এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • ২০১৯ নির্বাচন ইত্যাদি

    pi
    নাটক | ০৮ সেপ্টেম্বর ২০১৮ | ৬৫৭৮৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | ১৩ মার্চ ২০১৯ ১৬:৩৯378958
  • সংবিধানে সীটের সংরক্ষনের কথা লেখা আছে। আর রয়েছে ইকুয়াল অপর্টুনিটির কথা।
  • S | ১৩ মার্চ ২০১৯ ১৬:৪৯378960
  • তাছাড়া আর্টিকাল ১৫র সঙ্গে রিজার্ভেশনের তেমন সম্পক্ক আছে কি? আর্টিকাল ৪৬ বোধয় রিজার্ভেশনের প্রিমাইস।
  • sm | ১৩ মার্চ ২০১৯ ১৮:১২378961
  • আবার একটা নতুন গুন জানা গেল;আমি কি ভাবছি বা মনে ধারণা পোষণ করি, সেটাও বলে দেওয়া।
    না, আমার আর্টিকেল15 নিয়ে কোন আপত্তি নেই।
    আপনি ভালো করে পড়ুন না, লিংকটা দিলাম তো।আর এতো পড়াশোনা করেন কেন?যা লিংক দেওয়া হয়,সব ই বলে পড়া হয়ে গেছে। কি মুশকিল!
  • sm | ১৩ মার্চ ২০১৯ ১৮:১৪378962
  • টু বি প্রিসাইজ,আর্টিকেল 15 এর 4 নম্বর ক্লজ টা পড়ে নিন।
  • S | ১৩ মার্চ ২০১৯ ১৮:১৬378963
  • আপনি আর্টিকাল ৪৬ পড়ুন। এইযে এখানে দিলামঃ

    Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and, in particular, of the Scheduled Castes and the Scheduled Tribes, and shall protect them from social injustice and all forms of exploitation
  • sm | ১৩ মার্চ ২০১৯ ১৮:৪৬378964
  • এই টা দেওয়ার মানে কি?আর্টিকেল 15 আর 46 আপনাকে কি এক্সট্রা বাণী দিলো?
  • pi | ১৩ মার্চ ২০১৯ ১৯:০৩378965
  • বেনারসে মোদীর বিরুদ্ধে চন্দ্রশেখর আজাদ! প্রিয়ান্কা দেখা করলেন, কং ব্যাকড প্রার্থী হবেন?
  • S | ১৪ মার্চ ২০১৯ ০৯:১৩378966
  • সেইটা বুঝলে তো এতোকিছু লিখতে হতোনা। ছেড়ে দিন।
  • sm | ১৪ মার্চ ২০১৯ ০৯:৪১378967
  • ভাঙ্গবে তবু মচকাবে না!
    আর্টিকেল 15 (ক্লজ সহ)পড়বে না,অথচ বলবে পড়া হয়ে গেছে।এতো ফাঁকি দিলে চলে?
  • ফেক | ১৪ মার্চ ২০১৯ ১৭:২২378970
  • বর্ষীয়ান বামপন্থী নেতা বীতরাগ মিত্রএর একটি আবেদন
  • sm | ১৪ মার্চ ২০১৯ ১৮:০৫378971
  • হা, হা, হা।
  • | ১৪ মার্চ ২০১৯ ২১:২৭378972
  • অভীক কুমার মৈত্র

    পৃথিবী দেখছে ভারতের মুখ
    ভবিষ্যতের ভয়েতে পাণ্ডু
    নতুন একটা জুমলা করতে
    উঠে দাঁড়ালেন গুজ্জু গাণ্ডু।
    উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
    বাংলার দিদি ল্যাংচা হাবে
    সারদার টাকা না-ই বা ফিরুক
    রাজ্য এবার ল্যাংচা খাবে।
    উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
    তেরোশো কোটির বিজেপি আপিস
    ওদিকে কিন্তু রাফালে ফাইল
    দপ্তর থেকে হচ্ছে হাপিস্‌।
    উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
    ইন্দ্রাণী স্টেজে গাইতে টেগোর
    অরিজিনালিটি বড়ই ধারালো
    দর্শক-শ্রোতা মরবে বেঘোর।
    উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
    রাস্তার মোড়ে শহিদ বেদী
    পারমিশনের প-ও লাগে না
    সিমেন্ট-পাথর আগেই রেডি।
    উঠে দাঁড়ালেন যেমন দাঁড়ায়
    গোস্বামী-দাদা রিপাবলিকেতে
    আশি ডেসিবেলে সাধা গলা তার
    জার্নালিজ্‌ম গিয়েছে শিকেতে।
    অতর্কিতেই জার্নালিস্ট্‌রা
    তুলতে লাগলো আলোকচিত্র
    নতুন একটা জুমলা করতে
    উঠে দাঁড়ালেন নরেন মিত্রোঁ। ।
    .
    .
    .
    (with apologies to কবীর সুমন)
  • sm | ১৪ মার্চ ২০১৯ ২১:৪০378973
  • বাজে কবিতা।ক্লাশ থ্রি এর স্ট্যান্ডার্ড এর।এর চেয়ে লক্ষ্মীর পাঁচালী ভালো।
  • amit | ১৫ মার্চ ২০১৯ ০৫:১৪378974
  • কি আশ্চর্য। চার পেয়ে গুলো আজকাল কবিতাও পড়ে, আবার মতামত ও দেয়। কত কি হচ্ছে দিনে দিনে।
  • সিকি | ১৫ মার্চ ২০১৯ ০৯:০১378975
  • বাজারে শেষ কোট পাওয়া যাচ্ছে - সার্ফ এক্সেলে চাড্ডি কাচা যায় না, চাড্ডি কাচতে লাগে বিজেপি ওয়াশিং পাউডার।
  • sm | ১৫ মার্চ ২০১৯ ১১:৫৭378976
  • একটি চালু জোক।এক টিচার তাঁর স্টুডেন্ট কে জিগালো, একটি এমফিবিয়ান এর উদাহরণ দাও।
    স্টুডেন্ট -একটি ফ্রগ।
    টিচার-আর একটি এমফিবিয়ান এর এগজাম্পল দাও।
    স্টুডেন্ট -আর একটি ফ্রগ।
    এটিকে আমরা জোকের র্যাঙ্কিং নাম্বার 1 হিসাবে গণ্য করতাম।
    এই হিসাবে সিকির জোকটা 0 .5 পাবে।
  • sei | ১৫ মার্চ ২০১৯ ১২:২৫378977
  • পাঁড়েজি ভালো মানের ঘাস খাওয়াচ্ছেন না।যেখানে সেখানে বেরিয়ে আসছে।
  • S | ১৫ মার্চ ২০১৯ ১২:৩০378978
  • র‌্যান্কিংএ 1 আগে নাকি 0.5 আগে?
  • de | ১৫ মার্চ ২০১৯ ১২:৫০378980
  • পদ্যটি ভালো নয় - বক্তব্য যাই থাক -
  • pi | ১৬ মার্চ ২০১৯ ০৯:৪৬378982
  • https://www.indiatoday.in/amp/elections/lok-sabha-2019/story/unemployment-pulwama-terror-attack-lok-sabha-elections-pse-1479121-2019-03-15#referrer=https%3A%2F%2Fwww.google.com&_tf=From%20%251%24s

    কেস্টা কী? ইউ পি তে এত লোকের কাছে বেকারত্ব প্রধান ইস্যু তো মোদির জনপ্রিয়তা বাড়ে কীকরে? সরকারের ভূমিকাও সন্তোষজনক হয় কীকরে? বেকারত্ব তো বেড়েছে অনেক। এদিকে সে ডাটাও চাপছে। ন্যাশানাল সার্ভের উপর রাজনৈতিক চাপ নিয়ে বিদেশে এত পরিসং্খ্যানবিদ বিজ্ঞানীরা সরব, দেশে কিছু তেমন হচ্ছে কই!

    যাহোক, দিলীপদার পোস্টটা অন্তত থাক এনিয়ে,

    "রাশিবিজ্ঞানের বিখ্যাত অধ্যাপক নিখিলেশ ভট্টাচার্য তখন রাজ্য প্ল্যানিং বোর্ডের সদস্য।

    একদিন কথায় কথায় জিজ্ঞেস করেছিলাম, কেন্দ্রীয় এবং রাজ্য সরকার নানা কর্মসূচীতে যে তথ্য উৎপাদন করে থাকেন তা অ্যাকাডেমিক কাজকর্মে ব্যবহৃত হয় না কেন? অ্যাকাডেমিকরা কেবল এন এস এস ও, সেনসাস জাতীয় তথ্যের ভিত্তিতেই লেখালিখি করে থাকেন কেন?

    অধ্যাপক ভট্টাচার্য তখন জাতীয় নমুনা সমীক্ষার সঙ্গে যুক্ত। আমার অর্বাচীনতায় বিদ্রুপও করলেন না, হাসলেনও না। প্রশ্নটির গুরুত্ব স্বীকার করে নিয়ে বললেন, "এ বিষয়টি আপনাদের জানা উচিত। ব্যবস্থা করছি।"

    অল্প কিছুদিনের মধ্যেই ব্যবস্থা হলো। কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে ডাকলেন অধ্যাপক ভট্টাচার্য। কয়েকজন অতিরিক্ত মুখ্য সচিব সহ আমার মতো অর্বাচীনও আমন্ত্রিত। পরস্পর সম্পর্কিত কয়েকটি বিভাগের একই কালপর্বে উৎপাদিত তথ্য পাশাপাশি রেখে, তথ্যগুলির পরস্পর-বিরোধীতা, বিভ্রান্ত করার সম্ভাবনা ইত্যাদি দেখিয়ে দিলেন আধঘন্টার ছোট্ট একটা উপস্থাপনার মাধ্যমে। নিরপেক্ষ এবং বিজ্ঞানসম্মত ভাবে সংগৃহীত সি এস ও এবং এন এস এস ও র সঙ্গে তার তফাৎও দেখিয়ে দিলেন। আমরা সবাই মুখ চুপসে বেরিয়ে এসেছিলাম।

    সম্প্রতি বিশ্বজুড়ে বিদ্বজনেরা প্রতিবাদ করছেন ভারতে তথ্যঘাঁটার প্রচেষ্টার বিরুদ্ধে। মনে রাখা প্রয়োজন এই প্রতিবাদ কেন্দ্রীয় বা রাজ্য সরকারের তথ্য নিয়ে নয়।

    স্বাধীনতার আগে পড়ে বেশ কিছু তথ্যনিষ্ঠ সৎ সমাজবিজ্ঞানী এবং রাশিবিজ্ঞানীরা বহু পরিশ্রমে সরকার তথা দল নিরপেক্ষ তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণের প্রতিষ্ঠানগুলি গড়ে তুলেছিলেন। এন এস এস ও এবং সিএস ওর মতো প্রতিষ্ঠানগুলি বিশ্বের কাছে ভারতীয় রাশিবিজ্ঞানের ঔৎকর্ষ এর পরিচয় রেখেছিল এতোকাল, সরকারী হস্তাবলেপনের বাইরে থেকে।

    "আমার" মতো লোকেদের উৎপাদিত তথ্যের বিশ্বাসযোগ্যতা সব আমলেই কম।কিন্তু সি এস ও এবং এন এস এস ওর তথ্য বিশ্বাসযোগ্য বলেই সম্মানিত হতো সারা বিশ্বে। এতাবৎ কোনো সরকারই এগুলিকে নিয়ন্ত্রণ করে উঠতে পারেননি।

    এখন সেগুলিতেই হাত পড়ছে, এবং তাতেই বিশ্বব্যাপী সমাজবিজ্ঞানীরা উদ্বিগ্ন।

    বিষয় টি কেন্দ্রীয় সরকারের তথ্য বনাম রাজ্য সরকারের তথ্যের রেষারেষিতে নামিয়ে আনা অনুচিত হবে বলে মনে করি।

    কেন্দ্র রাজ্য সব সরকারই প্রয়োজন অনুসারে নিজেদের তথ্যের "সৃষ্টিশীল ব্যাখ্যা" (ক্রিয়েটিভ ইন্টারপ্রিটেশান) করে আসছেন দীর্ঘকাল ধরে, যে কারণে অধ্যাপক নিখিলেশ ভট্টাচার্য এর মতো রাশিবিজ্ঞানীরা এগুলোকে গণ্য করতেন না।

    সত্য জানার অল্প ক'টি জানলা দরজা তাঁরা খুলে রেখেছিলেন, এখন সেগুলিকেও বন্ধ করার চেষ্টা চলছে।

    সেই অন্যায়কে অন্য কোন কম প্রভাবশালী অন্যায়ের সঙ্গে তুল্যমূল্য করলে আমাদের সবারই মস্ত ক্ষতি। "
  • | ১৬ মার্চ ২০১৯ ১৬:১৬378983
  • সেসপুল সেসপুল

  • s | ১৮ মার্চ ২০১৯ ১০:৫৩378986
  • দক্ষিণ কলকাতা কেন্দ্রের সিপিএম প্রার্থী নন্দিনী মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে ফিরহাদ হাকিমের কুরুচিপূর্ণ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালাম।
  • | ১৯ মার্চ ২০১৯ ১০:২৬378987
  • হ্যাঁ অসম্ভব নীচ মন্তব্য। টিপিক্যাল লোফার লাফাঙ্গা ঈভ টিজার আর কি (মন্ত্রী!!!)। সিনেমাতেও ঐ গানটা টিজিঙের উদ্দেশ্যেই ব্যবহৃত হয়েছিল।
  • | ১৯ মার্চ ২০১৯ ১০:২৭378988
  • গবেট গাধাগুলো ভেবেছে এইটে প্রসংশা!! :-)))

  • -) | ১৯ মার্চ ২০১৯ ১০:৫৭378989
  • প্রশংসা। শ-স উল্টাইছে।
  • | ১৯ মার্চ ২০১৯ ১০:৫৯378991
  • হ্যাঁ :-(
    একক আর ব্ল্যাংকি দায়ী
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন