এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৮ মে ২০১২ ১১:৪২2401
  • লোকজনকে আজ সকাল সকাল শুয়োরে পেলো কেন!
  • ইয়ত | ০৮ মে ২০১২ ১১:৪০2399
  • KঈRK যণ আআণ্ডা ণা।
  • কল্লোল | ০৮ মে ২০১২ ১১:৩৯2398
  • অরুণাচলে যদি একটু সময় থাকে হাতে, আর যদি টুরিস্ট মোড না থাকেন, তবে, অগাস্ট-সেপ্টেম্বর। আদর্শ। বৃষ্টি কম হবে কি না গ্রান্টি নাই। তবে সেটাই গ্রান্টি। কম না হলেই ভালো। প্রথমে আপার ভালুকপোংএ থাকবেন। একটা ঝম ঝম বর্ষায় ছাতাটাতার মতো বেকার জিনিস জীবন থেকে বাদ্দিয়ে এমনি রাস্তায় হেঁটে বেড়াবেন। বেষ্পতিবার হলে ভালো হয়। লোয়ার ভালুকপোংএ ওদিন হাট বসে। ভালো করে ঝুপ্পুস ভিজে, তাপ্পর এট্টা জিপটিপ ধরে হাটে চলে যান। ঢুকে ডান দিকের প্রথম লাইনের শেষ লাউপানির ঠেক। পাশেই লাল গরগরে শুয়োর পাবেন (ঐ আবার, লাল মাংস বাদ হলে এট্টু খুঁজে খাজে নেবেন, মিষ্টি জলের মাছ পাওয়া যায়। আমাদের চেনা মাছ নয়, ওখানকার ঝর্ণার মাছ। পারলে কাউকে দিয়ে ভাজিয়ে নেবেন।
    আর বেষ্পতিবার না হলে, আর্মি ক্যান্টিনে সস্তায় পুষ্টিকর রাম পাওয়া যায়।
  • rajdeep | ০৮ মে ২০১২ ১১:৩৭2397
  • সাংহাইতে যে পরিমাণে শুয়োর খেয়েছি তাতে এ জেবনের কোটা কমপ্লিট হয়ে গেছে
  • প্পন | ০৮ মে ২০১২ ১১:৩৬2395
  • কেত মেরে লবণহ্রদও বলা যায়।
  • phutki | ০৮ মে ২০১২ ১১:৩৬2396
  • ওবেলিক্স কি বাংলা জানে? সে তো রোজ খায়।
  • rajdeep | ০৮ মে ২০১২ ১১:৩৫2393
  • আহা সল্লেক নয় বলো বিধাননগর !
  • কাজু | ০৮ মে ২০১২ ১১:৩৫2394
  • আস্ত শুওরের রোস্ট খেয়োচো কেউ?
  • Blank | ০৮ মে ২০১২ ১১:৩৩2392
  • গড়িয়াহাট বাজারের শুওরের ঝোল, সে যেন অমৃত
  • Blank | ০৮ মে ২০১২ ১১:৩২2391
  • যাক বারুইপুর লবিতে এক পয়েন। এই সল্লেক লবি বানিয়ে লোকজন হেব্বি কেত নেয়।
  • phutki | ০৮ মে ২০১২ ১১:২৯2390
  • তবে একটু পড়াশুনো করি অরুণাচল নিয়ে। জনগণ গোয়া দাবি করেছিল। আমি গোয়ার ব্যাপারে একটু নিমরাজি। তাই নিজেই খোঁজ লাগাই এবার।
  • কল্লোল | ০৮ মে ২০১২ ১১:২৭2388
  • ইস! পাঁটা, ইয়ে মানে লাল মাংস বাদ হলে আর কি করা যাবে। নইলে শুয়োরের পাৎলা ঝোল আলুটালু দিয়ে ঝাক্কাস। অবশ্য ঝাক্কাসতর হলো তার সাথে ব্যাম্বু শ্যুট। পুরো উলললসস। ভালো হয় যদি শুধুই রিবস পাওয়া যায়। এখানে য়ুক বক্সে বা কোশিসে শুয়োর বেশ ভালো, তবে ওসব ম্লেচ্ছ স্টাইলে। পাৎলা ঝোল ওরা কোথায় পাবে। গুলাশটা বড় মশলাবিহীন।
    যাউগ্গিয়া, ক্ষিদে পেয়ে গেলো। দেখি বন্ধু ফোনিয়ে শুয়োরের বন্দোবস্তো হয় কি না। আজ আর লাঞ্চুতে কিছু খেতে রুচি হবে না।
  • phutki | ০৮ মে ২০১২ ১১:২৭2389
  • আপনার পরের ব্যাচ। অন্য ইশকুল।
  • প্পন | ০৮ মে ২০১২ ১১:২৫2387
  • সত্যি অপূর্ব.... mesmerizing
  • Blank | ০৮ মে ২০১২ ১১:২৪2386
  • ফুটকি বারুইপুর নিবাসী, কি আশ্চর্য অ্যা।
    বর্ষার অরুনাচল দারুন সুন্দর। আর আগস্টে তখন বৃষ্টি কমেও আসবে কিছুটা
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১১:২১2385
  • এখানি শোনো, অপূর্ব, ভাবতে অসুবিধে হয় যে রমা মন্ডল, রিতু গুহ এঁরা আমাদের মধ্যে নেই!
  • phutki | ০৮ মে ২০১২ ১১:২০2384
  • কাল "ছাতার আপিস"-এ ব্যস্ত হয়ে গেলুম। প্পন, আমি ঐ গ্রেটার কলিকাতা নিবাসী, মানে বারুইপুর আর কি। ব্ল্যাঙ্ক, অরুণাচল বর্ষায় ঠিকঠাক হবে?
  • কাজু | ০৮ মে ২০১২ ১১:১৭2383
  • বাঃ সবাই কেমন গান কবিতা সব কোট করে গেছে, সারাদিন একটু তাঁকে নিয়ে কথা হোক অন্য মেজাজে, যেমন ডাগদার সাহাব লেখসেন। ওতেই যেন বেশী করে কাছে আছি বলে মনে হয়।

    এদিকে হিলারিদি তো মমতাদিদিকে সুন্দর একখানি আসন দিয়েছেন, দাদুর ছবি আঁকা, বর্ডারে 'আগুনের পরশমণি" লেখা, সবই সুন্দর, দেখেই "বাঃ" বেরিয়ে আসে। কিন্তু 'জীবন' হয়েছে 'জিবন' আর 'দহনদানে' হয়ে গেছে 'গহনদানে'। কে বানিয়েছে কেউ জানেন?

    বেশ, আমিও একটু গঙ্গাজলে গঙ্গাপুজো করে যাই -

    "আমার নয়নে তোমার বিশ্বছবি
    দেখিয়া লইতে সাধ যায় তব, কবি
    আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি
    শুনিয়া লইতে চাহো আপনার গান..."
  • প্পন | ০৮ মে ২০১২ ১১:১৪2382
  • কুমুদি, গান শোনো। অফিসে না খুললে বাড়ি গিয়ে শুনো।

  • প্পন | ০৮ মে ২০১২ ১১:১৩2381
  • চাট্টি (অ)টেকনিকাল পরামর্শঃ

    যাঁরা ক্রোম ইউজ করেন ও বাংলায় নিজের নাম লিখতে পছন্দ করেন তারা নিচের এক্সটেনশনটা আপনার ব্রাউজারে অ্যাড করে নিতে পারেন।

    https://chrome.google.com/webstore/detail/abmgjcmmphkhndoahbfanhbgeekconmm

    এক্সটেনশনটা লাগিয়ে ফেলে Manage Texts অপশনে গিয়ে নিজের বাংলা ইউনিকোডে লেখা নামটা সেট করে দিন। (এটা শুধু একবারই করতে হবে, যদ্দিন না নিজের নাম পাল্টাহ্ছেন) ব্যস, তারপর থেকে নাম বসাবার সময় শুধু একটা রাইট-ক্লিক, আর কিস্যু না।

    ফাফ আর আইই-এর জন্যও নিশ্চয় এরকম অ্যাড-অন পাওয়া যাবে।
  • কুমু | ০৮ মে ২০১২ ১১:০৭2380
  • শ্রাবণী,হ্যাঁ যাব তো,মোচার জন্য যতটা,তার চেয়ে বেশী ভালবাসাভরা ডাকটির জন্য।

    ছোটাই,কোথায় তোমার লেখা?টই খুলছে না,তাই জিগালাম।

    আজকের দিনে কিছু পোষ্ট ভাল লাগল না।ইগনোর মাডি ছাড়া উপায় নাই।
  • কুমু | ০৮ মে ২০১২ ১১:০০2379
  • নীনা,৯-৪১,কিকি,১২-৪৪ খুব ভাল লাগল।

    তোমার ঝর্ণার তলে পেতেছি আমার অঞ্জলি,
    অনন্ত দান নিই,ভরে ওঠে জীর্ণ ভিক্ষাঝুলি।
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:৫৯2378
  • পাঁটা ছেড়ে দিলে আর রৈল কি জেবনে! অবিশ্যি আম্মো অনেকদিন খাইনি, আজ এক প্রকারের উপর নীচে আলু আর অ্যারারুটের স্তরে মোড়া মাঝে এক কিম্ভুত নামের সামুদ্রিক মাছ দেওয়া ফিশফ্রাই খেলুম, সঙ্গে ডাল ভাত আর মটর পনীর ঘরে বানিয়ে, বেশ সরেস নৈশভোজ
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:৫৬2377
  • আমাদের দোকানের সামনে আজাদ হিন্দের এক পিস দোকান দিয়েছে শুনলাম, এসব ভালো ভালো উন্নয়ন আর-ও হওয়া উচিত! কে বলে এই সরকারের আমলে কাজ হচ্চে না!
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:৫৪2376
  • পাঁঠার জন্যে হিংসে দিলে? তা সে তো আমারও বাদ। নিরামিষ মুর্গী অ্যালাওডঃ-(
  • kc | ০৮ মে ২০১২ ১০:৫৩2375
  • আহা!! দুপুরে মাংসভাত হলে সেটা পাঁঠাই হতে হবে, পাঁঠা ছাড়া অন্য মাংসভাত একটা লোক ঠগানো ব্যাফার।

    কিন্তু আমারতো সেসব কিছু নাই নাই। লাইফে লাল মাংস বাদ। আর আমাদেরতো দুর্গাপূজোতেও ছুটি থাকেনা।
  • Toon Army | ০৮ মে ২০১২ ১০:৫১2373
  • দুপুরে মাংস-ভাত খেতে আবার ছুটি দরকার পড়ে নাকি? ঝুপ্‌স আছে না? শুধু খাওয়ার পর গড়ানো হয় না, চেয়ারে বসে ঢুলতে হয়।
  • প্পন | ০৮ মে ২০১২ ১০:৫১2374
  • আব্বে, হিংসা না, হিংসে, হিংসে।

    হিংসা তো সেই চারিদিকে নাগিনীরা ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস।
  • সুদীপ্ত | ০৮ মে ২০১২ ১০:৪৯2372
  • কেসি, দুপুরে মাংস ভাতের জন্য! এবার বোলো না ওটা পাঁঠার, তাহলে বাকি দু আনা-ও হয়ে গেল আর কি :(
  • kc | ০৮ মে ২০১২ ১০:৪৭2371
  • যা ক্কল্লা!! সুদীপ্ত আমারে আবার হিংসা দিলা কেনে? অবশ্য টুন আর্মিকে হিংসা দিয়ে ভালোই করেছ। আমিও ওকে খুব হিংসা দিয়ে থাকি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত