এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কামান | ১৮ জুন ২০১৪ ১৫:৫০241200
  • ওয়ার্ল্ড কাপ শকার, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, ওয়ার্ল্ড কাপ হকি, সামার আর উইন্টার অলিম্পিক আর কমনওয়েল্থ গেমসের বিরুদ্ধে দিকে দিকে গর্জে উঠুন। এগুলো বন্ধ করে দেওয়ার সময় হয়েছে।
  • সে | ১৮ জুন ২০১৪ ১৫:৪৯241199
  • এথেন্সে অলিম্পিকের লাভ-ক্ষতির হিসেব ও দরকার। ওর ঠিক পরেই দেশটা দেউলে হতে যাচ্ছিলো।
  • সে | ১৮ জুন ২০১৪ ১৫:৪৬241198
  • প্লাতিনিই তো আসবে প্রেসিডেন্ট হয়ে (ফ্রান্সের নয়, ফিফার)। :-)
  • + | ১৮ জুন ২০১৪ ১৫:৪৪241197
  • চিনের অলিম্পিকের বা দক্ষিণ আফ্রিকার ওয়ার্ল্ড কাপের হিসাব কেউ দেবেন? মানে এটা ঠিক ফিফার তরফ থেকে গাফিলতি নাকি দেশের নেতাদের খাওয়া-খাওয়ির ঝামেলা বোঝা যেত। কষ্ট করে গুগ্লাবোনাঃ)
  • + | ১৮ জুন ২০১৪ ১৫:৪৩241196
  • প্লাতিনি!!

    সে এলে তো কোনোভাবে ক্যাতালোনিয়াকে দেশ বানিয়ে বার্সাকে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করিয়ে দেবেঃ(

    তার থেকে ওয়ার্ল্ড কাপ তুলে দেওয়া ভালোঃ)
  • সে | ১৮ জুন ২০১৪ ১৫:৪১241195
  • খেলাধুলো বন্ধ হওয়াটা এক্কেবারেই সমর্থন করি না। তাসে ক্রিকেট হোক কি ফুটবল। ফুটবল মানেই জনগনের খেলা ও ক্রিকেট বড়লোকদের, এই ইকুয়েশন জানতাম ছেলেবেলায়।
    সে যাগ্গে, যেটা বন্ধ হওয়া দরকার সেটা হচ্ছে বেটিং।
  • সে | ১৮ জুন ২০১৪ ১৫:৩৩241194
  • আগামীবারে ব্লাটার আর ইলেক্টেড না হলেই মঙ্গল। প্লাতিনির ওপরে আমার ভরসা নেই; গেলবারে ও কিন্তু ব্লাটারের বিরোধিতা করেনি। ব্লাটার সম্পর্কে যত কম বলা যায় ততই ভালো। কাতারকে পাইয়ে দিতে ওর অবদান কতটা সেসব কেঁচো খুঁড়তে কটা কেউটে বেরোবে সেটা এখনই বলা যাচ্ছে না।
  • pi | ১৮ জুন ২০১৪ ১৫:৩০241193
  • দেদির কথাগুলো কিছুই বুঝছিনা। ট্যাক্সপেয়ারদের টাকা তাদের বেসিক প্রয়োজনে খরচ না হয়ে অন্যত্র হচ্ছে, এই নিয়ে তারা আপত্তি জানাচ্ছেন। এই বুধোর ঘাড়ে উদোর পিন্ডি চাপানোর কী মানে ?

    প্রোডিউসররা ট্যাক্স ফাঁকি দিলে, অন্যায়ভাবে টাকা তুললএ তাই নিয়ে প্রতিবাদ করা যেতেই পারে। সেটা অন্য কথা। কিছু লোকের হাতে কেন এত টাকা থাকবে, সেই নিয়েও প্রশ্ন তোলা যেতে পারে। কিন্তু সেও অন্য কথা।

    আর ফুটবল বন্ধ করে দিতেও কেউ বলেছে নাকি ? স্বাস্থ্য, শিক্ষা না হওয়া অব্দি কোন বিনোদনমূলক কিছু চলবে না, সেটাও ? আমিতো সেরকম কিছু বুঝিনি।
    এই খেলার আয়োজনাটা অলাভজনকও নয়। কিন্তু সেই লাভের সিংহভাগ পায় ফিফা, আয়োজক দেশ বেশিরভাগ সময়েই ক্ষতি করে। এই সিস্টেম নিয়ে আপত্তি তোলা নিয়েও কীসের এত আপত্তি, খিল্লি বুঝছিনা।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১৫:২৮241191
  • সেতো উয়েফা ব্লাটারের এগেন্সটে চলে গেছে বলে।

    প্লাতিনি আসলে কি ফিফা সংগঠক দেশের পরিকাঠামোও গড়ে দেবে? ঃ)
  • kd | ১৮ জুন ২০১৪ ১৫:২৮241192
  • কেন? না বোঝার কি আছে? সিকি, ঈশান, এরা করতে পারে না? ওয়ার্ল্ড কাপ হওয়া বন্ধ হ'লে এই শকারপ্রেমীগুলো ভাট টেকওভার করবে না - এটাই কি যথেষ্ট কারণ নয়?
  • সে | ১৮ জুন ২০১৪ ১৫:২৫241190
  • ফিফার অফিসের সামনে ডেমনস্ট্রেশন হয়েছিলো তো। আমার মেয়েই তাতে অংশ নিয়েছে। চিড়িয়াখানার সামনে থেকে অফিস অবধি এলাকাটা জুড়ে, শনিবারে। সেখানে সেপ ব্লাটারের বিরুদ্ধেও বক্তব্য ছিলো। আগামীবারে প্লাতিনি ঐ পদ নিক সেটাও আমরা চাই। কামান তো দাগা হয়েই গেছে, আরো কামান দাগা হবে নাকি? কবে?
  • kd | ১৮ জুন ২০১৪ ১৫:২০241188
  • এটা কেমন এরর জানিনাতো। আমি 1994 World cup revenue গুগ্লিয়ে পেয়েছি এটা।
  • pi | ১৮ জুন ২০১৪ ১৫:২০241189
  • কাব্লিদা, তোমার লিংকে কী লেখা আছে জানিনা, কিন্তু বেশিরভাগ বিশ্বকাপে হোস্টিং দেশের বেশি খরচ হয়েছে, গবেষণা করে এটা দেখিয়ে কার কী লাভ ?
  • de | ১৮ জুন ২০১৪ ১৫:১৯241187
  • যতদিন দেশের সবাই ভালো আছে বলে মনে না করবে তদ্দিন যেকোন বিনোদন, বিজ্ঞান বিষয়ক ব্যয়বহুল গবেষণা (স্পেস রিলেটেড রিসার্চ, স্পেশালি)ইঃ সব বন্ধ রাখা উচিত - এটাই তো স্কুল অব থট! এতে যারা সাবস্ক্রাইব করে তারা সর্বত্র সব বিনোদনে পয়সা খরচ বন্ধ করাতে উদ্যোগী হয় না কেন? বলিউডের প্রোডিউসারেরা মুভি প্রোডাকশনের পয়সা কড়ি এন জি ও গুলোকে দিয়ে দিক।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ১৫:১৭241186
  • কালকের খেলায় মেক্সিকোর গোলিটা কী ফাটাফাটি সেভগুলো করছিল, দেখতে দেখতেই ঘুমিয়ে পড়েছিলাম। মাঝে ঘুম ভাঙতে উঠে দেখি রাশিয়া আর কোরিয়া খেলছে। দেখা উচিত কি উচিত না ভাবতে ভাবতেই আবার ঘুমিয়ে পড়ি। তবে আর রবেনদাদু আর আরভিপির খেলা না দ্খে ঘুমোনোর সীন নেইকো।

    কুপ্রীত, একক - মেইল চেক করা কি তুলে দিলে?
  • pi | ১৮ জুন ২০১৪ ১৫:১৩241185
  • কাব্লিদার লিং টা এখানে আটকে দিল। ssl error।
  • pi | ১৮ জুন ২০১৪ ১৫:১১241184
  • দেদি এটা কী বল্লো ? বিশ্বকাপের জন্য সরকার খরচ করছে ট্যাক্সপেয়ারদের টাকা। বলিউড হলিউডেও তাই হচ্ছে নাকি !
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১৫:০১241183
  • আজকে ঠিক সাড়ে নটা অব্দি কল। তারপরেই কমলা জার্সির ম্যাচ। ঃ)
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ১৪:৫৪241182
  • নাহ্‌, যাই একটা বিআরডি পড়ি। ইন-স্কোপ, আউট-অফ-স্কোপ, ফিউচার স্টেট মডেল - এগুলো ভালো করে না পড়লে ভবিষ্যৎ অন্ধকার।
  • kd | ১৮ জুন ২০১৪ ১৪:৪০241181
  • কে জানে কে সত্যি কথা বলছে? বা আদৌ কেউ জানে সর‌্যিটা কি? মনে হয় গুরুর অনেকেই বিশ্বাস করে লিঙ্কে যা লেখা আছে (তাই যদি না হবে, অন্যদের পড়ার জন্যে লিঙ্ক দেবেই বা কেন) কিন্তু বুড়ো হয়েছি বলেই বোধহয়, অত উদার হতে পারি না। আমি মনে করি, এই সব "গবেষক"দের একটা অ্যাজেন্ডা থাকে, আর এটাও জানে there is a sucker born every minute আর জানে statistics এমন একটি বস্তু যা দিয়ে দশচক্রে ভগবান ভূত করা খুব কঠিন না।

    অনেকদিনই এটা লেখার ইচ্ছে ছিলো গুরুতে লিঙ্কের বোম্বার্ডমেন্ট দেখে - সিপিএম, তিনো, বিজেপি, পরিবেশবাদী, শিপবাদী সকলেই দিচ্ছ্বে। সাম্রাজ্যবাদীদের এখনও মনে হয় দেখিনি (দু'টো কারণ হ'তে পারে - ওরা সাম্রাজ্য বিস্তারে বড়ই ব্যস্ত বা ডিডি লিঙ্ক দিতে শেখেনি)।

    UMBCর রিসার্চারের লেখার সঙ্গে এটাও পড়া যেতে পারে।
    http://www.delawareonline.com/story/opinion/contributors/2014/06/12/remember-dreamers-brought-us-world-cup/10384507/
  • de | ১৮ জুন ২০১৪ ১৪:৩১241180
  • বিশ্বকাপ নিয়ে যাঁদের আপত্তি -- বলিউড বা হলিউড মুভি প্রোডাকশনে কোটি কোটি টাকা খরচেও তাঁদের আপত্তি করা উচিত। দুটোই বিনোদন রিলেটেড ইন্ডাস্ট্রি!
  • + | ১৮ জুন ২০১৪ ১৪:২৫241179
  • বিশ্বকাপটাও ফিফাতে খেললে হতনা? মানে গেমস ফিফার কথা বলছি আরকি!!
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১৪:২১241178
  • ৫ বিলিয়নের টুর্নামেন্ট হোস্ট করে ২৫ বিলিয়ন লাভ - এ অভাবনীয় ব্যপার। ঃ)
  • lcm | ১৮ জুন ২০১৪ ১৪:১৭241177
  • ২৫ বিলিয়ন না। ২.৫ বিলিয়ন।
  • রিফা | ১৮ জুন ২০১৪ ১৪:১৬241176
  • আমাকে একটা কামান দিলে সেটা আমি দেগে দিতে পারি।
  • pi | ১৮ জুন ২০১৪ ১৪:১২241175
  • যাগ্গে, এই করতে গিয়ে একগাদা কাজ জমে গেল। তারপর এবার আর লাঞ্চও পাবো না। যাই।
  • Arpan | ১৮ জুন ২০১৪ ১৪:১১241174
  • ফিফার সদর দপ্তরে কামান দাগতে হবে।

    কেউ সুইজারল্যান্ড যাওয়া-থাকা স্পন্সর করবেন প্লিজ?
  • pi | ১৮ জুন ২০১৪ ১৪:১০241173
  • কী জানি ব্ল্যাঙ্ক, আমি তো এটা পড়লাম।
    The tangible benefits of the World Cup have been greatly exaggerated to legitimise amajor rip-off and profiteering by FIFA, its commercial partners and local monopolycapitalists. We can now clearly see that while the original guestimates in 2003 promisedthat South Africa could host the event with “minimal tangible costs” involved and with“significant” direct benefits, the outcome in reality is the converse
    এবং এর সাথে সব হিসেব নিকেশ অঙ্কও কষা আছে।

    আর ফিফা ২৫ বিলিয়ন লাভ করেছিল বলে পড়েছি। সেই অঙ্কটাই কিছু কম হলে হোস্টিং দেশের জন্য হয়তো সত্যি লাভজনক হত। হোস্টিং করা নিয়ে এত প্রশ্ন উঠতো না।
  • lcm | ১৮ জুন ২০১৪ ১৪:০৬241172
  • এই যে, পাই এই কথা কইল - একডা কনফিউশন। মনে হচ্ছে ঠিক আছে, আবার মনে হচ্ছে না।
    ব্রেজিলের বিশ্বকাপের খরচ নিয়ে কিছু মানুষ এমন।
    আসলে সব কিছুই কমবেশী এমন।
  • pi | ১৮ জুন ২০১৪ ১৪:০৪241171
  • অনেক কনফারেন্সে গিয়েই আমার মনে হয়েছে, বিশেষ করে দেশে যেগুলো হোস্ট করা হয়, তাতে অনেক ফালতু খরচ হয়। খানা পিনা স্টে ইঃ নিয়ে যে পরিমাণ বিলাসিতা করা হয়, সেই টাকাটা অন্য কিছুর পিছনে খরচ করা যেতে পারতো। এবার কনফারেন্স বন্ধ করে ওয়েব দিয়ে রিপ্লেস করা যায়, তাও মনে করিনা। অনেক ক্ষেত্রেই ফিজিক্যাল ওয়ান টু ওয়ান ইন্টার অ্যাকশনেরও প্রয়োজনীয়তা আছে বলে মনে করি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত