এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ২৩ জুন ২০১৪ ২২:১৮242400
  • আতস, হ্যাঁ ঃ-)) এবং এগুলোরই রমরমা ভুলে যেও না!
  • | ২৩ জুন ২০১৪ ২২:১৩242399
  • চিলে কেমন জানি মারামারি-টানাটানি করে খেলছে!
  • jhiki | ২৩ জুন ২০১৪ ২২:১০242398
  • মিঠু আজ কার দিকে? আমার ঘোড়া চিলে।
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২২:০৬242397
  • অক্ষ, ও। কপিলমুনিকে বলেছে ফাদার অব কসমোলজি। আমাদের গঙ্গাসাগর কানেকশন কি এই কপিলেরই?
    ওরে বাবা, ঐ গ্লোবের উপরে ওগুলো কি টির‌্যানোসরাস আর টেরোড্যাকটিল? ঃ-)
  • কমা | ২৩ জুন ২০১৪ ২১:৫৯242396
  • সত্যি হিন্দু মুনিরিষিদের এভাবে দেখানো আরেসেসের একেবারেই ঠিক হচ্ছে না। এরপর একদিন বলে বসবে হিন্দুরাই অন্ক্শাস্ত্রে শুন্যের আবিষ্কর্তা। ছিছি
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:৪৭242395
  • এইটে, আতস -
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:৪৪242394
  • অক্ষ, ফাদার অব কসমোলজি কারে কইলো এরা? মহর্ষি ভৃগুকে নাকি ?
  • | ২৩ জুন ২০১৪ ২১:৪৩242393
  • এক মুনু বইসে, দুই-চাইরটা সুনা এহনো মিসিং।
  • | ২৩ জুন ২০১৪ ২১:৪১242392
  • ঐ যে অখন্ড স্বপ্ন একখানি মুটুক আর তীরধনুকে থুবড়ে পড়ে আছে-তাকেই এঁনারা ধীরে ধীরে সাকার করে তুলছেন- কিন্তু নেতাজি আধখানা কাটা পড়ে গেছেন! আর কে জানি গলায় হার পরে নীল জামায় অবয়বহীব্ন হয়ে উঁকি দিচ্ছেন- কি ছবি! সমস্ত ইমোশন গলার গাছে দলা পাকিয়ে উটচে!!
    এক ছবিই সব কথা বলে দিয়েচে!
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:৩৮242391
  • ধুস লক্ষ্মীবাই তো ওপরে, শিবাজির পাশে।
  • | ২৩ জুন ২০১৪ ২১:৩৪242389
  • টিভির সামনেই আছি সুনা।
  • | ২৩ জুন ২০১৪ ২১:৩৪242390
  • উফ! প্রতাপ কই সাদা ঘোড়ার পিঠে ওটা রানী লক্ষ্মীবাঈ।
  • | ২৩ জুন ২০১৪ ২১:৩৩242388
  • এদিকে চিলে -হল্যান্ড শুরু হয়ে গেলোঃ)
    ছোট্ট সোনাবন্ধুরা সব কই?
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:৩২242386
  • লক্ষ্মীবাঈ কি ওটা সাদা ঘোড়ায়? পিঠে বাঁধা কি ওঁর ছেলে?
  • সায়ন | ২৩ জুন ২০১৪ ২১:৩২242387
  • আরে আজ ক্যাওট'কে নামিয়েছে! কিছুক্ষণের জন্য ভ্যান পার্সির দুঃখ ভুলে গেলাম।
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:৩১242384
  • হ্যাঁ হ্যাঁ প্রতাপ। আমাদের হিন্দু মানুষেরা।
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:৩১242385
  • এতো সবে শুরু। কবে দেখবো এইসব সুপার্স্ট্রিং থিওরি টিওরি মাল্টিভার্স ইত্যাদি সব সে এ এ ই কোনকালে ভারতে সাধুরা আবিষ্কার করে সব এক্কেবারে ফিনিশ করে রেখেছে। ঃ-)
  • | ২৩ জুন ২০১৪ ২১:৩০242383
  • শিবাজির পাশে ও কে? কে গো? চৈতকারোহী প্রতাপ?
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৯242382
  • হ্যাঁ "ফাদার অফ কসমোলজি" ও আছে ঃ-)
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৮242381
  • হিন্দুল্যান্ড
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:২৭242380
  • অক্ষ,
    ত্রিশূল আর পরমাণুর ছবিওলা একটা পাতা খুলছে আর তাতে কনাদ বিষয়ে লেখা।
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৬242379
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৫242377
  • দেখা যাচ্ছে ক্লিক করলে?
  • kiki | ২৩ জুন ২০১৪ ২১:২৫242378
  • আতোজ,
    হি হি। আর দরকার নেই, ও জিনিস বুঝবে না। শুধু শুধু আমি কেন কিছু প্রমান করতে যাবো।আর বোনটাকে বড্ড ভালোবাসি তাই ধাক্কা লাগলো, নইলে এ শুনতে শুনতে তো কান পচে গেছে।তবে এখন ও সর্বংসহ হয়ে উঠিনি দেখে অবাক লাগছে। খালি বাপে মায়ে নাক গলিয়ে গলিয়ে বাচ্চাদের কি সর্বনাশ করে তার আর একটা নমুনা দেখবো। কবে যে আমাদের দেশের বাপ মায়েরা বাচ্চা কাচ্চাদের বড় হতে দেবে কে জানে!
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৪242375
  • যাহ!
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:২৪242376
  • এইযে
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:১৬242374
  • অক্ষ, শুধু ফিজিক্স আর বায়োলজি? কসমোলজি অ্যাস্ট্রোফিজিক্স ম্যাথামেটিকস স্ট্যাটিসটিক্স কেমিস্ট্রি ----- ঃ-)))))
  • Atoz | ২৩ জুন ২০১৪ ২১:১১242372
  • কিকি, যুগলমূর্তিতে ফোটো তুলে আপলোড করে ওকে দেখিয়ে দাও। ঃ-)
    যুগলমূর্তি বলতে মনে পড়লো পুরানো ক্যালেন্ডারে রাধা আর কৃষ্ণের এরকম ছবি ছিল, রাধা দাঁড়িয়ে, কৃষ্ণ নিজের বাঁশিটা রাধাকে দিয়ে জাপ্টে ধরে কানে কানে সুর শেখাচ্ছে আর একটা ময়ূর, এদের পিছন থেকে তার বিরাট গলা বাড়িয়ে অবাক হয়ে দেখছে এরা করে কী!!!!
  • a x | ২৩ জুন ২০১৪ ২১:১১242373
  • এই এত বছর এই দ্যাশে থাকতে কোনো মন্দিরে যাইনি। গতকাল গিয়ে পুরো হুব্বা। ছোটবেলায় তো কত মন্দিরে গেছি সারা ভারত জুড়ে, এইরকম হিন্দুধর্মের পলিটিসাইজেশন আগে দেখি নাই। হতে পারে আরএসএসের হেডকোয়ার্টার বলেই দেখলাম এসব। পয়সার ছড়াছড়ি আর তার মাঝে হিন্দুল্যান্ড, হিন্দু হবার কি কি ক্রাইটেরিয়া, ভারতের সব বিদ্বান ও যশবান লোকজন কিরকম সবাই হিন্দু (রবিদাদু ইনক্লুডেড)। ক্যামন সমস্ত ফিজিক্স ও বায়লজির আবিষ্কার হুই কোন যুগ আগে হিন্দু সাধুরা করে গেছে তার ওপর সব এক্সিবিশন। আর তার সাথে অগুন্তি ইউথ প্রোগ্র্যাম।

    এদিকে লেফট নাকে তেল দিয়ে ঘুমোয় আর পাতা ভরায়!
  • kiki | ২৩ জুন ২০১৪ ২১:০০242371
  • আজ খুব বিরক্ত হয়ে মাথায় এক ট্যাঙ্কি তেল মেখে, একটা খুদে বেনী ঝুলিয়ে, দুটো ঝোলা দুল পরে কথা বলছিলুম বলে লোকজন কি বিরক্ত হয়ে গেলো, শিগ্গিরি খোল বলে দুল খুলিয়ে ছাড়লো, এদিকে দুদিন আগে এক বোনকে একটু সলা পরামর্শ দিতে গেসলুম, তার প্রায় ডিভোর্স হয়ে যায় যায় দেখে, তো বললো, তুমি থামোতো, নিজে তো শাঁখা সিঁদুর খুলে ফেলে, মানিক দাকে ছেড়ে চলে এসেছো, আমি এত হুব্বা যে আমতা আমতা করে, ওরে তুই ভুল বুঝছিস বলতে চেষ্টা করছিলুম, তো গুডনাইট বলে ফোন রেখে দিলো। সেটা আবার বলেও ফেললাম। সেই জন্য ঝোলা দুল পরে বসে আছি। তো ভদ্দরলোক কেমন গুম হয়ে গেলো। তারপর বললো, কথা বলিস না এমন লোকেদের সাথে। এদিকে আমায় সব কথা বরদের বলতে নেই, বন্ধুরা কিছুদিন আগে এমনি শিখিয়ে দিয়ে গেছিলো। কি মুস্কিল!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত