এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল ফুটবল ২০১৪-১৫

    Arpan
    অন্যান্য | ২৩ জুলাই ২০১৪ | ৫৮৭৯৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :-I | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩০646063
  • এই সময়ের ফেস্‌বুকের কণ্ট্রিবিউটর অনিমেষ বৈদ্য সম্ভবতঃ এ পাতায়ও লেখেন। ওঁর পরের জন সুব্রত বৈদ্য মনে হয় ঠিক ঠাক মোহনবাগান সমর্থকদের মনের কথাটা তুলে ধরেছেন। সে যুগের পরিপ্রেক্ষিতে তো বটেই। কারণ হাবিব বা সুভাষ কোনদিনই মোহনবাগান জার্সি গায়ে ইস্টবেঙ্গলকে গোল দিতে পারে নি। কিন্তু সে মিথ তো পরে শ্যাম থাপা ভাঙে, তারপর চিমা, বাইচুং অনেকেই।
    কিন্তু....
    "সেই হাহুতাশ এখনও চলেছে, আজও তার পরিবর্তন ঘটে নি।"
  • lcm | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৩:৩৮646064
  • কেনো, হবিবের ভাই আকবর - ১৯৭৬-এ লিগে শুরুতেই ১৪ সেকেন্ডের মধ্যে, উলাগার সেই দৌড় এবং সেন্টার, আকবরের গোল।
  • :-I | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৪:০৫646065
  • হ্যাঁ, তবে সে হাবিবের ভাই, হাবিব নয়। হাবিব বা সুভাষ ভৌমিক মোহনবাগানের জার্সি গায়ে দিয়ে ইস্টবেঙ্গলকে গোল দিতে পারে নি। ইস্টবেঙ্গলের জার্সি প'রে হাবিব সেই সত্তরের ডুরাণ্ড থেকে গোল করে এসেছে। সুভাষও তিয়াত্তরে প্রতিটি খেলায় গোল করেছিল। লীগ(২-১), সুপার লীগ(১-০), শীল্ড সেমিফাইনাল (৩-০)। তিনটি খেলা মিলিয়ে সুভাষ আর হাবিব দুজনেই তিনটি করে গোল করেছিল।
  • + | ০২ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩০646066
  • Arsenal legends Robert
    Pires and Freddie Ljungberg had
    been confirmed to play in the
    Indian Super League back in July
    but now the identity of their
    respective teams are known with
    Pires joining FC Goa and Ljungberg
    going to Mumbai City FC

    মোবা নিয়ে কথা বলতে ইচ্ছুক নই
  • Arpan | ০২ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪৮646067
  • এলভিজি'র রাজত্বে ম্যানিউ ঐতিহ্য বিপন্ন বলে ব্রিটিশ মিডিয়ায় হইচই শুরু হয়েছে। এমনকী ব্রিটিশ প্লেয়াররা আর ম্যানিউর ফার্স্ট ইলেভেনে চান্স পাচ্ছে না সেই নিয়েও কান্নাকাটি।

    http://www.bbc.com/sport/0/football/29026398

    বিচিত্র নয়, সামনেই ইউরো কোয়ালিফায়ার।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২৪646068
  • আইএসেলের জন্য অনেকেই নেই। তাই এই নামগুলোকে মোহনবাগানের টিমে দেখে ভালো লাগছে। জিতবে কিনা পরের প্রশ্ন।

    আজকের টিম

    দেবজিত - সুখেন - জনি রাউত - ফাতাই - বিক্রমজিত - সতীশ - লাল - উজ্জ্বল - বলবন্ত - পঙ্কজ - বোয়া

    ৭জন বাঙালী টিমে, শেষ কবে খেলেছে কে জানে ? চেঞ্জেও বাঙালী শৌভিক-মনোতোষ-তির্থঙ্কর
  • Arpan | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৪৪646069
  • বোয়াকে তো আধঘন্টাও মাঠে রাখা গেল না।

    ভোম্বলবাবু আজেবাজে বিদেশি এনে নিজের সাথে বাকি কোচেদেরও কবর খুঁড়লেন। এবারের উদা দেখিয়ে কর্মকর্তারা আর কোচের হাতে প্লেয়ার আনার ভার ছেড়ে দেবে না। সবকটা ক্লাবের কথাই বলছি।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:০৯646070
  • বোয়াকে ২৮ মিনিটে তুলে নিতে হয়, এমন মারকুই প্লেয়ার যে কিনা ১১টা ১৮বছরের ছেলেদের সাথেই গোল দিতে পারেনা। তীর্থঙ্কর আর জনি নাকি ভালো খেলেছে। দুপুরে খেলা দেখতে পারিনা বলে বেঁচে যাই, অপশন থাকলে দেখতেই হত।
  • + | ০৩ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১০646071
  • সুভাষ এর আগেও এরকম করেছে কি সব বার্গার-সোবাস্তিয়ন আর কাকে যেন এনে পুরীতে কোবরা ট্রেনিং করেছিল ইবেতে।
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০১:০০646073
  • কেউ আর্জেন্তিনা-জার্মানি দেখছে না? আর্জেন্তিনা এক গোলে এগিয়ে আছে।
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ০২:১৯646074
  • দেখলাম, আর দি'মারিয়াকে নিয়ে চাপ খাওয়া শুরু করলাম। কিছু খেলল। ফ্রেন্ডলীতে এত ভালো ম্যাচ দেখা যায়না
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১১:১৬646075
  • মাইকেল চোপড়া শেষ কয়েক বছর খুব একটা কোথাও খেলেনি, তবুও যদি ও ডিসিপ্লিনড হয় তো ভারতের হয়ে এখনো খেলতেই পারে। বর্তমানে দেখলাম ও ব্রিটিশ নগরিকত্ব ছেড়ে ইন্ডিয়ান নিতে চায়, ভারতের হয়ে খেলবে বলে।
  • ঊমেশ | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১২:৩২646077
  • ওটা মাইকেল চোপড়ার আইএসএল এর মার্কেটিং স্টাইল বলে মনে হচ্ছে।
    মাইকেলের পিক সময়ে ওকে অনেক বার ভারতের হয়ে খেলার অনুরোধ করেও কোনো সারা পাওয়া যায় নি। এখন বুড়ো বয়সে নানা বেটিং কেলেন্কারি তে জড়িয়ে ইংলিশ লিগে কোনো কল্কে পাচ্ছে না, তাই এই ভড়ং
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:২৮646078
  • হতেই পারে, অস্বভাবিক নয়।

    এদিকে সরকার এসিয়াডে ছেলেদের ফুটবল টিম পাঠাবেনা বলেছে
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৩৪646079
  • কেন?
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৫:৫৪646080
  • সরকার নাকি ঠিক করেছে কোনো খেলায় টপ ৮এর মধ্যে না এলে তাদের পাঠাবেনা।
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০০646081
  • এশিয়াডে ঠিকই আছে- কিন্তু এশিয়ায় ফুটবলে টপ ৮ এ ইন্ডিয়া নেই? টপ ৮ কে কে আছে?
  • + | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:০৬646082
  • এই মুহূর্তে ২৬এ। প্রধান কারণ ফ্রেন্ডলী না খেলা, নাহলে টপ ১৬তে আসার ক্ষমতা আছে বলেই মনে হয়।

    http://www.fifa.com/worldranking/rankingtable/ এই লিস্টে afc তে ক্লিক করলে পাবেন
  • de | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৬:২২646084
  • থ্যাংকু - লিস্টটা ভালো!
  • Arpan | ০৪ সেপ্টেম্বর ২০১৪ ১৮:১২646085
  • ডুডুর হ্যাট্রিক।
  • + | ০৫ সেপ্টেম্বর ২০১৪ ০০:২৮646086
  • EXCLUSIVE: Today Olympic Council of Asia gave ultimatum to Indian government as said that they cannot stop Teams from participating in Asian games.
    In an embarrassment to India, the country has been warned of heavy penalty by Olympic Council of Asia if it withdraws from sending teams in a few disciplines like Football, Basketball etc in the upcoming Asian Games, a development which led to the IOA slamming some government officials for "ruining sport".

    লেখাটার সত্য-মিথ্যা জানিনা
  • + | ০৬ সেপ্টেম্বর ২০১৪ ২২:৪০646087
  • প্রতীক চৌধুরী বলে একটা ছেলে আজ মোবার স্টপারে বেশ ভালো খেলল। ফাটাই এর চেয়ে ভালোঃ)
  • Tim | ০৬ সেপ্টেম্বর ২০১৪ ২৩:৩৩646088
  • গান্ধিরা নাকি সনির ব্যাকাপ হিসেবে চিডি কে নেওয়ার কথা ভাবছে? হাওয়ায় গুজব সনি নর্ডি নাকি অন্য ক্লাবে কথা বলছে। সত্যি?
  • + | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ০০:১৫646089
  • সোনি নাকি বেলজিয়ামে গেছে, এই হতভাগা কর্তাগুলো হয়্ত এতদিন ঢপ মেরেছিল, হতেই পারে, অস্বাভাবিক নয়
  • + | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ১৬:৫১646090
  • মোবা আয়াকাদেমির ছেলে মোবা চান্স দেয়নি, ইবের হয়ে যাতা ভালো গোল দিল প্রহ্লাদ
  • বোঝে না সে বোঝে না | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ১৭:২১646091
  • *******************************
    '+' - Date:02 Sep 2014 -- 03:30 PM
    মোবা নিয়ে কথা বলতে ইচ্ছুক নই

    '+' - Date:03 Sep 2014 -- 04:24 PM
    আইএসেলের জন্য অনেকেই নেই। তাই এই নামগুলোকে মোহনবাগানের টিমে দেখে ভালো লাগছে। জিতবে কিনা পরের প্রশ্ন।
    আজকের টিম
    দেবজিত - সুখেন - জনি রাউত - ফাতাই - বিক্রমজিত - সতীশ - লাল - উজ্জ্বল - বলবন্ত - পঙ্কজ - বোয়া
    ৭জন বাঙালী টিমে, শেষ কবে খেলেছে কে জানে ? চেঞ্জেও বাঙালী শৌভিক-মনোতোষ-তির্থঙ্কর

    '+' - Date:03 Sep 2014 -- 06:09 PM
    বোয়াকে ২৮ মিনিটে তুলে নিতে হয়, এমন মারকুই প্লেয়ার যে কিনা ১১টা ১৮বছরের ছেলেদের সাথেই গোল দিতে পারেনা। তীর্থঙ্কর আর জনি নাকি ভালো খেলেছে। দুপুরে খেলা দেখতে পারিনা বলে বেঁচে যাই, অপশন থাকলে দেখতেই হত।
    -------------------------------------------
    Arpan - Date:04 Sep 2014 -- 06:12 PM
    ডুডুর হ্যাট্রিক।
    ------------------------------------------
    '+' - No Comments
    ------------------------------------------
    '+' - Date:06 Sep 2014 -- 10:40 PM
    প্রতীক চৌধুরী বলে একটা ছেলে আজ মোবার স্টপারে বেশ ভালো খেলল। ফাটাই এর চেয়ে ভালোঃ)
    -----------------------------------------
    Tim - Date:06 Sep 2014 -- 11:33 PM
    গান্ধিরা নাকি সনির ব্যাকাপ হিসেবে চিডি কে নেওয়ার কথা ভাবছে? হাওয়ায় গুজব সনি নর্ডি নাকি অন্য ক্লাবে কথা বলছে। সত্যি?
    -------------------------------------------
    '+' - Date:07 Sep 2014 -- 12:15 AM
    সোনি নাকি বেলজিয়ামে গেছে, এই হতভাগা কর্তাগুলো হয়্ত এতদিন ঢপ মেরেছিল, হতেই পারে, অস্বাভাবিক নয়
    **************************************
    সুতরাং Date:02 Sep 2014 -- 03:30 PM সময়ে পোস্ট করা "মোবা নিয়ে কথা বলতে ইচ্ছুক নই" কথাটা কিছু নির্দ্দিষ্ট সময় বা ঘটনা ভিত্তিক। তাই তো? উত্তর চাই নাই।

    http://epratidin.in/Details.aspx?id=20279&boxid=142351359

    শুধু 'প্রতিদিন' নয়, খেলাটা যে বা যিনিই দেখেছেন, সে বা তিনিই দেখেছেন যে গোল করার সময় বোয়া পরিষ্কার অফসাইডেই দাঁড়িয়েছিল। এটারও উত্তর চাই নাই।
  • বোঝে না সে বোঝে না | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩১646093
  • বাড়তি না খেলিয়ে।
  • বোঝে না সে বোঝে না | ০৭ সেপ্টেম্বর ২০১৪ ১৭:৩১646092
  • যাক, মোহনবাগানকে অন্ততঃ ছয় ব'লে নয় মিনিট বাড়তি খেলিয়ে তথাকথিত বড় দলগুলোর জন্য অতিরিক্ত সময়ের নয়-ছয় করা থেকে বেঁচে গেলো বেচারা রেফারী।
  • + | ০৮ সেপ্টেম্বর ২০১৪ ১০:৪২646095
  • মোবা নিয়ে একটিও বাজে কথা বলিনি বোধ্হয়, যে কদিন কোনো বাঙালী ছেলে খেলেছে বলেছি। আর কিছু বলিনি কারণ আর পোষায়না। মোবা নিয়ে কিছু বলতে ইচ্ছুক নই সেটা সেদিনের খেলার পর ছিল, কথাটা ঠিক করে লিখলে যেটা বলতে চেয়েছি হল মোবার খেলা নিয়ে কিছু বলতে ইচ্ছুক নই কারণ ওটা কোনো খেলাইনা। কাল যেমন ইবের খেলা দেখলাম, ডুডু-র‌্যান্টি কি আহামরি খেলেছে জানিনা, আজ এখনো কোনো কাগজ পড়ে উঠতে পারিনি, আমার গোটা ম্যাচে তিনটে ছেলেকে চোখে পড়েছে অবিনাশ রুইদাস (মোবা একবছর নিয়ে একটা ম্যাচও খেলায়নি), প্রহ্লাদ (এই দুজনই মোবা অ্যাকাডেমির ছেলে ছিল) আর অভিষেক দাস। আইএসেল জন্য এরা মোবা-ইবেতে খেলার চান্স পাচ্ছে দেখে ভালো লাগছে।

    কোনো জবাব চাইলেও দিতে তো বাধ্য নই? আর মোবা নিয়ে সাপোর্টার বলেই কখনো কখনো বীতশ্রদ্ধ হয়ে পড়ি, কখনো মনে হয় ২ন্ড ডিভিশনে নেমে গেলে ভালো হয়, কষ্ট করে খেলা দেখবোনা, তবু সেই খেলা হলে সাপোর্ট করতেই হয় যতই ^^^ মারি কর্তাগুলোকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন