এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২৩:২৬240660
  • বেশ UV আটকায় এরম একটা লেন্স নিও। আর এমনি চশমার উপর কালো কাঁচ আলাদা করে লাগানো যায় না ড্রাইভ করার সময়?
  • h | ১৫ জুন ২০১৪ ২৩:১৮240658
  • না রে, কোথায়?
  • h | ১৫ জুন ২০১৪ ২৩:১৮240659
  • হ্যাঁ একটা বাই ফোকাল এবার বানিয়ে রাখবো। কিন্তু সেটা এগুলোর মধ্যে একটা হারালে। সানগ্লাস হারালে কি করব ঠিক করিনি, তবে রোদ চোখে পড়লে গাড়ি বা বাইক চালাতে অসুবিধে হচ্ছে।
  • | ১৫ জুন ২০১৪ ২৩:১৭240657
  • হনু, টিনটিনের নতুন গান শুনলে?
  • h | ১৫ জুন ২০১৪ ২৩:১৬240655
  • না রে দামী টা কিনলে আরো প্রায় তিন হাজার টাকা বেশি পড়তো।
  • Atoz | ১৫ জুন ২০১৪ ২৩:১৬240656
  • এই দড়িওয়ালা এগুলোকে মনে হয় প্যাঁশনে চশমা বলতো, তাই না?
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২৩:০১240654
  • আর হানুদা, পরের বার দামী চশমা করালে দোকানে বোলো, চশমার ডাঁটিতে তোমার নাম ঠিকানা মোবাইল নম্বর এনগ্রেভ করে দেবে একশ টাকা এক্সট্রা দিলে। তাহলে চশমা হারালেও যে পাবে তার কাছ থেকে ফেরত পেয়ে যাবে, আফটার অল, এ তো আর মোবাইল না, তোমার চশমা অন্য কারো কাজে লাগবে না।
    লেন্সেও এনগ্রেভ করাতে পারো, দামটা একটু বেশি পড়বে।
  • | ১৫ জুন ২০১৪ ২২:৫৮240653
  • দড়ি দিয়ে
  • | ১৫ জুন ২০১৪ ২২:৫৭240652
  • দফ্ড়ি দিয়ে গলায় ঝোলানো চম্মা দিদিমণিরা খুব পরতেন। এখন আর দেখি না।
  • | ১৫ জুন ২০১৪ ২২:৫৬240651
  • তারপর ঐ দড়িটা কষে কোমরে বেঁধে রাখবে!
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২২:৫২240650
  • আর চশমা হারাবে কেন? দড়ি বেঁধে নেবে এমনি করে
  • | ১৫ জুন ২০১৪ ২২:৪৯240648
  • ও হ্যাঁ ড্রাই আইজ-এর সমস্যা থাকলে আর্টিফিশিয়াল টিয়ার কিনে দিনে তিনবার চোখে ড্রপ দিন। চোখ বেশ শান্ত হয়ে আরামে থাকবে।
    এই হল ড্রাই আইজ নিয়ে আমার একটিমাত্র পয়সা।
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২২:৪৯240649
  • আমি স্তব্ধ বিস্ময়ে হতবাক। ঐ সাড়ে সাত হাজার একটার পিছনে খরচ করলে ঝিনচ্যাক চশমা হত!
  • | ১৫ জুন ২০১৪ ২২:৪৬240647
  • হনু একটা দামি চশমার বদলে সস্তা করে তিনটে চশমা বানিয়েছে!! আমি কি ঠিকই পড়ছি??
  • | ১৫ জুন ২০১৪ ২২:৪০240646
  • হ্যাঁ আবার চম্মা লাগিয়ে ভাল করে পড়ে এলাম। অভ্যু তো লেন্সেরও বেজায় দাম বলেছে। হনু এই সস্তার গপ্পোটা কোত্থেকে আনল?
  • | ১৫ জুন ২০১৪ ২২:৩৭240645
  • অভ্যুর দামী লেগেছে বলল না? নাকি সস্তা বলল? যাহ কেমন সব গুলিয়ে গেল যে।

    এহে দুরের আর কাছের আলাদা করলে কেন? বাইফোকাল বানাতে পারতে, তোমাকে বেশ চম্মা চোখে বটতলার দাদুর মতন লাগত।
  • h | ১৫ জুন ২০১৪ ২২:৩৩240644
  • তাইলে আমাকে প্রথমে আমেরিকায় বছর দশেক থেকে তার পরে এখানে চশমা কিন্তে এসে শস্তা বলতে হয় মাইরি অভ্যু। আমার ফ্রেম এর দাম পড়লো আটশো টাকা, এবং লেন্স এর ১২৮০ টাকা, তার কারণ আমি প্রোগ্রেসিভ কিনিনি এইবার। আগের বার কিনেছিলাম, চশমাটা হারিয়েছে বা বাসে হাতে থেকে পড়ে গেছে, ঐ গুলোর দাম, ৬ হাজার টাকা, কল্পনা করা যায় না, মানুষের কি চোখে একটু চালসেও পড়বে না নাকি রে বাবা। আমি এইবার প্রোগ্রেসিভ কিনি নি। টাকা আমি দিতে পারতাম অবভিয়াসলি, কিন্তু প্রচন্ড গায়ে লাগলো, তাই দূরের আর কাছের আর সান্গ্লাস আলাদা করালাম। সব মিলিয়ে সাড়ে সাত হাজার মত লাগলো, কিন্তু এখন ঐ আর কি বার বার বদলে বদলে পড়তে হচ্ছে। খুব দেখতে অসুবিধে হচ্ছিলো আসলে। বিশেষ করে পড়ার সময়ে।
  • Blank | ১৫ জুন ২০১৪ ২২:৩১240643
  • রোদ চশমা খুব বাজে জিনিস। কেউ পরে থাকলে কেমন অসস্তি হয়
  • | ১৫ জুন ২০১৪ ২২:২৭240642
  • যাদের ক্রনিক ড্রাই আইজের সমস্যা আছে আর সে কারণে চক্ষুদ্বয় নানা অসুবিধায় পড়ে- তারা চক্ষু মুদে রে-ব্যান কিনে ফেলুন। রোদচশমায় ধারেকাছে কেউ আসে না।

    এই আমার চশমা(রোদ) সংক্রান্ত মতামতঃ)
  • Blank | ১৫ জুন ২০১৪ ২২:২২240641
  • কত মিমি র চশমা চাই?
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২২:১৪240640
  • হ্যাঁ আমাকে লাইকার লেন্সের একটা চশমা করিয়ে দিস। তোকে লাইক করব।
  • Blank | ১৫ জুন ২০১৪ ২২:১৩240639
  • সেরা লেন্স লাইকা আর হ্যাসির। ক্যানন নাইকন এর অনেক পরে আসে
  • pi | ১৫ জুন ২০১৪ ২১:৪৭240638
  • ঃ)
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২১:৩৭240637
  • মোটা খুঁজবে? খোঁজো।
    রোগা লাগলে বোলো, আমি আছি।
  • pi | ১৫ জুন ২০১৪ ২০:৪৫240636
  • মোটা কেই খুজবো তালে।
  • | ১৫ জুন ২০১৪ ২০:৩৮240635
  • উফ! চশমা চশমা।
  • Atoz | ১৫ জুন ২০১৪ ২০:৩৭240634
  • যোগেন বলে একটা ছেলে খুব যোগ্য কথা বলেছিল---এটা কি শিব্রামের কোনো গল্পেই ছিল?
  • | ১৫ জুন ২০১৪ ২০:৩৬240633
  • নোভা লেন্সও বেশ ভাল আর খুব দামী। দশমা বানাতে গিয়ে পুরো হাত পুড়ে গেছিল।
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২০:৩০240632
  • দমুদির ডাক শুনে মনে পড়ল, এই রকম ভাবে লোকে নরেন্দ্রপুরে ডাকত :)
    আর হানুদা, শুধু চম্মার না, লেন্সেরও দাম বেড়েছে। টাইটানের ক্রিজাল ২ না কি একটা লেন্স গছালো গতবার, মাইরি কি দাম। তবে দেখায় খুব ভালো। পাওয়ার চেঞ্জ করে নি, শুধু দামী লেন্স নিয়েই বেটার দেখছি। আর আমেরিকায় কিনলে আরো দাম পড়ত, এটাও মাথায় রাখতে হবে। পয়সা বাঁচানোর জন্যে পুরোনো ফ্রেমটাই চালাচ্ছি।
  • Abhyu | ১৫ জুন ২০১৪ ২০:২৫240631
  • দমুদি দমুদি
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত