এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দমোটর - পরশু কাল আজ

    pi
    অন্যান্য | ২৭ জুলাই ২০১৫ | ২৬৭৪৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ১১:১৫682958
  • দেরীতে হলেও রিয়েলাইজেশন এসেছে দেখে খুশী হলাম। শুধু শুধু সময় নষ্ট করলেন।

    (সাতটা বাঘ সত্যর পিছনে তাড়া করিয়াছে। সামনে তিনটা ভালুক থাবা তুলিয়া দাঁড়াইয়া আছে।)
  • | ৩০ জুলাই ২০১৫ ১১:১৮682959
  • আর গুবরে পোকা রা? ঃ)
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১১:২১682960
  • কোনটার কথা বলছেন? উত্তর দিতে পারবেন না, সেই রিয়ালায়জেশন টা? ওটা তো কালকের একটা পোস্টেই মেনশন করে দিয়েছিলাম।
    একটাই কথা বলতে ইচ্ছে করছে। পঞ্চা, চেপে যা ভাইটি।
  • Mark Twain | ৩০ জুলাই ২০১৫ ১১:২৬682961
  • Never argue with a fool, onlookers may not be able to tell the difference.
  • Onion Knight | ৩০ জুলাই ২০১৫ ১১:৩১682962
  • সরি। ভুলে গেছিলাম।
  • Su | ৩০ জুলাই ২০১৫ ১১:৪০682965
  • অ্যাম্বি, সিপিএমের পলিটবুরো, ...এসব যতদ্রুত বিদায় হয়, ততই মঙ্গল।
  • Su | ৩০ জুলাই ২০১৫ ১১:৪০682964
  • অ্যাম্বি, সিপিএমের পলিটবুরো, ...এসব যতদ্রুত বিদায় হয়, ততই মঙ্গল।
  • potke | ৩০ জুলাই ২০১৫ ১১:৪০682963
  • ভাবছিলাম বেন দাকে আগেই বলি টার্নিং রেডিয়াসের ডেফি, কি করে ক্যালকুলেট করে সেগুলো লিখে দিতে।

    দেখলে তো, কোথা থেকে কি হইয়া গেল!!
  • de | ৩০ জুলাই ২০১৫ ১২:৩০682966
  • হ্যাঁ, হ্যাঁ, ওই টার্নিং রেডিয়াস -
    ডেফিনিশন টা কি?
  • Arpan | ৩০ জুলাই ২০১৫ ১২:৪৫682968
  • ডেফিনিশনের কী আছে? রাস্তায় ইউ টার্ন নাও না?
  • de | ৩০ জুলাই ২০১৫ ১৩:০১682969
  • নি তো - তাতে কি!
    টার্নিং রেডিয়াস মানে তো ম্যাক্সিমাম আর মিনিমাম দুই রেডিয়াস অব কার্ভেচারই হতে পারে। এখানে মনে হয় মিনিমামটা - গাড়ির ক্ষেত্রে সেটা ডিপেন্ড করবে ম্যাক্সিমাম কতো অ্যাঙ্গলে বাঁকানো যাচ্ছে ফ্রন্ট হুইল। সেটা গাড়ি টু গাড়ি কিভাবে ভ্যারি করে জানতে হবে না?
  • Ekak | ৩০ জুলাই ২০১৫ ১৩:০৪682970
  • কোন গাড়ির ফ্রন্ট হুইল কতটা বাঁকেবল (!) সেই ডেটা টা কোনভাবে রীড করা সম্ভব ? জাস্ট কিউরিয়াস।
  • potke | ৩০ জুলাই ২০১৫ ১৩:১০682971
  • চোপ শালা, ঃ)
  • Arpan | ৩০ জুলাই ২০১৫ ১৩:২৫682972
  • আরে কতটা বাঁকেবল তাই দিয়েই তো রেডিয়াস ডিটারমাইন হবে। আর বোঝার সুবিধার জন্য ধরা যাক ওটা অ্যাভারেজ রেডিয়াস অফ কার্ভেচার।
  • PT | ৩০ জুলাই ২০১৫ ১৩:৩৪682973
  • "বরঞ্চ যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করুন,৪২৭ একরে এর কারখানা হয়ে গিয়ে (তাও ৫০ বছর আগে, পুরনো টেকনোলজির যুগে), ৩০০ একর পড়ে ছিল।তাহলে টাটা ন্যানো বানাতে হাজার হাজার একর বলে নাপা নাপি করছিল কেন আর কেনই বা সরকার হাজার একর জমি যেন তেন প্রকারেণ নিতেই হবে বলে, ধনুর্ভান্গা পন করেছিল।"

    কোন লেভেলের নির্বোধ হলে ন্যানো-বিপ্লবী শাঁওলী মিত্রের পদাঙ্ক অনুসরণ করে গাড়ী-এক্ষপার্ট হিসেবে নিজেকে ভেবে নিয়ে এইসব আখাম্বা হ্যাপ-প্যান্টুল কথাবার্তা লেখা যায়?
  • a | ৩০ জুলাই ২০১৫ ১৩:৪৯682974
  • কোন লেভেলের নির্বোধ হলে ন্যানো-বিপ্লবী শাঁওলী মিত্রের পদাঙ্ক অনুসরণ করে গাড়ী-এক্ষপার্ট হিসেবে নিজেকে ভেবে নিয়ে এইসব আখাম্বা হ্যাপ-প্যান্টুল কথাবার্তা লেখা যায়?
    .............
    পিটির লেভেলের।
  • PT | ৩০ জুলাই ২০১৫ ১৪:০২682975
  • পিটি বরাবরই শাঁওলী মিত্রকে গাড়ীর কারখানার ব্যাপারে নির্বোধ বলে এসেছে। আর পিটি তো গাড়ীর ব্যাপারে কোন বক্তব্যই রাখেনি বা দাবীও জানায়নি যে সে গাড়ীর কারখানা সম্পর্কে কিছু জানে!!?
  • pi | ৩০ জুলাই ২০১৫ ১৪:০৮682976
  • অমিতবাবু, লাইন দিয়ে মিটিং মিছিলে আটকে। পরে সময় করে লিখব।
    এটা দেখেছেন কিনা জানিনা, নইলে আপাতত দেখতে পারেন,


    আর এই তো এখনকার দাবিঃ
    The workers said ever since the factory closed a year back they have not been paid their dues. The power supply and water supply have been completely stopped in the workers' factory quarters. "We demand immediate payment of our outstanding dues and reopening of the factory. Otherwise there will be no other option but to commit suicide with our family," said a worker .

    রি-ওপেনিং নিয়ে নাহয় তর্কের অবকাশ আছে, কিন্তু বকেয়া চুকানো, জল, বিদ্যুৎ না কাটা, এগুলো নিয়েও আছে !! আর এগুলো না হলে সরকারের ইন্টারভেনশন দাবি করা যাবেনা ?
  • PT | ৩০ জুলাই ২০১৫ ১৪:২০682977
  • এটা ২০১২-র খবর। তাপ্পরে কি হয়েছে?

    The West Bengal government may move court against Hindustan Motors (HM) to seek compensation of Rs 200 crore on grounds that the sale of land at the company’s Uttarpara plant was a loss to the state exchequer.

    The vigilance officials recently quizzed some former government officials in the land department who were at helm of affairs during the transaction.

    Meanwhile, the township project in Uttarpara also has not taken off yet, as the developer has not received necessary clearances from the government for the same because of these complications.

    http://www.business-standard.com/article/companies/bengal-may-ask-hindustan-motors-for-compensation-112042500020_1.html

    আর স্টেসম্যানের ২০১৫-র খবরের ল্যাজে এই অংশটি আছে। তাহলে ২০১২ থেকে ২০১৫-র মধ্যে নতুন সরকার HM-এর ব্যাপারে কিছুই করেনি?

    Mr Amitabh Bhattacharya, the committee leader said: "It is a pity that the present government is so indifferent to the miseries of the jobless workers and their families. The TMC in their election manifesto promised to reopen 57 thousand closed factories but that did not happen; on the contrary Dunlop, Jessop, Hindustan Motors and innumerable other factories closed down,rendering thousands of workers jobless."
  • sm | ৩০ জুলাই ২০১৫ ১৮:২৩682979
  • পিটির কথা গুলো শুনে মনে হয় চকলেট ফ্যাক্টরি হবার পর দুটো চকলেট ওঁর হাতেই ধরিয়ে দিতে হবে; নাহলে চুপ করবে না।
    প্রথমে পব্লেম তুললেন, জঞ্জাল সাফ করা; তা, ওনাকে বলা হলো জঞ্জাল সাফ করার ডিপার্টমেন্ট পুর সভায় আছে, ওনাকে হাত লাগাতে হবে না।
    দ্বিতীয়, অনুযোগ তিনো সরকার এর প্রতি, কেন তারা তারই ২০০ কোটি উদ্ধার করতে পারছে না। অর্থাত আগের সরকারের জঞ্জাল অন্য সরকার কে সাফ করতে হবেই হবে।
    কি সুইট!
    তিন ডানলপ, জেসপ প্রভৃতি বাম আমলে বন্ধ হওয়া কারখানার কমীরা কেন জবলেস, বর্তমান সরকার জবাব দাও।
    তৃতীয়, লোকজন কেন গাড়ির কারখানা হতে কত একর লাগবে, তাই নিয়ে এক্সপার্টের মতন বক্তব্য রাখছে। রতন টাটা যখন বলেছে; তখন নিশ্চয় হাজার একরের কমে হবে না।এটা একেবারে ধ্রুব সত্যি; কারণ আমরা পব বাসীরা তাঁর নুন ( পড়ুন টাটা সল্ট ) খেয়ে বেঁচে আছি।

    ইদিকে, আমি সক্রিয় রাজনীতি না করলেও, ভোট না দিলেও; দিনের পর দিন স্বঘোষিত রাজনীতির এক্সপার্টের মতন ছাই পাঁশ লিখেই যাব।কারণ আমি মহামতি পিটি।
  • PT | ৩০ জুলাই ২০১৫ ১৯:২১682980
  • রাত কত হল? উত্তর মেলে না। যা মেলে তা শুধুই ফাঁকা কথা!!
  • B | ৩১ জুলাই ২০১৫ ০০:৪৯682981
  • ওকে ! OK !
    ওরকম একটি ইতরের এ হেন নামজনিত উত্তরণ ঘটা জানতাম না, মানতাম তো নাই। তাতে লুপ্ত হলেও আক্ষেপ নেই। হয়ত এখানে আসা আর সব পড়া হয় না বলেও হতে পারে।
    কিন্তু "শিক্ষাজগৎ"?! ইতরজগৎ এর উজ্জ্বল জ্যোতিষ্ক বলা যেতে পারে।
  • amit | ৩১ জুলাই ২০১৫ ০৭:১০682982
  • ধন্যবাদ পাই। যদি মেনেও নি শ্রমিকদের সব অভিযোগ সত্যি, তাহলে একটা প্রশ্ন: যদি শ্রমিকদের প্রাপ্য না মেটানো হয়, সেটার জন্য কোনো আইনের রাস্তায় যাওয়া হয়েছিল কি ? যাতে তাদের পি এফ, গ্রাতুইতী এবং severance pay ইত্যাদি সব মালিক পক্ষ মিটিয়ে দেয় জমি বেচার পয়সা থেকে ? আদালত-এ কি কোনো কেস চলছে ?

    কিন্তু সেই প্রাপ্য দাবির সাথে সাথে যদি কারখানা খোলা, আবার উত্পাদন চালু করা ইত্যাদি সব এক সাথে জুড়ে দেওয়া হয় তাহলে তো প্রাপ্য দাবিটা পেছনে চলে যাবে। আজকে কেও নিশ্চয় বলবেন না একটা অচল প্রোডাক্ট কে জোর করে চালু রাখতে হবে আর্থিক ক্ষতি স্বীকার করেও ? সেটা গাড়ি হোক বা যাই হোক। আর যদি কারখানা বন্ধ করা হয়, তাহলে সেই কারখানার আবাসন কি শ্রমিকরা দখল করে রাখতে পারে ? যতদুর জানি, চাকরি ছেড়ে দিলে বা ছাড়িয়ে দিলে আবাসনও খালি করে দেওয়াটাই নিয়ম (অবশ্যই যদি সব প্রাপ্য মেটানো হয়ে থাকে, নাহলে নিশ্চয় তারা ছাড়তে বাধ্য নন এবং সেটাও হয়ত লিগাল অপিনিয়ন দরকার )। আমার শুধু একটাই বক্তব্য, সব দাবি এক সাথে জুড়ে দিতে গিয়ে হয়ত শ্রমিকদের বেশি ক্ষতি হতে পারে, যারা হয়ত কযেকজন severence pay নিয়ে অন্য কাজ করতে আগ্রহী হতেও পারতেন। কিন্তু এত দাবির মাঝে তারাও দিশেহারা।

    আর বন্ধ কারখানার জমি অধিগ্রহণ-এর কোনো লিগাল হার্ডল আছে কি না নিয়ে-ও আপনার মতামত পেলে ভালো হয়। এই অধিগ্রহণ এর কথাটা সব বিরোধী দল বলে থাকে, কিন্তু ক্ষমতায় এলে অদ্ভুতভাবে এই সোজা কথাটা ভুলে যায়। শুধু পব তে নয় গোটা ভারতেই, তাই ভাবি আমরা কি অন্ধের মত হাতি দেখছি ?
  • Bratin | ৩১ জুলাই ২০১৫ ১১:১৩682983
  • পোটকে ঃ)))
  • | ৩১ জুলাই ২০১৫ ২২:৫৮682984
  • এইটা চিপকে রাখি

  • Ekak | ৩১ জুলাই ২০১৫ ২৩:১৭682985
  • জেরিয়াত্রিক কেয়ার হাউসিং খুবই ভালো বিসনেস মডেল । গাড়ি কারখানার মত অত না হলেও প্রচুর লোকের জীবিকা জড়িত থাকবে। কী প্যাকেজ দিচ্ছে জানতে হবে।
  • pi | ০২ আগস্ট ২০১৫ ০০:০৬682986
  • অমিতবাবু, আমি যতদূর জানি, এবং অন্যদের সাথে যেটুকু যা কথা বলেছি, কোন লিগ্যাল বাধা নেই। সরকার বন্ধ কারখানার জমি অধিগ্রহণ করতেই পারে, কারখানা চালাচ্ছে না, এই গ্রাউণ্ডে। আর তারপর সেই জমি অন্য কারখানার জন্য দিতে পারে বা নিজে কিছু করতে পারে।

    টাটার কারখানার সময়েও এই জমি ঐ কারখানার জন্য দেবার প্রস্তাব ছিল। ওখানে কেন কী কারণে করা যাবেনা, এই প্রশ্নের উত্তর কিন্তু 'এক্ষপার্ট'দের কাছ থেকে পাওয়া যায় নি। যদিও এই প্রস্তাব দিলেই তাদের 'এক্ষপার্ট' বলে বক্রোক্তি করা হয়েছে।

    আর এটা ওখানে বহুদিন কাজ করা শ্রমিকের বক্তব্য, ওঁর অনুমতি নিয়েই তুলে দিলাম। আভাস মুন্সির। এবার গাড়ির কারখানার শ্রমিক গাড়ির 'এক্ষপার্ট' কিনা তাই নিয়েই পোস্টের বান আসবে, তা জেনেও তুলে দিলাম ঃ)
    'natun gari banano jete pare onaashe.eto boro jamite bartaman technologite 2ti gari karkhana hote pare.sarkari jami hoyar karone ain anujayi ei karkhana malik chalate na chaile jami ferot nite pare.porikathamo thakar fale onyo karkhana hote pare.sarkar odhigrohon korte pare.jatayat byabostha bhalo thakar karone jekono malpotro sohoje jete aste pare.karkhanay press,forge,foundry.engine plant,machine plant,paint shop,body shop,aasemly plant gari toirir kaje lagte pare'.
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৫ ০০:৩৪682987
  • বেশ তো, লিগ্যাল প্রবলেম নেই যখন তখন মামলা করতে ব্যাগড়াবাবুদের কে আটকাচ্ছে ? সেটা যখন হচ্ছেনা তার মানে বিষয়টি অত সরল ও গোলগাল নয়।

    ডিঃ আমি কারখানার নামে সস্তায় পাওয়া জমিতে ফ্ল্যাটবাড়ি বানানোর বিরোধী।
  • শ্রী সদা | ০২ আগস্ট ২০১৫ ০০:৪৮682988
  • আমার মেকানিক্যাল সম্পর্কে সেরকম ধারণা নেই, গুরুদের জিগাই - এই অ্যাম্বাস্যাডর আর আজকের আধুনিক গাড়ি যেমন অল্টো - এদের ডিজাইন এবং ম্যানুফ্যাকচারিং প্রসেস কী সিমিলার ?
    এখনকার গাড়িতে যদ্দুর জানি কন্ট্রোল এর একটা বড় অংশ ইলেকট্রনিক, সেন্সর/অ্যাকচুয়েটর/ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট দিয়ে তৈরী। তো, এই ধরণের গাড়ি তৈরীর জন্যে অ্যাম্বাস্যাডর কারখানা কতটা সুটেবল ? আর কর্মীদের স্কিলসেট কতটা ম্যাচ করবে এই নতুন টেকনলজির জন্যে রিকোয়ার্ড স্কিলসেটের সঙ্গে ?
    মানে ধরুন নতুন টেকনলজির গাড়ি কারখানা হল, কিন্তু একজিস্টিং কর্মীরা বেশীরভাগই লে অফ হয়ে গেল, নতুন লোকজন নেওয়া হল - সেটা হওয়ার সম্ভবনা ছিল বলেই মনে হয়।
  • একক | ০২ আগস্ট ২০১৫ ০১:০৫682990
  • আধুনিক কোনো কারখানাতেই পুরনো স্কিলসেট এর শ্রমিক চাগরি পাবেনা। সে নিয়ে কিছু করার নেই। কেও যদি সময়ের সঙ্গে স্কিলসেট আপডেট না করে তাহলে তাকে কে বাঁচাবে ?
    তবে, চাগরি পাওয়া পরের ব্যাপার। আগের পাওনাগন্ডা যাতে মালিক মেটায় সেজন্যই মামলা করা উচিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন