এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সর্ষেবাটা মোচাবাটা চিতলের মুইঠ্যা ইত্যাদি ইত্যাদি (৩)

    Abhyuday Mandal
    অন্যান্য | ০১ ফেব্রুয়ারি ২০১০ | ১১২৩৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:০৫433618
  • প্রী নিরাকারকে ঝুড়ি করে ঝুরি আলুভাজা খাওয়ানো হোক :))

    এক্সোটিক খাবার নিয়ে কতা হচ্ছে যখন -- কেউ মানকচুর মাঝপাতা বাটা খেয়েছে? ওলের ডাঁটার তক্কারী? গাঁদা ফুলের বড়া? কুমড়োর ভুতির বড়া?
  • . | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২০433619
  • উটি সেকেলে বানাম।
  • Rajdeep | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৬433620
  • আরও আছে

    জবাফুলের পকোড়া, মনসাকাঁটার হালুয়া, বাঁশপাতার চচ্চড়ি
  • dipu | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:২৯433621
  • উচ্ছে ভেটকি।
  • de | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৩০433622
  • উস্কানিমূলক, পোতিক্কিয়াসিল কমেন্ট করা থেকে বিরত থাকুন কমরেড :)
  • san | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৩:৪৭433623
  • উচ্ছে ভেটকিটা দিপুর একেবারে মরমে গিয়ে পশেছে ;-)
  • mimi | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৬:৪১433624
  • honey chicken & বাটার চিকেন রেসিপিটা কেউ দেবেন - pls ? পিয়াঁজ ছাড়া .........
  • Manish | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ১৮:১৮433625
  • ভারালি ছোলা নারকেল দিয়া।
    আহা: স্বাদু, সাধু।
  • SC | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২১:২৫433626
  • suchismita, রেসিপির জন্য ধন্যবাদ।
  • dd | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২২:৫৩433628
  • কেরালিত ডিমেক্কারি। পড়ুন।

    আমার এদানী খুব ডিম্পাচ্ছে। এইটা হুল্লাট হোলো। খান।

    (১) ধরুন গে ছটা ডিম। সিদ্দো করেন। শাস্ত্রে ছ্যালো না,তাও এট্টু ভেজেই ন্যালাম, বাঙালী জিভ তো।
    (২) গরম ত্যালে দ্যান এক চামচ সর্ষে বাটা
    (৩) হ্যাদায় চিরবিরাইলে প্যাঁজ বাটা (চাট্টে, বা পাঁচটা) দ্যান। এক চিমটে লুন দ্যান। তাতে ন্না ক্ষি প্যাঁজের প্যাঁজত্ব বেড়ে যায়।
    (৩) আদা+রসুন - অ্যাগ মিনিট ভাজেন
    (৪) লংকা গুঁড়া(*)+জিরা ১ চামোচ+ ধনে চাচ্চামচ +কাঁচা লংকা+কারী পাতা, দ্যান্না দ্যান, গোটা দশেক দ্যান।
    (৫) ঐ যে টম্যাটো কুচিয়ে রাখার কথা কইতে ভুইলা গেসি, সেইডা দ্যান। মিনিট তিনেক রাঁদেন। লুন দ্যান।
    (৬) জল দ্যান। গুবগুবাইলে ডিম গুলান দ্যান। দু মিনিট, দু মিনিট পরেই নামান। ব্যাস।

    (*) kulambu চিলি পাউডারের নাম শুনছেন্নি? না? তাইলে মোশকিল। আমি তো সেডাই দ্যালম। যাউগ্গা, আপুনে তাইলে এম্নি শুগনা লংকা গুঁড়াই দ্যান।
  • m | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০১433629
  • ঝিরি ঝিরি আলুভাজা প্রসঙ্গে:
    আলুটা বার বার ধুয়ে একপাত্র ঠান্ডা জলে অল্প নুন দিয়ে ভিজিয়ে রাখলে আলুতে বেশ একটু নুন ঢুকে যাবে। পরে ভাজা হয়ে গেলে প্রয়োজনমত নুন ছড়িয়ে দেওয়া যাবে।
  • m | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৪433630
  • দীপ্তেন্দা, চারপাঁচটা পেঁয়াজ বাটা? কোন মাপের পেঁয়াজ?এটাতে কি ডিমের দল মাখোমাখো মশলায় ডুবে থাকবে
  • dd | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:০৯433631
  • চার পাঁচটা মোটাসোটা মাঝারী গ্রাম্ভারী অপিচ সুঠাম টাইপের প্যাঁজভাই।

    পরিষ্কার? না???

    উফ। এট্টু মাখোমাখো টাইপের হলে পাঁচটা হোৎকা- ছ্যারছ্যাড়ে চাইলে চাট্টে ন্যাকাষষ্ঠী, অ্যালা হিসেব করো।
  • m | ২৬ ফেব্রুয়ারি ২০১০ ২৩:২৬433632
  • ঘটি পুত্র ডিমের 'ঝোল'ভালো খান কিন্তু ন্যাকাষষ্ঠী পেঁয়াজের বড়ো ই আকাল- মাঝারি মাপের কিছুই পাই না- ঝাল ঝাল লাল পেঁয়াজের আকার আয়তন,উরি বাবা!
    ওফ্‌ কি সমস্যা জীবনে:(

    'আন্দাজমত' দিয়ে বানিয়ে তোমাকে জানাবো। এখানের একবার বলে দি 'ডিডির মালাইকারি' খুব হিট:)
    থ্যানকু
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:০৭433633
  • এই রান্নাটা আমার কেমন জানি সন্দেহজনক ঠেকছে, হয় শুক্কুরবার পেরোলে পরে ডিডি আরেকবার ভেরিফাই করুন নইলে ম রেঁধে বললে তারপর ট্রাই করব। চার-পাঁচটা পেঁয়াজ বাটা তো অনেএএএক! আর তেলে আগে পেঁয়াজবাটা ভেজে তারপর সর্ষে না দিয়ে উল্টোটা - এটাও ভালো ঠেকছেনা!
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:১৯433634
  • অক্ষের শুক্কুরের রাতের পোতি ইসের আমি তীক্ষ্‌ন পোতিবাদ করছি (তীক্ষ্‌ন! এইডা মাইরী এক্কেবারে লতুন, "তীব্র"'র চে অনেগ বেশী সুন্দোর আর স্বাস্থ্যকর)

    পোথোমে সোর্ষে পরে প্যাঁজ।
    ইয়েস,ইয়েস। আমি আমার পজিশন থেগে নড়ছি না, আরে:,সর্ষেটা = ফোরোন। প্যাঁজ=প্যাঁজ।

    আর, চাট্টী/পাঁজটা প্যাঁজ ডিপেন্ড কচ্ছে আফনি ক্ষি আম্রিগান? না দিশি?

    হেথায় এক থাবায় চাটী প্যাঁজ ধরা যায়।
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:২১433635
  • এক চামচে সর্ষে না সর্ষেবাটা? আর কার থাবা? না না এটা সুবিধের রেসিপি না।
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৩০433636
  • অ্যাগ চামোচ সর্ষে=অ্যাগ চামোচ সর্ষে=অ্যাগ চামোচ সর্ষে.... ইনফিনিটি

    ইজ নট ইকুয়াল টু সর্ষে বাটা। আবার কই সর্ষে= অনেস্ট টু গড ছোটো ছোটো গোল গোল সর্ষে আনা।

    আর থাবা?= ইজ ৩.১৩ ইনচি ৯. ৮৯৬ সেন্টি মিটার= তিন ক্ষি চাট্টে ছোটো বড়ো মিলিএয় লাল লাল গোল গোল প্যাঁজ।
  • m | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪১433637
  • তুমি তো প্রথমে লিখলে সর্ষে বাটা! গোটা সর্ষে বাটা ফোড়ন! আচ্ছা গোটা সর্ষে।
  • tkn | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪২433639
  • না না, শুক্কুরবার তো কি? এমনিতে কোনোই সন্দ নাই, তবে কিন ডিডিদা, এটা কি ডিমের কারি উইথ প্যাঁজ না প্যাঁজের কারি উইথ ডিম?
    আর, সর্ষের চামচ, টি স্পু না টে স্পু?
  • a x | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০০:৪৭433640
  • এই দেখ!!! দেখেছ! এই জন্যই না বলেছিলাম। তখন থেকে ভাবছি এক চামছে সর্ষেবাটা দিতে বলে তেলে! না না এ জিনিস মিঠু নামানোর আগে নো ট্রাই!
  • dd | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:০১433641
  • ঈ ক্ষি: রে:?
    ঈ ক্ষি: রে:?
    ঈ ক্ষি: রে:?
    সর্ষে বাটা ল্যাখে ছ্যালাম? ?
    দ্যাখো তো। ওটা গোল গোল কালো কালো ক্ষুদে ক্ষুদে আস্তো আস্তো সর্ষে সর্ষে। আস্তো আস্তো। সর্ষে সর্ষে।

    এ তো ভৌতিক ব্যাপার, অ্যাগদম। বিলকুল।
    ভাবলাম অ্যাগটা, ল্যাখলাম অ্যাগটা, ছাবা হোলো অন্য রগম।

    আমদের ঈশেন ক্ষি কলই বানাই লো। ইইশ।
  • Du | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ০১:০৮433642
  • এক চামচ লিখলে সর্ষে লিখলে যে বাটা লিখতে হয় তা মনে হয় কলটা জানতো। বাঙালী কল তো। কেরালার কারিতে যে অন্য নিয়ম সেডা বোঝে নি :)
  • Paramita | ২৭ ফেব্রুয়ারি ২০১০ ১৮:৫৩433643
  • চার লুরু পেঁয়াজ == এক আম্রিকা কিং সাইজ পেঁয়াজ
  • til | ২৮ ফেব্রুয়ারি ২০১০ ১৬:১২433644
  • কি সব dialect। উদ্ধারই করা যায় না। সাদা বাঙলায় লিখলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত?
  • Abhyu | ০১ মার্চ ২০১০ ০৫:১৯433645
  • জুলিয়াস সীজার
    (কন্টিনেন্টাল ডিনার - উস্টারসস পাঁঠা)

    পাঁঠার মাংস - ৫০০ গ্রাম
    কাঁচা পেঁপে গ্রেট করে চিপে বার করা রস - ৫ চামচ
    দেড় ইঞ্চি আদা বাটা
    একটা পেঁয়াজ বাটা
    অল্প গোলমরিচ গুঁড়ো
    নুন এক চামচ
    উস্টার (Worcestershire) সস - ৪ চামচ http://en.wikipedia.org/wiki/Worcestershire_sauce
    সব কিছু একসঙ্গে মেখে ৮-১০ ঘন্টা মাংস ম্যারিনেট করে রাখুন। এবার অল্প আঁচে মাখনে মাংসের টুকরোগুলো তুলে নিয়ে ভেজে নিন। আবারো গোলমরিচ গুঁড়ো দিন। একটু ভাজা হয়ে গেলে চামচ দুয়েক কর্ণফ্লাওয়ারের গুঁড়ো (কর্ণস্টার্চ http://en.wikipedia.org/wiki/Cornstarch) মিশিয়ে ম্যারিনেডটা ঢেলে দেবেন। দরকার মত অল্প জল দেবেন। ধনে বা পুদিনা পাতাও দেওয়া যেতে পারে, তবে আমরা দিই নি। কম আঁচে মাংস রান্না হতে থাকুক।

    ওদিকে আলুসেদ্ধ মাখন দিয়ে মেখে নিন। হাফসেদ্ধ ফুলকপি অথবা/এবং বীনস মাখনে ভেজে নিন।

    মাংস দিয়ে খান।
  • sana | ০১ মার্চ ২০১০ ০৬:১৩433646
  • হ্যা,হ্যা,খেয়েছি,ওলের ডাটা-র
    তর্কারি কাঠাল বিজ দিয়ে,আহ অম্রিতো!না মান্‌কচু না, অমি বিশ-কচু-র মাঝ পাতা বাটা
    খেয়েছি।।।।ওটা-র জোন্ন্যো সাত
    সমুদ্রো-ও পেরোনো যায় অনায়াশে।সুধু ঘাট্‌কল পাতা বাটা না,ওর ডাটা টা ঐ কাঠাল
    বিজ সরু সরু করে কাটা দিয়ে খেয়েচেন কেউ? বাধাকপি-র বাইরের পাতা বাটা,কাচ্‌কলা-র
    খোশা বাটা খেয়েছেন? এসব না খেলে ব্রিথা মানব জনম!!
  • sana | ০১ মার্চ ২০১০ ০৬:২৫433647
  • এই সপ্তাহে বক-ফুল পেয়েছি
    ভিয়েত্নামি দোকানে,চা এর
    সাথে জম-বে ভালো,আর বাকি টা বক্‌ফুল ঘন্ট করে
    নেব। আর কোনো রেসিপি জানা আছে কারো?
  • kc | ০৯ মার্চ ২০১০ ১৩:৩৫433648
  • এইটা বানালাম। আপনারাও খান,
    একটা তলাভারী পাত্রে কিছুটা মাখন গলান, এবার তাতে দিন ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ, আম্রিকান কিং সাইজ হলে একটা, লুরুর ন্যাকাষষ্টি হলে তিনটে। আর দিন সাত আট কোয়া রসুন, একটু থেঁতো করে, আর একটু গোলমরিচ, পাঁচ ছটা দানা সাঁড়াশি দিয়ে চিপে, আর নুন। পাচ মিনিট পর দিন লাল লাল মোটা চাল দুজনের মতন, (এই চালটাকে কি বলে জানিনা তবে দোকানে গেলে নিজেই চিনতে পারবেন) এবার ব্যাপারটাকে আরো পাঁচ মিনিট মতন ভাজুন, এবার দিন তাতে ভেজিটেবল স্টক দুকাপ মতন (ম্যাগির ভেজিটেবল স্টকের ট্যাবলেট দিয়ে এক লিটার মতন আগেই বানিয়ে রাখবেন) আর দিন এক কাপ মতন লাল ওয়াইন, বা ভারমুথ, না থাকলে নাই বা দিলেন। অল্প আঁচে হতে থাকুক, ঢাকা দেবেননা, শুকিয়ে এলে আবার স্টক দিন, যখন প্রায় সেদ্ধ হয়ে এসেছে, অ্যাড করুন কুচোনো পালং পাতা আর সেদ্ধ মটরশুঁটি। এমন হতে হবে যাতে করে জল শুকিয়ে যায় আর চালও সেদ্ধ হয়ে যায়।
    সব হয়ে গেলে দরাজ হাতে দিন ক্রিম আর পারমেশন চীজ আবার একটু গোলমরিচের গুঁড়োও। সাইড ডিশ হিসেবে রাখুন মামীর দেওয়া হেলাফেলা চিকেন।
    গিন্নির কাছে প্রশংসা পাবেন, পাবেনই, গ্র্যান্টি।
    আর হ্যাঁ, এটা নাকি ইটালিয়ান খাদ্য, নাম রিসোত্তো।
  • sana | ১০ মার্চ ২০১০ ১৬:২৫433650
  • ঐ চাল টাকে বলে মাট্টা রাইস,বা,রোজ মাট্টু রাইস। তবে,রিসোতো, বা,রিসোটো ঐ রিসোতো রাইস দিয়ে করলেই ভালো হয়।ওটা একটু স্টিকি রাইস।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন