এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৬৯৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৪518355
  • ডি ডি আর রঙ্গন কে ক। এই ইংরাজী শিক্ষার ভীতিটাই আসল, আমি ও আমার স্ত্রী- একই সময়ে পড়েছি - ও মফস্বলে আর আমি কোলকাতায়, মাধ্যমিক আরে উচ্চ-মাধ্যমিক দুটিতেই ও আমার চেয়ে বেশী নম্বর পেয়েছ - সায়েন্সে আর অন্কে তুখোড়, কিন্তু আজও ইংরাজীতে ভীতি আছে। কারণ ঐ ভীতি আর দুর্বল বুনিয়াদ।
    আমরা দুজনেই পুরানো ব্যবস্থায় পড়েছি।
  • aka | 85.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৭:১৮518356
  • স্বতঃসিদ্ধ নেই, একদম মেনে নিলাম। আমার পুত্র আপাতত, বাংলা, ইংরিজি এবং স্প্যানিশ শিখছে, তিনটেই খারাপ নয়। তা স্বতঃসিদ্ধ যখন নেই তাহলে নিশ্চয়ই কোন ডেটা ছিল যে গ্রামে বেশির ভাগ ছাত্র ইংরিজির জন্য স্কুল ড্রপ করে, পিছিয়ে যায়। সেই ডেটা, অ্যানালিসিস কই?
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৭:২৩518357
  • PM, গান্ধী আর বলরামকে ধন্যবাদ। শুধু গ্রামের ছেলেমেয়েদের কাছে নয় শহরের পিছিয়ে থাকা মানুষদের সন্তানদের কাছেও ইংরিজি সমান ভীতিপ্রদ। এই ব্যাপারটা শহরের বাবুদের বোঝানো দুষ্কর।

    আমার দুটি অ-ইংরিজিভাষী দেশে ২-৩ মাস করে ভাষা শেখার সুযোগ হয়েছিল। সে পদ্ধতিটা সম্পুর্ণ ভিন্ন কিন্তু খুব বিশাল কিছু খরচ সাপেক্ষ নয়। PM সেই পদ্ধতির আভাস দিয়েছেন খানিকটা।

    জার্মান ভাষাশিক্ষার বইটি (ধুলো ঝেড়ে) খুলে দেখছি প্রথম পাতায় ছবিসহ কথ্য ভাষাতে শিক্ষা শুরু হচ্ছে দিদিমণি এবং ছাত্র-ছাত্রীদের মধ্যেঃ
    -সুপ্রভাত, আমার নাম হেল্গা ব্রুনের। আপনি কে?
    -আমি অমুক
    -এবং আমি তমুক
    -আপনার পদবি কি?
    -আপনার ঠিকানা? ইত্যাদি, ইত্যাদি......
    আমার এগারো বছরের ইংরিজি শিক্ষার ক্লাশে একদিনের জন্যেও কেউ এই প্রচেষ্টা করেন নি। এখনও করেন কিনা কে জানে!!

    অন্যদেশ থেকে জার্মানিতে যারা ডাক্তারি বিদ্যায় উচ্চশিক্ষা করতে যায় তাদের ৬ মাসে জার্মান ভাষা শিখিয়ে দেওয়া হয়। জার্মান ভাষা না জানলে নাকি রুগী স্পর্শ করার অধিকার জন্মায় না।

    ভাষাশিক্ষা সম্পর্কে যা লিখেছি সেটা আমার রাজনৈতিক বিশ্বাস থেকে লেখা নয়।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:২০518358
  • ক'টি কথা বলার ছিল।

    এক নং, গ্রামেগঞ্জে এবং শহরেও অনেক ছাত্রছাত্রীর তো শুনেছি অংকেও প্রচুর ভীতি। "নীতিগত" কারণে অঙ্কশিক্ষাও তো ক্লাস সিক্স থেকে শুরু করলে হয়। অথবা আবশ্যিক করে দিলেও তো হয়। সবাই রাজি তো তাতে?

    দুই নং, মফস্বল থেকে শুরু করে গাঁয়েগঞ্জে ইংরেজি শেখানোর এত হিড়িক পড়েছে শুনতে পাই, সেইটা কি বিশুদ্ধ আবাপীয় প্রচার? কী জানি!

    তিন নং, যাঁরা বলছেন পিছিয়ে থাকা মানুষজনের কথা ভেবে প্রথম শ্রেণীতে ইংরেজি চালু করা উচিত নয়, তাদের একবার এই নিচের লিংটি পড়তে অনুরোধ করি।

    http://www.bbc.co.uk/news/world-south-asia-12355740

    চার নং, প্রথম শ্রেণী থেকে ইংরেজি তুলে দিয়ে ড্রপ আউট কি কমানো গেছে? পরিসংখ্যান তো অন্য কথা বলে।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:২২518359
  • দ্বিতীয় প্যারার তৃতীয় বাক্যে "আবশ্যিক"-এর জায়গায় "ঐচ্ছিক" পড়তে হবে।
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৪518361
  • প্পন - একই ভাবে এখন এখন পরীক্ষা ভীতি কাটানোর জন্য পরীক্ষায় তুলে দেওয়ার কথা হচ্ছে। এগুলি অব্শ্যই বিশেষষ্ণদের সঙ্গেই কথা বলে। একই ভাবে মিডডে মিল দেওয়া হচ্ছে - এগুলি সততই বদলাচ্ছে।
    কোন কিছুকেই আর বিশুদ্ধ মত বলে নিদান দেওয়ার উপায় নেই।
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৩৮518362
  • এই মেরেচে, এরও নাম বিক্রম নাকি? তাইলে এই কদিন আগে বিক্রম বলে যে একজনকে অ্যারেস্ট করলো?
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৪518365
  • বিবি, বিশুদ্ধ নীতি নিতে কেউ দাবি করেনি। বাস্তবসম্মত নীতি নিলেই হল।

    আরেকটা কথা বলতে ভুলে গেছি, ইংরেজি ভাষা শেখাটা বৃত্তিমুখী শিক্ষার পর্যায়ে চলে গেছে। বাংলা বা অন্য কোন ভাষার সাথে তুলনা এই কারণেই করাটা চাপের হয়ে যায়। আজকের পরিস্থিতিতে দাঁড়িয়ে।
  • PT | 213.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৪518364
  • কি আশ্চর্য! NCERT ষষ্ঠ শ্রেণী থেকে ইংরিজি শুরু করতে বলেছিল সেই ১৯৮৬-তে!!

    http://www.languageinindia.com/feb2012/srinivasulueslfinal.pdf (page 784)

    Here is the Report of the Working Group on the Study of Languages (NCERT, 1986)

    Primary stage—only Mother Tongue/Regional Languages, both as a subject and
    medium, from class I to V.

    Post-Primary/Secondary — English and Modern Indian Language. Three languages to
    be taught - State Language, one Modern Indian Language (including Hindi) and English.

    Secondary stage — the same pattern as in post primary.
    etc etc.
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৪৮518366
  • "ইংরেজি ভাষা শেখাটা বৃত্তিমুখী শিক্ষার পর্যায়ে চলে গেছে"

    আমাদের দেশে। অন্যান্য উন্নত দেশে নয়। এটা আমাদের দেশের অন্য কোনো প্রবলেমের সঙ্গে রিলেটেড নয় তো?

    নন-প্যারামেট্রিক অ্যাসোসিয়েশন বের করলে হয়তো দেখা যাবে আইটি সার্ভিসেস বাড়ার সাথে সাথে ইংরিজীর ওপর "অ্যাট্রাকশন" বেড়েছে। কয়েকবছরের ডেটা পয়েন্ট থাকলে MINE অ্যাপটা চালিয়ে দেখতুম;-)
  • | 233.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৮:৫০518367
  • এই যুক্তি বলতে গেলে অনেকের অঙ্কের ভীতি। কিন্তু অঙ্ক প্রথম শ্রেনী থেকে শেখানো হয়েছে। তব্বে? একতা কাউনটার এক্সামপ্লেম। যখেষ্ট ইংরেজী তুলে দেওয়া কে জাস্টিফাই করতে। ভুল কে ভুল বলে স্বীকার করতে এত লজ্জা কেন?

    আর আমাদের বাংলা স্কুলের ছেলেরা সব সময় গ্রামার মেনে ইংরেজী বলার চেষ্টা করে মানে মনের মধ্যে বাক্য টা গঠন করে। তাতে ফ্লুয়েন্সি বাধা পেতে বাধ্য।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৩518368
  • তাতে ক্ষতিটা কী হয়েছে? আইটি সার্ভিস দেশে কত জব ক্রিয়েট করেছে লাস্ট পনেরো বছরে ভুলে যাবেন না কমরেড। আর এর সুফল শুধু টিয়ার ১ বা টিয়ার ২ শহরের লোকজনই পায়নি।
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৫518369
  • সবাই এত কু ভাবে কেন? আইটি সার্ভিসেস নিয়ে ক্ষতির কথা বলি নাই (মানে ব্যক্তিগত মতামত খানিকটা তেমন হলেও)। বলছি নভেল অ্যাসোসিয়েশনের কথা। হইলেও হইতে পারে - MINE চালালে বোঝা যাবে।
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:০৮518370
  • সেইটা তো আছেই। এর জন্য টুল চালাতে হবে না।

    কিন্তু ওই যে লিখলে আমাদের দেশের প্রবলেম!
  • quark | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:২০518371
  • Test
  • quark | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:২১518372
  • আহা! অজ্জিতের "প্রবলেম" বোধহয় ঠিক "সমস্যা" নয়, "অঙ্ক" বলা যায়
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৪518375
  • থিওরেম/করোলারিও বলা যায়।
  • Hatem | 147.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:২৪518373
  • বা "গল্প"
  • প্পন | 126.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ১৯:৩১518376
  • অ, বুইলাম।
  • ranjan roy | 24.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২১:২৭518377
  • আমি পিটির সঙ্গে একমত।
    PM কথিত বাংলা স্কুলের হীনমন্যতা সিন্ড্রোমে( পুরোনো সিস্টেমে) বরাবর ভুগেছি,
    হিন্দিবলয়ে গিয়ে বুঝলাম আমাদের কোলকাতার বাংলা মিডিয়ামের স্কুলে ইংরেজিটা ভুল ভাবে শেখানো হয়,
    আমাদের একটা ভাষার গতিশীল প্রাণবন্ত ব্যবহারিক দিক গুলো কে হত্যা করে ইংরেজির টুলো পন্ডিত বানানোর চেষ্টায় নেসফিল্ডের গ্রামার পড়িয়ে ( যেটা ইংরেজের বাচ্চাদের জন্যে) খামোকা কগনেট অবজেক্ট, কজিটিভ ভার্ব, জিরান্ডিয়াল ইনফিনিটিভ এইসব ডেফিনিশন ( পুরোনো সিস্টেমে) মুখস্থ করানো হয়। তাতে ইংরেজিকে ব্যবহার করতে শিখলাম না।
    আমাদের সময়ে নাইন-টেন- ইলেভেন অব্দি কোন লিটারারি টেক্স্ট বই ছিল না, গল্প-কবিতা-প্রবন্ধ না; শুধু গ্রামার-করেক্শন- অ্যানালিসিস-স্প্লিটিং-জয়েনিং- এসে- লেটার- ডায়লাগ-ফ্রেজ /ইডিয়ম ইত্যাদি।
    হিন্দি বলয়ে পড়ানো হয় ফাংশনাল ইংলিশ গ্রামার ফর ফরেন স্টুডেন্ট। ধরুন ডড, উড, বা অ্যালেন এর লিভিং ইংলিশ স্ট্রাকচার, টমসন এর গ্রামার। আমার স্ত্রী পিটি কথিত জার্মান বইয়ের স্টাইলে কনভার্সেশনাল ইংরেজি কোর্স ডিজাইন করে প্রাইভেট ক্লাস নিতেন।
    আজ বুড়ো বয়সে ন্যাশনাল লিটারেসি ক্যাম্পেন( অ্যাডাল্ট অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন) এর সঙ্গে যুক্ত হয়ে দেখচি কিভাবে অংগুঠা-ছাপ বুড়োদের ছ'মাসে ক্লাস থ্রি, একবছরে ক্লাস ফাইভ ইত্যাদির সমতুল্য করার প্রচেষ্টায় ফাংশনাল লার্নিং কোর্সের জন্যে কারিকুলাম / প্রাইমার ডিজাইন করা হচ্ছে।
  • চান্দু মিঞা | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২১:৪৭518378
  • i`mraajite ki 2+2= 5 hay? taa naa hale eta che`nchaamechira ki aachhe. ekamaatra bilaate gyaas bechate hale i`mraajira darakaar.
  • bb | 127.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২২:১০518379
  • ১) রঞ্জনদা আসলে আমরা অন্যের মতামত শোনার চেয়ে, নিজের মতামত দেওয়ায় বেশী আগ্রহী হয়ে পড়েছি।

    ২) কেউ মন্তব্য করলেই আগে তার রাজনৈতিক রং দেখছি।

    আর নিজের মন্তব্যে অনড় থেকে অন্যকে ভুল প্রমাণ করার চেষ্টা করছি, তাই এই রকম গোল গোলই ঘুরতে থাকব।
  • aka | 178.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২২:৫৭518380
  • রঞ্জন দা, প্রাথমিকে ইংরিজি তোলা নিয়ে একটা অ্যানালজি দিই।

    সকাল বিকেল সুষম আহার দরকার, শাক সবজি, ফল মূল, প্রোটিনের নির্দিষ্ট পরিমাণ দরকার রাজা এই নিধান হাঁকিলেন। পেয়াদা গিয়ে গিয়ে বাড়ি বাড়ি ফর্মান জারি করে দিল, তিনবেলা ভাত খাওয়া বন্ধ। এবারে সুষম আহার আসবে কি করে? কেউ জানে না। বেচারা প্রজার দল না খেতে পেয়ে, সুষম আহার ভেবে ঘাস চিবিয়ে মারা গেল। কেননা ভাত খেয়ে সুষম পুষ্টি হচ্ছিল না।
  • প্পন | 190.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২৩:০৬518381
  • আরেকটু গোল গোল ঘুরি।

    ঠিক পদ্ধতিতে ইংরেজি শিক্ষাদান হচ্ছে না এর নিদান হল ইংরেজিটাই প্রাথমিক থেকে তুলে দাও। মাথাব্যথার নিদান মাথা কেটে বাদ দেওয়া।
  • aka | 178.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২৩:১২518382
  • কোনটা গোল গোল ঘোরা সেইটাই গুলিয়ে গেল।
  • Blank | 69.*.*.* | ১২ সেপ্টেম্বর ২০১২ ২৩:৫৫518383
  • প্রাইমারী এডুকেশানের উদ্দেশ্য কি? সবচেয়ে দরকারি কিছু জিনিস শেখানো। স্বাক্ষর হওয়া। জীবন চালাতে গেলে মাতৃভাষা আর পাটিগনিত লাগে।
    প্রাইমারী তে তাই বীজগনিত বা বিদেশী ভাষা কোনোটারই দরকার নেই।
  • bb | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০০:০৩518384
  • প্পন - এটা মোটেই সে রকম নয়। তখন ভাবা হয়েছিল বিদেশের মত একটু উঁচু ক্লাস থেকে পড়ালে হয়ত ছাত্র-ছাত্রীরা শিখতে ভাল পারবে। সেই মত লার্নিং ইংলিশের পড়ানোর পদ্ধতিটাও অন্য করা হয়েছিল।
  • Blank | 69.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০০:১৪518387
  • প্রাইমারী তে বিদেশী ভাষা শেখার কি দরকার সেটাই প্পন দা বলে নি।
  • riddhi | 118.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০০:১৪518386
  • শেষের দু তিন পাতায় কমরেড প্পনের সব কটা পোস্ট সমর্থন। ঐ অন্ক আর ইংরেজির কার ভয়ে বেশী ড্রপাউট এই কোয়ান্ট টা থাকলে তাও একটা লাইনে এগোনো যায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন