এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৫ জুন ২০১৪ ১৩:৪৫242939
  • :-))))))
  • kumu | ২৫ জুন ২০১৪ ১৩:৪৫242940
  • দিল্লী ডিব্রুগড় রাজধানী বিহারে ডিরেইলড হয়েছে আজ সকালের দিকে।কয়েকটি বগি উল্টে গেছে।
  • এমেম | ২৫ জুন ২০১৪ ১৩:৪৩242938
  • কিন্তু স্যান, কাবলির বাড়িতে বড় বড় জানালা থাকলে কী হবে, সে তো জানালা খোলে না।
  • এমেম | ২৫ জুন ২০১৪ ১৩:৩৯242937
  • বাড়ির বাঁ পাশে রেল লাইন আর সামনে রাস্তাটা ডানদিকে বেঁকে গিয়ে আরেকটা রাস্তায় পড়বে, আবারো বাঁ দিকে রেল লাইন।
  • kc | ২৫ জুন ২০১৪ ১৩:৩৬242936
  • দদি, বাবল ফেটেছে বেশ কিছুটা চুপসেছে। এখন সবাই হোল্ড করছে। টাকার টানাটানি শুরু হলেই দাম পড়বে আরও কম দামে ছাড়বে। আর এবার থেকে তো কার্পেট এরিয়ার উপর দাম ধরা শুরু করছে। ওই জালিটা কমবে এবার।

    সব প্রোজেক্ট গোস্লো মোডে চলছে কলকাতায়। ইভন আরবানাও।
    জেনেক্স ভ্যালি, ডায়মন্ড সিটি, উপহার, আরবানা সব জায়গায় খালি আছে। সোজাসুজি গেলে বলবে অল সোল্ড। নিজেরাই নিজেদের তৈরী মার্কেটিং কোম্পানিকে বিক্কিরি করে রেখেছে। এবার ওই কোং গুলোতে একবার খোঁজ নিন, একেবারে পেছনে পড়ে যাবে বেচার জন্য। মেলবাক্স ফ্লাড হয়ে যাবে।
  • এমেম | ২৫ জুন ২০১৪ ১৩:৩৪242934
  • কলকাতার মত এমন বিষাক্ত শহরে একেবারে শহরের কেন্দ্রে, ওয়েল, সেলিমপুরে দু কামরা ৪০০-র কম স্কোয়ারফিটের 'ফ্ল্যাটে' থেকে দেখেছি দারুন লাগে। বড় রাস্তার ওপর নয়।
  • de | ২৫ জুন ২০১৪ ১৩:৩৪242935
  • লাল মেঝেতে লক্ষ্মীপুজোর আলপনা কি ভালো দেখতে হয়!
  • san | ২৫ জুন ২০১৪ ১৩:৩২242933
  • কাবলিদার বাড়িটা একেবারে বি এর মনের মত হত :-)

    ডিঃ কেনাবেচার জন্য বলিনি :-)

    আমারও ঐরকম বাড়ি পছন্দ !
  • jhiki | ২৫ জুন ২০১৪ ১৩:৩১242932
  • সিকি, নীলগিরি। ওরা এখন দিল্লেতেই, বাকী কিছু বলতে পারবোনা।
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১৩:২৩242931
  • ঝিকি, সেক্টর চৌতিরিশের ফ্ল্যাটের কী স্পেসিফিকেশন? কত আস্কিং প্রাইস?
  • | ২৫ জুন ২০১৪ ১৩:২২242930
  • হ্যাঁ ২০ -২৫ এ দিব্বি বড়সড় ফ্ল্যাট বারাসাত, মধ্যমগ্রামে পাওয়া যচ্ছে বলে শুনেছি। রাজারহাটে কিছু দেখেওছি। (নিউ টাউন নয় রাজারহাট)।

    কিন্তু কেসি, বাবল ফাটলে যেরকম হারে কমা উচিৎ সেরকম হারে তো কমছে না। আর কলকাতায় ফ্ল্যাটের সাইজে বহুত জালি করে। সেই সিঁড়ি, কমন বারান্দার কোণা সর্বস্ব ধরে এরিয়া দেখায় আর বেধড়ক দাম চায়।

    বি যেমন বললেন অমনি বাড়ী এখনও দেখা যায় তো হঠাৎ হঠাৎ। তবে কলকাতার মত এমন বিষাক্ত শহরে একেবারে শহরের কেন্দ্রে কেমন করে মানুষ থাকে কে জানে!?
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১৩:২১242929
  • কালো বর্ডার দেওয়া লাল মেঝেতে ছোটবেলা জুড়ে গড়াগড়ি খেয়েছি।

    গল্পটা ঠিক এই রকমের গ্রিমি নয় সব জায়গায়। প্রপার্টির দাম ওঠাপড়ার পেছনে অনেক কারণ আছে। কালীঘাটে বাড়ির দাম পঞ্চাশ লাখ, এক কোটি নয়, কারণ সেই বাড়িটা বহু পুরনো, হয় তো তিরিশ চল্লিশ বছর আগে বানানো। ব্যাং অন হার্ট অফ কোলকাতা তাই খানিক দর উঠেছে, নইলে ও বাড়ির দাম কুড়ি লাখও হয় না। আবার টালিগঞ্জের কাছে কী সব যেন সিটি ফিটি গড়ে উঠেছে, এখন ফেজ টুয়ের কাজ চলছে, সেখানে হেসেখেলে কোটিতে ফ্ল্যাট কেনাবেচা হচ্ছে।

    সফদরজঙ্গ এনক্লেভে যে দামে বাড়ি বিক্কিরি হবে, সেই তুল্য ক্রেতা কোথায়? হাইফাই এলাকা, সামান্য দূরত্বে আইআইটি, জেএনইউ, সমস্ত এমব্যাসি। সেখানে তো সেই রকমের রইস লোকজনই কিনবে।

    আমাদের নয়ডার ফ্ল্যাট এখনও হাতে পাই নি, আশা করা যাচ্ছে ডিসেম্বরে পাবো, তার পেছনেও অনেক গল্প আছে, সেসব গল্প মিটলে তবে তার রেজিস্ট্রেশন হবে। ফ্ল্যাটটা সিকিনীর নামে কেনা, তো দৈনিক গড়ে দুটো করে কল পায়, মূলত প্রপার্টি ডিলারদের কাছ থেকেই, পঁচাত্তর থেকে আশি লাখ অফার করে। মেল তো অগুনতি আসে।
  • jhiki | ২৫ জুন ২০১৪ ১৩:১৯242928
  • lcm দা, ঠিক শুনেছেন, আমাদের দিল্লী ও গুঢ়গাঁও -এ মোটামুটি প্রেস্টিজিয়াস লোকেশনে কিছু সম্পত্তি আছে। আমার বরের প্রতি সপ্তাহান্তের কাজ হল, বিভিন্ন সাইট ঘেঁটে ওগুলোর বাজারদর জানা, তাছাড়া আমাদের দুজন চেনা এজেন্টের থেকেও রিপোর্ট পাই। গত দেড় বছরে দিল্লী-গুড়গাঁও-এ দাম বাড়েনি। নয়ডাতে আমাদের কিছু নেই, কিন্তু যাদের আছে তারা পজিটিভ কিছু শোনায় না, একজন সেক্টর ৩৪ এর ফ্ল্যাট অনেকদিন ধরে বিক্রি করতে চাইছে, কিন্তু দাম পাচ্ছে না, আর একজনের সেক্টর ৯১ বা ৯২ -এর প্রোজেক্ট চারবছরের বেশী ডিলেতে চলছে, অ্যাপ্রিসিয়েশনও আহামরি কিছু না।
  • এমেম | ২৫ জুন ২০১৪ ১৩:১৬242926
  • জানলার বাইরে বেলফুল গাছ ফুলে ফুলে ভরে আছে।
  • j | ২৫ জুন ২০১৪ ১৩:১৬242927
  • ক্র্যাশ করার অন্যতম কারণ হতে পারে নির্বাচন পরবর্তীকালে শেয়ার বাজার চাঙ্গ হওয়ার দরুণ ইনভেস্টর কমিউনিটির সরে যাওয়া

    সি এন বি সির কেস স্টাডিতে দেখাচ্ছিল কিভবে মাসচারেকের মধ্যে বিল্ডার-প্রোমোটারদের হিসেব ওলটপালট হয়ে গেল
  • সায়ন | ২৫ জুন ২০১৪ ১৩:১৫242924
  • "রেড অক্সাইড"এর মেঝে বলত। ভাড়া বাড়িতে ছিল। কালো বর্ডার দেওয়া। মামাবাড়িতেও দেখেছি। রেগুলার মোছামুছির পর গ্লসি হয়ে যেত সারফেসটা।

    অরণ্যদা', নিল'এ টা এমনি বলা। টপ স্পিন যৎসামান্যই। হুম, কঠিন অপোনেন্ট বোঝা যাচ্ছে ঃ)
  • এমেম | ২৫ জুন ২০১৪ ১৩:১৫242925
  • আমাদের লাল মেঝে সবুজ বর্ডার। একতলার একটা ঘরে।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১৩:০৩242923
  • আমাদের বাড়িতে ছিল - লাল/কালো, সিঁড়িতেও লাল/কালো।
    মেঝের বর্ডার-টাকে ডেটো না কি একটা বলত রাজমিস্ত্রিরা।
  • san | ২৫ জুন ২০১৪ ১৩:০২242922
  • আবার লাল মেঝের কালো বর্ডার থাকে।এরম কোনো বাড়িতে আমি কখনও থাকি নি :-(
  • san | ২৫ জুন ২০১৪ ১৩:০১242920
  • এই লাল মেঝেগুলো আমার হেবি পছন্দ।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১৩:০১242921
  • কেসির কথা খানিকটা ঠিক।
    আরে ইয়ার রিয়েল স্টেট মে ইনভেস্ট তো করনাহি হ্যায় - এই বলে ঝাঁপিয়ে পড়ে প্রচুর লোন টোন নিয়ে কোটির ওপর ফ্ল্যাট কিনে এখন ভাড়া থেকে মান্থলি ব্যাংক মর্টগেজ পেমেন্টের টাকা উঠছে না, এদিকে বেচলে দাম পাচ্ছে না। তার ওপর আছে মেইন্টেন্যান্স খ্চ্চা।
    এমন কন্ডিশনের কথা কয়েকজনের শুনেছি - দিল্লি, মুম্বই।

    ব যে বাড়িটা কিনতে চায় তেমন ছিল একটা, জদুবাবুর বাজারের কাছে পদ্মপুকুরে।
  • b | ২৫ জুন ২০১৪ ১২:৫৭242919
  • যে বাড়িটা কিনতে চাইঃ ভবানীপুরে, তিরিশ ইঞ্চি দেওয়াল, লাল মেঝে, কবেকার ইয়েলো অকার রং, বড় বড় জানালা, সামনে একটু জায়গা।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:৫৬242917
  • আরে কিছু কিছু জায়গায় ফ্যাটের পজিশন দেখে টেখে ওরকম দাম তো বটেই, কিন্তু তার মানে ইএ নয় যে কালিঘাট থেকে কসবা সবজায়গাতেই হাজার স্কোফি এর ফেলট থাগলেই কালকেই ঐ দামে বিক্কিরি হবে। হবেনা। যাস্ট হবেনা। হচ্ছেনা।

    তক্কের কোনও ব্যাপার নয়।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১২:৫৬242918
  • হ্যাঁ, আমি দুরকমই শুনেছি। দিল্লিতে ১.৪ কোটি দাম রেখে খদ্দের না পেয়ে ভাড়া দিতে গিয়েও বেশী ভাড়া না পেয়ে শেষে কম দামে বেচেছে, এই কয়েক মাস আগের ঘটনা, খুব সম্ভবত গাজিয়াবাদ এলাকা। সিলিকন ভ্যালির কোথাও কাজ করে।

    আবার, কোটি টাকার ওপর দাম দিয়েও মনোমত ফ্ল্যাট দিল্লিতে পাচ্ছে না এমনও বলে অনেকে।

    দিল্লি-
    ...Inside his tinted-glass offices in south Delhi's Safdarjung Enclave, realtor Sunil Kapur holds up a list of 50 houses in the area that are for sale....

    "There is no point... there are no buyers. Those who come by are also not interested to buy at these prices," he said, as he winds up for lunch followed by an afternoon siesta, hoping that the situation will change dramatically after the election result is out....

    মুম্বই --
    In Mumbai's Malad and Goregaon suburbs, where thousands of middle-class families stay, two-bedroom apartments that used to sell for Rs 1.5-1.7 crore six months ago are now available for Rs 1.2-1.3 crore. In Kandivali, Borivali, Malad, Bhandup, Mulund, Vikhroli, Thane and the Kharghar-Panvel belt prices have dropped over 20 per cent, local brokers said....

    http://articles.economictimes.indiatimes.com/2014-05-07/news/49689444_1_election-result-property-prices-home-buyers
  • kumu | ২৫ জুন ২০১৪ ১২:৫৩242916
  • সিকি হে, দিল্লীতে তো ঘর আছেই।প্রয়োজনে ইটি বেচে দিয়ে হিমালয় গেলে কীরকম রেখে যেতে পারব সেইটে জানতে চাইছিলুম।
    সিসি অরন্য
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১২:৫০242914
  • কল্যাণীতে এইমস হলে ব্যান্ডেলে রেট চড়চড়িয়ে বাড়বে। ব্যান্ডেল কল্যাণী সরাসরি বাস যায়, অটো ট্রেকার সব যায়।
  • san | ২৫ জুন ২০১৪ ১২:৫০242915
  • তক্কে ঢুকে কি হবে। প্রপার কলকাতায় ঐ দামে বাড়িঘর পাওয়া যায় না।
  • সিকি | ২৫ জুন ২০১৪ ১২:৪৮242913
  • প্রপার কলকাতা পিনকোডের রেট বলছি। কালীঘাটে সাড়ে আটশো স্কোয়্যার ফিটের ফ্ল্যাট পঞ্চাশ লাখ টাকা। মনোহরপুকুর (বোধ হয় গড়িয়াহাট থেকে আট্টু এগিয়ে কোথাও) ঐ কনফিগারেশন পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাখে পাওয়া যাচ্ছে।
  • kc | ২৫ জুন ২০১৪ ১২:৪৭242910
  • সেতো নিউটাউন, সল্লেক, সন্তোষপুরও কলকাতা নয়। অঃ অঃ

    যাহা ০৩৩ তাহাই কলকাতা এখন।
  • lcm | ২৫ জুন ২০১৪ ১২:৪৭242911
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত