এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২১ জুন ২০১৪ ০১:৪৬242010
  • ব্রোচ! বাঃ একটা দড়ি বেঁধে গলায় পরার প্রজাপতি করে নিলেই হবেঃ)
  • Atoz | ২১ জুন ২০১৪ ০১:৪৪242009
  • হ্যাঁ কেকে, সেই চর্যাপদেও আছে।
    "ণা ণা তরুবর মউলিলরে গ অ ণত লাগেলি ডালী
    মোরঙ্গী পিঞ্ছ পরিহণ শবরী গীবত গুঞ্জার মালী"
    ঃ-)
  • kk | ২১ জুন ২০১৪ ০১:৪১242008
  • ময়ূর পালকের দুল বানালেও হয়। সেই যে বজ্র বানিয়ে দিয়েছিলো -- পিঞ্ছের দুল।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:৩৯242007
  • ণী হবে বোধায়। সে যাক, মানে বুঝলেই তো হল। ঃ)
  • Atoz | ২১ জুন ২০১৪ ০১:৩৮242006
  • ঐ টিকলি পরলে দুই কানে দুটো ময়ূর-পালকও গুঁজে রেখো। ঃ-)
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:৩৭242005
  • বাব্বা, ক্ষী বিনম্র লাজুক মধুরভাষিনী!

    (পাস্তায় দুফোঁটা মধু ঢেলে দিতে পারো। বেশ ঘটি-পাস্তা হবে।)
  • kk | ২১ জুন ২০১৪ ০১:৩৬242004
  • বেশ বেশ :-), কী উদার মেয়ে গো ! শুধু রেসিপি খুঁজে দেবার জন্যই এত সুন্দর জিনিষ?
  • byaang | ২১ জুন ২০১৪ ০১:৩৪242003
  • তাহলে তুমি আমার ময়ূর টিকলিটা নাও বরং।
  • kk | ২১ জুন ২০১৪ ০১:৩২242002
  • ব্যাং, আমার তো খোঁপাই নেই, বয়কাট ! :-((
  • byaang | ২১ জুন ২০১৪ ০১:৩০242001
  • ঘুমিয়ে পড়ি তাহলে, অ্যাঁ? কী বলেন আপনারা। কাল সকালে যদি উঠতে না পারি, তাহলে পরশু সকালে পাস্তাটা রাঁধব। ততক্ষণ যেন মনের সুখে ভাটিয়ে কলির দেওয়া ন্যাড়াবাবুর রেসিপির পাতাটা যেন ডুবিয়ে দেবেন না।
    কাব্লিদা কি আমাকে একটা বৌহীন রেসিপি দিতে পারেন? তা নয়তো আমি রাঁধব কীভাবে? আমার যে বৌ নাই।
    কলিকে খোঁপায় গোঁজার একটা সোনর ফুল দিলাম, আর মিঠুকে একটা প্রজাপতি ব্রোচ।
  • T | ২১ জুন ২০১৪ ০১:২৮242000
  • একদম।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:২১241999
  • কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-জার্মানি মুখোমুখি হতে পারে।
  • T | ২১ জুন ২০১৪ ০১:১৪241998
  • হাফ ডজনও হতে পারে।
  • T | ২১ জুন ২০১৪ ০১:১২241997
  • আমার প্রেডিকশন মিলতে চলেছে।
  • | ২১ জুন ২০১৪ ০১:১১241995
  • তিন-গোল্লা
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:১১241996
  • ৩-০!
  • T | ২১ জুন ২০১৪ ০১:০৩241993
  • হে হে গান্ধী যে বদের হাঁড়ি কোনো সন্দেহ নেই। বাসন মাজার রেসিপি জানি না। তবে মনে হয় প্রথমে সব একসাথে একটা বড় হাঁড়িতে মিশিয়ে নিলে চাপ কম হবে।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:০৩241994
  • যাঃ মিস!
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:০২241992
  • বেঞ্জিমা তিন্নংটা করতে চলেছে।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০১:০০241991
  • কী অ্যাটাকিং খেলা হচ্ছে রে ভাই!

    তিকিতাকাকে ১০৮...
  • kumu | ২১ জুন ২০১৪ ০০:৫৮241990
  • চামচ গরম জলে ধুয়ে নেবেন।গোল দিকটা গলার দিকে রাখলে চট করে গিলতে পার্বেন।
  • T | ২১ জুন ২০১৪ ০০:৫৭241989
  • তিনগোল...না না চার গোল মারবে আজকে ফ্রান্স।
  • বিপন্ন রাঁধুনি | ২১ জুন ২০১৪ ০০:৫৬241988
  • কিকি, সারাদিন ঘুম দিয়ে রাত্তিরে উঠে মাছের ঝোল রাঁধলুম, পাঁঠার মাংস রাঁধলুম, ফ্রিজে তুলতে ভুলে গেছিলাম বলে গেঁজে যাওয়া পাঁচমিশেলি চচ্চড়িকে গরম করলুম। আর কাল সকালে পাস্তা রাঁধব বলে রেসিপিটা খুঁজছিলুম। এই হল গিয়ে আজকের কাজ। আর মাইক্রোতে ভাতও বানিয়েছিলাম। এখন আবার ঘুম পাচ্ছে।

    কলি, মিঠু, কাবলিদা, সব্বাই বেজায় ভালো লোক। আর ঐ বড়হাতের টি-টা যদি গান্ধী হয়ে থাকে তো একটা বদের হাঁড়ি। বলি অতগুলো বাসন মাজবে কে?
  • | ২১ জুন ২০১৪ ০০:৫৩241987
  • ট্রাই করার পর একটা পৌঁছ সংবাদ দিতে ভুলো না যেন! সমবেত গুরুপরিবার চিন্তায় থাকবে।
  • ranjan roy | ২১ জুন ২০১৪ ০০:৪৯241986
  • T এর পাস্তা-রেসিপি অসাঃ। আমার মত নিরেটও কাল ট্রাই করবে।

    কোস্তারিকার কোচের গালে চুমু খেলুম। বালোতেলির সব তেল বের করে দিয়েছে, হলুদ কার্ডও খাইয়েছে।ঃ))))
    জিদানের সঙ্গে কেসটার সময় থেকে ইতালি হারলে খুশি হই।
  • Arpan | ২১ জুন ২০১৪ ০০:৪৮241985
  • ২-০!

    জ্জিও ফ্রান্স। গান্ধী কোথায়? ঃ)
  • | ২১ জুন ২০১৪ ০০:৪৭241983
  • এবার ফরাসি গোল উপভোগ করুন
  • Arpan | ২১ জুন ২০১৪ ০০:৪৭241984
  • জি-রু-উ-উ--উ-উ-উ-উ-উ-উ-উ-উ!
  • T | ২১ জুন ২০১৪ ০০:৪৩241982
  • একটা পাত্রে পাস্তা ঢালুন। আরেকটা পাত্রে ব্রকোলি। আরেকটায় কড়াইশুঁটি। আরেকটায় একটু বাটার। আরেকটায় একটু চিজ। আরেকটায় একটু নুন। এভাবে আপনার রান্নাঘরে যত পাত্র পাত্রী আছে সবেতেই কিছু না কিছু ঢেলে ফেলুন। এরপরেই মাহেন্দ্রক্ষণ। প্রস্তুত হ'ন।

    সব টপাটপ গলায় ঢেলে দিন। একটু গরম জল ও একটু অলিভ ওয়েলও ঢালবেন। একটা চামচ গিলে ফেলুন। এরপর হাল্কা লাফিয়ে নিন। নানারকম কসরত করতে থাকুন। ভাল সেদ্ধ হ'বে। এরপর রোদে গিয়ে শুয়ে পড়ুন। তুমুল ঘুম দিন।

    ঘুম থেকে উঠে জিভ চাটতে ভুলবেন না।
  • Atoz | ২১ জুন ২০১৪ ০০:৪০241981
  • কাবলিদাকে রান্নাঘরে না যেতে দিলেই ভালো। সেই লুচি ভাজতে গিয়ে কী কান্ড!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত