এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rit | ১২ জুন ২০১৪ ২১:৩৩240060
  • পাইদি,
    ঠিক। আমার এক ব্রাজিলিয়ান বন্ধু আমাদের বিশ্বকাপ নিয়ে আদিখ্যেতা দেখে পাগল হয়ে যাচ্ছে। ওর নাকি প্রজেক্টের টাকা আটকে দিয়েছে ব্রাজিল সরকার। ও তাই খেলা দেখছে না।
  • kumu | ১২ জুন ২০১৪ ২১:৩১240059
  • পাইএর লেখা অসাধারণ।পুরো লেখাটা চাই।

    যে উদ্দেশ্য নিয়ে কিছু দুর্ভাগা মানুষের জন্য পাই (সংগে আরো কেউ কেউ আছেন নিশ্চয়ই)পরিশ্রম করছে তা সফল হোক।যা ক্ষতি ইতিমধ্যেই হয়েছে তা হয়তো আর পূরণ হবে না কিন্তু ভবিষ্যৎ ক্ষতির পথ বন্ধ করতে এই লেখাটি সাহায্য করুক।
  • সিকি | ১২ জুন ২০১৪ ২১:২৬240057
  • আমি আবার পরশুদিনই জেনেছি এই বছরে ফুটবলের বিশ্বকাপ হচ্ছে।
  • aranya | ১২ জুন ২০১৪ ২১:২৬240058
  • সামনের এক মাস ফুটবল আড্ডায় ভাট পাতা ভরিয়ে তোলা আমাদের পবিত্র কর্তব্য, নইলে ঈশেন দুঃখু পাবে।
    প্পন, কোয়ার্ক ইঃ কমরেড-দের পাশে পাব নিশ্চয়ই
  • ঈশান | ১২ জুন ২০১৪ ২১:২৩240056
  • ওরে বাবা আজ থেকে আবার শকার। :-( শ্রীপর্ণা ভালো দিনে জন্মায়নি। তবু কোনোক্রমে ভালো থেকো বাছা।
  • aranya | ১২ জুন ২০১৪ ২১:১৯240054
  • স্পয়েল স্পোর্ট কেন, এটা তো একটা ভ্যালিড ইস্যু
  • কমা | ১২ জুন ২০১৪ ২১:১৯240055
  • ব্রাজিলে বিশ্বকাপ হয়ে সবচেয়ে লাভ হলো টিভিতে কার্নিভাল দেখতে পাওয়া হিহি
  • pi | ১২ জুন ২০১৪ ২১:১৬240053
  • মিঁয়াওদেবীকে এখানেও হ্যাবাড্ডে জানিয়ে দি।
  • pi | ১২ জুন ২০১৪ ২১:১৪240052
  • কলিদি, থ্যাংকু। না, এটার আর পর্ব নেই। কিন্তু এটা মূল লেখা থেকে অনেক ছোটো করা, শব্দসংখ্যার লিমিটের জন্য। মূল লেখাটা পারলে দিয়ে দেবো।
  • pi | ১২ জুন ২০১৪ ২১:১২240051
  • নেহাতই স্পয়েলস্পোর্ট হয়ে যাবে বলে লেখাটা বিশ্বকাপের টইতে দিলাম না। অনেকেই পড়েছেন নিশ্চয়।
  • aranya | ১২ জুন ২০১৪ ২১:০৯240050
  • পৃথিবীর সুন্দরতম খেলা-র শ্রেষ্ঠ টুর্নামেন্ট শুরু আর ৪ ঘন্টা পর, ফুটবলের সৌন্দর্য আগামী এক মাস আমাদের চোখ ঝলসে দিক
  • kk | ১২ জুন ২০১৪ ২০:০৯240049
  • শ্রীপর্ণা,
    জন্মদিনে অনেক শুভেচ্ছা, আর একটা চকোলেট র‌্যাস্পবেরী কেক দিয়ে গেলাম।

    পাই,
    তোমার লেখাটা পড়লাম। খুব ভালো লেখা। আরো পর্ব আসবে তো, তাই না?

    হরিপদ,
    ওজন কমানোর জন্য আমিষ ছাড়তে হবেনা তো! মাছ, চিকেন, ডিম, এমনকী মাটনও খেতে পারেন। চর্বিটুকু বাদ দিয়ে খাবেন। আর রান্নায় বেশি তেল-ঘি-মাখন না দিলেই হলো। আর ডার্ক চকোলেটও রোজ একটা ব্লক (এক আউন্স মত) খেলে কোনো ক্ষতি নেই।

    স্যান, দে,
    দেখো দেখি, এই ঋজুতা দিভেকরের আমি আবার নামই শুনিনি :-)
    ঋজুতা নামটা সুন্দর তো!

    কেসি, দমুদি,
    থ্যাংকু ম্যাংকু :-)
  • a x | ১২ জুন ২০১৪ ২০:০৫240048
  • এটা দেখেছে জনতা? http://asmp.org/fb-tos#.U5m6C-BBCap

    প্রোফাইলের সব ইনফর্মেশন, প্রাইভেট অর আদারওয়াইস, ইনক্লুডিং যারা ছবি তোলে, তাদের ফোটো, সব ফেসবুক ব্যভার করতে পারে।
  • haripada | ১২ জুন ২০১৪ ১৯:৩১240047
  • বিষবৎ টি= ব্রিষটি?
  • quark | ১২ জুন ২০১৪ ১৯:১৪240046
  • বাপ্রে! একেবারে "ব্রিষটি"!
  • bhagidaar | ১২ জুন ২০১৪ ১৯:০৭240045
  • -- আহা! -- কোলকাতায় কী সুন্দর ব্রিষটি হলো!
  • aka | ১২ জুন ২০১৪ ১৮:৪২240044
  • উঃ আর পারি নে, এদিকে কাল রাতে বৃষ্টি হয়ে আজ এখানে বেশ ঠাণ্ডা ঠাণ্ডা লাগছে।
  • pi | ১২ জুন ২০১৪ ১৮:৪১240043
  • ম্যামিদি, থ্যাংকস।

    সিকি, হ্যাঁ, জিনিসপত্ররা যে যার জায়গাতেই ছিল ঃ)
  • de | ১২ জুন ২০১৪ ১৮:৩৮240042
  • এই পোচোন্ডো ঘামঝরা গরমে "জয় কেকে" বলে হাঁটতে শুরু কল্লাম -- "ঘামের সাগর পাড়ি দিব" গাইতে গাইতে!! ঃ)
  • Kaju | ১২ জুন ২০১৪ ১৮:২৯240041
  • আবার বিষ্টি শুরু হল ! সারাদিন গিয়ে এই সন্ধ্যেবেলা মরে কেন রে ** জ্বালিয়ে ! মুয়ে আগুন !
  • Blank | ১২ জুন ২০১৪ ১৮:২২240040
  • কাজুও আবাজ দেয়
  • Kaju | ১২ জুন ২০১৪ ১৮:১৭240039
  • একেবারে ঘরজামাই হয়ে ওখানে থেকে যাও ব্ল্যাঙ্কুদা। ;-)
  • Blank | ১২ জুন ২০১৪ ১৮:০৯240038
  • আমি পাহাড় যেতে চাই। কি সুন্দর বৃষ্টি নেমেছে পাহাড় জুড়ে।
  • sosen | ১২ জুন ২০১৪ ১৮:০৪240037
  • বাইরে ৩৭ ডিগ্রী টেম্প ফিলস লাইক ৫০ ডিগ্রী। :(
  • phutki | ১২ জুন ২০১৪ ১৭:৩০240036
  • নতুন মোটোজি থেকে
  • de | ১২ জুন ২০১৪ ১৭:১৪240035
  • শ্রীপর্ণার জন্মদিন? অনেক শুভেচ্ছা রইলো !
  • Blank | ১২ জুন ২০১৪ ১৬:১৫240034
  • অনেকদিন পরে আপিসে আজ কাজ নেই।
    হ্যা বা ড্ডে মিয়াও। পায়ের ধুলো দিয়ে গেলুম।
  • Kaju | ১২ জুন ২০১৪ ১৫:৪৩240032
  • শক্তিপদ রাজগুরু গত হয়েছেন। ৯২ বছর বয়সে।
  • সিকি | ১২ জুন ২০১৪ ১৫:৩৩240031
  • চন্দ্রবিন্দুর চ দিয়ে তার দুচোখ ঢাকা
    বেড়ালের তালব্য শ ঘিরে তার চারিপাশ
    রুমালের মা দিয়ে তৈরি সে ফ্রেমে
    রাধিকার আঁচলের আভাস।

    ধুর, আর পারি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত