এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১০ মার্চ ২০১৫ ১২:৪২668334
  • ওহো, সরি - অন্য কনটেক্সটে। আগের পোস্টটা ইগনোর।
  • a x | ১০ মার্চ ২০১৫ ১৩:০১668335
  • এই আদিগন্ত শ্বশুরবাড়ি কি জামাইএর না অন্য বাড়ির বৌ-এর? সেটা জানলেই আমিও হাসার চেষ্টা করতাম একটু ;-)
  • tapas | ১০ মার্চ ২০১৫ ১৩:০৫668336
  • ঃ-) ঃ-) ঃ-)
  • Tim | ১০ মার্চ ২০১৫ ১৩:০৯668338
  • অক্ষদা,
    বাপ মায়েরও হতে পারে, কে খাচ্চে সব সময় বড়ো কথা না, কে খাওয়াচ্চে সেটাও ;-)

    ফিরিতে হাসি পেলে হেসে নেওয়াই উচিত ঃ-)
  • | | ১০ মার্চ ২০১৫ ১৩:০৯668337
  • জামাইয়ের জন্য ভেবেই হেসেছি। ডিডি যেহেতু পুরোনো জামাই বা হবু শ্বশুর। অন্যরকম হলে জানাবেন।
  • pi | ১০ মার্চ ২০১৫ ১৩:১৩668339
  • *শাক্যজিতের জুজুবাদ তাদেরও
  • বাড়ু | ১০ মার্চ ২০১৫ ১৫:৩৭668340
  • ফেসবুকেও এই পোস্ট দেখেছি। হাস্যকর বামাতি স্টাইলের লেখা। সুতরাং উপযুক্ত ছবি-

  • তাপস | ১০ মার্চ ২০১৫ ১৫:৪৪668341
  • খুব ভাল ছবি
  • Biplob Rahman | ১০ মার্চ ২০১৫ ১৮:৪০668342
  • মুক্তমনা #ফারজানা ফেসবুকে লিখেছেন:

    "দীর্ঘ চেষ্টার পর বন্যাপু'র সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। তার ওপর দিয়ে কি ভয়াবহ অন্যায় হয়েছে, তার বর্তমান শারীরিক ও মানসিক অবস্থা কি হতে পারে, তা আপনারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন, বলে বোঝানো সম্ভব নয়। তবে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং সম্পূর্ণ সুস্থ হতে আরো সময় লাগবে। আমাদের সবার প্রিয় বন্যাপু এবং অভিজিৎদার শ্রদ্ধেয় বাবা অধ্যাপক ড. অজয় রায় স্যার দেশের সকল মুক্তমনা ও প্রগতিশীল তরুণদেরকে অনুরোধ করেছেন, আমরা যেন আমাদের আন্দোলন চালিয়ে যাই। অভিজিৎদা'র অনুপস্থিতিতে দেশে ধর্মান্ধতার বিরুদ্ধে এবং স্বাধীন মত প্রকাশ আর মানুষের ধর্ম বিশ্বাসের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সবার প্রিয় মুক্তমনা ব্লগ যেন গতি না হারায়। আমাদের প্রগতিশীল আন্দোলন ও মুক্তমনা ব্লগকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা আমাদের অনুরোধ জানিয়েছেন।"
  • Biplob Rahman | ১০ মার্চ ২০১৫ ১৮:৫১668344
  • আরেকটা #আপডেট:

    "খুনিদের দেখলে ‘চিনবেন’ অভিজিতের স্ত্রী
    খুনিদের দেখলে চিনতে পারবেন বলে শ্বশুরকে জানিয়েছেন লেখক-ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।
    গত ২৬ ফেব্রুয়ারি বই মেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় অভিজিতের সঙ্গে থাকা বন্যাও দুর্বৃত্তের হামলার শিকার হন।
    চাপাতির আঘাতে একটি আঙুল হারানো বন্যা চিকিৎসার জন্য ফিরে গেছেন যুক্তরাষ্ট্রে। তার সঙ্গে সর্বশেষ কথার ভিত্তিতে অধ্যাপক অজয় রায় জানিয়েছেন, খুনিদের দেখলে চিনতে পারবেন তার পুত্রবধূ।
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত রাতে বন্যার সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। দেশের বাইরে চিকিৎসা নেওয়ার আগে পুলিশের কাছে সে স্টেটমেন্ট দিয়েছে। আবার যদি স্টেটমেন্ট দেওয়ার দরকার হয়, ও দেবে।”
    খুনিদের বন্যা সনাক্ত করতে পেরেছেন কি না- জানতে চাইলে অজয় রায় বলেন, “ও (বন্যা) এখন বলে যে, সে দেখলে বুঝতে পারবে।”
    http://bangla.bdnews24.com/bangladesh/article937157.bdnews
  • শাক্যজিৎ | ১০ মার্চ ২০১৫ ২১:১৩668345
  • ফারাবীকে তো চিন্তাম-ই না, আরো অনেককেই চিনতাম না, যা দেখলাম :(
  • .. | ১০ মার্চ ২০১৫ ২১:৪৪668346
  • অন্যরা বলবে না। কিন্তু হাস্যরসের আড়ালে ডিডি মন্তব্যটা বেশ ফালতু লাগল।
  • | | ১০ মার্চ ২০১৫ ২৩:০৩668348
  • শাক্যজিৎ নিশ্চয়ই বুঝেছে ক্যাপিটাল আই I আর | এক লোক নয়। | কে তো শাক্য কখনোই চিনতো না।
  • riddhi | ১১ মার্চ ২০১৫ ০২:৩৯668349
  • এই থ্রেডে ইস্লামোফোবিক কিছু দেখলাম না। ডিডিদার পোস্ট বা অন্য কোথাও। হ্যাঁ একদল লোক মনে করে, ইস্লামেই ভূত, সেখান থেকে যত গন্ডগোল, এটাও ভুলভাল লাগে। অন্য টইয়ে বলেছি। কিন্তু এখানে সেরকম কিছুই লাগল না।
    শাক্য বা তাতিনের পয়েন্ট গুলো আমার সর্বৈব ভুল মনে হয়। কেউ কবে একটা বলেছিল some theories are not only not right,they is not even wrong সেরকম। মানে আজ বাবা রামদেব একটা ক্লেম করলে, সেটাকে রিফিউট করার চাপ নেব না। উল্টে রিডিকিউল করব। যেরম চাড্ডীদের করে থাকি। মারাত্মক ইন্টেলিজেন্ট লোক রিডিকুলাস কথা বলেন মাঝে সাঝে।

    তাতিন ফেবুকেই লিখেছে আইসিস কে খুব দরকার। ওদের রোল খুব পজিটিভ, শাইনিংদের কে করকাতে আইসিস চাই। এই স্টেটেমেন্ট টা বা যে চিন্তাধারা থেকে এই বাক্যটা বেরুচ্ছে, এইটা যাদের আলোচনাযোগ্য যাদের মনে হয় তাদের আন্তরিক শুভে্চ্ছা।
  • riddhi | ১১ মার্চ ২০১৫ ০২:৪১668350
  • *they are*
    by the way eta keu ekta bolechhe, verbatim mone nei
  • dd | ১১ মার্চ ২০১৫ ০৮:০৯668351
  • সি কি ! আমার পোস্টে ইস্লামোফোবিয়া কিছু দ্যাখা যাচ্ছে না? ভেরী সরি কিন্তু।

    পরবর্তী মিনিময়ে কজে লাগত পরে, তাই টুকে নিন।

    জগৎ সম্মুখে বলি আমি ঘোর ইসলামোফোবিক। খুব সিনসিয়ারলি সো। আমার পোস্টে সে সবের গন্দো না থাকলে আমি মর্মাহতো। অসাড়েই নিরপেক্ষতা বেড়িয়ে গ্যাছে। এবার থেকে সতর্কো থাকবো।
  • ddt | ১১ মার্চ ২০১৫ ১১:০৩668352
  • পোচুর ঝগড়া। শাক্যর প্রথম পোস্টটায় আপত্তির তেমন কিছু পেলুম না। এইভাবে দেখছি (for the author is dead)

    আমাদের পক্ষে ফারাবিকে একটা বিশেষ প্রোফাইলে ফেলে দেওয়া খুব সোজা। এই বাঁধা ধরা প্রোফাইলে সুপ্ত মুসলিম বিদ্বেষ আছে, কাস্টিসম আছে (কে না জানে নিচুজাত থেকেই মুসলমান হয়েছে সব), ফেলে আসা ভিটের জন্য রাগও থাকতে পারে। এখানে আমরা বলতে হিন্দু/নাস্তিক, মধ্যবিত্ত/উঃমঃবিঃ, উচ্চ/মধ্য বর্ণ, বাঙালিদের বোঝাচ্ছি।

    দেহকে গর্তে ফেলে দেওয়ার পর বিশেষ কিছু বাকি থাকে না, মাটি চাপা দেওয়া ছাড়া। ফারাবিকে সাইজ করে ফেলার পর অভিজিতের খুনির পালটা হত্যার/শাস্তির দাবি উঠতে থাকে মূহুর্মূহু। ফাঁক গলে চলে যায় গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। যথা, ফারাবিদের কেন জন্ম হয়, কেন ওদের দল ফুলেফেঁপে ওঠে ওদের প্রতিবিম্ব সংঘ পরিবারের মত, ইত্যাদি। অযত্নের প্রশ্নগুলো ঘাতক হয়ে সামনের দিনে আরো অভিজিতের মাথায় চাপাতি চালাবে।

    এর বিপরীতে রাখা হচ্ছে কোরপান শাহকে। তুলনা হুবহু না হলেও মোদ্দা কথা বুঝতে অসুবিধে হওয়ার কথা নয়। অভিজিতের হত্যাতে আমরা যতটা আবেগতাড়িত হই কোরপানের হত্যাতে তত হই না। কোরপান মুসলমান, গরিব, মানসিক ভারসাম্যহীন। আমাদের আবেগের দাবিদার সে নয়। অন্তত অভিজিতের মত তো নয়ই। অভিজিৎ আমাদের মত শিক্ষিত, হিন্দু, সম্ভবত উচ্চবর্ণ। আমাদের আরো উগ্র শভেনিস্ট সংস্করণেরা রেপ সন্দেহে মুসলমান পিটিয়ে মেরে ডিমাপুরের চৌরাস্তায় লাশ ঝুলিয়ে দিয়ে যায়।

    এই পর্যন্ত কারো দ্বিমত হবার কথা নয়। তাইলে হাঙ্গামা কিসের? অভিজিতের ব্লগার পরিচিতি, পাইদের থ্রেট ফারাবিকে আমাদের বড্ড কাছে এনে দিয়েছিল তাই? জানি না। বরং স্রোতের বিরুদ্ধে গিয়ে সংগত কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য শাক্যকে ধন্যবাদ জানাই (খিল্লি করছিল না আশা করি :))। আরেকধাপ এগিয়ে বলা যায়, ইসলামিক সন্ত্রাসবাদ সম্পর্কে অভিজিৎ রায়ের যে একপেশে ধারণা, যার পেছনে রয়েছে লিবারালিসম, হয়তো সেই লিবারালিসমই ফারাবিকে আমাদের কাছে অচেনা করে রাখে।
  • Abhyu | ১১ মার্চ ২০১৫ ১১:১৭668353
  • "অভিজিতের হত্যাতে আমরা যতটা আবেগতাড়িত হই কোরপানের হত্যাতে তত হই না।"
    আপনাদের মধ্যে আমি পড়ি না। কোরপান শাহের মৃত্যুতে আমি অনেক বেশি শকড হয়েছিলাম। শাক্যজিতের পোস্টের সাথে আমি মোটেও একমত নই - ফারাবীর সাথে কোরপান শাহকে এক করে প্রোফাইলিং করা খুব অমানবিক এবং অযৌক্তিক বলে আমি মনে করি।
  • dc | ১১ মার্চ ২০১৫ ১১:২৮668355
  • পাই ঠিকই বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে বা মৌলবাদের বিরুদ্ধে নানারকম দৃষ্টিভঙ্গী থেকে বক্তব্য রাখা হচ্ছে। আর ঠিক সেই কারনেই শাক্যজিতবাবুর প্রথম পোস্ট যেটা দিয়ে এই টই শুরু, সেটা একেবারেই অতিসরলীকরন বা ব্ল্যাংকেট স্টেটমেন্ট মনে হয়েছে। যারা ইসলামিক সন্ত্রাসবাদ বা একটি বিশেষ বর্গ বা আমাদের প্রতিবেশী দেশের একটি বিশেষ ঘটনার প্রতিবাদ করছেন তাদেরকে ওই ইসলামিক প্রোফাইলিং করে, বা "আমাদের রক্তের মধ্যে পুরুষানুক্রমে অর্জিত ঘৃণা আমরা তাই খুব সহজেই উগড়ে দিতে পারি ফারাবীর দিকে" এসব বলে অভিযুক্ত করাটা অন্যায়। মানে এসব লিখলে পাল্টা বলাই যায় যে উনি সমস্যাটা আদৌ বোঝেননি।

    আর আপনার এই দলটাঃ "আরো একটা দল আছে, যারা এর সাথে মনে করবে ভারতে হিন্দু মৌলবাদ বেশি বড় সমস্যা, তাই ইসলামী মৌলবাদ নিয়ে বলতে গেলে সেই প্রসঙ্গও আসা উচিত, বা ইন জেনেরাল মৌলবাদের সমস্যা।"

    এটা বোধায় আমার আগের লেখা তৃতীয় দলের কথাই বলছেন, যারা সবরকম মৌলবাদেরই বিরুদ্ধে বলে। ইসলামিক হোক, হিন্দু হোক, খৃশ্চান হোক, সবরকম মৌলবাদের বিরুদ্ধে প্রোটেস্ট করে, কোনরকম প্রোফাইলিংএ না গিয়ে।
  • hu | ১১ মার্চ ২০১৫ ১১:৩০668356
  • নাহ! খুব সচেতন ভাবে বলতে পারি ফারাবিকে ঘৃণা করি তার ধর্মান্ধতার জন্য। ধর্মান্তরের আগে তার পরিবারের কেউ নিচু জাতের হিন্দু ছিল কিনা তা নিয়ে এই পোস্টটি দেখার আগে একবারও ভাবি নি। ভারতে ফেলে আসা ভিটের জন্যই কোন টান অনুভব করি না, কয়েক জেনারেশন আগে বাংলাদেশের ভিটে তো কোন ছার! হ্যাঁ, ফারাবির মুসলিম পরিচয় অস্বীকার করার কোন ক্ষেত্র নেই, কারন সে নিজেই তার এই পরিচয় বারবার হাইলাইট করেছে। এবং যত বেশি করে ধর্মান্ধ মানুষেরা তাদের ধর্মীয় পরিচয় হাইলাইট করে অন্যদের প্রতি অসহিষ্ণুতা প্রকাশ করে যাবে তত বেশি করে সেই পরিচয়গুলোর প্রতি বিতৃষ্ণা তৈরী হবে। এর মধ্যে যারা উঁচু-নীচু জাত বা সত্তর বছরের পুরোনো দাঙ্গার ভূত দেখেন তাদের প্রতিও ঠিক এই পরিমানে না হলেও কাছাকাছি বিতৃষ্ণা। কোরপান শাহকে এই আলোচনার মধ্যে আনলামই না। যদিও কোরপানের মৃত্যু আমাকে অত্যন্ত নাড়া দিয়েছিল কিন্তু সে এই আলোচনায় একেবারেই অপ্রাসঙ্গিক।
  • dc | ১১ মার্চ ২০১৫ ১১:৩৭668357
  • যে দুজনের নাম প্রথম পোস্টে করা হয়েছে সে দুজন যে একসাথে কিভাবে আসেন সেটা সত্যিই বুঝিনি। একজন লিখেছে যে হাতের কাছে দুটো নাম পেয়ে একসাথে লিখে দেওয়া হয়েছে, সেরকম হলে অবশ্য ঠিক আছে।
  • Tim | ১১ মার্চ ২০১৫ ১১:৩৮668358
  • কোরপান শাহের মৃত্যুর সময়েও যথেষ্ট ডিস্টার্বড লেগেছিলো। রাগ হয়েছিলো, তথাকথিত উচ্চমেধার ও সফল ছাত্রদের ওপর, যাদের অনেকেই আমার কাছের ব্যাকগ্রাউন্ডের এবং কোরপান শাহের মত কেউ আমার কাছের লোক না হওয়া সত্ত্বেও। জগতের সব কাজই আমরা ওরা দিয়ে নির্দিষ্ট হয়না। ডিডিটি অন্যের আবেগ বা প্রতিক্রিয়া নিয়ে ব্ল্যাঙ্কেট স্টেটমেন্ট না দিয়ে নিজের কথা বললেই ভালো হয়।
    থিওরাইজ করার সমস্যা এই যে, সেখানে ডেটা দেখাতে হয়। হাতের কাছে থাকলে ভালো না থাকলে আমরা জানি গোত্রের শাক দিয়ে মাছ ঢেকে দাও। হেজে গেলাম।
  • dc | ১১ মার্চ ২০১৫ ১১:৫১668359
  • শাক্যজিতবাবুর আরেকটা পোস্ট দেখলামঃ "অবশ্যই আমি অভিজিত এবং ফারাবী দুজনের-ই মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে, এবং অভিজিতের মার্দারের তদন্ত হবার পক্ষে। কিন্তু সেই সাথে এটাও চাই, ফারাবীকে বলতে দেওয়া হোক। তার বা তাদের ভয়েস আমাদের কাছে পৌঁছক। আমরা তাকে বুঝতে চেষ্টা করি। ফারাবীর স্বাধীনতাটাই স্বাধীনতা সাব্যস্ত হোক।"

    যাব্বাবা! এই ব্যক্তিকে বলতে দেওয়া হচ্ছেনা? উনি তো নাকি দীর্ঘদিন ধরে ফেসবুকে অনেক কিছু বলে বেড়াচ্ছেন! আর নিজের অনুগামীদেরও নিশ্চয়ই যা মনে আসছে তাই বলছেন! এনার মতপ্রকাশের স্বাধীনতা কোথাও এতোটুকুও খর্ব করা হয়েছে নাকি? যদিও একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফিজিক্যাল থ্রেট দিলে সেটাকে মতপ্রকাশের স্বাধীনতা হিসেবে কোথাও মেনে নেওয়া হয় না। তবুও দীর্ঘদিন ধরে উনি সেই স্বাধীনতাও ভোগ করেছেন। তার পরে "বলতে দেওয়া হোক", কখন ওনাকে বলতে দেওয়া হয়নি?
  • তাপস | ১১ মার্চ ২০১৫ ১১:৫৫668360
  • ডিডিদা সিরিয়াসলি মিনিময়ই চান। ইসলামফবিক টবিক কিছু না - এই যে দেখুন না
    -------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Name: dd

    IP Address : 132.171.71.105 (*) Date:18 Dec 2014 -- 08:17 AM

    আমি এই ধরনের মিষ্টি মিষ্টি আপ্তবাক্য কখনো বুঝে উঠতে পারি নি।

    ধর্মের নামে সন্ত্রাস করলে অবকোর্স সন্ত্রাসের ধর্ম আছে। কারন ধর্মেই সন্ত্রাস আছে।জলগাঁওতে হিন্দু সন্ত্রাসবাদী ছিলো, মুস্লিম সন্ত্রাসের আর বেশী করে এগজাম্পোল দেওয়া যাবে না, কণিষ্ক বিমান ধ্বংশ করেছিলো শিখ সন্ত্রাসবাদী, ইঃ।

    ধর্মকে ডিফেন্ড করার কোনো নেকুপুষু কারন আমি বুঝি না।

    আরেকটি আপ্তবাক্য পড়লে মোজা জ্বলে যায় যে ইসলাম তো শান্তির কথাই বলে বা জিহাদ মানে তো নিজের সাথেই লড়াই এইসব ফালতু কথা।

    ফেসবুকে দেখলাম আসিফ মহিউদ্দীন বলে একজন একটা পোস্ট করেছেন, আমাদের ইমরেনদা তাতে কমেন্ট করেছেন।খুব ইচ্ছা করে সকলকে ডেকে ডেকে পড়াই কিন্তু আসিফ বাবুকে চিনি না, তাই ধাঁ করে কপিপেস্ট কল্লেম না।

    Name: dd

    IP Address : 132.171.71.105 (*) Date:18 Dec 2014 -- 08:23 AM

    কল্লোল একটা বই পড়তে দিয়েছিলো"ইসলামের নব্য পঠন" নামে। খুব উৎসাহ নিয়ে পড়তে গিয়ে দেখি, ধুস সালা। এ সেই একই ভ্যাজর ভ্যাজর। মানে ঐ কোরাণ আসলে একটা শান্তির ম্যানুয়াল শুধু কান্নিক খেয়ে ইন্টারপ্রেট কল্লেই আসোল তথ্য বেড়িয়ে আসবে।হিংসা টিংসার কোনো সীনই নেই। এইসব মোজা জ্বালানিয়া আদ্যোপান্ত মিথ্যাকথার বক্তব্য।
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------------
    ফলে শাক্য যদি অনেককেই চিনতাম না বলে ডিডিদাকেও মিন করে থাকে, তাহলে ভুল করছে।
  • dc | ১১ মার্চ ২০১৫ ১২:০৩668361
  • আমার পার্সোনাল ওপিনিয়ন হলো ধর্মকে আস্তে আস্তে সংকুচিত করা। পাবলিক স্পেস থেকে পার্সোনাল স্পেসে নিয়ে আসা। কেউ মানতে চাইলে মানবে, মানতে না চাইলে মানবে না, সেটা তার নিজের চয়েস। আর অবশ্যই, একশো দুশো বা তিনশো বছর সময়ে আস্তে আস্তে হয়তো পুরো ব্যাপারটাই অপ্রাসঙ্গিক হয়ে যাবে। ফিলোজফিকাল প্রশ্ন বা চিন্তাভাবনা নিশ্চয়ই থাকবে, "আমরা কোথা হইতে আসিলাম" টাইপের, কিন্তু এখনকার ওভার্ট ধর্ম ব্যাপারটা থাকবে না। মুশকিল হলো আমরা একেবারে উল্টোপথে হাঁটছি। ধর্মের প্রভাব কমছে তো নাই, উল্টে নানান দেশে বেড়ে চলেছে। আর এক ধর্মের সাথে আরেক ধর্মের রেষারেষিও আরো তীব্র হচ্ছে। এই প্রসঙ্গে Du র সাথে একমতঃ "সাম্রাজ্যবাদ এইটা তো করেছে যে বিভিন্ন দেশে যা হোক একটা ব্যবস্থা ছিল সেইটাকে খোঁচাতে গিয়ে পুরো ঘা করেই দিয়েছে। তা না হলে বছর পচিশ আগে কোথায় এত ইসলামিক ক্রুসেড?"
  • সিকি | ১১ মার্চ ২০১৫ ১২:৩৫668362
  • অপরাধীর ধর্মীয় পরিচয় নিয়ে কেউ লিখেছেন দেখলাম - কে লিখেছেন এখন আর পাতা উল্টে দেখছি না। তো, আমার বক্তব্য - এটাও আসল বক্তব্যকে এড়িয়ে যাওয়া, অপরাধীর ধর্মীয় পরিচয় নিয়ে লোকে ব্যতিব্যস্ত হলে হিন্দুধর্মকে অপছন্দ করার কারণ হিসেবেও রাম সিং মুকেশ সিং কিংবা রামদেব বাবার এক্সাম্পল দিত।

    অপরাধীর ধর্মীয় পরিচয়টা কখনওই কোনও ফ্যাক্টর নয়, অন্তত এক্ষেত্রে। কোরপান, দাভোলকর বা পানসারের মৃত্যু নিয়ে এত উদ্বেলিত হই নি কারণ সোজাসাপ্টা - আমি তাদের চিনতাম না, নামও জানতাম না। হত্যা কন্ডেম্নেবল, কনডেম করেওছি, কিন্তু অভিজিতের মৃত্যু আমাকে একটা ধাক্কা দিয়েছে, কারণ অভিজিৎকে আমি চিনতাম, ওর মতাদর্শের কাছাকাছি আমিও আছি - হয় তো অন্যভাবে, কিন্তু আছি।

    সমস্যাটা হচ্ছে অপরাধটা যখন ধর্মীয় কারণে সংঘটিত হচ্ছে। কোরপানের মৃত্যু ধর্মীয় কারণে হয় নি। কিন্তু দাভোলকর আর অভিজিতের মৃত্যু হয়েছে ধর্মীয় কারণে। দাভোলকরেরটা তাও একটা বেনিফিট অফ ডাউট দেয় - মেনলি কুসংস্কারের ব্যবসায়ীরা তাঁকে মেরেছে, অভিজিতের কেসটা সরাসরি ধর্মের কারণে (পড়ুন, ধর্মরক্ষার কারণে) ঘটানো অপরাধ।

    সমস্যাটা হচ্ছে কোরান হাদিসের পাতায় পাতায় এমন বহু নির্দেশ দেওয়া রয়েছে যা আজকের দিনে ঘোর অমানবিক, বর্বর। ফলে যারা সেগুলোকে পবিত্র গ্রন্থ বলে মনে করে তারা সেই গ্রন্থের রেফারেন্স ফ্রেম অনুযায়ী নিজেদের মত করে বর্বরতা অমানবিকতা অপরাধের ডেফিনিশন তৈরি করে নিয়েছে। আজ ফারাবীর সমেত বিভিন্ন ইসলামিক পেজে যান, দেখবেন আতিপাতি লোক কী ব্লান্টলি অভিজিতের খুনকে জাস্টিফাই করছে, দাবি করছে দুনিয়ার শেষতম নাস্তিকটি নিকেশ না হওয়া পর্যন্ত তারা থামবে না। আসিফ মহিউদ্দিনের পেজে গিয়ে দেখুন তার প্রতিটা পোস্টের নিচে দেড়শো দুশো কমেন্ট, আর নোংরাতম গালাগালে ভর্তি, সঙ্গে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি। শয়ে শয়ে লোক - এরা কেউই ফারাবী নয়, সাধারণ লোকজন, কমন ফ্যক্টরটা হচ্ছে ইসলাম ধর্মের প্রতি অচলা ভক্তি। ধর্মের অপমানকারীকে কোতল করাটা তাদের সবার কাছে পবিত্র কর্তব্য - ধর্মগ্রন্থ অনুসারে। যদিও এদের কেউই জীবনে কখনও কোনও খুন করে নি। (অবশ্য আমার অ্যাজাম্পশন এটা, করেছে কিনা জানি না)।

    আমরা বরং তর্ক করে যাই আমরা প্রান্তিক না মেনস্ট্রিম, আর প্রিচ করে যাই ইসলাম আসলে শান্তির ধর্ম। আর প্রান্তিক ভার্সেস মেনট্রিমের বক্তব্যের ইন্টারপ্রিটেশনের সমস্যা নিয়ে পাতার পর পাতা ভরাই।
  • d | ১১ মার্চ ২০১৫ ১২:৪০668363
  • এই শাক্যজিৎ বা দিদিতি দুজনের কেউই না অভিজিৎকে চেনেন না ফারাবীকে। এই তালে নিজেদের টিআরপি নিয়ে একটু খেলছেন আর কি।

    এঁয়ারা বলাছেন কোরপানের সময় আমাদের কাউকে পোন্তিবাদ করতে দ্যাখেন নি, তেমনি আমিও সেই সময় যখন ঐ ডাক্তারী ছাত্রদের শাস্তির দাবী জানিয়েছিলাম ওদের ডাক্তার হয়ে আরও মানুষ মারা বন্ধ করার জন্য ডাক্তারী সনদপত্র পাওয়া বন্ধ করার দাবী জানিয়েছিলাম, আরও অনেকেই ভাটিয়া৯তে নিজেদের ক্ষোভ প্রতিবাদ জানিয়ে গেছেন, তখন কিন্তু এঁদের দুজনকেও দেখা যায় নি।

    আর যেহেতু এঁরা দুজনের কাউকেই চেনেন না, তাই জানেন না যে অভিজিৎ নিজেই দীর্ঘকাল ফারাবীর সাথে তর্ক চালিয়ে গেছ্যেন, কমিউনিকেট করেছেন। কাজেই ভয়েস শোনা হয় নি, এটা শুনলে শুধু ঘোড়া কেন গোটা জঙ্গল হো হো করে হাসবে।
  • pi | ১১ মার্চ ২০১৫ ১২:৪১668364
  • কোন বাস্তবতা থেকে ISIS এ জয়েন করে ? এখানে কিছু নমুনা আছে।
    http://nypost.com/2015/03/07/my-isis-boyfriend-a-reporters-undercover-life-with-a-terrorist/

    Two years ago, she carried out a series of interviews with teenagers in the banlieues, the poverty-stricken suburbs of Paris which have become a breeding ground for extremism, and was intrigued by how many young Muslims had been radicalized.
    “They knew very little about religion. They had hardly read a book and they learnt jihad before religion,” she said. “They’d tell me, ‘You think with your head, we think with our hearts.’ They had a romantic view of radicalism. I wondered how that happened.”
    Even more baffling were the “caliphettes,” young women who had grown up in a free society but were obsessed with jihadist fighters. “To them, jihadists are like Brad Pitt, only better because Brad Pitt is not religious,” says Erelle.
    She decided to join the young Muslim community online and created a fake profile on Facebook and Twitter. Little was known about the growing links between extremists and Muslim teenagers then, and even now the scale of the network is a surprise: Sultana, one of the missing British girls believed to have crossed the border to Syria, was following more than 70 extremists on Twitter and had amassed more than 11,000 followers.

    বাকি লেখাটা আরো অনেককিছু নিয়ে। এক জেহাদীর সাথে 'ঘনিষ্ঠতা' নিয়ে। লেখাটা এক নিঃশ্বাসে পড়ে ফেললাম। কিন্তু পড়ে আরো অস্বস্তি বেড়ে গেল। এ আটকানোর উপায় কী ? শুধুই দারিদ্র্য, বঞ্চনা ঘোচানো ?

    শাক্য, তোর উত্তরগুলো নিয়ে অনেক বক্তব্য আছে, পরে লিখবো, আপাতত একটা প্রশ্ন করি, এই আইসিসের এরকম উত্থান আটকানোর জন্য কী করা দরকার মনে করিস ? কিছু জেহাদীর ভয়েস তো শুনলি। এবার ?
  • pi | ১১ মার্চ ২০১৫ ১২:৪৬668366
  • দমদি, কোরপান শাহকে নিয়ে শাক্যজিৎ অনেক প্রতিবাদই করেছিল, অনেক ইনিশিয়েটিভও নিয়েছিল। যদ্দুর মনে পড়ে গুরুতেও লিখেছিল, অন্য নিকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন