এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩১387007
  • ওক্কে। একটু রিফর্ম্যাট করে দিলাম।

    চারটে লোক ওপারে যাবে ব্রিজ পারে হয়ে। একবারে দুজনের বেশি পার হতে পারে না। আর পার হবার সময় সাথে আলো থাকতেই হবে। এখন একজন পার হয় ১ মিনিটে, দ্বিতীয়জন ২ মিনিটে, তৃতীয়জন ৫ মিনিটে আর চতুর্থজন ১০ মিনিটে।

    এবার কোন সিকোয়েন্সে পার হলে সবচেয়ে কম সময় লাগবে?
  • Arijit | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৩387009
  • ওই
    ডু
    "
  • r | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৩৯387010
  • এইবার বুজিচি। হাতে হ্যারিকেনের কন্ডিশনটা মিস করে গিয়েলুম। ভাবছিলুম গ্যাসের ল্যাম্পোস্টের গ্যাস ফুরিয়ে এয়েচে! :-)
  • Paramita | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪১387011
  • কিন্তু অ্যাপ্রাইজালটা ফেয়ার ছিল না। অন্তত একজন মন্ত্রীর পারার কথা নয়।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪২387012
  • উত্তর অ্যাহনই কমু না। আর্য খাইতে খাইতে ভাবেন। খালি প্যাটে চিন্তা হয় না।

    কথাই তো আসে - "ধাঁধার থেকেও জটিল তুমি/ খিদের থেকেও পষ্টো/ কাজের মধ্যে অকাজ খালি/ মনের মধ্যে কষ্টো।'
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৩387013
  • পামিতাদি মনে হচ্ছে ষণ্ডচক্ষু ভেদ করেছেন। ফেয়ার গেস করে মনে হল।

    হয়ে যাক তালে।
  • r | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৪387014
  • এইভাবে চিন্তা কর-

    ১। যদি আমার মাথায় সাদা টুপি থাকে, তাহলে অন্য দুজন কেন হাত তুলবে?
    ২। তিনজনই হাত তুলেছে দেখলে আর আমার মাথায় সাদা টুপি দেখলে, অন্য দুজন কি নিজের টুপি সম্পর্কে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছাতে পারে?
    ইত্যাদি ইত্যাদি
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৪৭387015
  • জ্জিও র।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২২:৫২387016
  • নেক্সটটা ছাড়ছি।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:০৪387018
  • পরের বছরের অ্যাপ্রাইজালের কোচ্চেন:

    দিন যায়। বছর ঘুরে গেল। রাজত্বও বেড়েছে। মন্ত্রীসভায় আরেকজন নতুন মন্ত্রী ঘুসেছেন। রাজাও তৈরি, চারজনকে নিয়েই এবারের মন্ত্রীসভার পারফরম্যান্স ইভ্যালুয়েশন হবে।

    চারজনকে নিয়ে রাজা একটা টেবিলের সামনে গেলেন। সেখানে দুটো কালো টুপি আর দুটো সাদা টুপি রাখা ছিল। এবার যথারীতি সবার চোখ বেঁধে ফেলা হল আর সবাইকে একটা করে টুপি পরিয়ে দেওয়া হল। এবার একজনকে নিয়ে একটা দেওয়ালের একপাশে দাঁড় করিয়ে দিলেন। আর বাকি তিনজনকে দেওয়ালের অন্য পাশে লাইন করে দাঁড় করিয়ে দিলেন। সবাইকে দাঁড় করানোর পরে ব্যপারটা এরকম দাঁড়াল:

    | খ গ ঘ

    লক্ষ করলে দেখবেন ক আর খ দেওয়াল ছাড়া আর কিছু দেখবে না। গ শুধু খ-এর টুপির রং দেখতে পারবে। আর ঘ খ আর গ দুজনেরই টুপি দেখতে পাচ্ছে।

    এবার সবার চোখ খুলে দেওয়া হল। মন্ত্রীদের মধ্যে একজন শুধু বলতে পারলেন সবার টুপির রং কী ছিল।

    প্রশ্ন: ক, খ, গ আর ঘ-এর মাথায় কোন কোন রঙের টুপি ছিল?
  • nyara | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৩387019
  • সারা বছর কাজ করে আবার অ্যাপ্রেজালের সময় এসব কঠিন ধাঁধার উত্তর দিলে তবে রেজ? হয়ে গেল। আমার দেশে চাকরি করার স্বপ্ন ভেঙে খানখান।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:১৯387020
  • তব্বে!!! হে ধ্রু: অ: ভুলিবেন না টপমোস্ট ব্যান্ড = ৩০%। স্থানভেদে ৮৩%।
  • Paramita | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৩৫387021
  • রাস্তায় ছিলাম বলে র-এর আগে হয়ে যাওয়াতে পারলাম না।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৩387023
  • চিন্তা নাই। র তো হিন্ট দিয়ে গেছে শুধু। বাকিটা কন। আগে এককথায় উত্তর। তারপরে বিস্তারিত ব্যাখ্যা। দিতে পারলেই আপনি মন্ত্রী (প্রমোশন)।
  • arjo | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৩387022
  • অর্পনের প্রথম টার ক্ষেত্রে আমার উত্তরে ভুল কোথায়? মানে কে বা কারা হাত তুলবে তাতে না ব্যাখ্যায়? নাকি ৩ টে কালো টুপি সেটাই ভুল।
  • Paramita | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৪387024
  • আচ্ছা পরিস্কার করে লিখে দি। কমপক্ষে দুজনের মাথায় কালো থাকবে, ধরা যাক তারা ক১ আর ক২। নইলে তিনজনের পক্ষে প্রথমে হাত তোলা সম্ভব নয়। এইবার তৃতীয়জনের মাথায় যদি কালো থাকে তাহলে কারোর পক্ষেই ডেফিনিট উত্তর দেওয়া সম্ভব নয়। অতএব তৃতীয়জনের মাথায় ছিল সাদা। এবং তৃতীয়জনের পক্ষেও ডেফিনিট উত্তর দেওয়া সম্ভব নয় তাই। এইবার অন্যদিক থেকে : ক১ ধরা যাক পেরেছে, সে এখনো জানেনা তার মাথায় কি। সে দেখছে ক২-এর মাথায় কালো। সা১-এর মাথায় যেহেতু সাদা তার নিজের মাথায় কালো থাকতেই হবে কারন নইলে ক২ প্রথমে হাত তুলতে পারতো না। আর সা১-এর মাথায় কালো থাকলে ক১ হাত নামিয়ে বসে থাকতো।

    সুতরাং করোলারি হিসেবে বোঝা গেল কম্পিটা ক১ আর ক২-এর মধ্যে। বেচারা সা১ ফেয়ার চান্সই পেলো না, ওকে প্রোমোশান দেওয়ার কোনো ইচ্ছা রাজার ছিলো না।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৫387025
  • আর্য, হাপ পয়েন্ট পেয়েছ। :-)

    দুটো কেস সাজিয়েছ ঠিক। কিন্তু রিজনিং ভুল।
  • Arpan | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৪৯387026
  • পামিতাদি, পুরো মন্ত্রীসভার পারফরম্যান্স ইভালুয়েট হচ্ছিল তো। কারণ তিনজন তো একই রকম চিন্তা করে। আলাদা করে কাউকে তো প্রমোশন দেওয়া হচ্ছে না। প্রমোশনের গল্পই নাই। পারলে চাকরি টিঁকে গেল উইথ রেজ। না পারলে আউটসোর্সিং। ;-)

    কনগ্র্যা। সেকনটা লইয়া লড়েন।
  • arjo | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৪387027
  • অর্পন এখনো বুঝলাম না। মানে কি ২ কালো ১ সাদা।

    তাহলে তো একজনের মাথায় সাদা টুপি দেখেই অন্য কালো দুজন বলে দিতে পারত যে তাদের মাথায় কালো টুপি। কারন ৩ জনের মধ্যে অন্তত ২ জনের কালো টুপি হতেই হবে। না হলে ৩ জন হাত তুলত না। পারমিতা দি র টা দেখেই বললাম। এই লজিকে ভুল টা কোথায়। আমি আবার খানিকটা টিউব মানে মাঝে মাঝে একেবারেই জ্বলে না।
  • a | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৫387029
  • কিন্তু, তাহলে তো ক১ আর ক২ এর পারার সমান probability, তাহলে তো দুজনেরি বলতে পারার কথা।

    মানে এটা assume করে নিচ্ছি যে সবার বুদ্ধি সমান। নাহলে তো eq বানানৈ যাবে না!!!
  • Paramita | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৮387031
  • ১। ১ আর ২ গেল : ২ মিনিট
    ২। ২ ফিরে এলো : ১ মিনিট
    ৩। ফিরে টর্চটা ৫ আর ১০-কে দিলো, ৫ আর ১০ গেল : ১০ মিনিট
    ৪। ২কে টর্চের হাতবদল ওপাশে ও ২ ফিরে এলো : ২ মিনিট
    ৫। ১ আর ২ গেল : ২ মিনিট

    মোট ১৭ মিনিট। এটা অবশ্য অনেকদিন আগে জানতাম তাই একটু ভাবতেই বেরিয়ে এলো।
  • a | ০৮ ফেব্রুয়ারি ২০০৮ ২৩:৫৮387030
  • মানে আমি বলতে চাইছি যে (ধরি) ক১ বলতে পেরেছে। সেক্ষেত্রে আমি ধরে নেব যে ক২ কোনো definitive answer এ আসতে পারে নি বলেই পারেনি। বুদ্ধি কম বলে পারেনি এটা কিন্তু ঠিক খাপে খাপ মিললো না
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০১387032
  • হ্যাঁ, ওইখানেই ক্যাচ। আইডিয়ালি দুইজনেরই একই সাথে বলতে পারার কথা। কিন্তু একজন আগে জিনিসটা ধরে ফেলে "ইয়েস স্যার' করে দিয়েছে।

    এর পেচুনে নানা এক্সটার্নাল কারণও থাকতে পারে। ধরুন যেমন একজন বাড়িতে ছিল, আরেকজন রাস্তায় ছিল। নইলে কিন্তু একই সাথে বলতে পারার কথা। হ্যাঁ।
  • Paramita | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০৪387034
  • হ্যাঁ ক১ আর ক২ দুজনেরই পারার কথা। একজনের বুদ্ধি কম বলে পারেনি। বেচারা সাদার পারার কথাই নয়।

    ধাঁধাটাকে একটু ডিফারেন্টলি বানালে অন্য একটা সলিউশান ধরা যায়। তিনজনের মাথাতেই কালো ছিলো। কেউ-ই ডেফিনিটলি বলতে পারবে না সেক্ষেত্রে। একজন কালো দেখলো কেউ বলতে পারছে না যখন তার মানে সবার মাথাতেই কালো। কিন্তু আমি অ্যাজিউম করতে চাইনি যে একজনের রেস্পন্স দেখে অন্যজন পরে উত্তর দিচ্ছে।
  • a | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০৪387033
  • যা বাবা, তাহলে একজন বলতে পেরেছে আর জন পারেনি, এই information টার কোন দাম রইলো না!!!

    ল্লেহ
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০৮387035
  • যেটা বলতে চাইছি, ফার্স্ট কন্ডিশন কাজে লাগিয়ে মেথড অব এলিমিনেশন করে বাকি থাকে দুটো কেস।

    ১। কা কা কা
    ২। সা কা কা

    এখন আবার মেথড অব এলিমিনেশন কাজে লাগালে ১ কেটে যায় (১ হলে কেউ হাত তুলত না দ্বিতীয়বার)। বাকি থাকে ২। সেইটাই অ্যান্সার।

    দুইজন একই জিনিস দেখতে পাচ্ছে। তার মানে এই না দুইজন একই রকম ভাবে চিন্তা করে ঠিক একই সময় নিয়ে হাত তুলবে। মানে বুদ্ধি (বলা ভাল লজিক সাজাবার স্পিড) এক, এইটা কোন নেসেসারি অ্যান্ড সাফিশিয়েন্ট কন্ডিশন নয়।
  • dri | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:০৯387036
  • সরি। আমি হলে কিন্তু আর্য্যর লাইনেই বলতাম। এখানে কতগুলো অ্যাজামশান আছে। সেটা হল মন্ত্রীরা বুদ্ধিমান, এবং প্রত্যেকেই জানে যে অন্যরা বুদ্ধিমান।

    প্রথম প্রশ্নে সবাই হাত তুলেছে মানে অ্যাট লিস্ট দুজনের মাথায় কালো টুপি আছে। দুটো লেভেলের বুদ্ধি আছে এখানে।

    যদি দুটো কালো টুপি আর একটা সাদা টুপি কনফিগারেশান হত, তাহলে যারা দুজন একটা কালো টুপি আর একটা সাদা টুপি দেখছে তাদের একজনের খুব তাড়াতাড়িই লেভেল ওয়ান বুদ্ধি অ্যাপ্লাই করা উচিত ছিল -- যে অ্যাট লিস্ট দুজনের মাথায় কালো টুপি আছে। আমি একটা সাদা টুপি দেখছি তো আমার মাথায় নিশ্চয় কালো টুপি। ঐ দুজনের একজনের হাত তুলতে খুব বেশী সময় লাগার কথা নয়। (মনে রাখতে হবে র যে প্রশ্নটা তুলেছে তিনটে কালো টুপি হলে একজন কেন পারবে, অন্যরা কেন পারবে না সে প্রশ্ন এখানেও আছে, দুজনের মধ্যে। ওটা রেস কন্ডিশান)। কিন্তু যদি সকলেরই হাত তুলতে বেশী সময় লাগে, এবং আমি তিন মন্ত্রীর একজন হতাম, এবং দুটো কালো টুপি দেখতাম, আমি ডিডিউস করতাম যে আমার মাথায় কালো টুপি। কারণ, আমার মাথায় যদি সাদা টুপি থাকত তাহলে অন্য মন্ত্রীদের একজন নিশ্চয় একক্ষণে ধরে ফেলত যে তাদের মাথায় কালো টুপি। এটা লেভেল টু ইন্টেলিজেন্স। তো উত্তর এই ক্ষেত্রেও কালো টুপি, একটু অন্য ভাবে।

    এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ল। আমাদের এক পরিচিতের মেয়েকে স্কুলে (কোলকাতায়) ভর্তি করার সময় প্রশ্ন করেছে, হোয়াট ইজ দা কালার অফ ইয়োর হ্যাট। মেয়েটি স্মার্টলি মাথা থেকে টুপি খুলে একবার দেখে নিয়ে বলেছে ব্লু। আর একটাও প্রশ্ন করা হয়নি, সঙ্গে সঙ্গে সিলেক্টেড। এটা হল লেভেল জিরো ইন্টেলিজেন্স! এই বুদ্ধি মন্ত্রীগুলোর হয়নি, জাস্ট এই কারণেই ওদের কাউকে রেইজ দেওয়া উচিত নয়।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:১০387037
  • পারমিতা দি আমার লজিকে ভুল টা না ধরিয়ে দিলে আমি এবার রিফ্রেশ করতে করতেই মারা যাব।

    অর্পন, র, পামিতা দি মানে যারা যারা পেরেছো আমার লজিকের ভুল টা না ধরিয়ে দিলে ওখানে আটকে যাচ্ছি। আর বেরোতে পারছি না।
  • arjo | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:১৬387038
  • আরে জ্জিও দ্রি বলেছে আমারটা ঠিক।
  • Arpan | ০৯ ফেব্রুয়ারি ২০০৮ ০০:২২387040
  • দ্রি আবাপ আর আমি বেচারা লিটল ম্যাগ। ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন