এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লাল গড় :পটভুমি,অতিত-বরতমান-ভবিষ্যত

    kanti
    অন্যান্য | ১৪ নভেম্বর ২০০৮ | ৩৯০৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২২ জুন ২০০৯ ১০:২৪405160
  • ইন্দো ডাক্তারের লেখাটা দেখে মন খারাপ হল। কিন্তু এই সাঁওতাল অন্‌চলে মানুষের এই রকম মানবেতর জীবনযাপনের ইতিহাস তো আজকের নয়, গত ৩২ বছরের ও নয় এ আরো পুরোন, 'আরণ্যক' এ এর বর্ণনা পাওয়া যায়।
    আর গত কয়মাস ধরে যা চলছে তা হল ৭০% রাজনৈতিক বিরোধিতা আর ৩০ ভাগ আমাদের বিশ্ববিখ্যাত মব মেন্টালিটি।
  • h | ২২ জুন ২০০৯ ১১:২৫405162
  • সিপিআইএম এর মূল যে নীতি সিপিআইএমকে একদা গ্রামাঞ্চলে পপুলারিটি দিয়েছিল, সেটা হল জমির পাট্টা বিতরণ। যেখানে এটা প্রাকৃতিক ভাবে অসম্ভব, সেখানে সিপিআইএম কোনো দিন -ই বিরাট (তৎকালীন) অলটারনেটিভ হিসেবে পপুলার নয়, বা বলা যেতে পারে আর কেউ নাই বলে পপুলার। যথা বনাঞ্চল আর পাহাড়। ঝাড়খন্ডিদের আন্দোলনের শুরুর দিকেও জীবন জীবিকা দারিদ্রের সমস্যাই মূল সমস্যা ছিল। পরে সিবু সোরেনদের কোরাপশন, আর নানা ফ্যাকশন হয়ে যাওয়ায়, উৎসাহে ভাঁটা পরে। মাওবাদীদের বিভিন্ন ফ্যাকশন এক হয়ে যাওয়ার পরে, অন্ধ্র/উড়িষ্যা/বিহারের পরে পশ্চিমবঙ্গে অ্যাকটিভ হয়েছে। সমান্তরাল রাষ্ট্র অরাণ্যাঞ্চলে গড়ে তুলতে গিয়ে আদিবাসী আইডেন্টিটি পলিটিক্স ও করতে হয়েছে, এবং ঝাড়খন্ডীদের সঙ্গে বিরোধ হয়েছে। অবশ্য বিহারে জাত ভিত্তিক পলিটিক্সে এমসিসি ছিল, কারণ বিহারে ওটাই মূল রাজনীতি, প্লাস দলিতের উপরে অত্যাচার প্রায় ইন্সটিটিউশনালাইজড। পরে আবার রণবীর সেনা তৈরী হল।

    একটা জিনিস বোঝা দরকার, মহাশ্বেতা -মেধা- বন্দনা শিভা দের যে অলটারনেটিভ এর প্রস্তাব, তাতে ঐ সেল্ফ সাস্টেন্ড ভিলেজ ইকোনোমির বাইরে কিছু নাই। ওটা পপুলেশনের দিক থেকে সাসটেনেবল কিনা এই প্রশ্নের উত্তা তাঁরা দেন না, দিলে, ঝাড়খন্ডীদের মূল দাবী আলাদা রাজ্য, অ্যাডমিনিস্ট্রেশনে কোটা ও পার্টিসিপেশন হত না। মাওবাদীরা বাঁধ দিয়েছে, কম্যুনিটি কিচেন করেছে, ডাক্তার এনেছে, ইত্যাদি ভালো ভালো কথা শোনা যাচ্ছে, খবরেও বেরিয়েছিল, কিন্তু সেটাও বড় ফান্ডামেন্টাল অর্থনৈতিক বিকল্প প্রস্তাব কিসু নয়।

    মহাশ্বেতা জিন্দাল স্টীলের কথা তুলে যেটা বলছেন, সেটা হল যাতে সিঙ্গুর নন্দীগ্রামের আইকোনোগ্রাফি আর শ্লোগান এই আন্দোলনেও ব্যবহার হয়, দুটৈ এক আইডিওলোজিকাল ফ্রেমওয়ার্কে আসে। কিন্তু আসা, বা পপুলার ভাবে আসা মুশকিল। কারণ সিঙ্গুর আন্দোলনে, কারাখানা বিরোধীদের অন্যতম লজিক ছিল, কম ফসলের জমিতে বা পড়ে থাকা অনুর্বর জমিতে কারখানা হল সিঙ্গুরের লোকেশনাল অলটারনেটিভ। তো সেই হিসেবে শালবনী মৌজার অনেকটাই কোয়ালিফাই করে। অরণ্যভিত্তিক জীবিকা যাঁদের তাঁদের কথা হঠৎ করে মমতার রেটোরিকে উঠে এলে আশ্চর্য্য হব।

    এটার দীর্ঘ মেয়াদি সমাধান না হলেও একটা ব্যবস্থাঅ অবশ্যই শিক্ষা, ন্যুনতম মজুরি, যোগাযোগ ব্যবস্থা, আস্তে আস্তে অরণ্য নির্ভরতা কমানো, ডিফরেস্টেশন না করে চাষ আবাদ বা অন্যান্য জীবিকা, ইত্যাদি, বছরে সিজনাল বেকারিঙ্কেÄর বিরুদ্ধে সামাজিক ইনশিয়োরেন্স এবং স্বাঅস্থ্য ব্যবস্থা। সেটাতে বামফ্রন্টের অল্প কিছু সাফল্য আছে, যেটা খুব স্বাভাবিক ভাবেই যথেষ্ট না হওয়ায়, মানুষের মধ্যে ডিসকন্টেন্ট রয়েছে। বিরোধী রাজনইতিক দলের বা তাঁদের ঘনিষ্ঠ ইনটেলেকচুয়ালদের লম্বা ও বড় প্রস্তাব বিশেষ কিছু নাই, রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন মাত্র। অবশ্য সেটা খারাপ কিছু না, কারণ বিরোধিদের আমাদের দেশে বিরোধিতা করা ছাড়া আর কিসু করার কোন রীতি নাই।
  • Suvajit | ২২ জুন ২০০৯ ১২:১৮405163
  • ফুটকিবাবু ফুট কেটেছেন।
    ইয়ে, ওপরে x যেটা পোস্টেয়েছেন সেটা বর্তমানের লেখাটাই। প্রমান দেবার দায় মহাশ্বেতা দেবীর।
    আর ভুল হয়ে গেছে, উনি ৩৩ একর জমি ভেস্ট করে 'দান' করেছেন, এই খবরটা আমার তীব্র বাম বিরোধী চশমায় অপ্রাসঙ্গিক লেগেছে বলে উল্লেখ করি নি।
    ৩৩ একর জমি।
    ল্যান্ড রিফর্মস অ্যাক্ট অনুযায়ী:
    A bargadar is not permitted to cultivate more than a total of 9.88 acres, including both owned and barga land.
    No landowner can own land in excess of the ceiling, with some minor exceptions.
    The ceiling area ranges from 6.2 “standard acres” for adult, unmarried owners to a maximum of 17.3 “standard acres” for an owner with a nine-member family.

    তা হলেই বুঝুন 'দান' না করে বোধহয় উপায়ও ছিলো না।
  • I | ২২ জুন ২০০৯ ১২:৩৩405164
  • না:, রংগন, চিমটি কাটার শক্তিও নেই। তুমি ভাবছো আছে।
    আমিও তাই বলি। অনেক তো হলো। আর কেন?
  • r | ২২ জুন ২০০৯ ১৩:০০405165
  • নেই? তাহলে নেই। :-)
  • Suvajit | ২২ জুন ২০০৯ ২০:২৮405166
  • ছত্রধর মাহাতোর ইন্টারভিউ http://tinyurl.com/mn9ulh
    এবং ভাষণ http://tinyurl.com/m9t26m
    মমতাকে ভালো ঠুকেছে।
  • rokeyaa | ২২ জুন ২০০৯ ২০:৪২405167
  • রেডিফের নেওয়া ইন্টার্বিউ অনেক লজিক্যাল। কিন্তু এইটা আবাপ কি বোলছে? http://www.anandabazar.com/22med1.htm
  • Ishan | ২২ জুন ২০০৯ ২২:০৩405168
  • এতোটা টাইপানোর জন্য x কে থ্যাঙ্কু।

    কিন্তু ৩৩ একর জামি "বিলিয়েছেন' ভদ্রলোক? এ তো রিয়েল জমিদার।
  • Ishan | ২৩ জুন ২০০৯ ০১:১৬405170
  • এদিকে মাওবাদীদের উপর কেন্দ্রীয় নিষেধাজ্ঞার বিরোধিতা করেছে সিপিএম। ওদিকে একই সঙ্গে আরও কেন্দ্রীয় বাহিনীর জন্য অপেক্ষা করছে।

    এদিকে মহাশ্বেতার সঙ্গে গলা মিলিয়ে মমতা মাওবাদীদের সিপিএমের বি টিম বলেছেন। ওদিকে গণশক্তি এবং ওর্কুটে রেগুলার ছত্রধর এবং মমতার একসঙ্গে কথা বলার ছবি বেরোচ্ছে।

    এদিকে রাজনৈতিক মোকাবিলার স্লোগান চলছে, ওদিকে পুলিশ উত্তাল ঠ্যাঙাচ্ছে জনতাকে। এদিকে রঙ্গন ফুক্কুড়ি করছে, ওদিকে দলে দলে লোক "শ্রেণী সংগ্রাম' এর খাতিরে মরার অপেক্ষা করছে।

    ইত্যাদি।
  • debu | ২৩ জুন ২০০৯ ০৬:১৩405171
  • বুধি্‌হ জীবিরা কি বলে্‌ছন আজ?
    একটু তাজাঁ আপে্‌ডট হোক?
  • Arpan | ২৩ জুন ২০০৯ ০৮:১০405172
  • মাওবাদের রাজনৈতিক মোকাবিলা কীভাবে হয়? কাল করাতবাবু বললেন মাওবাদের মোকাবিলা প্রশাসন দিয়ে নয়, রাজনৈতিক কর্মীদের দিয়ে করতে হবে। কিন্তু প্রশাসন বা আধাসেনাকে সঙ্গে না নিয়ে গিয়ে সন্মুখসমরে নামলে তো ওঁরা হালে পানি পাবেন না।
  • h | ২৩ জুন ২০০৯ ০৯:১৮405173
  • আমার মতে এই কেন্দ্র রাজ্য বিতর্ক টা বেসিকালি ঢ্যামনামো এবং এই কন্টেক্সটে মিনিংলেস পলিটিকিং।

    আর ছত্রধর কয়েকদিনের মধ্যেই, তৃণমূলের কাছেও এঁটো কাঁটায় পরিণত হবেন। যাদের নেত্রী একই সঙ্গে ঘোষণা করেছেন, এলাকাটিকে উপদ্রুত হিসেবে ঘোষণা করেছেন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হোক আর রাজ্য সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে আর মাওবাদী বলে কিছু নেই, সিপিএম ই মাওবাদী ইত্যাদি, তাদের ইলেকটোরাল প্রয়োজন নতুন করে আসা না পর্যন্ত ছত্রধরের গুরুঙ্কÄ বাড়া মুশকিল।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:০০405174
  • মমতার ব্যাপারটা পলিটিক্যাল compulsion - কিন্তু মুশকিল হল দু বছর আগে বহিষ্কৃত (মমতার নিজের ভাষায়) ছত্রধরের সাথে ভোটের আগে এক স্টেজে তিনি কি করছিলেন?
  • h | ২৩ জুন ২০০৯ ১০:০৮405175
  • পোলিটিকাল কমপালসন কারো কিসু নাই, মস্তি করছে আর মানুষ মরছে।
  • Arijit | ২৩ জুন ২০০৯ ১০:২৪405176
  • এখানে মহাশ্বেতা অনেক sane - http://tinyurl.com/nnmvov (যদিও স্টেটমেন্ট হিসেবে দেওয়া) - বর্তমানের লেখাটা আদৌ ওঁরই তো?
  • h | ২৩ জুন ২০০৯ ১১:৪৫405178
  • গণশক্তির লেখাটা আমি পড়েছি। তার একটা পার্ট অনুজ পান্ডের ডিফেন্স। যেটা বেসিকালি অপ্রয়োজনীয়। আরেকটা পার্ট কলকাতা টিভিকে কটাক্ষ। থার্ড গ্রেড জার্নালিজম, বেসিকালি বয়েজ ক্লাবের গোল দিয়েচি টাইপের লেখা।

    এই প্রবন্ধটাও তাই, খেউর মাত্র। একেবারেই ফাল্‌তু ও অসার। এটা মাঝে মাঝেই এই সব কাগজ গুলোর মধ্যে হয়ে থাকে। উচ্চ মেধারা মধ্য মেধাদের সঙ্গে ঝগড়া করেই থাকেন।

    এইগুলো যত কম পড়া যায় তত মঙ্গল।
  • rokeyaa | ২৩ জুন ২০০৯ ২২:১৩405179
  • গৌর চক্রবর্ত্তীকে গ্রেপ্তার করা হোলো। আজ সন্ধ্যেবেলায় চ্যানেল টেন এর একটি অনুষ্ঠান থেকে বেরোনোর পর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। যদিও এখানে মাওবাদীরা নিষিদ্ধ না, আর গৌরবাবুর বিরুদ্ধে নাশকতার অভিযোগও আনা যাবে না।
  • a x | ২৩ জুন ২০০৯ ২২:২০405181
  • নিষিদ্ধ।
    Ban on CPI-Maoist applies to West Bengal also: Buddhadeb
    http://timesofindia .indiatimes. com/Ban-on- CPI-Maoist- applies-to- West-Bengal- also-Buddhadeb/ articleshow/ 4692130.cms
  • rokeyaa | ২৩ জুন ২০০৯ ২২:২৫405183
  • বুঝলাম।
  • pinaki | ২৪ জুন ২০০৯ ০০:০৫405184
  • স্টেট ঠিক এই সুযোগটার অপেক্ষাতেই ছিল, এমন একটা সময়ে ব্যানটা করা হল, যখন মাওবাদীদের প্রতি সহানুভূতিতে কিছুটা হলেও ভাঁটা চলছে সমাজে।

    সাধারণ লোকেদের পক্ষে অবস্থান নেওয়াটা খুব জটিল হয়ে যাচ্ছে। মাওবাদীদের ভুলগুলো নিয়ে প্রকাশ্যে কথা না বল্লে ওরা ধরে নিচ্ছে ওরা যা করছে সবই ঠিক। আর যেই প্রকাশ্যে একটু গুজগুজ ফুসফুস শুরু হচ্ছে ওদের সমালোচনা করে, স্টেট সাথে সাথে সেটাকে নিজের পক্ষে কাজে লাগিয়ে নিচ্ছে।

    ধুর ধুর। আমিও হনুদার লাইন নেব ভাবছি।
  • arjo | ২৪ জুন ২০০৯ ০০:২৪405185
  • রাষ্ট্রের কাছে এক্সপেকটেশন কি? যেটা না মেটায় পিনাকী এত মুষড়ে পড়ল।
  • pi | ২৪ জুন ২০০৯ ০৪:৩০405186
  • মহাশ্বেতাদেবীর বর্তমান লেখা দেখে মনে হচ্ছে আজিজুলের আজকালকার সব থিওরী গুলোর কাউন্টারপার্ট সিরিজ নামাতে শুরু করছেন :(
  • pinaki | ২৪ জুন ২০০৯ ০৬:৩১405187
  • না না, গত কয়েকদিন মাওবাদীদের খুব গালাগাল দিচ্ছিলাম কি না, এখন মনে হচ্ছে কোথাও একটা স্টেটের ডিজাইনটার পার্ট হয়ে গেলাম।

    এটাই হতাশার কারণ।
  • Ishan | ২৪ জুন ২০০৯ ০৮:৫১405188
  • কেস খুবই জটিল। আবাপ লিখছে কেন্দ্রীয় আইনেই গ্রেপ্তার করা হয়েছে গৌর চক্রবর্তীকে। কার যে ডিজাইন, আর কে ইমপ্লিমেন্ট করছে, বোঝা চাপ।
  • h | ২৪ জুন ২০০৯ ১০:২২405189
  • পিনাকি, ভাই, শোন, মরাল লিভিং জেনেরালি অসম্ভব। এই পরিস্থিতিতে তো নয় ই।
    ধরেন, সকাল থেকে ঠাকুরের নাম করলেন, আপিসে গিয়ে সমস্ত কাজ মন দিয়ে করলেন বা ব্যবসায় কাউরে ঠকালেন না, সন্ধেবেলায় আবারের ঠাকুরের নাম করে, সিরিয়াল দেখে শুয়ে পড়লেন। বাচ্চা কাচ্চা রে ভালো স্কুলে দিলেন, ইংরেজি তে অথরিটি মানা শিখলো, পরে অসংখ্য ভালো এবং টিউটরের পাল্লায় পড়ে খুব ভালো রেজাল্ট করলো, কলেজে গেল পড়তে, ছোটোবেলার অনেক বন্ধু-ই কলেজে আর গেল না, ভালো কলেজে ভালো ফি দিয়ে পুনরায় সিনসিয়ার ভাবে ল্যাহাপড়া করে, ক্যাম্পাসে প্রাইভেট সেক্টর বা পরিশ্রম ও টিউটোরিয়াল হোমের সহযোগিতায় সরকারী চাগরী হল, স্নেহশীল কাকা জেঠার স্নেহে ভালো পোস্টিং হল,বড় হয়ে আপনার স্নেহ ও সামাজিক শান্তি রক্ষার্থে আপনারি পছন্দ করা লোককে বিয়ে করলো। তার পরে আপনি আবার ঠাকুরের নাম করে কেদার বদ্রী গেলেন। সাইকেল চলিতে থাকিলো। ইত্যাদি।

    উল্টো দিকে ধরুন, তর্ক ও আলোচনা, ল্যাহাপড়া আর পুস্তকসমৃদ্ধ ছোটবেলা, জীবনরস আবিষ্কারের উত্তেজনায় ভরপুর কৈশোর, বাউন্ডুলে নিয়ম না মানা যৌবন হল, পকেটে পয়হা এলে ভালো বই পড়লেন, অর্গানিক তরকারী কিনলেন, কাজের লোকেদের অনেক বেশি বেশি মাইনে দিলেন, কিন্তু নিজে কাজ শিখলেন না, কারণ পরিচারক বলতে নেই বাড়ন্ত নয়, অসম্ভব বুদ্ধিদীপ্ত আর নব নব অলটারনেটিভ আবিষ্কারের খোঁজে আপনার জীবন নতুন নতুন বাঁকে আপনাকে অনেক শিক্ষা দিয়ে চল্লো। আপনি লিবেরেল থেকে লিবেরেলেতর হয়ে উঠলেন, বয়সকালে গ্লানি আর রসময় জীবনের অপূর্ব ছবি এঁকে একটি আত্মজীবনী লিখলেন, প্রেম বন্ধু হয়েই থাকতে পারলো, স্পাউস হতে হল না, ছেলে পুলে অল্টারনেটিভ ভাবে ভালো ইংরেজি, গোছানো বাংলা শিখলো ইত্যাদি, সাইকেল আবার এগোলো।

    দুটো পদ্ধতিতেই ভেবে দেখুন, এই সব সময়ে, মরালিটি কীরকম মিনিংলেস। আমি ভবিষ্যতের কাছে কোন প্রশ্নের জবাব দেওয়ার কথা আদৌ ভাবি না, নিজের কাছেই প্রশ্নের উত্তর দেওআ অসম্ভব। চারিদিকে এই অসম্ভব মরালিটির মধ্যে, ভালো হয়ে থাকার মধ্য কিম্বা বিতর্কের ঝড় তুলে সচেতন বাঁচার মধ্যে, সিম্পলি একটা প্রশ্নের জবাব পাওয়া অসম্ভব, স্বাধীনতার এত বছর পরে, বাল চারিদিকে এত গরীব লোক কেন। ত্রাণ ছাড়া চাল কেনার পয়হা তাদের নাই কেন। বন্দুক ধারী বিপ্‌ল্‌বঈ থেকে, সংবিধান ধারী আইনসভা, ব্রাইট উচ্চ মেধার মিডিয়া, কোন শালা আপনারে এই লাইনে মরাল বা মেটেরিয়াল প্রশ্নোত্তর খোঁজাখুঁজি তে সাহায্য করবে না।

    মরালিটি চর্চার মৃত্যু হওয়াই ভালো। ও লাইনে ভাইবা লাভ নাই। যখন যা মনে হয় কও, যখন যা মনে হয় পড়ো। আর কিসু করার নেই। সেটা মরাল পজিশন ভাবার কোন কারণ নাই।
  • Sudipta | ২৪ জুন ২০০৯ ১০:৩০405190
  • আগে I আর এখন হনুদার এই লেখাটা ভালো লাগল; হনুদার লেখার শেষদিকটায় অবশ্য একটা কিন্তু খচ খচ করছে; আবার করছে না-ও বটে!
  • d | ২৪ জুন ২০০৯ ১১:০২405192
  • সগস,

    আপনি পুণেতে কোন অঞ্চলে ছিলেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন