখা গাইডলাইন ইম্প্লিমেন্ট করেননি কেন/
  • ml | ২৯ নভেম্বর ২০১৩ ২১:৩৬621900
  • "এগুলো যাতে কেউ ট্র্যাপ করতে না পারে তার প্রিকশনও, দু তরফের পক্ষেই ফাইন।"

    শ্রাবণীদি, এই জায়্গাটা চমত্কার লাগলো। কিন্তু এরকম ট্রান্সপারেন্ট সিস্টেম আমাদের দেশে হাতে গোনা। বরং বস সেক্সিস্ট জোক করবে, আর তাতে হাসতে হবে, এটাই আমাদের দেশের নিয়্ম। তেজপালের মতো বস হলে ব্ড়জোর ঝড় আর থান্ডারক্লাউড নিয়ে বুলি ক্পচাবে, বাকিরা আরো ব্স্তাপচা।
  • Sibu | ২৯ নভেম্বর ২০১৩ ২১:৫১621901
  • একটু হয়তো অপ্রাসঙ্গিক, কিন্তু মজার। আমি যখন অধ্যাপনা করতাম তখন সেই ইউনিভার্সিটিতেও ঐ রকম একটা নিয়ম ছিল, অপোজিট সেক্সের দুজন দেখা করতে হলে ঘরের দরজা বন্ধ করা চলবে না। তো ডিপার্টমেন্টে এক অধ্যাপিকা ছিলেন, তিনি আর আমি দুজনেই হেডুর অপোজিট গ্রুপে বিলং করতাম। যেহেতু আড্ডা দিতে হলে ঘরের দরজা বন্ধ করা যেত না, আমরা ইউনিয়নে গিয়ে কফি খেতে খেতে হেডুকে খিস্তি দিতাম। তো একদিন খুব ফ্রাস্ট্রেটেড হয়ে উনি বলেছিলেন, ইউ নো, আই থিংক দ্যাট এসওবি মেড দিস রুল যাস্ট টু স্টিফল ডিসেন্ট ইন দি ডিপার্টমেন্ট।
  • sosen | ২৯ নভেম্বর ২০১৩ ২২:০১621902
  • আচ্ছা অনেকটা ফলো করেও একটু বিচ্ছিন্ন হয়ে গিয়েছি। একজ্যাক্টলি কি ধরনের মলেস্টেশন ছিল, সেটা কি মেয়েটি বয়ান দিয়েছেন?
  • s | ২৯ নভেম্বর ২০১৩ ২২:৫৪621903
  • এই খবরটাও থাক। তেজপাল নিয়ে মিডিয়া যত হই চই করছে, তার ১০% ও নেই অশোকববুর বিরুদ্ধে যৌন হেনস্থার কেসে। কেন? প্রাক্তন জাস্টিস বলে? মানবাধিকার কমিশন বলে? টিআর্পি কম বলে?
    http://timesofindia.indiatimes.com/india/Shocked-shattered-by-sexual-harassment-allegations-former-SC-judge-Ganguly-says/articleshow/26587103.cms
    Denying any sexual harassment of a young woman law intern, former Supreme Court judge Justice A K Ganguly on Friday said he was "shocked and shattered" by the charges against him.

    "I am denying everything. I have told the committee that all the allegations levelled by the intern are wrong. I don't know how such allegations have been levelled against me," he said.

    "I totally deny the allegations. I am a victim of situations," he told television channels.

    "I am not ashamed of anything," he said in reply to a question in regard to the alleged episode which came out in public domain after the intern spoke about in a legal portal earlier this month.

    He said the charges against him were totally wrong. The girl had not raised any sexual harassment issue with him, he said, adding that he had not done any physical harm to her.

    যদি পুরো ভিত্তিহীন অভিযোগ হয়, তাহলে 'he had not done any physical harm to her' এর কথা ওঠে কি করে?
  • ঈশান | ২৯ নভেম্বর ২০১৩ ২৩:১০621904
  • প্পনকে। আমি জানিনা কেন করেননি। সেটা বে-আইনী কিছু না, তবে আমার মতে না করে উচিত কম্মো করেননি।

    অক্ষকে। "অ্যাগ্রাভেটেড সেক্সুয়াল অ্যাসল্ট" কোনো লিগাল টার্ম নয়। সেনসেশনালাইজ করার জন্য ব্যবহার করা হচ্ছে। এইটাই বক্তব্য।

    আর আমারও একটা প্রশ্ন আছে। জনতাকে। একটা লোক কোনো জায়গা থেকে গোয়া যাচ্ছে। তাকে "পলাতক" বলে হাওয়া তোলার মানে টা কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন