এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৪৪০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • s | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:৩৬659473
  • দলেরই কেউ কেউ আবার বলছেন, মমতার ২০১৩-র সেই মন্তব্য
    প্রায় ‘খনার বচন’-এর মর্যাদা পেয়ে গিয়েছে!
    :D
    আবাপকে যতই খিস্তি করি, খিল্লিতে আবাপ যে কোন দিন চোখ বুজে দেশে ফার্স্ট।
  • যম | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:৪৫659484
  • দলের বাইরে হাজার হাজার লোক কিন্তু অনেকদিন থেকে তাই বলছে। আবাপর প্রধান কাজ বাইরের লোকের কথা "দলের কেউ কেউ বলেছেন", "নাম প্রকাশে অনিচ্ছুক প্রথম সারির নেতা বলেছেন" বলে চালিয়ে দেওয়া। এতে খিল্লিটা আরো বেড়ে যায়।
  • Arpan | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:৫০659495
  • আরো একটা টার্ম আছে। "রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে" অথবা "ওয়াকিবহাল সূত্রের খবর"।
  • Bk | ১৭ জানুয়ারি ২০১৫ ১০:৫৫659506
  • @PT, ওদের পদবী লক্ষ্য করুন, বাউরি। এসব নীচু জাতের ছাগলদের এত লাই দিলে তো এমনই হবে।
  • PT | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:০৫659517
  • না, না, লুম্পেনাইজেশনের জাত-গোত্র নেই। ব্যানার্জী পদবীধারী একজনের নেতৃত্বে বিধানসভা লন্ডভন্ড করা হয়েছিল। বাউরিরা সেই আদলেই কাজ করেছে।

    এত তাড়াতাড়ি ইতিহাস ভুলে গেলে চলবে? পব-র লুম্পেনাইজেশনের সেটা শুরুর শুরু!!
  • PM | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:৩৩659528
  • "আর বেশী বেশী বিদেশী মুদ্রা আনার যা চাহিদা আগে ছিল, বর্তমান অবস্থায় তার অনেকটাই লোপ পেয়েছে।"-- দেশের ব্যালেন্স অফ পেমেন্ট (BoP) সমস্যা কিছুটা মিটেছে ( ৯০ দশকে সোনা বন্দক দিতে হয়েছিলো)। সেটা রফ্তানী বাড়ার জন্য যাতে IT র বিরাট ভুমিকা। কিন্তু এখনো পর্য্যন্ত এবছর ৩ বিলিয়নের ট্রেড ডেফিসিট। তেল্লের দাম কমায় এবার কিছুটা কমতে পরে।

    --------------------------------------------------------------------------------

    Name: s

    IP Address : 117.131.42.250 (*) Date:17 Jan 2015 -- 10:05 AM

    "পঃবঃয়ে তো সেজের বিরোধীতা করার মানেই নেই। ট্যাক্সে ছাড় তো কেন্দ্রীয় সরকারের। সেজ হলে চাকরী হবে। লোকের পকেটে পয়সা এলে রাজ্যের বাজারে সে পয়সা ঘুরবে। আর শ্রম আইন টাইন তো পরে, আগে তো শ্রম দেবার সুযোগ তৈরি হোক। আইটির ক্ষেত্রে পঃবঃয়ে বর্তমান ক্ষেত্রে সেজের বিরোধীতা পাতি ছাগলামি।"

    s কি অবস্থান পরিবর্তন করলেন? আপনার এখনকার অবস্থান- আমার সাথে এক। আমিও এটাই বলতে চাইছিলাম।

    ৫০০০০ সরসরি চাকরী IT তে হলে ৩ লাখ পরোক্ষ মানুষের রোজগার হবে পঃবঃ এ। ঐ ৫০ হাজার চাকুরে চুল কাটবে, ফ্ল্যাট কিনবে, গাড়ী কিনবে, দোকান বাজার করবে, ড্রাইভার রাখবে সব এখানেই। 3.5 লাখ মানুষের রোজগার ছেড়ে দেবো কেনো? যখন সেজ-এর পেছনে যে ভরতুকি দেওয়া হচ্ছে তাতে আমার আপনার ট্যাক্স এর টাকাও আছে?

    যারা চাকরী তৈরী হওয়াকে তাত্ত্বিকতার মোড়কে বিরোধীতা করছে (জমি সমস্যা না থাকা সত্তেও) তারা পঃ বঃ বাসীর শত্রু। এটা আমার ব্যক্তিগত মত।

    যদি সারা ভারতে সেজ তুলে দেওয়া হয় তাহলে আমার কোনো আপত্তি নেই। বরং সমর্থন-ই করবো
  • PM | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:৩৭659539
  • আনন্দবাজারের এই নিরন্তর প্রপাআন্ডার তীব্র বিরোধীতা করছি। যদিও আমি এই সরকারের সমর্থক নই।

    মিডিয়ার সেল্ফ রেগুলেসনের যদি এই হাল হয়, তাহলে আজ হোক কাল হোক মিডিয়া রেগুলেসনের দাবী উঠবেই, সেটা গনতন্ত্রের পক্ষে মোটেই শুভ নয়।

    সরকার পাল্টানো মিডিয়ার কাজ নয়
  • SC | ১৭ জানুয়ারি ২০১৫ ১১:৪৪659550
  • জাত নেই, গোত্র নেই, কিন্তু জেন্ডার আছে। বেশ মজার ব্যাপার তো!
  • PT | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:১৭659562
  • পলিটিকালি ইন্কারেক্ট হলেও যা আছে তা তো মানতেই হবে। তবে আরো আছে, মনে করিয়ে দিই। সেসব পব-কে আলোকিত করার জন্য পলতে পাকানোর সময়ের ঘটনা। এসব মণিমুক্ত ঘটনাকে পন্ডিতেরা চক্ষু মুইদ্যা ইগ্নোর করেছিল।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৫ ১২:২৫659573
  • "সেজ হলে চাকরী হবে। লোকের পকেটে পয়সা এলে রাজ্যের বাজারে সে পয়সা ঘুরবে। আর শ্রম আইন টাইন তো পরে, আগে তো শ্রম দেবার সুযোগ তৈরি হোক। আইটির ক্ষেত্রে পঃবঃয়ে বর্তমান ক্ষেত্রে সেজের বিরোধীতা পাতি ছাগলামি।"

    s আর PMএর বক্তব্যকে আমিও সমর্থন করলাম। একেকটা বড়ো ইন্ডাস্ট্রির জন্য পরোক্ষভাবে যে প্রচুর মাঝারি বা ছোটশিল্প তৈরি হয় আর সেখানে যে অনেকে পরোক্ষভাবে কাজ পান সেটা দেখছি এখানে অনেকেই বড়ো শিল্পের বিরোধিতা করতে গিয়ে এড়িয়ে যাচ্ছেন। আর এটা যদি বড়ো শিল্পের ডিমান্ড সাইডের সুফল হয় তাহলে সাপ্লাই সাইডেরও কিছু ভালো দিক আছে। বড়ো শিল্প মার্কেটে মাস স্কেলে প্রোডাক্ট সাপ্লাই দেয়। আজকের কন্সিউমার ড্রিভেন, সাপ্লাইচেন-লজিস্টিকস ড্রিভেন ইকোনমি কিন্তু বড়ো শিল্পের মাস প্রোডাকশন ফেসিলিট ছাড়া মুখ খুবড়ে পড়বে। হাজার হাজার ছোট আর মাঝারি শিল্প দিয়েও মার্কেটের ডিমান্ড ফুলফিল করা সম্ভব হবেনা, কারন লজিস্টিক্সে পোষাবে না।
  • SC | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:২২659584
  • ভেরি গুড।সুস্থ থাকুন। আর সেই জে কে রাউলিং এর টুইট তাও পড়তে ভুলবেন না। :)
  • SC | ১৭ জানুয়ারি ২০১৫ ১৩:২৩659595
  • ও আগেরটা পি টি কে। সোনালী দেবী কাজের দায়িত্ব সারা বাংলার মহিলার, এইরকম তত্ব খাড়া করার জন্য।
  • s | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:২০659606
  • s কি অবস্থান পরিবর্তন করলেন? আপনার এখনকার অবস্থান- আমার সাথে এক। আমিও এটাই বলতে চাইছিলাম।

    না দাদা, অবস্থান একই আছে। সেজ নিয়ে আমার ইন জেনের‌্যাল কোনো বিরোধীতা কোনোকালেই নেই। তবে মুড়ি মুরকির মত সেজ হওয়া নিয়ে কিঞ্চিৎ আছে। অন্য টইতে লিখেছিলাম সেজে ঘাপলার কথা। সেটাও ব্যক্তিগত অভিজ্ঞতা। কেউ কেউ উল্টো অভিজ্ঞতা বললেন। তাও শুনলাম। আমি যে সেজে কাজ করতাম সেখানে ৩ শিফট মিলিয়ে প্রায় ৩০,০০০ লোক কাজ করত। প্লাস পরোক্ষ কর্মসংস্থান। শুধু ক্যাবই দিনে প্রায় (আন্দাজ) ১০০০-১৫০০ আসা যাওয়া করত। এরপর খাবারের দোকান, ধোপা, নাপিত তো আছেই। ধ্যাদ্ধরে গোবিন্দপুর জায়গাতে রাতারাতি ফ্লাট ট্যাট উঠে ১৫০০০-২০০০০ টাকা ভাড়া হয়ে গেল। ক অক্ষর গোমাংস বাড়ীর মালিক/ প্রোমোটার কোটিপতি হয়ে গেল। পোচ্চুর রিক্রুটমেন্ট হল। আবার স্লিম বেঞ্চ করতে গিয়ে ১৫ দিন - একমাসের নোটিস দিয়ে ছাঁটাইও (ইন ডিস্গাইস ওব ভলেন্টারি রেসিগনেশন) হল। যারা চলে গেল তারা অন্য দোকানে চাকরীও পেয়ে গেল মাস খানেকের মধ্যে। ইকনমির ফ্লো একবার শুরু হলে চলতেই থাকে। এই ফ্লোটা শুরু করাই আপাতত পব-য়ের প্রায়োরিটি হওয়া উচিৎ। আগে মিনিমাম লেভেল ৩ ম্যাচুয়ারিটি আসুক, তারপর তো তাত্বিক বিশ্লেষনে যাওয়া।
  • dc | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৩২659628
  • s খুব ভালো লিখেছেন। ইকোনমিক ফ্লো বা সার্কুলার মানি ফ্লো একটা ইমপর্ট্যান্ট জিনিষ, যেটা পবতে অন্য রাজ্যের থেকে অনেকটা কম।
  • PT | ১৭ জানুয়ারি ২০১৫ ১৪:৩২659617
  • যেটা বোঝার চেষ্টাই করছেন না সেটা হল যে জেন্ডারত্বের সুযোগ নিয়ে এনারা এই লেভেলের অসভ্যতামি করছেন কিনা।

    ভেবে বলুন যে চটিপেটা খাওয়ার পরে ঐ হেডমাস্টার ছবির দুই মহিলাকে বেধরক পেটালে কিংবা অশ্লীল শব্দ প্রয়োগের পরে পুলিশ অফিসার ঐ নেত্রীকে কষিয়ে থাপ্পর মারলে আপনি (আপনারা?) কি অবস্থান নিতেন?
  • robu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:১৫659639
  • robu | ১৭ জানুয়ারি ২০১৫ ১৫:১৬659650
  • দিব্যি তিনোমুলের কথা অন্য পেপারেও আছে।
  • lcm | ১৭ জানুয়ারি ২০১৫ ২২:৫৯659661
  • একি!
  • pintu | ১৭ জানুয়ারি ২০১৫ ২৩:১৮659673
  • মমতার বাম্বু দেখানো নিয়ে ফেবুতে পড়েছিলাম ঘাস বড় হলেই বাঁশ হয়।

    কিন্তু মমতাচ্চে বড় নৈরজ্যবাদী কে আছে?
  • PM | ১৮ জানুয়ারি ২০১৫ ০০:১০659684
  • ছিঃ কি বলছেন। মমতা নৈরাজ্য বাদী!!!।।। নৈরজ্যবাদ মাহান। আসল নৈরজ্যবাদ এখনো আসে নি। কল্লোলদারা আনবেন। ওটা পিটার প্যানের রাজ্যের নয়া নাম
  • PM | ১৮ জানুয়ারি ২০১৫ ০০:১২659695
  • বার দু -তিন নোটাতে ভোট দিলে সেই পিটার প্যানের রাজ্য থুরি আসল নৈরাজ্য আসবে।
  • aranya | ১৮ জানুয়ারি ২০১৫ ০১:১৭659706
  • ভারতীয় সংবিধান মেনে নির্বাচন কমিশন ব্যালটে নোটা-র অপশন রেখেছে - সম্পূর্ণ আইনী ব্যাপার - কতজন ভোটার none of the above অর্থাৎ কোন প্রার্থী-কেই চায় না, সেটা জানাই উদ্দেশ্য।

    তো এই সংবিধান সম্মত আইনী পদক্ষেপ নিলে নৈরাজ্য আসবে!!

    ভারত সরকার কি তাহলে নৈরাজ্য আনতে উৎসাহ দিচ্ছে?
  • adhuli | ১৮ জানুয়ারি ২০১৫ ০২:২৭659717
  • নোটা নিয়ে যে এত কথা হচ্ছে, যেটা কিছুতেই বুঝতে পারচি না, যদি ইভেন জানাও যায়, কতজন কোনো প্রার্থী-কেই চাইছেন না, তাতে কার কি এসে যাবে-? মেজরিটি ভোট না দিলে কি ভোট ক্যানসেল হবে-? আবার ভোট ডাকা হবে-? নাকি সল্প ভোট-এ বিজয়ী প্রার্থী লজ্জায় বোরখা পরে পাঁচ বছর ঘুরে বেড়াবেন (এ পোড়া মুখ কাকে দেখাই") -? নাকি ঘুষ খাওয়ার আগে লজ্জাবতী লতা হয়ে বলবেন আমি অল্প ভোট -এ জয়ী, অল্প করে দেবেন। নাকি নৈরাজ্য সত্যি আসবে-? (এখন যেন নেই) নাকি বিপ্লব-বাবু সকালে এসে আমার দরজায় কড়া নাড়বেন-? এসে গেছি কমরেড, গড়ে তোলো বারিকেদ।
  • SC | ১৮ জানুয়ারি ২০১৫ ০৩:৩৪659728
  • এত বড় বড় ব্যাপার বুঝি না, তবে সকলে যখন তত্ব করতে ব্যস্ত ছিল, তখন নি:শব্দে নরেন্দ্র মোদী নিজেকে তৈরী করে ফেলেছেন।
    অত কিছু ভাবছি না, আমি শুধু ভাবছি মোদিকে কি করে আটকানো যাবে। তত্ব নিয়ে আমার বিশেষ ইন্টারেস্ট নেই।
    বাজারে পয়সা ফেললে কঠিন থেকে কঠিনতর তত্ব কিনতে পাওয়া যায়। ভগবতী পানাগরিয়া আরো কত তাত্ত্বিক নিয়ে চলে আসবে উল্টো দিকের
    লোকেরা। নে, এবার কি করবি কর।
    ওসব তত্ব পরে হবে, আগে মোদী যাক। যে আসে আসুক, মোদী যাক।
  • adhuli | ১৮ জানুয়ারি ২০১৫ ০৪:০১659739
  • ""যে আসে আসুক, মোদী যাক।"" তা মোদির বদলে কে-? মমতা, লালু, পাপ্পু, নীতিশ ? আবার জোট সরকারের ঘোট-? আর গত দশ বছর-এ মনমোহন আর সোনিয়া কি জাদুই না দেখালেন মাইরি। শুনলে তো ঘোড়ায় হাসবে মহায়। এই ভাবে-ই ২০১১ ই খাল কেটে মমতা-মার্কা কুমিরকে ডাকা হয়েছিল না-? সে আপনি যাই ভাবুন দাদা,, আমার মাথায় টাক, আমার বেলতলায় বারবার যেতে আপত্তি আছে।
  • SC | ১৮ জানুয়ারি ২০১৫ ০৪:১১659750
  • আমি মোদীর থেকে রাহুল গান্ধীকে অপেক্ষাকৃত কম ক্ষতিকর মনে করি। মনমোহন সিংহ কে তো বটেই।
    বাকি যাদের নাম বললেন তাদেরকেও।
    খাল কেটে মোদী কে ডেকে এনেছেন, আগে আগে দেখিয়ে কয়া হোতা হায়।
    বেলতলাতে যাওয়ার কিছু নেই, এটা minimization of regret।
    অপটিমাল সল্যুশন এর থেকে কতদূরে থাকব, সেইটা ভাবা। অপটিমাল কোনদিনই হবে না, সবচেয়ে কাছে যেটা, সেটাকেই নেব।
    ২০১১ তে মমতা কে তাই জন্যই আনা, ২০১৪ তে তাই কং-তৃতীয় ফ্রন্ট কে ফেরানো উচিত ছিল।
  • adhuli | ১৮ জানুয়ারি ২০১৫ ০৪:৩৩659761
  • SC, দুর্ভাগ্যক্রমে আপনার অপটিমাল সল্যুশন বাকি ভারতের অপটিমাল সল্যুশন থেকে বহুদূরে সরে গেছে। বাকি ভারত এই পাঁচমিশেলি জোটের ঘোট থেকে মোদী-র মেজরিটি সরকারকে ভালো ভেবেছে। আগে কি হয়, নিশ্চয় সবাই দেখবে, তার উত্তর ২০১৯-এ পাওয়া যাবে। ২০১৬ বিধানসভা সেটার জায়গা নয়। আর ২০১১ যে মমতাকে অপটিমাল সল্যুশন ভাবা হয়েছিল বাকিদের থেকে, সে বিরাট ভুল নিশ্চয় এতদিন-এ অনেকের-ই ভেঙ্গে গেছে।
    যারা মোদির অর্থনীতির সমালোচক, তারা প্রোভেন অল্টারনেট দেখান বাজার অর্থনীতির। তত্ত্ব ছেড়ে, একটা মাত্র দেশ দেখান যেখানে উন্নতিশীল থেকে উন্নত স্টেটাস এ যেতে গিয়ে কড়া সিদ্ধান্ত নিতে হয় নি। একটা দেশ দেখান যেখানে সমস্ত মানুষ এক সাথে "আমরা সবাই রাজা" গান গাইতে গাইতে উন্নতির শিখর-এ পৌছেছে। আর ভারত-র মত ১২০ বিলিয়ন মানুষকে এক সাথে সুখী আর খুশি করা তো ভগবান (যদি থাকেন আর কি) ফেল মেরে যাবেন। অন্তত মোদী আসার পর থকে বাইরের দেশে ভারত-র অনেক ইমেজ ভালো হয়েছে, যেটা নিজে খুব ভালো বুঝতে পারি। শিল্প ক্ষেত্রে একটা চেষ্টা শুরু হয়েছে, যেটার ফল আসতে কিছু সময় নিশ্চয় লাগবে। অন্তত একটা দিশা নিয়ে মোদী ভেবেছেন, বসে বসে নিরবে দশ বছর দাড়ি চুলকোন নি।
    তবে রাহুল গান্ধী যে কম ক্ষতিকর কোনো সন্দেহ নেই, ইন ফ্যাক্ট ইউ কান'ট কমিট আ মিসটেক ইফ ইউ ডু নাথিং। উনি যে কিছু আজ পর্যন্ত করেছেন, সোনিয়া-ও সে ক্লেম করবেন না। হাওয়াবাজি দিয়ে কংগ্রেস দল চলতে পারে, দেশ চলে না।
  • adhuli | ১৮ জানুয়ারি ২০১৫ ০৪:৪৫659772
  • ওটা ১২০ কোটি হবে, কোটি আর বিলিয়ন-এ গুলিয়ে গেছে।
  • !! | ১৮ জানুয়ারি ২০১৫ ০৬:০১659784
  • আশা করব মোদি এই মাওবাদী, মাও সমব্যথী আর মেধা পাট্কর ইত্যাদি ব্যগড়াপন্থীদের শায়েস্তা করবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন