এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | ১৪ জুন ২০১৪ ২২:১৮240540
  • একটু শিভাস পেটে পড়লেও হয়। (অক্ষদাকে)
  • kumu | ১৪ জুন ২০১৪ ২২:১৩240539
  • আজকের দিল্লী এডিশন হিন্দুস্থান টাইমসে আমার বিশেষ স্নেহাষ্পদা একটি মেয়ের লেখা আছে-মোনালিসা সেন, biodiversity নিয়ে লেখা।
    সময় করে পড়লে খুব ভাল লাগবে।
  • শ্রী সদা | ১৪ জুন ২০১৪ ২২:১০240538
  • সিন্মা দেখে এলাম। রামধনু। রেকো করলাম।
  • a x | ১৪ জুন ২০১৪ ২২:০২240537
  • আমি খেয়াল করেছি একটু গ্যাপ দিয়ে দিয়ে গুরু করলেই ভাটে আর কারো কথা বুঝতে না পারার বেশ একটা অনাবিল আনন্দ লাভ হয়।
  • jhiki | ১৪ জুন ২০১৪ ২১:৫৮240536
  • ফ্লিপকার্টে 'দোজখনামা' আর 'ইছমতী' কিনলাম, আমার বন্ধু ডেলিভারী নেবে, আর কিছু কেনার মত পেলামনা।
  • pi | ১৪ জুন ২০১৪ ২১:৪৮240535
  • কী গোরেতে পড়লুম রে বাবা।। ভাঙা ক্যামেরার সাথে এক খোপে মোবাইলটাকে ঢুকিয়েছিলুম, ক্যামেরার সাথে যুদ্ধ হল কিনা কে জানে, বের করে দেখি, স্ক্রিন ক্র্যাকময় এবং টাচস্ক্রিন কাজ করছেনা। পুরো শিবসাগর ঢুঁড়ে একটা একটা শেষমেশ সার্ভিস সেন্টার খুঁজে পেয়ে সেটা যে বদলানো গেল, সেই খুশিতেই ডগোমগো হয়ে আর কিছু না দেখেই ফোন নিয়ে চলে এসেছি। অবশ্য টাচস্ক্রিন বদলানোর ফলে যে টাচস্ক্রিন বাদে অন্য কিছুও টেস্ট করে দেখা দরকার সেটা মাথাতেও আসেনি। বাড়ি ফিরে ফোন আসতে দেখা গেল, আমার কথা কেউ শুনতে পাচ্ছে না।
    অতঃ কিম ? ঠিক করতে গিয়ে এটা বেঠিক হল কিনা না, আগেই এটাও বিগড়েছিল বুঝতে পারছিনা, অবশ্য, ঐ সার্ভিস সেন্টারে আর যাওয়া সম্ভব নয়, এখানেই কোন দোকানে নিয়ে যেতে হবে। কিন্তু এই রোগ কি আদৌ সারে ? না সারলে নতুন কেনা ছাড়া গত্যন্তর নেই। আর কিনতে হলে কালই কিনতে হবে। কিন্তু কী কিনবো ? কোন সাজেশন ?
    আমার ফোন আর নেট করতে পারলেই হল। তার জন্য শস্তায়, পুষ্টিকর কিছু চাই।
  • . | ১৪ জুন ২০১৪ ২১:৪০240534
  • নি্জেরা বিদেশে গিয়ে তাহলে যে যারা দেশে থাকে তাদের সঙ্গে বৈসম্য করেছেন তাহলে বলছেন?
    দেশে ফিরে এসেও আবার যারা বিদেশে ফিরে যায়, তাহলে কি আরো বৈসাম্যবাদী?
    কি জানি যতদিন বাঁচি ততদিন শিখি....
  • Arpan | ১৪ জুন ২০১৪ ২০:৫৭240533
  • যাক তিকিতাকাকে তাও বোরিং বলার সৎসাহস দেখিয়েছে, নইলে কলতলার ফুটবল পণ্ডিতেরা তো ঐ শৈলীকে চোখের সর্বোত্তম আরাম বলে কলাম লেখেন (থুড়ি লিখতেন)।
  • aka | ১৪ জুন ২০১৪ ২০:৪৭240532
  • স্পেন আনফিট মনে হয়েছে, স্লো। ডাচদের সাথে তো স্পিডেই পারছিল না।
  • Arpan | ১৪ জুন ২০১৪ ২০:৪৪240531
  • প্রোডাক্টটাই তো ফ্লপ হয়েছে।
  • sabuja daas | ১৪ জুন ২০১৪ ১৯:৫৫240528
  • বরং এক কাজ করি পৈতে ব্যাপারটা আজকের যুগে ফেলে ভাবি।

    বড়লোকের বাচ্চা দামী স্কুলে যায়। মধ্যবিত্তের বাচ্চা সরকারী স্কুলে যায় আর ফুটপাথের বাচ্চা স্কুলে যায় না। নিন এবারে উপনয়ন নিয়ে আলোচনা করুন।
  • | ১৪ জুন ২০১৪ ১৯:৪৬240527
  • আলাদা, বিশেষ, স্পেশ্যাল এইগুলো ই ভালো। উন্নততর মধ্যে তর্কের উপাদান লুক্কায়িতঃ)
  • তাপস দাশ | ১৪ জুন ২০১৪ ১৯:৩৩240526
  • আলাদা না উন্নততর ?
  • | ১৪ জুন ২০১৪ ১৯:২৪240525
  • না।পৈতে দিয়ে শুধু তুমি পৈতেহীনদের থেকে 'আলাদা' এইটা জানানো হয়ঃ)
  • .ওরে বাবা | ১৪ জুন ২০১৪ ১৯:২২240524
  • কেউ পৈতে নিলেই কি অন্যকে অপমান করা হয় নাকি???
  • | ১৪ জুন ২০১৪ ১৯:০৩240523
  • যে কেউ দ্বিজত্ব গ্রহণ করতে পারে নাকি? চাইলেই পাওয়া যায় টাইপ?
  • haripada | ১৪ জুন ২০১৪ ১৮:৪৪240522
  • কেউ দ্বিজত্ব গ্রহণ করলে অপর কারু গ্রহণ মানা? তা যদি না হয় তাহলে x দ্বিজত্ব গ্রহণ করলে y কে কি ভাবে শূদ্রত্বে ঠেলা হচ্ছে? আমি শুধু মাত্র লজিকে উৎসাহী।
  • netai | ১৪ জুন ২০১৪ ১৭:২১240521
  • হুম
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১৬:৪৯240520
  • ভাটে কথাটা উঠল কি সুব্রমনিয়ম স্বামীর পোস্ট উপলক্ষ্যে?
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৬:০৬240519
  • এ নিয়ে আমার এক সহকর্মীর সাথে মৃদু ক্যাচাল হল গত হপ্তায়। তার ছেলের উপনয়নের অনুষ্ঠানে যাবো না বলাতে। মজার ব্যপার, উপনয়নকে ডিফেন্ড করতে সে সোমনাথ চ্যাটার্জির প্রসঙ্গ নিয়ে এল।
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১৬:০২240518
  • যেগুলো খারাপ সেগুলো বর্জন করতে অসুবিধে কিসের?

    সুকুমারী ভট্টচার্যকে যারা পছন্দ করেন তাদের জন্য যশোধরা রায়চৌধুরির লেখা থেকে একটি লাইন উদ্ধৃত করছি: "জীবনের শেষ পর্বেও 'উপনয়ন' প্রসঙ্গে তাঁর স্পষ্ট করে বলতে অসুবিধে হয় না, 'এই দ্বিজত্ব গ্রহণ করার দ্বারা সে সমাজের বাকি অংশকে যে শূদ্রত্বের অসম্মানে ঠেলে দিল এ চেতনাও তার নেই।' দৃঢ় যুক্তির ভিত্তিতে দাঁড়িয়ে প্রত্যয়ের সঙ্গে এমন কথা বলার মানুষ আজ বড় কম, তাঁদেরই একজন চলে গেলেন।"
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১৫:৪৫240517
  • কেন? পেগান বললে লজ্জা হয়?
  • T | ১৪ জুন ২০১৪ ১৫:৩৯240516
  • এমেম | ১৪ জুন ২০১৪ ১৫:৩৪240515
  • হিন্দুধর্মের বৈদিক ইন্টারপ্রিটেশন বিজেপি দেয় নি, দিয়েছে ব্রাহ্মরা। আর ঘনাদারাও।
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৫:২৮240514
  • হল্যান্ড স্পেন আবার রিপিট দেখাচ্ছে। ঃ)
  • রোবু | ১৪ জুন ২০১৪ ১৪:১৩240513
  • বাব্বা! হিন্দুধর্ম নাকি পাগান!! ক্যালাবে তো!!

    এক এবং একমাত্র বেদ থেকে হিন্দু ধর্মের উৎপত্তি। কোনো বৈচিত্র্য নেই।

    রাম বা রামায়ণ একটাই।
  • Arpan | ১৪ জুন ২০১৪ ১৪:১০240511
  • প্রোথিত যৌনাঙ্গের চিত্রকল্প তো সব প্যাগান বিলিফেই ছিল, এই চাড্ডিদের কে বোঝাবে!
  • রোবু | ১৪ জুন ২০১৪ ১৪:১০240512
  • এটা বাফেতে থাকে না। আলাদা কিনতে হয়।
    তবে সিগ্রিতে আমি শেষ খেয়েছি বছর পাঁচেক আগে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত