এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১৮ জুন ২০১৪ ১০:০৯241050
  • বলে ৭০০ কোটি মানুষ, বেড়ে ৯০০ কোটি হবো। খাবার চাই, বাসস্থান চাই। যাহার নাই, তাহাকে গিয়া পরিবেশের গপ্পো শুনাও - দেখবা, কেমন গালি খাবা।
  • lcm | ১৮ জুন ২০১৪ ১০:০৭241048
  • ওরে বাপ্রে! আইস্যা গেসে, নিওলিবারাল - হাতেনাতে সল্যুশন।
  • aranya | ১৮ জুন ২০১৪ ১০:০৭241049
  • বোধবুদ্ধিহীন স্বার্থপর গাম্বাটপনা - বাঘেদের নামে এ কুচ্ছো আর নেওয়া যায় না :-(

    ব্ল্যাঙ্কি বোধায় এখনো ঘুমুচ্চে, কাছাকাছি থাকলে এট্টু প্রতিবাদ করতে পারত

    বেচারা বাঘ-রা নেহাত খিদে না পেলে কিচ্ছুটি খায় না। চোখের খিদে, লোভে পড়ে ভরা পেটেও দুটি মালপো মেরে দিলাম - এসব বাঘেরা কক্ষণো করে না
  • lcm | ১৮ জুন ২০১৪ ১০:০৬241047
  • ভারসাম্য আবার কি। খাইবার জায়্গা না পাইলে, মানুষ জমি নিয়া চাষ করবো। থাগবার জায়গা না পাইলে, জঙ্গল ভাইঙ্গা ঘর বানামু।
    অবশ্য সোয়ামিজি কইচেন - সবার ওপরে মানুষ সইত্য, তাহার উপর গুরুচন্ডালি।
  • | ১৮ জুন ২০১৪ ১০:০৫241044
  • আমি দুদিকের বক্তব্যেই খানিক খানিক ক। ব্যাঙকেও খানিক ক, কেলোবাবুকেও, ঈশানকেও, ঝিকিকেও।
    কোনও পক্ষই নিতে পারলাম না।
    আমার কী হপে :-?
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:০৫241045
  • যাঁরা প্রতিবাদে নেমেছেন তাঁরা গঙ্গাজল স্পর্শ করে বা না করে বাড়ি গিয়ে খেলা দেখবেন কিনা তাই নিয়ে আমি চিন্তিত নই। পড়েছিলাম, আর এখানেও লিখেছিলাম বোধহয়, ব্রাজিলের প্রতিবাদকারী অনেকেই ব্রাজিলের ফুটবল ফ্যান। কিন্তু সেটা হওয়ার সাথে বিলিয়ন বিলিয়ন টাকা খরচ করে বিশ্বকাপের আয়োজন করা, যেখানে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য সব খাতেই দেশ ধুঁকছে, তার প্রতিবাদ করার কোন দ্বন্দ্ব দেখিনা। তবে এই তক্কে ঢুকতে চাই না। ঢুকলেই মনে পড়ে যায়, সিঙ্গুরের প্রতিবাদ করে টাটার চাকরি বা টাটার ইন্স্টিটিউটে কীভাবে কাজ করো, সেই বস্তাপচা তক্কো মনে পড়ে যায় ঃ)
  • লেফটি | ১৮ জুন ২০১৪ ১০:০৫241046
  • সারভাইভাল অফ দা ফিটেস্ট হলো নিওলিবারাল অর্থনীতির তৈরি করা সবচেয়ে বড়ো ঢপের্চপ। এর বিরুদ্ধে এখনই আন্দোলন গড়ে তুলতে হবে।
  • সিংগল k | ১৮ জুন ২০১৪ ১০:০৪241041
  • ঠিকই ঈশেনদা, ব্যালেন্স বড় ডেলিকেট।

    আরে! দ দির লিঙ্ক থেকেই তো সেশের সুরু। সেটাই খুঁজে পাচ্ছেন না?
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ১০:০৪241042
  • কিন্তু পোস্টগুলো সত্যিই নেই দেখি। অভ্যু আর দমুর। যাগ্গে কাল দেখা যাবে।
  • byaang | ১৮ জুন ২০১৪ ১০:০৪241043
  • ডিডিদা একদম একদম।
    এমনকি জানেন তো বায়োগ্যাস প্লান্টের ব্যাকটিরিয়ারাও সব শুদ্ধু অ্যাসিডিটিতে ভুগে ওলাউঠো হয়ে মরে কয়েক মাসের জন্য তিরিশ লক্ষ টাকা খচ্চা করে বানানো প্ল্যান্টটিকে কয়েক মাসের জন্য বন্ধ করে দিতে পারে। মানুষদের হাতে হারিকেন করে দিতে পারে।
  • jhiki | ১৮ জুন ২০১৪ ১০:০৩241040
  • ইশানদাকে কয়ে ক্ক। ভারসাম্যই শেষ কথা। ইঞ্জিনিয়ারিং এর কোডগুলো ঠিকমত মেনে চললে ভারসাম্যের অভাব হওয়ারও কথা নয়, কিন্তু ১৫ বছরে যেদেশে প্রায় ২৫ কোটি লোক বাড়ে সেখানে কীকরে ভারসাম্য বজায় রাখতে হবে, সেটা নিয়ে আলোচনা বেশী জরুরী।

    আজকের বাণী এইটুকুই ঃ))
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ১০:০২241039
  • না তো। মানে উবে যাবার তো কথা না।

    কিছু গোল হলে কাল দেখব। আজ পরিবেশ করতে গিয়ে সাড়ে এগারোটা বাজল।
  • | ১৮ জুন ২০১৪ ১০:০১241037
  • অভ্যুর 'সবাই ঠান্ডা'র পরে আমি আবাপর লিঙ দিলাম। সে কই গেল??
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ১০:০১241038
  • কেলোবাবুকে প্রায় ক। কেবল একটা পয়েন্ট ছাড়া।

    "পশু পাখি বা গুহামানব হুড়ুম দুড়ুম করে কিছু বানায় না। তাদের বানানো জিনিষ সচরাচর এমন বিপর্যয়ও ডেকে আনে না যা তাদেরই ক্ষতি করবে।" -- এইটা ঠিক নয়। কাল্পনিক উদাহরণই দিই। ধরুন একটা ফাঁকা জায়গায় কিছু হরিণ আর কটা বাঘ রেখে দিলেন, যেখানে বাঘেদের শিকার করতে কোনো বাধা নেই। বাঘ কি সামনের সিজনের কথা ভেবে কটা হরিণ বাঁচিয়ে রাখবে? নিজের পায়ে কুড়ুল মেরে সবকটাই খেয়ে ফেলবে। তাতে সামনের বছর না খেয়ে মরলেও তাইই সই।

    এই বোধবুদ্ধিহীন স্বার্থপর গাম্বাটপনা, রিয়েল লাইফে টের পাওয়া যায়না, কারণ, হরিণরাও অবাধে মারা যায়না। তাদেরও বাঁচার টেকনিক আছে। সব মিলিয়ে বাঘ আর হরিণের সংখ্যার একটা ভারসাম্য থাকে। কিন্তু পরিবেশ একটু বদলালেই এরা নিজেদের পায়ে যথেষ্ট কুড়ুল মারতে সক্ষম।

    বাকি সবকটা পয়েন্টে অক্ষরে অক্ষরে ক।
  • | ১৮ জুন ২০১৪ ১০:০০241036
  • কিছু পোস্ট কি উবে গেছে নাকি? হ্যাঁ ঈশান?
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৫৯241035
  • বলি সারভাইভাল অফ দা ফিটেস্ট বাক্যিটি কয়ে দিয়ে তিনি তো পঞ্চভূতে বিলীন হয়ে বসে আছেন, এদিকে আপনারা সেটিকেই বেদবাক্য বলে মেনে বসে আছেন। পোকিতি-মার রাজত্বিতে ফিটেস্ট বলে কিচ্ছুটি হয় না, সেকথা আর কবে বুঝবেন? বাঘেরা জঙ্গল সাফা করে হরিণ-মোষ সব খেয়ে নিলে আর তারপরে তাদের ইউরিক অ্যাসিড বেড়ে গেলে তারা বুড়ো বয়সে না খেতে পেয়ে মরবে। কারণ তখন তো আর পাশের গেরামে গিয়ে গেরস্তর হাঁসমোষ খেয়ে আসতে পারবে না। এইটে যেদিন বুঝবেন তখন আর আমাকে দিয়ে এত টাইপ করাবেন না।
  • dd | ১৮ জুন ২০১৪ ০৯:৫৮241034
  • কৎবেল খে' হাতীতে গুছিয়ে অ্যা করে। সেগুলো খায় গুবড়ে পোকা ও ভীষণ মোটা হয়ে পরে। তাদের গিলতে গিয়ে মাইনর গ্রে স্ট্রাইপড হিমালয়ন স্টর্কদের পাকস্থলী বিদীর্ণ হয়। তাদের ছিন্ন শবদেহ খায় শকুণে ও হায়েনায়। হায়েনার গা থেকে উকুন পরলে শকুন তাও খায়।ফলে ক্যামন একটা বিষন্ন হয়ে পরে।সেই ডিপ্রেসড শকুনদের রক্ত চুষে ভেমপায়ার বাদুরে মুহ্যমান হয়ে সুইসাইড করে।ফলে ফল পাকুড়ের আর সংযোগ হয় না। মাইলের পর মাইল সাধের অরচার্ড বন্ধা হয়ে পরে। পাখীরাও মরে যায়।

    পরম্পরা বুঝতে হবে। প্রেক্ষিতটা ধরতে হবে। এ সব এম্নি এম্নি হয় না। ফিলীংস চাই। আপনেদের হবে না।
  • - | ১৮ জুন ২০১৪ ০৯:৫৭241033
  • সেটা হবে না অরণ্য (৯টা৫৬), নিশ্চিন্ত থাকুন।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৫৬241032
  • 'ভারসাম্য মানুষের নিজের স্বার্থেই দরকার' - আমার স্বার্থে তো দরকার নাই। আমার লাইফ টাইমে পৃথিবী ধ্বংস না হলেই হল।
  • সিংগল k | ১৮ জুন ২০১৪ ০৯:৫৪241030
  • ঐ ঈশেনদার ভারসাম্য এবং গল্প সেশটাই সেশ কথা।
  • - | ১৮ জুন ২০১৪ ০৯:৫৪241031
  • টাইপো, ডিডির ৯টা ৪০ বলতে চেয়েছি
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৫৩241029
  • হাতির পায়ের চাপে সেশ অব্দি ম্যালেরিয়া-টা হেবি হয়েচে :-)
    'মানুষও অবিকল একই কাজ করে- ' এইটা অবিশ্যি এট্টু সত্যের অপলাপ। বাঘ চান্স পেলেও খিদে ন থাকলে কারুরে মারে না। মানুষের কথা আর না বলাই ভাল - বহু জেনোসাইডে পৃথিবীর ইতিহাস ভারাক্রান্ত।
    বাঘ-কে মানুষের সম পর্যায়ে নামিয়ে আনলে কিঞ্চিত দুঃখ হয়
  • সিংগল k | ১৮ জুন ২০১৪ ০৯:৫২241028
  • ঈশেনদার নটা এক মানে হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সেটা তো ভালই।
    পশু পাখি বা গুহামানব হুড়ুম দুড়ুম করে কিছু বানায় না। তাদের বানানো জিনিষ সচরাচর এমন বিপর্যয়ও ডেকে আনে না যা তাদেরই ক্ষতি করবে। জয়াদিও ট্রাডিশনাল নলেজে বিশ্বাসী। মানে দীর্ঘদিন ধরে টাইম টেস্টেড কোন টেকনোলজি যা বর্তমান পরিবেশকে হঠাত্ করে পাল্টে দেয় না।
    ইন্ডাস্ট্রিয়াল রেভোল্যুশন ও তত্পরবর্তী বিজ্ঞানে যেটা এসেছে সেটা হল অপরিনামদর্শিতা। দ্রুত আরও বেশী লাভের লোভে প্রযুক্তির অপরিনামদর্শী প্রয়োগ। ফল দাঁড়াচ্ছে মানুষেরই হাতে মানুষের ক্ষতি। নিজের পায়ে নিজের কুড়ুল মারা কেস। একটু রয়ে সয়ে পরিনাম বুঝে করলে হয়ত এরকম হত না।
    টিভি, ফ্রিজ, ক্যামেরা, হাতঘড়ি, বুর্জ এল এরাব এসব হবে না কেন? সবই হবে। দেখে শুনে আস্তে ধীরে হবে। মানুষের জন্য মানুষের বা অন্য জীবজন্তু পরিবেশের যথাসম্ভব কম পরিবর্তন করে হবে। (ক্ষতি কথাটা বললাম না।)
    আধুনিক বিজ্ঞানের সঙ্গে সামান্য যোগাযোগ থাকায় একটা জিনিষ দেখেছি, বললে শুনতে হয়ত খারাপ লাগবে। সেটা হল প্রতারনা বা প্রবঞ্চনা। বিজ্ঞানের জগতে এটা বড় প্রবল মনে হয়েছে। প্রবল প্রতিযোগিতাই এর কারন বলে মনে হয়েছে। প্রবল প্রতিযোগিতার ফলে অনেক সময়েই চূড়ান্ত অপরিনামদর্শী প্রতারনা করা হয় বিজ্ঞানে। বহুবার আমার চোখের সামনেই এমন ঘটনা ঘটেছে। বিজ্ঞান তো সত্যের পথিক, প্রতারনা তো মিথ্যা। তাই প্রতারনা দিয়ে কোন ভাল সুস্থ পজিটিভ পরিনামে পৌঁছানো কি সম্ভব?
    সাস্টেনেবল ডেভেলপমেন্ট একমাত্র আসতে পারে সহযোগিতার পরিবেশে, প্রতিযোগিতার মধ্যে দিয়ে নয়। তাই সলিল বিশ্বাসদের নতুন ধরনের ইস্কুল আর কপিলেফট, ফ্রী সফট্ওয়্যার মুভমেন্ট আমাকে আশার আলো দেখায়।
  • - | ১৮ জুন ২০১৪ ০৯:৫০241026
  • ডিদির ৯টা চল্লিশের "ক্ষুণ্য" বুনাম এক অসাধারণ সৃষ্টি। ঠিক ঠিক শূন্য থেকে পুণ্য আনা ঃ-)
    ঈশানের সঙ্গে ক্ক, সব আরম্ভেরই শেষ আছে। কাজেই এই কল্পান্ত তো হবেই! আজ নয় কাল, এভাবে নয় ও ভাবে।
    তবে হ্যাঁ, তাই বলে যতক্ষন আছি ততক্ষন কি ঐ নিয়ে চিল্লিয়ে টাইমপাস করব না? আলবাৎ করব ঃ-)
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:৫০241027
  • ঠিক, সেই কথাই কই। তাই ওসব থিয়োরি ফিয়োরি গুলি মারুন। ভারসাম্য মানুষের নিজের স্বার্থেই দরকার। ওটা যতটা পারা যায় রাখতে হবে। গপ্পো শেষ।
  • aranya | ১৮ জুন ২০১৪ ০৯:৪৮241024
  • সারভাইভাল অব দ্য ফিটেস্ট থিয়োরি মানলে ডিডি-দার প্রিয় সব কর্পোরেট আর নমো-র মত কর্পো-বান্ধব রাজনীতিক-রাই রাজ করবে এই পিথিমী-তে - তা নিয়ে দুঃখ করার কিছু নাই
  • Arpan | ১৮ জুন ২০১৪ ০৯:৪৮241025
  • নাঃ পেয়েশি। কিন্তু একটু আগেই দেখছিলাম না। ভূতুড়ে কাণ্ড!
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ০৯:৪৭241023
  • সাইড এফেক্ট? আসামের জঙ্গলে যখন হাতি যায়, তার সাইড এফেক্ট জানলে মাথা খারাপ হয়ে যাবে। হাতির পায়ের চাপে জঙ্গলে গত্তো তৈরি হয়। সেই গত্তে বর্ষায় জল জমে। সেই জলে মশা ডিম পাড়ে। মশা বড়ো হয়ে মানুষকে কামড়ায়। তখন মানুষ ম্যালেরিয়ায় মারা যায়।

    এর সাইড এফেক্ট মানুষের বিমের চেয়ে কিছু কম হল? বিশ্বাস না হলে পাইয়ের থেকে কনফার্ম করে নেবেন। আরও বেশি বলবেন তো অরুণাচল না মেঘালয়ের ইঁদুরের উদাহরণ দেব।

    ওসব সাইড এফেক্ট সব সময়েই থাকে। তাছাড়া যে যাকে পারবে ঠুসে দেবে, এই তো নিয়ম। বেসিক প্রিন্সিপল। ধরুন বাঘ। সে চান্স পেলে এমনিতেই পৃথিবীর বাকি বাসিন্দাদের মেরে খেয়ে ফেলবে। হাতি টাতিকে তো বটেই, আমার মনে হয় তিমি-টিমিও খেয়ে ফেলবে, বেড়ালের বংশ তো। মানুষও অবিকল একই কাজ করে। চান্স পেলেই বাকিদের পঞ্চভূতে পাঠায়। এতে আলাদা কী দোষ হল? বাঘ নেহাৎ গুলতি বা ধনুক বানাতে পারেনি, সে বাঘের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু পারেনি যখন, তখন ভোগে যাক। প্রকৃতির অমনই নিয়ম। যোগ্যতমের উদবর্তন।

    ন্যান এবার কি বলবেন বলুন।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ০৯:৪৬241022
  • কিছু পোস্ট কি উড়ে গেছে? কাল রাতে ২ঃ৩০ নাগাদ ট বাউকে হাল্কা প্যাঁকমূলক পোস্ট করেছিলাম, সকালে উঠে দেখছি না!
  • byaang | ১৮ জুন ২০১৪ ০৯:৪৪241021
  • পুঃ মানে পুনশ্চ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত