এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৬:০৬702134
  • ভিডিওগুলো অল্প অল্প দেখলাম। কিন্তু আমার একটা কথা মনে হলো, ভিডিওতে যা দেখানো হয়েছে, মানে টাকা দেওয়া নেওয়া চলে, সে তো অলরেডি সবাই জানে। সারদা কান্ডে কি হয়েছে সেও তো সবাই জানে, কিন্তু তাতে ইলেকশানে কোন প্রভাব পড়ছে কি? সারদা কান্ড প্রথম যখন বড়ো আকারে সামনে এলো তখন তো ভাবা হয়েছিল কর্পোরেশন ভোট বা তার পর আরো দুয়েকটা ভোটে তিনোরা বেজায় বেকায়দায়। কিন্তু ভোটে ফলে তো দেখা গেল উল্টো! আরো একটু পিছিয়ে গেলে, সেই ২০১১তে যখন "সততার মুখ" ইত্যাদি প্রোজেক্ট করা হচ্ছিল তখনও তো অনেক লোক জানতো দিদির আসল স্বভাবটা কেমন। তো এই স্টিং ইত্যাদি বেরনোর পরেও কি তেমন কোন প্রভাব পড়বে? জানিনা। তিনোদের পাহাড়প্রমান করাপশন কিন্তু প্রায় কারুর অজানা না, কিন্তু তা সত্ত্বেও ভোটে জিততে অসুবিধে হচ্ছে না।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৬:১৪702145
  • সারদা নিয়ে তদন্ত শুরু হল ২০১৪ লোকসভার ঠিক পরেই। লোকসভা ভোট চলাকালীন সিবিআইকে দেওয়ার ঘোষণা করা হয়। কিন্তু এই অবধি পুরোটাই মেজর অ্যালিগেশন। এখানে একেবারে টাকা নিচ্ছে দেখাচ্ছে। যদি অথেন্টিক হয়, তাহলে ইমপ্যাক্ট পড়া উচিত। ইমিডিয়েটলি তদন্ত শুরু হওয়া দরকার।

    আর ২০১৪ অনওয়ার্ডস, কীভাবে ভোট হয়েছে তাও তো জানাই।
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৬:১৬702156
  • এইত্তো, আজদীপ জানে।

    জলমোছাবাউটা কে?
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৬:২১702178
  • তদন্ত ২০১৪তে শুরু হলেও খবরে বোধায় তার আগেই আসতে শুরু করেছিল। যদ্দুর মনে পড়ছে আবাপ অন্তত ২০১৩ থেকেই জোরদার প্রচার শুরু করেছিল, আর সেই সময়ে কর্পোরেশন না কি একটা ইলেকশানও ছিল। আর তাতে তিনোরা ভালো ফল করায় এই আলোচনাও হয়েছিল যে সারদার এফেক্ট ভোটে কেন পড়ল না। যাই হোক, দেখা যাক এখন কোন এফেক্ট পড়ে কিনা। তবে ইমিডিয়েটলি তদন্ত হবে কিনা সে নিয়ে আমার ডাউট আছে। সারদার সময়ে রাজ্য সরকার কিভাবে সিবিআই তদন্ত আটাকানোর চেষ্টা করেছিল মনে নেই?
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৬:২১702167
  • সুস মনে হয়
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৬:২৫702189
  • লোকসভার আগে পঞ্চায়েত ছিলো। কিন্তু রাজ্যের তদন্তে কিসু হবে না সেও জানা ছিলো। এইটা শুনলাম ইলেকশন কমিশনকেও জানানো হয়েছে। ওরা মনে হয় চাইলে অ্যাকশন নিতে পারে, কারণ এখন তো অফিশিয়ালি ওরা বস্‌
  • Arpan | ১৪ মার্চ ২০১৬ ১৬:২৭702200
  • সুসে?
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৬:৩০702211
  • হ্যাঁ পঞ্চায়েত হতে পারে।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৬:৩২702222
  • সুস - সুবোধ সরকার

    "সারদার ভাই হয়েছে, নাম নারদ" ঃ-)
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৬:৩৬702234
  • ডিসির সাথে একমত। টাকা যে নেয় সেইটা সব্বাই জানে, কে কে নেয় বা সব্বাই যে নেয় সেইটাই জানা গেল। আমার কেমন মনে হচ্ছে এতে ভোটে কোনো প্রভাব পড়বে না। তিনোর নেতারা যে চিট ফান্ডের টাকা আত্মসাত করেছে সেইটা সব্বাই জানে। তাছাড়াও এরা সক্কলে যে দুর্নীতিপরায়ন এই নিয়েও কি কারো মনে সন্দেহ আছে? মানে সেইটাই তো পরিবত্তনের যুক্তি ছিলো। তোরা ৩৪ বছর খেয়েছিস, এইবারে ওরা একটু খাক। তা সে লজিক তো চেন্জ হচ্ছে না। আমার তো মনে হয় যে লোকের সারদার টাকা গেছে সেও তিনোদের ভোট দেবে। জানে ঐ টাকা আর ফেরত আসবে না - ওটা সান্ক কস্ট। এইবারে সামনে অপসান দুটি। আবার বামেদের নিয়ে আসা, তাতে কোনো লাভ নেই। তিনোরা থাকলে এই দুনম্বরির বাজারে কিছু করে খাওয়া যাবে।
  • quark | ১৪ মার্চ ২০১৬ ১৬:৩৮702245
  • কিন্তু কেউ টাকা নিয়েছে এটা তো স্রেফ ইনকাম ট্যাক্স ইত্যাদি সংক্রান্ত ব্যাপার। মানে টাকা নিয়ে ঠিক কি সুবিধে দিয়েছে সেটা পরিষ্কার হচ্ছে না তো। তাহলে নির্বাচন কমিশন কিছু করবে কি? আর তাও যখন টাকা নিয়েছে সেটা ভোটের সময় নয়।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৬:৪৬702256
  • ঘুষের একটা সাইকোলজিক্যাল ইয়ে আছে, মানে খারাপ জিনিস টিনিস। এখন সেটা লোকে ভাববে কিনা তারাই জানেঃ-)
  • PM | ১৪ মার্চ ২০১৬ ১৬:৫০702267
  • কাল ইন্জাংসন বেড়োবে--- কোর্ট-এফরেন্সিক রিপোর্ট জমা না পড়া পর্যন্ত্য দেখানো যাবে না এই ক্লিপ। ।।।। ততদিনে ভোট শেষ
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৬:৫২702278
  • রেকর্ড করে ইউটিউবে ফেলে দিন। ফেসবুক, ডেইলিমোশান ইত্যাদি।
  • quark | ১৪ মার্চ ২০১৬ ১৭:০০702289
  • অঃ! ঘুষের সাইকোলজি নিয়ে ভোট! দুদ্দুর। দেখুন, মানি রোল কচ্ছে। রংএর দোকানদার, এলিডি লাইটের ব্যবসায়ী, ক্লাব, আরো আরো অনেক লোকের ট্রিকল ডাউন এফেক্ট হচ্ছে। সুতরাং ....
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৭:০৪702300
  • কোয়ার্ক আসল বেনিফিশিয়ারিদের তো ভুলেই গেলেন। বাংলার ঐতিহ্যবাহী তেলেভাজা শিল্প আর কলা বেচার শিল্প (টালিগন্জ)।
  • ইউটিউব | ১৪ মার্চ ২০১৬ ১৭:১০702311
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৭:১১702322
  • খুব বেশি কিছু হবে বলে আমিও মনে করি না। তবে হাওয়াটা উঠলো।
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৭:১৪702333
  • আমার তো মনে হচ্ছে লোকে এইবারে আরো বেশি করে তিনোদের ভোট দেবে। কারণ তিনোদের হাতে অনেক কাঁচা টাকা আছে। লোকে তো এমন লোকেদের আর দলকেই সরকারে চায়।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৭:১৮702345
  • এরম বল্লে কত্ত লোকে রাগ করবেন :-p
  • b | ১৪ মার্চ ২০১৬ ১৭:২৫702356
  • আমি বাবা ঈশানপন্থী। দু পক্ষের কথা না শুনে কোনো জাজমেন্টে আসবো না।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৭:২৭702367
  • দুপক্ষ তো বলে দিয়েছে।

    ডেরেক বলেছে সব মিথ্যে, মুকুল বলেছে ষড়যন্ত্র, ডক্টরড ভিডিও, আইনী ব্যবস্থা নেবে।
  • dc | ১৪ মার্চ ২০১৬ ১৭:৩০702378
  • ইম্প্যাক্ট হবে কিনা জানিনা, তবে হওয়ার চান্স কম মনে হয়। বিশেষ করে গত কয়েকটা ইলেকশানের ট্রেন্ড দেখে। যেমন ধরুন সাউথের রাজ্যগুলোতে (কেরল ছাড়া) কারপশন কোন ইস্যু না, সবাই জানে সব পার্টি ঘুষ খায় আর সব নেতা চোর। ভোটের ইস্যু হয় সাধারনত কে কতটা ডেপেলপমেন্ট কাজ করেছে, আর কিছু লোকাল ইস্যু। তবে দুয়েকসময়ে ব্যতিক্রমও হয়, যেমন তামিল নাড়ুতে আগেরবারের ইলেকশানে লোকজন ডিএমকের ওপর খুব খেরে গেছিল ম্যাসিভ করাপশনের ফলে (আরেকটা ফ্যাক্টর ছিল ডিএমকে পরপর দুবার গভর্নমেন্টে ছিল)। তবে কিনা পবতে তো সেভাবে ডেভেলপমেন্টও ইস্যু না, এখন যদি করাপশন কিছুটা প্রভাব ফেলে, যদিও আগের কয়েকটা ইলেকশানে করাপশন ইস্যু তেমন কাজ করেনি।
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৭:৩৭702389
  • এতে তৃণমূলের ভোট বাড়বে। এই ভিডিও বরং শাপে বর হ'ল। রাজনীতিক মাত্রেই চোর, এটা কমন পার্সেপশন, ওসবে কেউ আশ্চর্য হয় না আর। যেমন মদনবাবু বহু লোককে বিপদে আপদে আগলেছেন, দরকারে পিজিতে ভর্ত্তি করে দিয়েছেন, খুচখাচ চাকরি করে দিয়েছেন। কামারহাটির পাবলিক হুলিয়ে ভোট দেবে। ওসব সারদা ফারদায় কিস্যু এসে যাবে না। পাবলিক উলটে খুশি হবে যে হ্যাঁ, এই হচ্ছে একটা দল যারা পয়সা নিয়ে কথার খেলাপ করে না, কাজ করে দেয়। :)
  • S | ১৪ মার্চ ২০১৬ ১৭:৪০702400
  • বাংলার জনগণ তো তাই চায়। তারা টাটার গাড়ির কোম্পানিতে কাজ করবে কেন। তার থেকে তিনো দাদাদের দিদিদের হাত থেকে প্রসাদ খাবে - তাতে মনের আর প্রাণের তৃপ্তি অনেক বেশি।
  • T | ১৪ মার্চ ২০১৬ ১৭:৪৯702411
  • :) তবে সৌগত রায় সম্পর্কে অন্যরকম ধারণা ছিল। কেন ছিল কে জানে।
  • sinfaut | ১৪ মার্চ ২০১৬ ১৭:৫৯702422
  • ফিজিক্সের ব্যাথা?
  • pi | ১৪ মার্চ ২০১৬ ১৮:০২702433
  • সব চ্যানেলে সমানে দেখাচ্ছে। এও বলছে অবশ্য এগুলোর সত্যতা তারা যাচাই করেনি, এর কোনো দায়, তারা নেবেনা, সব দায় নারদার। বলছে বিজেপি এটা দেখানোর ব্যবস্থা করেছে। বিজেপি ই প্রেস কনফারেন্স করিয়েছে।
    সত্যি হলে অতি সাঙ্ঘাতিক।

    তবে কুমড়ো তত্ত্ব তাইলে আর খাটছে না।
  • ক বাবু | ১৪ মার্চ ২০১৬ ১৮:১০702444
  • এতো কথার কি আছে? আগের সরকার ৩৪ বছরে দেনার দায়ে রাজ্যটাকে বিকিয়ে দিয়েছে। সরকারের হাতে টাকা নেই। তাই গরীবদের সাহায্য করতে রবিনহুড হওয়া ছাড়া উপায় আছে কি? একে হাসপাতালের ওষুধের পয়সা দেওয়া, তাকে স্কুলের ফী দেওয়া ইত্যাদি কি খারাপ কাজ? বড়লোকেরা আমাদের সুজলা সুফলা রাজ্য থেকে কামিয়ে নিচ্ছে আর ওদের থেকে গরিবদের জন্যে টাকা নিলে অপরাধ? ওদের থেকে টাকা নিয়ে যখন দুর্গাপূজো থেকে শীতলা পুজো সব হয় তখন কেন কোন কথা হয়না? চিনে নিন, এই সরকারই এইভাবে গরীবদের সাহায্য করেই যাবে, তার জন্যে জেলে যেতে হলেও যাব। ইত্যাদি ইত্যাদি। এর জবাব গরীবরা ভোটের বাক্সে হই হই করে দেবেন।
  • পোপোক্যাটাপেটাপোটোপুলটিশ | ১৪ মার্চ ২০১৬ ১৮:১১702456
  • যদি এটা দিদিভাইকে মোদিভাইয়ের এনিগমা মেসেজ হয়? তাহলে কিন্তু কুমড়োতত্ত্ব ভ্যালিড।

    অঙ্কটা যদি এই হয় যে দিদিভাই আর মোদিভাই দুজনেই দুজনকে খিস্তোবে, সংখ্যালঘু ভোট মোদিভাইয়ের জুজুতে দিদিভাই পাবে, আর মমতাজ বেগমের ওপর বিরক্ত হিন্দু ভোট মোদিভাই পাবে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন