এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ১৩১৪১১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | ০৯ এপ্রিল ২০১৭ ০৯:০৪711895
  • অস্ত্রহাতে মিছিলের প্রসঙ্গে অস্ত্র আইনের কথা উঠেছে। আমি মনে করি আমেরিকা বা পূর্বতন সোভিয়েৎ রাশিয়ার মতো সকলের অস্ত্র রাখার অধিকার থাকা উচিৎ।
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ০৯:১১711896
  • "আর সিপিএম বনাম তৃণমূল মারামারি করার দিন শেষ।"
    নাঃ!
    বিজেপিকে আটকে দিতে পারলে তিনোরা শুধু সিপিএম নয় সব রকমের বামেদের চৌপাট করে ছাড়বে।
    আর যারা "মোদী হটাও, দেশ বাঁচাও" ও "বিজেপি হটাও, দেশ বাঁচাও" এই দুই শ্লোগানের মধ্যে ফারাক করতে শেখেনি, তারা এখনো বালখিল্যের রাজনীতি করছে। প্রথমটি তিনোর আর দ্বিতীয়টি সিপিএমের শ্লোগান। দুটোর মধ্যে আলোকবর্ষের দূরত্ব। সম্ভব্তঃ মোদীর বদলে অন্যকেউ বিজেপির নেতৃত্ব দখল করলে তিনোরা আবার বিজেপি সঙ্গে ভিড়বে। তিনো সুপ্রিমো স্বয়ং সেই আভাস দিয়ে রেখেছ্ন। আর বিজেপির নেতাদের প্রেসিডেন্ট পদে বসানোর কথাও তিনি প্রকাশ্যে বলেছেন।
  • S | ০৯ এপ্রিল ২০১৭ ১০:০২711897
  • ২০১৪র জেনারাল ইলেক্শনে মোদিকে সামনে রেখে বিজেপি লড়েছিলো ৪২৭টি আসন, জিতেছিলো ২৮২ টি আসনে। এনডিএ পেয়েছিলো ৩৩৬ টি আসন। শুধুমাত্র ইউপিতেই বিজেপি সীট পেয়েছিলো ৭১টি। সেই তুলনায় কনগ্রেস পেয়েছিলো ৪৪ টি আসন (২০% এর কম ভোট) - ইউপিএ ৬০টি আসন। মনে রাখবেন আগের ইলেক্শনেই কঙ্গ পেয়েছিলো ২০৬টি আসন। দেশ কঙ্গ্রেসকে আর রাহুল গাঁধীকে একেবারেই সমর্থন জানায়নি।

    এরপরে বিজেপি দুটো ধাক্কা পায় - দিল্লি আর বিহার। দিল্লিতে বিজেপি সীট পেয়েছিলো মাত্র ৩টি। আউট অব ৭০। আর বিহারে পায় ৫৩টি সীট। লড়েছিলো ১৫৯টি সীটে। কিন্তু ইউপিতে এসে সব দুখ্খু ঘুঁচে যায়। ৩৮৪টি সীটে লড়ে বিজেপি পেয়েছে ৩১২ টি সীট। মনে রাখবেন আগের ইলেক্শনেই ৩৯৮টি সীটে লড়ে পেয়েছিলো ৪৭টি।

    এই মুহুর্তে বড় রাজ্যগুলোর মধ্যে একমাত্র কর্ণাটকে কঙ্গ ক্ষমতায়। বাকি রাজ্যগুলোতে যেসব বিরোধিরা রয়েছে, তাদের অনেকেরই বিজেপির ক্ষেত্রে অতটা অ্যালার্জি নেই। অতেব কঙ্গ প্রায় নন-প্লেয়ার হয়ে উঠেছে।

    এই সংখ্যাগুলো দিলাম এই কারণেই যে বিজেপির এই মুহুর্তের কনফিডেন্সটা কোথা থেকে আসছে সেইটা বুঝতে সুবিধা হবে। দুটো খটকা ছিলোঃ নোটবন্দী আর ইউপিতে স্টেলার পারফরমেন্স। মনে রাখবেন বিজেপির কাছে ইউপির একটা বিশেষ ইমপর্ট্যান্স আছে। তাই ইউপিতে আবারও ভালো ফল করায় বিজেপি এখন সপ্তম স্বর্গে। এবং ২০১৯তে জেতার চান্স খুব বেশি - প্রায় নিস্চিত। এমন পরিস্থিতে দাঁড়িয়ে এখন বিজেপি যে তার হিন্দুত্বের রথ চালাবে সেইটাই স্বাভাবিক। আর দেশকে একবার পোলারাইজ করে ফেলতে পারলে অদুর ভবিষ্যতে বিজেপিকে দিল্লি থেকে সরানো অসম্ভব হয়ে দাঁড়াবে। হয়তো সংবিধানও পরিবর্তন করা হবে।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ১০:১৯711898
  • "আমি মনে করি আমেরিকা বা পূর্বতন সোভিয়েৎ রাশিয়ার মতো সকলের অস্ত্র রাখার অধিকার থাকা উচিৎ।"
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ১০:২১711899
  • মানে এটা কি নব্য হিউম্যানিটেরিয়ান স্ট্যান্ড?
  • pi | ০৯ এপ্রিল ২০১৭ ১১:৪৩711900
  • এটা কল্লোলদা কী বললো আর কারণ কী?!
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ১২:০৮711901
  • ইদিকে দিদির জয়জয়াকার।স্ট্র্যাটেজি তে সিপিএম কুপোকাত! ডিম্ গুজব তা দারুন ম্যানেজ করলো। তিস্তা নিয়ে স্ট্যান্ড ও দারুন। বল মোদির কোর্টে।বিকল্প প্রস্তাব ও দেওয়া হয়েছে।
    জ্যোতিবাবুর মতো ব্লান্ডার নয়।
    তার ওপর আবার কেরল সিপিএম দিদি কে তিস্তা স্ট্যান্ড এর জন্য সাপোর্ট করছে।
    এখানকার রাজ্য সিপিএম এর টেইল ইন কাউডাং দশা!
  • j | ০৯ এপ্রিল ২০১৭ ১২:১৪711902
  • আহা এসে গেলেন রেসিডেন তিনো অ্যাপোলোজিষ্ট

    সেই পিটিকে গয়লার আশি বছর বলা রেসিস্ট গালিটা হবে নাকি আরেকবার
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ১২:১৯711903
  • গয়লার বদলে মাকু বললে চলবে, রেসিডেন্ট মাকু?
  • cm | ০৯ এপ্রিল ২০১৭ ১৩:৪৩711905
  • তিনো বললে উনি লজ্জা পান।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ১৪:২০711906
  • এসে গেছে দলে দলে মাকু!
    আহা!কি আনন্দ, আকাশে বাতাসে।
    লেভির কি খবর?ঠিক ঠাক উঠছে?
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ১৪:২৩711907
  • একটা জিনিস লক্ষণীয়, মাকুরা কিন্তু দলবেঁধে আসরে নামে।
  • Ekak | ০৯ এপ্রিল ২০১৭ ১৭:৩৩711908
  • "
    বিজেপিকে আটকে দিতে পারলে তিনোরা শুধু সিপিএম নয় সব রকমের বামেদের চৌপাট করে ছাড়বে। "

    এইত্ত এইত্ত ঝুলি থেকে ব্যাড়াল বেড়িএচে !!! এটাই এখোন অধিকান্গ্শ পার্টি মেম্বারের স্ট্যান্ড।এই জন্যেই এরা তলে তলে বিজেপি সাপোর্ট কোর্ছে।

    লিন্ক ? নেই।

    তবে নোট করে রাখুন।
  • T | ০৯ এপ্রিল ২০১৭ ১৭:৫৪711909
  • কিভাবে জানা গেল যে এইটা অধিকাংশ পার্টি মেম্বারের স্ট্যান্ড?
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:০৩711911
  • ১), ২) এর পরে ৩)।
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:০৩711910
  • আর কি ভাবেই বা জানা গেল যে
    ১) একমাত্র পার্টি মেম্বার হলে তবেই এই জাতীয় ব্যাখ্যা দেওয়া যায়?
    ২) যারা এই জাতীয় ব্যাখ্যা দিচ্ছে তাদের অধিকাংশ পার্টি মেম্বার?
    ২) এই ব্যাখ্যা যারা দিচ্ছে তারা "`তলে তলে বিজেপি সাপোর্ট কোর্ছে"?
  • কল্লোল | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:২৭711912
  • আমেরিকা যুক্তরাষ্ট্রে আইনীভাবে যে কেউ অস্ত্র কাছে রাখতে পারে কয়েকটা ব্যাতিক্রম ছাড়া। পূর্বতন সোভিয়েৎ ইউনিয়ানেও একই রকম আইন ছিলো।
    যুক্তিটা খুব সরল। প্রত্যকটা নাগরিকের আত্মরক্ষার অধিকার আছে। তাই সে অস্ত্র রাখাতেই পারে।
    আজ ভারতে সাধারণ নাগরিক রাষ্ট্রের অনুমতি ছাড়া অস্ত্র রাখতে পারে না। অথচ বেআইনীভাবে দুবৃত্তরা অস্ত্র রাখে। ফলে সাধারণ নাগরিকদের ভয় দেখাতে পারে। হেবো গুন্ডা যদি জানে যে পাড়ার ক্যাবলার কাছেও ঘোড়া আছে তো যখন তখন চমকাতে ভয় পাবে।
    জানি এতে আপত্তি নানা রকম উঠবে। আমার বিনীত উত্তর যে সব দেশে আইনীভাবে অস্ত্র রাখা যায় সেখানকার অবস্থা ভেবে নিন।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৩০711913
  • হ্যাঁ, ভাবলাম - ফ্লোরিডা, টেক্সাস, কলোরাডোর অনেকে ঘটনা মনে পড়লো।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৩২711916
  • বোওলিং ফর কলাম্বাইন।
  • কল্লোল | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৩২711914
  • পিটির অমৃতবাণী ঃ Name: PT IP Address : 213.110.242.7 (*) Date:09 Apr 2017 -- 09:11 AM
    "আর সিপিএম বনাম তৃণমূল মারামারি করার দিন শেষ।"
    নাঃ!
    বিজেপিকে আটকে দিতে পারলে তিনোরা শুধু সিপিএম নয় সব রকমের বামেদের চৌপাট করে ছাড়বে।

    এইডা কি কইলা পিটি??!!?? ঝোলা থিক্যা তো মেকুরের মাসী বাইর হইয়া পড়লো।
  • কল্লোল | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৩৭711917
  • এই এতো বিশাল দেশে মাত্র কয়েকটা জায়গার ঘটনা মনে পড়লো!!! ক্ষী ক্ষান্ডো!!! সেখানে তো রোজ রোজ ২৪ ঘন্টা সাঁই সাঁই করে গুলি ছোটার কথা। গাড়িতে গাড়িতে ঠোকা লাগলেই গুলি চলার কথা। ভোটে তো যাচ্ছেতাই মারপিটি দাঙ্গা হাঙ্গামা ক্যালাকেলি লাশ পড়ে যাবার কথা। প্রতিবেশীকে পছন্দ না হলেই গুলিগালা চলার কথা।
    আমি অবশ্য কখনো থাকি নাই সে দেশে। যারা থেকেছেন তারা বলুন না।
  • প্রবঞ্চক পানকৌড়ি | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৪১711918
  • আদ্যন্ত বালখিল্য তর্ক করতে চাইলে ঠেকানোর দায় আমার একেবারেই নেই। আমেরিকায় এই গান কন্ট্রোল ব্যাপারটা কত বড় সেটা মন দিয়ে একটু পড়াশোনা করলেই জানা যাবে। আর গাঁট হিসেবে থাকতে চাইলে অল দ্য বেস্ট।
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ১৮:৪৫711919
  • কল্লোলদা, তুমি মোটামুটি ভাবে নিজেকে সুমনবাদী তিনোপন্থী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছ। আমার মনে হয় তুমি মোট্টে বিজেপি-বিরোধী নও-শুধু তোমার রাজনৈতিক নেত্রীর শ্লোগানের মত শুধুমাত্র মোদী-বিরোধী। তাই তোমার আর আমার রাজনৈতিক ভাব্না সম্পূর্ণ আলাদা।
    এই তালিকাটায় চোখ বুলিয়ে নিওঃ
    মার্কসবাদে বিশ্বাস করে ভুল করেছিলে......
    নকশাল হয়ে ভুল করেছিলে........
    সিপিএমে গিয়ে ভুল করেছিলে.........
    সিঙ্গুর-নন্দীগ্রামে মিথ্যাচারে সহযোগ দিয়ে ভুল করেছিলে.......
    তিনোদের ক্ষমতায় আনার জন্য তাত্বিক সমর্থন দিয়ে ভুল করেছিলে......
    আবার এখন একটা ভুল করতে যাচ্ছ........
    প্রথম তিনটে নিজেই জানিয়েছ নানান ভাবে। আমি ১৪০ বছর বাঁচলে তোমার অন্য ভুলগুলোর স্বীকারোক্তিও দেখতে পাব।

    তোমার সঙ্গে রাজনীতি নিয়ে আদৌ আর তক্ক করব কিনা সেটা ভাবার সময় হয়েছে মনে হচ্ছে।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ১৯:১৮711920
  • পিটির মতে দেশের সমূহ বিপদ কে ?লিশ্চয় বি যে পি। কথা হলো পব তে বিজেপি বাড়ছে।
    কিন্তু পব তে রাশ এখন তৃণমূলের হাতে।
    তাহলে পিটির তিনো দের সাপোর্ট করতে বাঁধা কোথায়?
    হাজার হোক তিনোরা তো বিজেপির চেয়ে কম বিপদ।
    কি তাইতো ?
    আর বামেরা যখন এ রাজ্যে অপ্রাসঙ্গিক। অন্তত রাজ্যপাট ফিরে পাওয়ার ক্ষেত্রে- তো ক্যাডার দের কি করা উচিত বলে মনে করেন?
  • cm | ০৯ এপ্রিল ২০১৭ ১৯:৫১711921
  • "তোমার সঙ্গে রাজনীতি নিয়ে আদৌ আর তক্ক করব কিনা সেটা ভাবার সময় হয়েছে মনে হচ্ছে।" অতি উত্তম প্রস্তাব। তর্ক নয়, যেটুকু বলার বলে চলে যান। ইতিহাস বিকৃতি হলে ধরিয়ে দিন ইত্যাদি প্রভৃতি। এমনিতেই ঐ তর্কের কোন মানে নাই।
  • sm | ০৯ এপ্রিল ২০১৭ ২০:৪৪711922
  • নিয়ম মেনে খেলার রেফারি চলে এসেছেন!নিয়মাবলী বাতলে দিয়েছেন।এখন খেলা শুরু করে দিলেই হয়।
  • কল্লোল | ০৯ এপ্রিল ২০১৭ ২০:৫৩711923
  • প্রবঞ্চক পানকৌড়ি।
    তা আপনার কি করে মনে হলো যে ভারতে ঐ গান কন্ট্রোলগুলো কাজ করবে না?
    কোন আইন থাকলে সে আইনের অপব্যবহার যাতে না হয় সেদিকটা সব দেশই ভালোভাবে দেখে নেয় ও তেমন কন্ট্রোল তৈরী করে।
    এগুলো যারা ধরে নেয় যে আমেরিকায় থাকবে ভারতে থাকবে না, তাদের যেন কি বলে? গাঁট? নাকি বালখিল্য?? কি জানি!!

    বিজেপিটি।
    তুমি নিদান হাঁকলেই আমি তিনো বা বিজেপি হয়ে যাবো না। কিন্তু তুমি তো নিজেই স্বীকার করেছো, "বিজেপিকে আটকে দিতে পারলে তিনোরা শুধু সিপিএম নয় সব রকমের বামেদের চৌপাট করে ছাড়বে।"
    কাজেই বামেদের কাছে বিজেপিকে আটকানো মহাপাপ।
    এতো তুমিই বলছো। ঝুলির ভিতর থেকে বেরিয়ে তিনি বল্লেন - ঘেঁয়াওঁ.........
    খৌয়া খৌয়া
  • PT | ০৯ এপ্রিল ২০১৭ ২১:০৮711924
  • হে হে কল্লোলদা আয়নায় মুখ দেখ। যতই দিদির কাছে যাওয়ার চেষ্টা করনা কেন, তুমি নিদান হাঁকলে আমিও বিজেপি হয়ে যাবো না। বাকিটা তোমার রাজনৈতিক বালখিল্য সুলভ কথা। ও নিয়ে কোন তক্ক নাই!!
  • PM | ০৯ এপ্রিল ২০১৭ ২১:১১711925
  • ৩৪ বছর বিজেপি কোথাও দাড়াতে পারে নি পঃবঃ-এ~~~ যে আসে অসুকের পর থেকেই বিজেপির উত্থান।।। ইদিকে বাজার থেকে নৈরাজ্য দাদারা হয় হাওয়া নয় বিদুষকের ভুমিকায় ঃ)
  • Du | ০৯ এপ্রিল ২০১৭ ২১:১৬711928
  • শেষ পর্য্যন্ত তিনো পিটির সাপোর্ট চাইলো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন