এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১২:৪৭242912
  • পটাশম্যাম, দিল্লি তো ধরাছোঁয়ার বাইরে। আমি শুধু নয়ডা গাজিয়াবাদ বললাম। দিল্লি ইউনিভার্সিটির কাছে মুখার্জিনগরে ২২০০ স্কোয়্যার ফিটের ফ্ল্যাট তিন বছর আগে সোয়া দু কোটি দাম চাইছিল।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১২:৪৫242907
  • মানে কলকাতা থেকে একটু বাইরে বেরোতে হবে। জিগ্গেস করলাম কারণ এখানে একজনের কাছে শুনলাম কলকাতায় ৩০/৩৫ লাখে ছোট ফ্ল্যাট পাওয়াও নাকি টাফ।
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১২:৪৫242908
  • ব্যান্ডেলের বাড়ির ভ্যালুয়েশন করাচ্ছে বাবা, সাড়ে তিন কাঠা জমির ওপর দোতলা বাড়ি পঁয়তাল্লিশ লাখ দাম পাচ্ছে।

    জানেন, ব্যান্ডেলে ঘণ্টা হিসেবে ঘর ভাড়া দেওয়া হয়? ব্যান্ডেলে আছে দুটি স্কুল, ডন বস্কো আর অক্সিলিয়াম কনভেন্ট। সেখানে পড়তে আসে হাওড়া শ্যালদা লাইনের বিভিন্ন এলাকার বাচ্চারা। মায়েরা আসেন। এসে দিয়ে ফিরে গিয়ে দুপুরে তো আবার নিতে আসা সম্ভব নয়, তাই তাঁরা ব্যান্ডেলেই থেকে যান। ঘর ভাড়া দেওয়া হয়, দিনপ্রতি পঞ্চাশ ষাট টাকা। পনেরো কুড়ি জন মা একসঙ্গে একটা ঘর ভাড়া নেন, সারাদিন ওখানেই গল্পগুজব করে কাটান। মানে বাড়িওলার দৈনিক হাজার টাকা রোজগার। সারা মাসে বাইশ দিন ধরলে বাইশ হাজার হেসেখেলে।
  • kumu | ২৫ জুন ২০১৪ ১২:৪৫242909
  • সিকি এই রেট কোত্থেকে পেলে?দিল্লীতে? রাজৌরি গার্ডেনে?
  • san | ২৫ জুন ২০১৪ ১২:৪৩242906
  • সোদপুর সোনারপুর বেলঘরিয়া এগুলো কলকাতা ? অঃ।
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১২:৪১242905
  • প্রপার্টির কথা হচ্ছে? আমায় জিগান।

    গাজিয়াবাদে আমার প্রপার্টির রেট যাচ্ছে কমবেশি ৫০০০ টাকা, নয়ডাতে যাচ্ছে ৬৩০০ টাকা অফিশিয়ালি, আনঅফিশিয়লি ৬৫০০ পর্যন্ত যাচ্ছে। তাও আমার প্রপাট্টি নয়ডার সেশপ্রান্তে। প্রপার নয়ডা, আট্টা মার্কেটে এখন দোকানের সেলিং প্রাইস সাউথ এক্সটেনশনের থেকে বেশি। নয়ডার কোর সেক্টরগুলোতে, সাতাশ থেকে চল্লিশ-পঞ্চাশ পর্যন্ত সেক্টরগুলোতে এখন রেট যাচ্ছে ৬৫০০ থেকে ৭০০০ পর্যন্ত, কোটি দেড় কোটি দু কোটিতে ফোর বিএইচকে আরামসে বিক্কিরি হচ্ছে।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:৩৮242904
  • আছে আছে। গড়িয়া, সোদপুর, সোনারপুর, ব্রহ্মপুর, বেলঘরিয়া এসব জায়গায় গলির মধ্যে ছোট ছোট তিনচারতলা বাড়ি ৫০০ থেকে৫৩০ স্কোফি।

    আফনারা জানবেন কেন? আপনারা তো সব গেটেড কম্যুনিটির ভক্ত। কেলাব চাই, ছুইমিং পুল চাই, টেনিস কোর্ট চাই, কভার্ড কার পার্কিং চাই। আফনাদের জন্য নয় এসব।
  • san | ২৫ জুন ২০১৪ ১২:৩৪242903
  • নাকি ২০-২৫ কোটিতে পুরো হাউসিং প্রোজেক্ট এর কথা হচ্ছে ?
  • san | ২৫ জুন ২০১৪ ১২:৩২242902
  • ২০-২৫ লাখে ফ্ল্যাট ? কোলকাতায় ? কোথায় ? সে তো আমাদের ছোটোবেলায় পাওয়া যেত !
  • lcm | ২৫ জুন ২০১৪ ১২:২৮242901
  • কলকাতায় ২০/২৫ লাখে ফ্ল্যাট আছে?
  • b | ২৫ জুন ২০১৪ ১২:২৪242900
  • কেসির মুখে চপ কাটলেট পড়ুক। ফাটলেই একটা খবর দেবেন তো। মানে ২০-২৫ এর ফ্ল্যাট ২-৩ এ বিক্রি হবে সেই সুদিনের প্রত্যাশায় আছি।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:২১242899
  • আমাদের ওখানে একজন কে দেখলাম, প্রায় দুবছর ধরে অ্যাড দিয়ে রাখল। গ্রাহক পেলনা। সেশে আবার ভাড়া বসিয়ে ফেরত গেল।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:১৮242898
  • দ দি আমি তো দেখছি অলরেডি ফেটে গেছে।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:১৭242897
  • প্রেডিকশন কচ্ছিনা মহায়। অনুভব কচ্ছি তাই বলছি। বাড়ির দাম ২০-২৫ এর উপরে হলেই বেচতে ছাগলের দশা হচ্ছে। একদম হাতে গরম অভিজ্ঞতা। সব বড় বড় প্রোজেক্টে দেখুন ফ্ল্যাট খালি পড়ে থাকছে।
  • j | ২৫ জুন ২০১৪ ১২:১৬242896
  • আর এদিকে রাজারহাটে অ্যা এরিয়া ওয়ানের ফেলাটের দাম গুগাঁর সমান বা ক্ষেত্রবিশেষে বেশি !!

    ইএম বাইপাসের ধারে কমপ্লেক্সের মধ্যে ফেলাটের দামে নয়্ডা-ফরিদাবাদ - গাজিয়াবাদের চেয়ে বেশি !

    বেহালাতেও নাকি মিনিমাম ৪৫০০ /স্কো ফি

    ক্যামনে হয় ? কি জন্যে হয় ?
  • | ২৫ জুন ২০১৪ ১২:১৪242895
  • কেসি এইটা তো অনেকদিন থেকে শুনছি। ঠিক কবে ফাটবে বলুন তো।
  • sm | ২৫ জুন ২০১৪ ১২:০৯242893
  • kc বাবু,কলকাতায় হাউসিং বাবল ফাটবো ফাটবো করছে।
    এটা কি ভাবে প্রেডিকশন করলেন। সিরিয়াসলি শুনতে চাই।
    আমার মন আপনার কথা কে সমর্থন করছে, কিন্তু কিছু বিষয়ে খটকা লাগছে।
    একটু বিশদে বলুন, আলোচনা চালানো যাবে।অন্যরাও লিখতে থাকুন।
    খুব ই গুরুত্বপূর্ণ বিষয়।
  • sm | ২৫ জুন ২০১৪ ১২:০৯242894
  • kc বাবু,কলকাতায় হাউসিং বাবল ফাটবো ফাটবো করছে।
    এটা কি ভাবে প্রেডিকশন করলেন। সিরিয়াসলি শুনতে চাই।
    আমার মন আপনার কথা কে সমর্থন করছে, কিন্তু কিছু বিষয়ে খটকা লাগছে।
    একটু বিশদে বলুন, আলোচনা চালানো যাবে।অন্যরাও লিখতে থাকুন।
    খুব ই গুরুত্বপূর্ণ বিষয়।
  • Arpan | ২৫ জুন ২০১৪ ১১:৪৯242892
  • http://m.bbc.com/news/world-latin-america-28011936

    আনন্দ এট অলের জন্য স্টেটাস আপডেট।

    হজসন আপাতত রেহাই পেয়ে গেল, ব্রিটিশ মিডিয়া এইটা নিয়ে উঠেপড়ে লেগেছে।
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১১:২৩242891
  • বেশ -গুডনাইট
  • | ২৫ জুন ২০১৪ ১১:২১242890
  • দশমিনিট পরে শুতে যাবো।
  • | ২৫ জুন ২০১৪ ১১:২০242889
  • কুমু,গৌরীদান নাম- খুব কচিমেয়েদের বিয়ে হয়ে গেছে দেখছি।
  • | ২৫ জুন ২০১৪ ১১:১৯242888
  • হ্যাঁ, থ্রিলের আর অভাব কি? আবার রেকর্ড করা ব্রাজিল-মেহিকো ম্যাচ দেখলাম;)
  • kumu | ২৫ জুন ২০১৪ ১১:১৮242887
  • মিঠি কী সিরিয়াল?রাতে একদম ঘুম আসে না।টিভিতে দেখার মত কিচ্ছু পাই না।
  • Abhyu | ২৫ জুন ২০১৪ ১১:১৫242886
  • আমি ভাবলাম তুমি দেশের লোকের মত রাত জাগছ বিশ্বকাপের থ্রিল পাবার জন্যে।
  • | ২৫ জুন ২০১৪ ১১:১৪242885
  • ধ্যাৎ ঘুম।
  • | ২৫ জুন ২০১৪ ১১:১৩242884
  • এদিকে ঐ জ্যোতিষশাস্ত্রী কে দেখে আমার রাতের ঘু উড়ে গেলো। এখন টিভিতে সিরিয়াল দেখছিঃ(
  • san | ২৫ জুন ২০১৪ ১১:১১242882
  • না, শেখা হল না তো। হানাবাড়ি পাওয়া গেলেই শিখে নেব
  • lcm | ২৫ জুন ২০১৪ ১১:০৯242881
  • একি! জলপাইগুড়ি আর কুচবিহার ছিল তো। এ আবার কবে হল।
    জত যে পিছিয়ে পড়েছি ভেবে মাথা হিম হয়ে আইসক্রিম
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত