এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ১৮ জুন ২০১৪ ১১:১১241080
  • আর এই দিল্লি শহরের পরিকাঠামোর উন্নতির জন্য কমনওয়েলথেরই প্রয়োজন কেন পড়বে ? এমনিতে করা যায়না ?
    খেলার জন্য পরিকাঠামো বানানো নিয়েও একই প্রশ্ন।
  • byaang | ১৮ জুন ২০১৪ ১১:১০241079
  • আজকালকার বাঘগুলো ও সব ম্যাদামারা আর কুঁড়ের বেহদ্দ। জঙ্গল কাটতে জাওয়া লোকগুলোর উপর ঝাঁপিয়ে পড়ে ঘাড় মটকে পারে না।
  • blank | ১৮ জুন ২০১৪ ১১:০৮241077
  • সে তো সুন্দর হাতে গরম টাটকা হলুদ হাগু। ধোয়া ওঠে পুরো। বিষ হবে কেন!! বল্লে হলো।
  • pi | ১৮ জুন ২০১৪ ১১:০৮241078
  • দিল্লি শহরের উন্নতির কথা পড়ে হুচির অনেকদিন আগের একটা লেখা মনে পড়ে গেল।

    'গেমের বাজেট সাত হাজার কোটি। সেই উপলক্ষে শহর সাজানোর জন্য বরাদ্দ আরো কুড়ি হাজার কোটি ...দিল্লী হাই কোর্টের প্রাক্তন বিচারক জাস্টিস এ পি শাহ মে মাসে Housing and Land Rights Network (HLRN) -এর একটি রিপোর্ট প্রকাশ করেছেন। সেই রিপোর্ট অনুযায়ী কমনওয়েলথ গেমসের বাজেটের ২৬৪.৯৫ কোটি টাকা আসছে সংরক্ষিত শ্রেনীর জন্য বরাদ্দ কোটা থেকে। অর্থাৎ দিল্লী শহরের শোভাবৃদ্ধির টাকা যোগাচ্ছে মধ্যপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ থেকে আসা বিজয়ের মত শ্রমিকেরা। শহর গোলাপী হচ্ছে। যদিও দারিদ্রমুক্ত হলে হয়তো তাকে সুন্দরতর দেখাতো!

    এই শহর সাজানোটা কতটা জরুরি সেসব বাজে প্রশ্নে অবশ্য যাচ্ছি না।
  • + | ১৮ জুন ২০১৪ ১১:০৭241076
  • অপ্পনদার ১০-১৬ like
  • lcm | ১৮ জুন ২০১৪ ১১:০৩241075
  • না না, বাঘেরা নিজেদের মধ্যে মারপিট করে না। মানুষ নাকি!
  • byaang | ১৮ জুন ২০১৪ ১১:০২241074
  • পাহাড়ে গিয়ে বিষহাগু করে আসিস, গরমে বরফ গলে যায় না?
  • blank | ১৮ জুন ২০১৪ ১১:০১241073
  • অমনি ছোটো জায়গায় কয়েকটা বাঘ রেখে দিলে ওরা আগে নিজেদের মধ্যে মারামারি করে শেষ হয়ে যাবে। তদ্দিনে হরিনের ঘাসেও টান পরে যাবে। মোদ্দা কথা অমন এক্সপেরিমেন্টের রেজাল্ট প্রেডিক্ট করা চাপ আছে। মামু বাঘেদের নামে অকারন কুচ্ছো করছে।
  • pi | ১৮ জুন ২০১৪ ১১:০০241072
  • না, প্রশ্ন করবে কিনা, এই প্রশ্নের উত্তর জানা নেই বললাম।
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:৫৯241071
  • আমি শুধু গুরুতে পোবোন্দো লেখার কথা বললাম, এটাই বা ধরে নেওয়া কেন ? ঃ)

    ব্রাজিলে বিশ্বকাপ হওয়া নিয়ে গার্ডিয়ান, ইন্ডিপেন্ডেন্ট, হাফিংটন পোস্টেও পোবোন্দো বেরোচ্ছে তো।
  • lcm | ১৮ জুন ২০১৪ ১০:৫৮241070
  • বাঘ অসাধারণ প্রাণী।
    এক একটা বাঘের জন্য পাঁচটা করে মানুষ মারো (কৃতজ্ঞতাঃ কবীর সুমন)
  • | ১৮ জুন ২০১৪ ১০:৫৬241068
  • আমি তো পোশ্নটাই করি নি। :-(
  • aranya | ১৮ জুন ২০১৪ ১০:৫৬241069
  • ব্ল্যাঙ্কি, ঈশেন বাঘেদের নামে খুব কুচ্ছো করেছে, পিছিয়ে পড়ে নিও।
    তুমি না থাকায় একা লড়তে হচ্ছিল ..
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:৫৫241067
  • এই প্রশ্নের কী উত্তর দিতে হয় তো জানা নেই দমদি ঃ)
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১০:৫৪241066
  • বরাদ্দ সমস্যা নয়, সমস্যা হল ডিস্ট্রিবিউশন ও মনিটরিঙে।

    কমওয়েলথ গেমসে লাভঃ

    ১। ভারতের দারুণ পারফর্ম্যান্স
    ২। দিল্লি শহরের পরিকাঠামোর উন্নতি
    ৩। ক্রিকেট বাইরে বাকি খেলাগুলোতে লোকজনের উৎসাহবৃদ্ধি (এইটা অন্য কোনভাবে হয় না)

    ঘটা করে বছর বছর আই লিগ করারও দরকার কী। খরচ তো কম হয় না।

    (ফোন থেকে এইটুকুই লিখতে পারি)
  • lcm | ১৮ জুন ২০১৪ ১০:৫৩241065
  • আমি বেশীক্ষণ এই নিয়ে তক্কো করব না। রাত দশটা বেজে গেল। আমার টিপার্টিগিরির মেয়াদ দশটা অবধি।
  • | ১৮ জুন ২০১৪ ১০:৫১241064
  • *পাচ্ছে
  • | ১৮ জুন ২০১৪ ১০:৫০241063
  • আচ্ছা আমার না একটা বাজে পোশ্ন পাছে করব? হ্যাঁ পাই, করব?
  • blank | ১৮ জুন ২০১৪ ১০:৪৯241062
  • আমি আবার কি করলাম !! পাহাড়ে গিয়ে আমি কোনো নোঙ্গ্রা করিনা। সামান্য হাগু করি তাও আবার আসল, প্লাস্টিকের না।
    এবারে মাউন্ট ত্রিশুলের দিকে পাছু করে হাগু করেছি আর তখন হু হু করে ঝড় বইছে বরফ উড়িয়ে।
  • byaang | ১৮ জুন ২০১৪ ১০:৩২241061
  • ঋকের তোলা ছবি দেখে আসি তাহলে।
  • সিকি | ১৮ জুন ২০১৪ ১০:৩১241060
  • আমি কী নিয়ে মূল্যবান মতামত দেব বুঝতে না পেরে কটিয়েই দিলাম।
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:২৯241059
  • লাভ ক্ষতির ব্যালন্স শিটটা ভাল করে চেক করে বলছো তো ? পুরো ইকনমির জন্য কতটা লাভ হয় ? আর যে পরিমাণ খরচ করা হয়, তার কিছু অংশ এই কাপ আয়োজন না করে খেলার জন্য, পরিকাঠামো ইঃ যা নেই, তার জন্য ব্যয় করা যায় না ?

    যাই হোক, কমনওয়েল্থ গেমস হয়ে কী কী লাভ হয়েছে ?

    ঔদাসিন্য তো অন্য ব্যাপার, সেটা কাটানোর জন্য বিশ্বকাপের আয়োজক হওয়া ছাড়া গত্যন্তর নেই ?
  • - | ১৮ জুন ২০১৪ ১০:২৬241058
  • পাইয়ের ১০টা১০এর প্রশ্ন যদিও ঈশানকে করা তবু শেষ প্রশ্নটার উত্তর দেবার লোভ সামলাতে পারছি না।
    এখানে মানে গুরুতে পোবিন্দ লিখলে কম সংখ্যক লোক, নেটে আসা এবং গুরু পড়া এই রকম খুবই সামান্য কিছু মানুষ হ্যা হ্যা করে হাসবেন।
    বাইরে বক্তিতা দিলে, আর সেই খবর গুরুতে এলে প্রথম দল প্লাস যারা পথচারী নেটের ধারেও আসেননা তারাও আমোদ পাবেন।
    অর্থাৎ হ্যাহ্যা করে হাসির লোকের সংখ্যার পার্থক্য অনেকটাই ঃ-)
    তা মানুষকে আনন্দ দেওয়া এই মাগ্যি গন্ডার বাজারে, ভালো কাজ বৈ কি!
  • | ১৮ জুন ২০১৪ ১০:২৪241057
  • এক্কি! কিড়িমিড়িকে কেন পেটাবে হে?? ও তো বেজায় পরিস্কার টাইপ। আর অজ্জিতরা হোল ফেমিলি ক্কি ভাল ছবি তোলে রে!! পোশশু ঋকের তোলা ছবি দেখলাম, কাল সুমনার। অদ্ভুত সুন্দর।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১০:১৬241053
  • জুনিয়র বিশ্বকাপে ভারতে ক্ষতির থেকে লাভের পাল্লা বেশি হবে, যেখানে ভালো পরিকাঠামোর সত্যি অভাব বা ঔদাসীন্য - এইটা মাথায় রাখলে ভালো। একই কথা কমনওয়েলথ গেমসের প্রয়োজনীয়তা নিয়েও।
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:১৬241054
  • উত্তর পূর্বের জঙ্গলে হাতির পায়ের চাপে হওয়া গত্তের জলেই একরকম মশা জন্মায়, ম্যালেরিয়ার মশা।
  • byaang | ১৮ জুন ২০১৪ ১০:১৬241055
  • এমনকি আমার ব্ল্যাংকির উপরেও খুব রাগ, ধরতে পারলেই বাটামপেটা করব ব্যাটাকে। কিড়িমিড়িকেও।
    ব্যাটারা হিমালয়ে গিয়ে নোংরা করে আসে। ব্ল্যাংকিটা আবার আজকাল সমুদ্দুরেও নামে স্নান করতে। বুঝতে পারছেন কি এর ফলে যমরাজ কতখানি আপনাদের শিয়রের কাছে এগিয়ে আসছেন? আপনারা সব্বাই অকালেই অক্কা পাবেন, তাই বলছিলাম সময় থাকতে ব্ল্যাংকিকে পেটান। অক্কা পেলে আর পেটাবেন কী করে?
  • লেফটি | ১৮ জুন ২০১৪ ১০:১৬241056
  • বিশ্বকাপ ফুটবল আর অলিম্পিকের বিরুদ্ধে দিকে দিকে জনমত গড়ে তুলুন। পাড়ায় ফুটবল খেলা যেতে পারে, কিন্তু বিশ্বকাপ ফুটবল একেবারেই না। সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:১৩241052
  • আর প্পনকে বলার ছিল। এরা তো যদ্দুর জানি কমনওয়েল্থ হওয়া নিয়েও একই স্ট্যান্ড নিয়েছিল, ঐ জুনিয়র বিশ্বকাপ নিয়েও নিশ্চয় তার ব্যত্যয় হবেনা।
  • pi | ১৮ জুন ২০১৪ ১০:১০241051
  • আর মামুকেও একটা কথা জিগানোর ছিল। শাহবাগ নিয়ে কোলকাতার বুকে প্রতিবাদ করা নিয়ে কী মত ? কিম্বা ইরাক নিয়ে ? বা, বা, ইরাক, সিরিয়া, বাংলাদেশ নিয়ে লিখে বা ভারতে বসে সেই লেখা প্রকাশ করে ? আজ বিশ্বকাপে ব্রাজিলের খরচাপাতি নিয়ে কেউ যদি এখানে বসে প্রবন্ধ লেখে, সেটা ঐ রাস্তায় নেমে বক্তৃতা দেবার থেকে কতটা আলাদা ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত