এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ১১৭০৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ট্রিডিঙ্গিপিডি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৪১725158
  • হ্যাঁ, শাইনিং বাবুরা একটু এই ধরণের জায়গাগুলো ঘুরে এলে পারেন।
  • ট্রিডিঙ্গিপিডি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৪৬725180
  • আর পাহাড়ে যেতে হবে না, জেলা সদর বা একটু মাঝারি টাউন ছাড়িয়ে ভিতরের গ্রামে গেলেই দেখতে পাবেন। ফিচার ফোন তাও কিছুটা দেখা যায়, ব্যাস ওটুকুই।
  • সিকি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৪৬725169
  • সবার কাছেই মোবাইল আছে - এইটা একটা দারুণ মিথ। জাস্ট দারুণ।
  • PT | ১০ নভেম্বর ২০১৬ ২১:৪৭725191
  • ২৪ ঘন্টার সাংবাদিককে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে এক প্রাইভেট হাসপাতালের গুন্ডা-পান্ডারা........রোগীদের চিকিৎসা না পাওয়ার খবর কভার করতে গিয়েছিল ছেলেটি.......
  • সিকি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৪৮725202
  • মানে পুরো জয়জয়কার এবং আফটারমাথ প্ল্যানিং চলছে এইসব অ্যাজিউম করেই। ইউপিআই ইউজ করুন, পেটিএম ইউজ করুন, মোবাইল ওয়ালেট ইউজ করুন।

    নার্সারিতে মেয়ের স্কুলের হোমওয়ার্ক ছিল - ওয়াচ ইওর পাপা ওয়াশিং হিজ কার, অ্যান্ড ডেসক্রাইব হিয়ার।

    ধরেই নেওয়া হচ্ছে, এই স্কুলে পড়া বাচ্চাদের পাপাদের কার আছে।
  • ট্রিডিঙ্গিপিডি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৫৩725213
  • আমার মেয়ের ইশ্কুলে এখন হোমওয়ার্ক দেয় অনলাইন পোর্টালে - সেখানেও ধরে নিয়েছে সবার বাড়িতে কম্পিউটার আছে, ব্রডব্যান্ড আছে, এবং বাবা বা মা কেউ বাড়িতেই থাকে, বা ছেলেমেয়েরা আনসুপারভাইজড ইন্টারনেটে বিচরণ করায় কোনো ঝামেলা নাই ইঃ
  • সিকি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৫৫725224
  • সে তো আছেই। "প্রজেক্ট ওয়ার্ক" এমনভাবে সেট করা হয়, ইন্টারনেট সার্চ না করে সে প্রজেক্ট করা সম্ভব হয় না। তারপরে "কালার প্রিন্ট আউট" - যেটা নর্মালি অফিসের প্রিন্টারেও হয় না।
  • rabaahuta | ১০ নভেম্বর ২০১৬ ২১:৫৬725246
  • শহরে আবার অনেকের মোবাইল থাকলেও, অল্প লোকের সঙ্গে যোগাযোগে দেখেছি, অনেকেরই নিয়মিত মোবাইল চালু রাখার পয়সাকড়ি থাকে না; অনেকে মিসড কলের ভরসায় চলেন। ইন্টারনেটও তো ফ্রি নয়।
    মোবাইল থেকে ব্যাঙ্কিং ইত্যাদির কাজ দক্ষভাবে করার জন্যে পড়াশুনো জানতে হবে, ইংরেজী জানতে হবে।

    করাই যায়, লোকজন শিখে নেবে, আর সেই প্রসেসের মাঝখানে যারা ভোগে যাবেন, তাঁরা বোধয় খরচযোগ্য। কোল্যাটারাল, এক্সপেন্ডেবল। তাঁরা তো আর আমরা নই।
  • দোকানি | ১০ নভেম্বর ২০১৬ ২১:৫৬725235
  • কোলে মার্কেটে দুটো ফুলকপি 20 টাকা। খুচরো দেবেন - ১০,20, ৫০ম্যাক্স ১০০ ভাঙাব ফুলকপির জন্যে ৫০০ হাজার নয় :-)
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ২২:২০725258
  • কি মুশকিল!গ্রামে গঞ্জে যেখানে এ টি এম পরিষেবা নেই;সেখানকার মানুষের কাছে মোবাইল আছেতো নাকি!
    তাহলে বেশি সংখ্যক মানুষ কে কেটার করা গেলো তো নাকি?
    তার পরেও তো প্রান্তিক মানুষজন থাকবে ;যাদের কিছুই নেই।
  • rabaahuta | ১০ নভেম্বর ২০১৬ ২২:২৫725269
  • আচ্ছা, এটিএম নেই, তবে মোবাইল (স্মার্ট) আছে, চমৎকার ইন্টারনেট পরিষেবা আছে, তা নেওয়ার জন্যে পয়সাকড়ি আছে, লোকজন সব ঈংরেজীতে লেখা নির্দেশ পড়তে, বুঝতে ও পালন করতে পারেন...। হতেও পারে।
  • kc | ১০ নভেম্বর ২০১৬ ২২:৪২725280
  • অনেকদিন পর গুরুতে এলাম, হুতো, এখানেও আমার পছন্দের দেশ হল বাংলাদেশ। মোবাইল ব্যাঙ্কিং। বান্দরবনের প্রত্যন্ত অঞ্চলের লোক, এখানে ছোটখাট কাজ করেন, প্রায় দিনমজুর টাইপ, টাকা পাঠান বাড়িতে। ডাচ বাংলা ব্যাঙ্ক। নামটা মনে পড়ল। বড় বড় ঘোষণা না করে এগুলো আমাদের দেশেও করা যায়। মানে ইচ্ছে থাকলে। পাশের একটা দেশ অনেক বাধাবন্ধকতা নিয়েও খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে।
  • sm | ১০ নভেম্বর ২০১৬ ২২:৪৪725291
  • পারে তো !অনেকেই অক্ষর জ্ঞান সামান্য বা ইংরেজি না জেনেও মোবাইল ইউজ করতে পারে।বাসের নম্বর ও ইংরেজি তে লেখা থাকে প্রায়শই।
    কিন্তু আফ্রিকাতে সফল হলো কিভাবে?আফ্রিকার লোকজন কি বেশি ইংরেজি জানে ;না সকলে স্মার্ট ফোন ইউজ করে?
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ২২:৪৯725302
  • সর্বদাই একটা অংশ থেকে যাবে যেখানে আধুনিক মিন্স এভেইলেবল নয়। সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু সেটা অজুহাত করে যেখানে আছে সেখানেও ইমপ্লিমেন্ট না করার কী মানে। নাকি কোন গ্রামে কে পাতা কুড়োতে জঙ্গলে ঢুকে নেটওয়ার্ক পান না বলে সেই দুঃখে শহরবাসী কেও ইউপিআই ব্যবহার করা বন্ধ রাখবেন বা পাড়ার দোকান কে ইনসিস্ট করবেন না ?

    পরিষেবা কোনোদিন ১০০ ভাগ ছড়ানো যায়না। কোথাও না কোথাও থানা থাকেনা -আদালত বহুদূরে -খাপ পঞ্চায়েত চলে। কিন্তু সেইটা মাথায় রেখে কেও আইন ব্যবস্থা তৈরী করবে না।

    যাঁদের চিন্তা যে দেশের মানুষ ইংলিশ পড়তে পারবেন না, তাঁরা স্থানীয় ভাষায় ইন্টারফেস বানিয়ে বিলি করুননা। এইজন্যেই তো সরকার এপিআই ওপেন রেখেছে। প্রচুর জায়গায় নেই কিন্তু যেসব জায়গায় আছে তাদের কেও ক্যাটার করতে করতে দেখবেন যেখানে নেই সেখানে আবার খানিকটা স্পেস তৈরী হবে।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২২:৫২725313
  • মোবাইল মানে ফিচার ফোনের কথাই হচ্ছে।

    মোবাইল এটিএম মডেলে মোবাইল ফোন না থাকলেও চলে। আর এত বড় পোস্ট আপিস নেটওয়ার্ক সেটাকেও তো কাজে লাগানোই যায়।

    (ইসে ইউটিউবের ভিডিওগুলো একটু দেখে নিলে হত না?)
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২২:৫৩725324
  • মোবাইল বললেই স্মার্ট ফোনের কথা মনে পড়লে অবশ্যই শাইনিং বলতেই হবে। ;-)
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২৩:০০725335
  • ইন্ডিয়ার মোবাইল সাবস্ক্রাইবারের সংখ্যা এই মুহূর্তে ১ বিলিয়ন ছাড়িয়েছে। এর ৮০%-ই আমার মতে ফিচার ফোন। কাজেই পেটিএম বা ওয়ালেট নিয়ে কথা হচ্ছে না।

    এইবার অনেক জায়গাতেই বিদ্যুৎ নেই, নেটওয়ার্ক নেই, ইংরেজি জানা লোক নেই।

    কিন্তু এসব আফ্রিকার একটা বড় অংশের কাছেও নেই। সেখানে লোকে নেই নেই করে বসে থাকেনি। কী করে এসব প্রবলেম অ্যাড্রেস করার চেষ্টা করেছে সেটা অবশ্যই শিক্ষণীয়।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ২৩:০৭725346
  • "Name: Robu

    IP Address : 11.39.36.98 (*) Date:10 Nov 2016 -- 09:22 PM

    করে তারপর এটা করত। ধন্য ধন্য করতাম।"

    কী করতো ? ইউপিআই এপিআই সরকার বানিয়ে ঘোষণা করে দিয়েছে ৬ মাস আগেই। ব্যাংকে গেলে ইউপিআই নাম্বার জেনারেট করে দেবে। এর বেশি কী করতো ? সবার কাছে গিয়ে হাতজোড় করে বলতো আপনারা এইভাবে ট্রান্সাকশন করুন এপ্স ডাউনলোড করে ?

    ইন্ডিয়ার সমস্যা গরিব রা বা প্রান্তিক মানুষরা না। সমস্যা এই অজুহাতপ্রবণ ল্যাদারু মধ্যবিত্ত। এদের পোঁদে আগুন না দিলে এরা দৌড়োয় না। এইযে আগুনটা দিলো এবার ডিজিটাল মনির ইউস বাড়বে। নিম্নবিত্তের দুর্ভোগের কারণ তারা এই মধ্যবিত্তকে তাদের মুখপত্র ঠাউরেছেঃ তা ছোটমামার আধখানাকে ওষুধ দিলে বাকি আধখানাও জ্বলবে।

    এই পুরো ফিয়াস্কো তে প্রচুর প্রান্তিক মানুষ ভুগছেন এটা একশো ভাগ সত্যি কিন্তু অগণিত লোকের পেছনে বাটাম হচ্ছে যেটা হওয়া দরকার ছিল।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ২৩:০৯725357
  • আফ্রিকায় যেখানে নিয়মিত বিদ্যুৎ নেই সেই গ্রামে সোলার চার্জার কিয়স্ক ঘোরে। লোকে সেখান থেকে সামান্য পয়সা দিয়ে মোবাইল চার্জ করে নেয়। ইচ্ছে থাকলে অনেকদূর হয়। না থাকলে শুধু অজুহাতময় প্রবন্ধ।
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৩৩725369
  • এই এককদাই আবার কদিন আগে অবধি সেন্ট্রাল প্ল্যানিঙ্গে বিশ্বাস করত না।

    ইন্ডিয়ার সবচেয়ে বড় সমস্যা গরিব রা বা প্রান্তিক মানুষরা। শালারা গরীব হয়েই রয়ে গ্যালো। না কিনল ফোন, না লাগাল টাওয়ার। পাতা ফাতা না কুড়িয়ে দুটো টাওয়ার লাগালে কাজে দিত।
    যা হোক, পরের মাসে দিদিকে পেটিএম করব। পাতাজোড়া অ্যাড দিচ্ছে।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৩৯725380
  • আরে ভাই আমি ডিরেক্ট ট্যাক্সেও বিশ্বাস করিনা। কিন্তু এখানে কী পার্স্পেক্টিভে কথা হচ্ছে সেটা খেয়ে রাখতে হবে তো ! ডিম্উইট মাওবাদীদের মতো সব জায়গায় নিজের বিশ্বাস গুঁজলে হয় না। যে সিচুয়েশন এন্ড পার্সপেক্টিভ সেখান থেকে কোনটা বেটার তাই নিয়ে কথা।

    গত তিনদিন ধরে প্রচুর লোককে বুঝিয়ে যাচ্ছি ট্যাক্স সিস্টেম কিভাবে কাজ করে যারা কিনা কালো টাকা উদ্ধার নিয়ে বিশাল সরব ছিল একসময়। এদিকে আমি ট্যাক্সকে ডাকাতি এবং কালো টাকাকে নেসেসারি বাফার মনে করি। তো ?
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৪০725391
  • পুরো "ধন্দ কেনো মিছমিছি/ স্লোগান তো দিয়া দিছি"
  • s | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৪১725402
  • সবই তো হল, মাঝের থেকে আমাদের গরীব পরিবারের ৭৫০০ টাকা চোট হয়ে গেল। আসার সময় নিয়ে এসেছিলাম, পরের বার গেলে কাজে দেবে। যথারীতি বৌ যুক্তি দিয়ে বুঝিয়ে দিল এতে প্রথম অভিযুক্ত মোদী এবং দ্বিতীয় অবশ্যই আমি। ঃ-(
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৪৬725424
  • আমি সেন্ট্রাল প্ল্যানিঙ্গ এ বিশ্বাস করি না।

    শুধু মনে করি সরকার এসে সবার পিছনে আগুন দিক।

    বেশ।সেশ।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৪৯725435
  • a কি বিদেশে আছেন? এনআরও অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে দিন। কালকের ভাটিয়ালি পাতায় বিশদে লেখা আছে।
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৫৪725457
  • a না s।
  • Ekak | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৫৪725446
  • রোবু তো শেয়ার মার্কেটের খবর রাখো। কিভাবে গত কদিন ক্র্যাশ করছে, ডাব্বা বন্ধ হয়ে থাকলো, গতকাল সকালের হিউজ ফান্ড ইনফিউশন যা লাস্ট টু মান্থস এ হয়নি এগুলো থেকে আন্দাজ পাচ্ছোনা কাদের গাঁড়ে আগুন লেগেছে ? বাকি প্রবন্ধবিলাসী লোকজন বাআলবীচি বকলে আলাদা কথা। মানি মার্কেট যারা ফল করে তাদের তো জানা যে কী চলছে।
  • Arpan | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৫৮725480
  • ও হ্যাঁ, চোখ ঝাপসা হয়ে গেছিল।
  • Robu | ১০ নভেম্বর ২০১৬ ২৩:৫৮725468
  • কাদের গাঁড়ে শুধুই আগুন লেগেছে, আর কারা পুড়ে মরে হেজে গ্যাছে, দুটোরই খবর রাখি।
    এই দ্বিতীয় দলকে লোকে অবশ্য একটা সুন্দর নামে ডাকছে। কোল্যাটারাল ড্যামেজ। এতে এদের স্বর্গলাভ হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন