এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২০:৫৩241319
  • এনিয়ে এত গোলের কী আছে বুঝিনা।

    - গো-ও-ও-ও-ল
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫৩241320
  • 'যারা দেখেন তারা যেন অপরাধবোধে ন্যুব্জকুব্জ্য হয়ে থাকেন এই ভাবনাই বা কোত্থেকে আসে?'

    কোত্থেকে আসে আমার সিম্পলি জানা নেই। কারণ এসেছে বলেই আমার জানা নেই। সিম্পলি।
    আর এসেছে বলে চাপিয়ে দেওয়া হলে সেটা চূড়ান্ত অসম্মানজনক বলে মনে করি।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫২241316
  • 'যিনি প্রতিবাদ জানান নি বা ফিফার চূড়ান্ত অসভ্যতা নিয়ে মুখ খোলেন নি তিনি ই বা কেন অপরাধী হতে যাবেন?
    চাবুক হাতে অন্যের বিবেক জাগানো ভার কেউ কারুর হাতে তুলে দিয়েছে নাকি?'

    এগুলো কি ছায়ার সাথে যুদ্ধু হচ্ছে না ? এগুলো কি আদৌ কেউ করেছে ??!!

    কটা লোক নিজেরা প্রতিবাদ করেছে, বলেছে ইস্যু সমর্থন করলে আপনিও প্রতিবাদ করুন। বাস।
    এনিয়ে এত গোলের কী আছে বুঝিনা।
  • | ১৮ জুন ২০১৪ ২০:৫২241317
  • যার পোষাবে না তিনি খেলা দেখবেন না। বহুলোক ই নানা কারণে দেখেন না-যারা দেখেন তারা যেন অপরাধবোধে ন্যুব্জকুব্জ্য হয়ে থাকেন এই ভাবনাই বা কোত্থেকে আসে?
    চূড়ান্ত অসম্মানজনক।
  • সে | ১৮ জুন ২০১৪ ২০:৫২241318
  • পাই,

    ঠিক। আমি ও আমার মেয়ে আমরা দুজন আলাদা মানুষ। কেউ কারোকে প্রভাবিত করি না। প্রত্যেকের নিজস্ব রাজনৈতিক মত, নিজস্ব সত্ত্বা। প্রোটেস্টের সঙ্গে টিভিতে খেলা না দেখার অবশ্য কোনো যোগ নেই। খেলাটা তো আমাদের সকলের প্রিয় ফুটবল। খেলা না দেখলে কি ফিফার সমস্যা সলভ হবে? সেতো চোরের ওপরে রাগ করে মেঝেয় ভাত বেড়ে খাওয়া।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৫০241315
  • অধিক হনু, দারুণ হনু, মহান হনু ... এগুলো কীভাবে কে চাপিয়ে দিচ্ছে সেইটা বুঝিনি।

    আর তুমি নিজেই যেটা করছো, সেটা অন্যে করলে কেন খিল্লি করছো, সেইটা বুঝিনি। অবশ্য তোমার ঐ এখানে 'সরব প্রতিবাদ' টাও খিল্লি হতে পারে। সেক্ষেত্রে বুঝেছি ঃ)
  • | ১৮ জুন ২০১৪ ২০:৪৯241314
  • যিনি প্রতিবাদ জানান নি বা ফিফার চূড়ান্ত অসভ্যতা নিয়ে মুখ খোলেন নি তিনি ই বা কেন অপরাধী হতে যাবেন?
    চাবুক হাতে অন্যের বিবেক জাগানো ভার কেউ কারুর হাতে তুলে দিয়েছে নাকি?
  • | ১৮ জুন ২০১৪ ২০:৪৬241312
  • লোকে এমন করছে যেন বাজারে টাটা ছাড়া অন্যকোনো নুন পাওয়া যায় না!!!
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৪৬241313
  • এই তো সে দির মেয়ে ফিফাকে নিয়ে প্রতিবাদ জানাচ্ছে, খেলাও দেখবে। আমি তো এতে কিছু হাস্যকর দেখিনা।
  • | ১৮ জুন ২০১৪ ২০:৪৫241310
  • না বোঝার কি আছে। কিছুলোক কলেজস্ট্রিটে ফিফার বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করতেই পারেন। তার ১০০ বার অধিকার আছে। আমারও সেই পদ্ধতি নিয়ে খিল্লি করার অধিকার আছে।১০০বার আছে।
    ফিফার বিরুদ্ধে প্রতিবাদে লোকে আন্দোলনে সামিল হলেন- কিভাবে হবেন? টিকিট কেটে সুইস এয়ারে চেপে বসবেন না যখন কি করবেন? বাড়ি ফিরে টিভির সুইচ অফ করে দেবেন-অনেক বাড়িতেই এজমালি টিভি- বন্ধ করে দিলে বাড়ির অন্য সদস্যরা ক্ষেপে যেতে পারে। সেটা ঠিক নিরাপদ না। কোলকাতায় ফিফার দপ্তর থাকলে সেখানে গিয়ে স্মারকলিপি দেবেন? দিলেই পারেন- কেউ তো বারণ করছে না। আমার মুচকি হাসিও কারুর বারণ শুনবে না।

    সেই একই ট্র্যাডিশান সমানে চলিতেছে।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২০:৪৫241311
  • পাই, তোমার কমেন্ট "তারা অন্য কিছু ইস্যু নিয়ে বলেনা এটা কীকরে জেনে গেলে" - এটা ভুল প্রশ্ন। কারণ, তারা অন্য কিছু ইশ্যু নিয়ে বলেনা এটা আমি লিখিনি। তবে অন্য আরও হাজারটা ইশ্যু নিয়ে নীরব থাকে, যেগুলো নিজেদের জেলা, রাজ্য, দেশের অন্যত্র ঘটে চলে। সেগুলো অনেক বেশী প্রিয়রিটি পাওয়া উচিত।
  • T | ১৮ জুন ২০১৪ ২০:৪৪241309
  • যাক, আজ রাত্তিরে শকারে খেয়ে নিল বলে চেঁচামেচি শুনতে হবে না।
  • সে | ১৮ জুন ২০১৪ ২০:৪৩241308
  • সায়ন,

    আজকালকার বাচ্চা ও নয়, এখন বড়ো হয়ে গেছে মিছিলে প্রোটেস্টে যায়, প্রতিবাদের গ্র্যাফিটি করে, তো কবে অ্যারেস্টেড হবে জানিনা। ওর কয়েকজন বন্ধু অ্যারেস্টেড ও হয়েছে, পরে অবশ্য ছাড়া পেয়েছে।

    আর ৪৮ মিনিট, তারপরে পরপর তিনটে খেলা - রাত জাগা।

    বিশ্বকাপ ফুটবল কি শুধু খেলা নাকি পোলিটিক্‌স্‌ও?
  • ঈশান | ১৮ জুন ২০১৪ ২০:৪২241306
  • উরে বাবা জল অনেকদূর গড়িয়েছে। লম্ব পোবোন্ধো লিখতে হবে তো। :-(
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২০:৪২241307
  • সব ইস্যু নিয়ে সবাই কথা বলবে কেন? তাহলে তো সর্বঘটে কাঁঠালি কলা হবে।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২০:৪১241305
  • কিনা হবে, কীনা ভুল বানান।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৪০241304
  • সায়ন, তারা অন্য কিছু ইস্যু নিয়ে বলেনা এটা কীকরে জেনে গেলে ? ঃ)

    আচ্ছা, শাহবাগ কি মালালা নিয়ে সোচ্চার হওয়াটাও নিশ্চয় হাস্যকর লাগে ? কিম্বা ইউক্রেন, ইরাক কি সিরিয়া নিয়ে আমাদের পাতার পর পাতা গুরুগম্ভীর আলোচনা বা পোবোন্ধো ?

    'সোচ্চার হওয়ার পিছনের জেন্যুইনিটির কোনও অ্যানালিসিস করলে হয়ত আরও অনেক কারণ উঠে আসবে।' .. এটা ঠিক বুঝলাম না।
  • arindam | ১৮ জুন ২০১৪ ২০:৩৭241303
  • সারাদিন ধরে টই পড়ছি, বুঝলাম না পাই ক্রীড়া জগতের শত্রু কীনা!
    উদাহরণ দিতে হলে খাপে খাপে দিতে হবে। নইলে কথামালা তৈরী করে লাভ নেই...
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২০:৩৬241302
  • কলকাতার তথা বাঙলার (ওকে, ইভন ভারতবর্ষের) হাজারটা বার্নিং ইশ্যুকে প্রিয়রিটাইজ না করে ব্রেজিলে ফিফা'র ওয়ার্ল্ড কাপ হোস্ট করার বিরূদ্ধে সোচ্চার হওয়াটা আমার নিজেরও হাস্যকর লাগলো। সোচ্চার হওয়ার পিছনের জেন্যুইনিটির কোনও অ্যানালিসিস করলে হয়ত আরও অনেক কারণ উঠে আসবে।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:৩৫241301
  • সেদির পোস্টটা এই পড়লাম। মনে পড়ে গেল, জার্মানীতে গিয়ে আলাপ হয়েছিল এরকমই কিছু ইল্লিগাল ইমিগ্র্যাণ্টের সাথে। তাঁরা শ্রীলঙ্কার লোক। ঐ অ্যাসাইলাম গ্রাণ্টেড হয়নি। পুলিশের ভয়ে এমনিভাবেই জীবন কাটাতেন। হোটেল টোটেলের কিচেনে রাত্রিবেলা টুকটাক কাজ করতেন।
  • byaang | ১৮ জুন ২০১৪ ২০:৩০241300
  • দমু উ উ উ উ উ উ উ উ উ, বলি অ দমু উ উ উ উ উ উ উ উ উ, দমু উ উ উ উ উ উ উ উ উ উ উ উ উ
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:২৭241298
  • তাহলে যেকোন প্রোটেস্ট মিছিল টিছিলই ঢপবাজি। যতক্ষণ না বয়কট বা অনশন হচ্ছে। ঃ)
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২০:২৭241299
  • আফনারা আজ খেলা দেখবেন কি দেখবেন না খোলসা করে কন দিকি?
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:২৬241297
  • সরকারি শিক্ষা, স্বাস্থ্য সব কিছু বয়কট করতে হয় না ? সরকারি চাকরি থেকে পদত্যাগ করতে হয়না ?

    আর অনশন তো অন্য রাস্তা হয়ে গেল। তার সাথে বয়কটের কী ? যেকোন গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলনের শেষ রেসর্ট অনশন। সেটা দিয়ে শুরু করতে যাবে কেন ? বিক্ষোভ, মিছিল .. এসবই তো শুরুতে হয়।
  • Abhyu | ১৮ জুন ২০১৪ ২০:২৪241294
  • আচ্ছা এই লিঙ্ক ছাড়া d নিশ্চয়ই দমুদি না।
  • সায়ন | ১৮ জুন ২০১৪ ২০:২৪241295
  • সে :(
    আর আমি ভাবি আজকালের বাচ্চারা সবকিছুর ব্যাকাপ রাখে।
    ওই খাতা ইত্যাদি ঝেঁটিয়ে বিদেয় তো আমাদের বেলায় হত। গামা গামা দিস্তে দিস্তে মোটা মোটা গুণসূঁচ দিয়ে সেলাই করা খাতাগুলো, এমঙ্কী দামী ঈগলের বাঁধানো খাতাগুলোও। সব গেছে :( :(
  • blank | ১৮ জুন ২০১৪ ২০:২৪241296
  • ইম্প্যাক্ট ফেলার প্ল্যান না থাকলে জিনিসটা একটি ঢপ বাজি ই হয়।
  • haripada | ১৮ জুন ২০১৪ ২০:২৩241291
  • সরকারকে বয়কট করতে হলে প্রথমে বয়কট পার্টি খুলতে হবে। তারপরে তাদেরকে ভোটে জেতাতে হবে। এবার বাকিটুকু তারা করবে।
  • blank | ১৮ জুন ২০১৪ ২০:২৩241292
  • সরকারকে লস খাওয়াতে হয়। ধর্মঘট ডাকতে হয়। অনশন করতে হয়। নইলে সব ই আর কি, ঐ হয়ে যায়।
  • pi | ১৮ জুন ২০১৪ ২০:২৩241293
  • হ্যাঁ, হ্যাঁ। ব্ল্যাংকের কথামত আলুনি খাবার না খেলে কোন ইম্প্যাক্টই নাই ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত