এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ১৩ জুন ২০১৪ ২৩:২২240300
  • হাত আছে, বাদবাকি মিষ্টিগুলোর জন্য লাগবে তো।
  • সায়ন | ১৩ জুন ২০১৪ ২৩:২১240298
  • এক ভাঁড় রস পেটে গেছে! রাত্তিরে গা চুলকোলে এটা চাই -

  • sosen | ১৩ জুন ২০১৪ ২৩:২১240299
  • খেয়েই নিয়েছে বোধহয়। ভাঁড় চামচ কিছুই দেখতে পেলুম না কিনা!
  • | ১৩ জুন ২০১৪ ২৩:২০240297
  • হাতটা আছে তো? হ্যাঁ সুষেণ?
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২৩:১৫240295
  • ভাঁড়ও খেয়ে নিয়েছে! ক্ষী সাংঘাতিক।
  • sosen | ১৩ জুন ২০১৪ ২৩:১৫240296
  • বাঃ হাত ভালো করে ধুতে দু মিনিট লাগে না? ব্যাংদি হলে আধ ঘন্টা লাগতো।
  • সিকি | ১৩ জুন ২০১৪ ২৩:১০240294
  • হাত ধুতে দু মিনিট লাগে? তোমার সাবান কি স্লো নাকি?
  • sosen | ১৩ জুন ২০১৪ ২৩:০৮240293
  • শকার হোক না। এদিকে একজনের হাতে এক ভাঁড় রসোমালাই দিয়ে দু মিনিটের জন্য হাত ধুতে গেলাম। ফিরে এসে দেখি সে রসো ও নাই,সে ভাঁড় ও নাই, শুধু হাসি হাসি মুখটি জেগে আছে, চক্ষু টিভির পর্দায়।
  • T | ১৩ জুন ২০১৪ ২৩:০৫240292
  • আকাদা, ফ্রী নয়, ১২০ টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হবে। ফ্রী কিছু আছে বলে মনে হয় না।
  • aka | ১৩ জুন ২০১৪ ২২:৫৪240291
  • ইসে হয়েছে, একটা অনলাইনে ফ্রিতে খেলা দেখার সাইট পাওয়া যাবে? ভাইরাস ফ্রি প্লিজ।
  • | ১৩ জুন ২০১৪ ২২:৪৯240290
  • হুঁঃ
    কারো রান্নার গপ্পো দেখলে চাড্ডিপনা জাগে, কারো শাড়ীর গপ্পো দেখলে কারো হাঃ-হিঃ'র গপ্পো দেখলে কারো শকার দেখলে।
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২২:৪৩240289
  • এ কেমন চাড্ডিপনা! শাড়ি বিপি আইপিএল দিদি মোদি আইটি সবই তো ভাটে আলুচানা হয়। সবাই তো ফলো করেও না। শকারে কী দোষ করল?
  • সায়ন | ১৩ জুন ২০১৪ ২২:৪০240288
  • এঃ। সিম্পিল চান্সটা ছড়িয়ে ছয়লাপ করলো!
  • | ১৩ জুন ২০১৪ ২২:৩৯240287
  • বাতিল হয়েছে বেশ হয়েছে। কিন্তু কেন বাতিল হল গোলটা?
  • T | ১৩ জুন ২০১৪ ২২:৩৭240286
  • ------------------------------
    ভাটিয়ালিতে করব টা কি?

    এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক।
    ------------------------------

    ঠিকাছে টইতেই না হলে লিখছি। খালি মনে করিয়ে দিলাম।
  • সিকি | ১৩ জুন ২০১৪ ২২:৩০240285
  • টইতে প্লিজ। ভাটটাকে অন্তত শকারমুক্ত রাখুন।
  • T | ১৩ জুন ২০১৪ ২২:২৭240283
  • এতক্ষণে মেক্সিকো ২-০ তে এগিয়ে যায়। লাইন্সম্যান ছড়াচ্ছে।
  • lcm | ১৩ জুন ২০১৪ ২২:২৭240284
  • কর্নার কিকেও আজকাল অফসাইড দিচ্ছে - কি কেলো!
  • kumu | ১৩ জুন ২০১৪ ২২:২৩240282
  • একটি ছড়া/প্যারডির জন্য একটি নতুন টই।সব প্যারডি একটি টইতে রাখলে লেখক ও পাঠকের সুবিধা হয় না?
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২২:২০240281
  • তবে গোলটা কেন বাতিল হল বুঝিনি।
  • Arpan | ১৩ জুন ২০১৪ ২২:১৫240280
  • না না, আমি আজ এটোভাইদের দলে।
  • ঈশান | ১৩ জুন ২০১৪ ২২:১০240279
  • শকারের আজ মেহিকো অবতার।
  • সিকি | ১৩ জুন ২০১৪ ২২:০৭240278
  • টেস্ট।
  • T | ১৩ জুন ২০১৪ ২১:৪৯240277
  • আরে মেক্সিকো হেব্বি খেলছে।
  • pi | ১৩ জুন ২০১৪ ২১:১০240276
  • কিকিদি, থ্যাঙ্কস।

    ওদিকে আচ্ছে দিনের অচ্ছা খবর।

    সর্দার সরোবর বাঁধের উচ্চতা অবশেষে বাড়ানো হবে।
  • | ১৩ জুন ২০১৪ ২১:০০240275
  • এবং যারা কাজটা করছে, খুবই বুদ্ধিমান। বেশ আইন বাঁচিয়ে করছে।

    ভিডিও দেখে খুবই আনদ পেলাম।
  • | ১৩ জুন ২০১৪ ২০:৫৯240274
  • নাঃ পেটানো আর জলে ভেজানো এক জিনিষ নয়। পেটানো আইনবিরুদ্ধ। কিন্তু জল ছেটানৈ আইনবিরুদ্ধ নয়। হলে দোলের দিন কিছু লোক কেস খেতই।
  • rabaahuta | ১৩ জুন ২০১৪ ২০:৫৩240273
  • হ্যাঁ সে তো বটেই। সে তো চুরি করাও আইনবিরুদ্ধ। কিন্তু তাকে ল্যাম্পপোস্টে বেধে পেটানোও ভালো নাঃ)
  • | ১৩ জুন ২০১৪ ২০:৫১240272
  • রাস্তায় হিসি কর্ফাও আইন্নিজের হাতে নেওয়া। আইন বলে রাস্তায় হ্নিসি করতে নেই, নাকি পাবলিক প্লেসে করতে নেই এমনই কিছু একটা।
  • rabaahuta | ১৩ জুন ২০১৪ ২০:৪৭240271
  • ফেসবুকে দেখলাম, এর ভিডিও শেয়ার হচ্ছে খুব। কিন্তু এটা তো, নিজের হাতে আইন তুলে নেওয়া (পিসিংট্যাঙ্ক)। হিসিপ্রবন লোকেদের উচিত শিক্ষা হচ্ছে ঠিক কথা, তা সে তো চুরি করা খারাপ, চোরকে ল্যাম্পপোস্টে বেঁধে পেটালে তার উচিত শিক্ষা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত