এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২০ জুন ২০১৪ ২০:১২241890
  • পুরোন দিনের গয়নার সীতাহার, মানতাসা, কানপাশা এইসব জানি - এগুলো ছিল ঠাকুমার ঝুলিতে?
  • Atoz | ২০ জুন ২০১৪ ২০:১১241889
  • আহা বাংলার রূপকথা ঐ ঠাকুরমার ঝুলিতে কত সব গয়নাপাতির নাম ছিল, কেউ সেগুলো বানায় না?
  • a x | ২০ জুন ২০১৪ ২০:১০241888
  • মেরেছে আমার কুন্দন তো বছর ২৫ আগে কেনা!
  • a x | ২০ জুন ২০১৪ ২০:০৯241887
  • কেন কেন চম্বা লামার কী হল?
  • Atoz | ২০ জুন ২০১৪ ২০:০৭241885
  • গুজরাতিরা একরকম বিশেষ শাড়ী ব্যবহার করে, গোটা শাড়ীটাতে জরি পুঁতি চুমকি শলমা এইসবের কাজ। মনে হয় ঐ শাড়ী বিয়ে ইত্যাদি বিশেষ অনুষ্ঠানে পরার জন্য। ঐ শাড়ীর কি কোনো বিশেষ নাম আছে?
  • | ২০ জুন ২০১৪ ২০:০৭241886
  • চাম্বালামার সেই সুদিন আর নেই।
  • jhiki | ২০ জুন ২০১৪ ২০:০৫241884
  • এতজ, এ গয়নাটা মুঘল কালেকশন, যোধা আকবর সিনেমার পর থেকে এই ট্রেন্ডটা এসেছে।

    রাজস্থানী গয়না কিনতে দিল্লী ছেড়ে কলকাতা!!! ঘুড়ায় হাসবে ঃ)
  • | ২০ জুন ২০১৪ ২০:০৪241883
  • ঝিকি,এতোগুলো কুন্দনের হারসমেত তোমাকে কোন এনারাইদলে ফেলবো বুঝতে পারছিনা;)
  • Atoz | ২০ জুন ২০১৪ ২০:০২241882
  • ঝিকি, এই ছবিটা মনে হয় সেই সাতনরী না কি বলতো রূপকথায়, সেইরকম কিছু। ঃ-)
    আমি গুগলকাকুকে আর উইকিপিসিকে মহালতা পসাধন দিয়ে সার্চ দিলাম, কিন্তু ছবি নেই, গল্পগুলো দেয়, সেই বৌদ্ধযুগের সাংঘাতিক এক সর্বাঙ্গে পরার অলংকার। ভেবেছিলাম ছবি দেবে সেই রত্নময় ময়ূরের পেখম ব্যাকগ্রাউন্ডে, সর্বাঙ্গে স্বর্ণসূত্র, গলায় বিশাল হার, কানে ইয়া ইয়া দুল, কপালে টায়রাটিকলি, নাক থেকে কানে নথিন-বাহুতে অঙ্গদ-সব মিলিয়ে সে এক কান্ড! কিন্তু ছবি নেই মহালতা পসাদনের।
  • a x | ২০ জুন ২০১৪ ২০:০১241881
  • স্যান কলকাতা গিয়ে চম্বালামা থেকে নিয়ে এস।
  • kumu | ২০ জুন ২০১৪ ১৯:৫৯241880
  • আমি বলছিলাম রূপোর কুন্দনের কথা।
  • jhiki | ২০ জুন ২০১৪ ১৯:৫৬241879
  • এতজ, এটা এক্স্ট্রীম। আমার এক ছড়ার কুন্দনও আছে, দু তিন ছড়ারও আছে।
  • jhiki | ২০ জুন ২০১৪ ১৯:৫৩241878
  • এশিয়ার লোকজন নাইট ডিউটি করছে, দিনে তেজ নেই ঃ)

    মিঠু, এনারাই জমায়েত দেখে কখনও মনে হয়না যে সোনার দিন মা-দিদিমাদের সাথেই শেষ হয়ে গেছে!!
  • Atoz | ২০ জুন ২০১৪ ১৯:৫০241877
  • এই ছবি পেলাম কাকুকে জিগিয়ে। চমৎকার। কয়েক ঘন্টার জন্য ফোটোসেশন হলে পরে থাকা যায়, তার বেশী একটু কষ্টকর।

  • Atoz | ২০ জুন ২০১৪ ১৯:৪৬241876
  • কুন্দন কী? কোনো রত্নপাথর?
  • kumu | ২০ জুন ২০১৪ ১৯:৪৫241875
  • কুন্দনের গয়না গুলো খুব সুন্দর লাগে আমার।
  • Atoz | ২০ জুন ২০১৪ ১৯:৪৪241874
  • আরে!!!! কী হলো? তক্কাতক্কি নেই, আলোচনা নেই, আন্দোলন নেই, সংগ্রাম নেই, লড়াই নেই, গান নেই, নাটক নেই, সিনেমা নেই কবিতা নেই রিভ্যু নেই!!!! কিছুই যে নেই! এমনকি টইতে গিয়ে দেখি সব ভোঁ ভাঁ, কোথায় বা সেই তিনো বনাম সিপু, কোথায় বা সেই নকুমাকু, কোথায় বা ভাজপা বসপা আআপা, কোথায় বা পরিবেশ ইত্যা---এমনকি কেউ কোনো খাবারদাবারের আলোচনা অবধি করে নি!!!!!
  • | ২০ জুন ২০১৪ ১৯:৪১241873
  • সোনা-রূপো র তৈরি গয়না হলো গয়না।
    সোনায় মুক্তো এবং অন্যান্য পাথর= জড়োয়া। এছাড়া পাথরের আধিক্যে = নবরত্ন হার,দুল ইত্যাদি
    মা-দিদিমাদের গয়না এখানেই শেষ।

    তার বাইরে নকল সোনা,ঝুটো মুক্তোপাথর,মাটি, ডোকরা ইত্যাদির যাবতীয় কমদামি গয়না= ছোটবেলা থেকে শুনে এসেছি=ইমিটেশানঃ)

    এখন

    যা খুশি মেটালের তৈরি বিদঘুটে সুন্দর, সৃষ্টির হদ্দমুদ্দ গয়না সঙ্গে প্ল্যাস্টিকের/ পাথরের রঙিন টাচ= জাঙ্ক জুয়েলারি।

    সেমি প্রেসাস,মুক্তো,কুন্দন, পাথর সব মিশিয়ে এথনিক লুক। গলাকাটা দাম ও ডিজাইন= কস্টিউম জুয়েলারি।

    এদেশে সবই জাঙ্ক। দামীগুলোকে সবাই সিলভার কি পার্ল ইত্যাদি সেমিপ্রেসাস স্টোন ইত্যাদি স্বনামে ডাকে।

    নিন। সব বলে দিলামঃ)
  • jhiki | ২০ জুন ২০১৪ ১৯:২৯241872
  • আলিপুরদুয়ার জেলা হতে চলেছে, খুশীতে একটা ঘরোয়া পার্টিও হয়ে গেল ঃ)
  • san | ২০ জুন ২০১৪ ১৮:৩২241871
  • ঝিকিকেও থ্যাংকু !
  • Arpan | ২০ জুন ২০১৪ ১৮:২৭241870
  • * ভাড়া না বাড়িয়ে
  • Arpan | ২০ জুন ২০১৪ ১৮:২৫241869
  • এতদিন না বাড়ালে একবারে এতটা বাড়তই।

    আর প্যাসেঞ্জারদের ভাড়া বাড়িয়ে ফ্রেইটে বাড়িয়ে যাচ্ছিল যেটা কিনা সবাইকে অ্যাফেক্ট করে।

    এই হল আমার সুচিন্তিত দু সেন্ট।
  • নেতাই | ২০ জুন ২০১৪ ১৮:২৪241868
  • রেডিফ থেকে-
    When Modi as CM had slammed the PM for rail fare hike : A quick rewind to 2012.
    Narendra Modi who was then the chief minister of Gujarat had tweeted: @narendramodi 7 Mar 2012 Just before Rail Budget UPA has suddenly increased railway freight rates bypassing Parliament. Wrote to PM against this.

    Modi has in a letter to Prime Minister Dr Manmohan Singh today expressed his strong indignation at the Centres sudden decision to hike the Railways freight fare by a whopping 20 per cent through backdoor, just a week before the Railway Budget, diminishing the supremacy of the Parliament
  • নেতাই | ২০ জুন ২০১৪ ১৮:২৩241867
  • রেল ভাড়া ১৪% বাড়লো। আচ্ছে দিন আ গয়ে।
  • Arpan | ২০ জুন ২০১৪ ১৮:২১241866
  • কেডিদা, সরি সরি ঃ))
  • jhiki | ২০ জুন ২০১৪ ১৮:১৮241865
  • স্যান, কুন্দনের তো অনেক ব্র্যান্ড আছে, সুনুর, সাক্ষী ইঃ।

    লাজপতনগরের দুটো দোকান জানি, একটা থেকে প্রায় পনের বছর ধরে অনেক কিছু কিনেছি।
  • de | ২০ জুন ২০১৪ ১৮:১৭241864
  • ডোকরার গয়না, সুতোর গয়না, কাঠ-পোড়ামাটি - এগুলো সব জাঙ্ক নয়? কস্টিউম জুয়েলারি আমি এই পেত্থোম শুনলাম।
  • jhiki | ২০ জুন ২০১৪ ১৮:১৪241863
  • আমার ধারণা ছিল, নন মেটাল রঙচঙে গয়নাকে জাঙ্ক জুয়েলারি বলে, নন প্রেসাস মেটাল আর সেমি প্রেসাস স্টোনের/কাঁচের জুয়েলরিগুলোকে কস্টিউম জুয়েলারি বলে।
  • Kaju | ২০ জুন ২০১৪ ১৮:১৩241862
  • শবরীদের আসলে ইমিটেশন ঠিক চলে না, তাই ব্ল্যাঙ্কুদা জানে না বোধয়।
  • san | ২০ জুন ২০১৪ ১৭:৫৬241861
  • এই নাকি ব্ল্যাংকির এত এত বউ ? 'ইমিটেশন' সেই আশির দশকে বলত ঃ-) এখন জাংক জুয়েলারি বলে :-D
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত