এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭১৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 125.*.*.* | ২৭ মার্চ ২০১৫ ২৩:৫১659786
  • রঞ্জন্দা, এই টইটাকে আপাতত ছাড়ান দ্যান। হোক্কলরব টইতে আপাতত লিগাল অ্যাডভাইসের দরকার পড়েছে। কাল থেকে আপনাকে গোরুখোঁজা করা হচ্ছে। ঃ)
  • ranjan roy | 24.*.*.* | ২৮ মার্চ ২০১৫ ০০:০৫659787
  • মেনে নিলামঃ))
    তবে হোক্কলরবের মামলা নিজেদের মধ্যে কলরবীরা মিটিয়ে নিলেই ভাল। থানা-পুলিশ-আদালত না করে। এই আমার লিগ্যাল ওপিনিয়ন।ঃ))
  • Arpan | 125.*.*.* | ২৮ মার্চ ২০১৫ ০০:২১659788
  • আরে তা না।

    ব্যাগ সার্চিঙের পার্মিশন কার আছে? আইন এই নিয়ে কী বলে?

    ওই টইতে লিখুন প্লিজ।
  • PT | 213.*.*.* | ২৮ মার্চ ২০১৫ ০৮:৩১659789
  • "আর দীর্ঘদিন বাঙ্গে বামশাসনের পর যদি অম্বিকেশ ছাড়া কোন বাঙালীর মেরুদন্ড সোজা না থাকে..."
    সেই ৩৪ বছরের ঘোমটা!!
    বাংলার বর্তমান বিপ্লবীদের শেষ আশ্রয়!! যারা বুদ্ধবাবুর দাঁতে রক্ত আর মাথায় শিং লাগানো পোস্টার হাতে পথে নেমেছিল বাম আমলে কিংবা সিঙ্গুর-নন্দীগ্রাম নিয়ে গুচ্ছ-গুচ্ছ মিথ্যে কথা বলত তারা কি সরীসৃপ ছিল নাকি?

    "জ্যোতিবাবু ছেলেটিকে দুই সম্প্রদায়ের মধ্য দাঙ্গা লাগানোর কাল্পনিক অভিযোগে জেলে পচিয়েছিলেন।"
    এই "কাল্পনিক" গপ্পটি এতদিন বাদে আপনাকে কে জোগান দিল?

    কিন্তু এই তামাদি হয়ে যাওয়া গপ্প জানেন আর এই ইন্টার্নেটের যুগে "আমরা আক্রান্ত" সম্পর্কে কিছু জানেন না সে বড় বিস্ময়!!
    এট্টু কষ্ট করে নিজে খুঁজে নিন।
  • ranjan roy | 24.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ০১:৫১659790
  • সত্যিই প্রতিবাদী মেরুদন্ডী বাঙালী খোঁজা কঠিন।
    পিটির কথাই হয়ত ঠিক। অম্বিকেশবাবুই ব্যতিক্রম।
    কর্পো ভোটের শেষ বেলাতে তিনটে মিউনিসিপ্যালিটিতে হীরকরাণীর দলকে ওয়াক ওভার দিল বামেরা!!
    নাঃ, পিটিই ঠিক।
  • s | 117.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ১০:২৩659791
  • কই ডিডিদা কোথায়?
  • s | 117.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ১০:২৪659792
  • এবং পিটিদা কোথায়?
  • dc | 132.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ১০:৪৮659793
  • আজকের আজকালের উত্তর সম্পাদকীয় পড়তে পড়তে একটু মজা পাচ্ছিলাম। লিংকঃ

    http://www.aajkaal.net/29-03-2015/cat/6/post%20editorial/

    দুএকটা জায়্গা কোট করলামঃ

    "ঠিক যেমন পাতাল রেলেরও আগে জ্যোতি বসু, সুবোধ ব্যানার্জি, সোমনাথ লাহিড়ীদের ব্যঙ্গ-বিদ্রূপ-কটাক্ষকে উপেক্ষা করে লবণ হ্রদের একাংশের জলাজমি গঙ্গার পলি দিয়ে বুজিয়ে সল্টলেক বানান ডাঃ বিধানচন্দ্র রায় ভবিষ্যতের কলকাতার ভাবনাকে মাথায় রেখে৷‌ যেমন প্রশাম্ত শূররা আপত্তি করেছিলেন যখন একই ভাবনায় সিদ্ধার্থশঙ্কর রায় পাতাল রেল করার কথা ভাবেন এবং বলেছিলেন মাটির নিচে হাজার হাজার কোটি টাকা না পুঁতে ওপরে বাস-ট্রামের সংখ্যা বাড়ালে কলকাতার যানজট সমস্যা আরও ভাল এড়ানো যেত৷‌ "

    "জ্যোতিবাবু কাজে নামার নির্দেশ দিলেন তখনকার সি এম ডি এ আজকের কে এম ডি এ-কে৷‌ বাধা এল কংগ্রেসের একাংশ থেকে যা পরে পরিণত হয় তৃণমূলে৷‌ তাদের আপত্তি ওই সব কানে’রে বহু চাষীর জমি নষ্ট হবে, মুসলমানদের কবরস্হান তার মাহাত্ম্য হারাবে, খ্রিস্টানদের চার্চও বিপন্ন হবে৷‌ বিক্ষোভ, অবস্হান ধর্মঘট, পুলিসি ভাষায় ‘মৃদু লাঠিচার্জ’ সব হয়েছে৷‌ সেই সঙ্গে হয়েছে সব ক’টি কানে’রও৷‌"

    পড়তে পড়তে ভাবছিলাম, তখন যদি এখনকার সব পরিবেশবিদ, এনজিও অ্যাক্টিভিস্ট, মেধা-অনুরাধা-মমতার জোট, এনারা থাকতেন তো কি হতো। নো সল্টলেক, নো বাইপাস, নো মেট্রো ঃ-)

    তবে আরেকটা কথাও মনে হলো। জ্যোতিবাবু দক্ষ অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। বিধান রায়ও ছিলেন বোধায়। অপোজিশন পার্টির বাধা সামলে নিতে পেরেছিলেন, বুদ্ধবাবু যেভাবে সিঙ্গুর-নন্দীগ্রামে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে ব্যর্থ হয়েছেন, ওনারা হয়তো ব্যর্থ হতেন না।
  • চি! হি! | 105.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ১৩:৪৬659794
  • জ্যোতে ভালো অ্যাডমিনিস্ট্রেটর ছিল!?! শুনলেও ঘোড়ারাও হাসতে হাসতে হার্টফেল করবে
  • dc | 132.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ১৪:১১659796
  • লেখাটা পড়ে তো খারাপ কিছু মনে হলো না। বিধান রায় জ্যোতি বসু, সুবোধ ব্যানার্জি, সোমনাথ লাহিড়ীদের আপত্তি উপেক্ষা করে সল্ট লেক বানিয়েছিলেন, আবার জ্যোতি বসু কংগ্রেসের আপত্তি উপেক্ষা করে বাইপাস কানেক্টরগুলো বানিয়েছিলেন। অন্তত এগুলো তো ওনারা সফল ভাবেই করেছিলেন, বুদ্ধবাবুর সিঙ্গুর-নন্দীগ্রামে যেমন ব্যর্থ হয়েছিলেন সেরকম ব্যর্থ হননি। যেমন লিখেছে, "মৃদু লাঠিচার্জ" করে বা যেভাবেই হোক আন্দোলন সামলে নিয়েছেন। একটা কথা বলতে পারেন যে সিঙ্গুরে যেভাবে বিরোধিতা হয়েছিল, অন্য রাজ্য থেকে মেধার মতো অ্যাক্টিভিস্টরা এসে কাঠি করে গেছিলেন, সেটা হয়তো বিধান রায়-জ্যোতি বসুদের সময়ে হয়নি। কিন্তু সেটা আমার ফ্যাক্টর মনে হয়না। অ্যাক্টিভিস্টরা নিজেদের কাজ করেছে, কিন্তু বুদ্ধবাবু নিজের কাজ করতে পারেন নি। অন্য অনেক রাজ্যেই তো অ্যাক্টিভিস্টরা প্রোজেক্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক সময়ে মুখ্যমন্ত্রীরা সেসব ঠিকই সামলে নেন। যেমন উদয়কুমার হাজার চেষ্টা করেও প্রোজেক্ট বন্ধ করতে পারেননি, আম্মা কিছুদিন খেলিয়ে তারপর ঠিক সময়ে পুলিশ পাঠিয়ে আন্দোলন ভেঙ্গে দিয়েছে। কাজেই বুদ্ধবাবুর কম্পেয়ারে জ্যোতি বসু-বিধান রায়কে বেটার অ্যাডমিনিস্ট্রেটর বলা যায়। জ্যোতি বসু মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের নামে পব থেকে অনেক শিল্প তাড়িয়েছিলেন, সেটার কনটেক্স্ট বোধায় আলাদা।
  • PT | 213.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ২০:৫৫659797
  • "জ্যোতি বসু মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের নামে পব থেকে অনেক শিল্প তাড়িয়েছিলেন, সেটার কনটেক্স্ট বোধায় আলাদা।"
    একটু ডিটেল দেবেন?
  • প্রশ্ন | 106.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ২১:৪৫659798
  • কোনটার ডিটেল চাই - "জ্যোতি বসু মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের নামে পব থেকে অনেক শিল্প তাড়িয়েছিলেন" না "সেটার কনটেক্স্ট বোধায় আলাদা" না দুটোরই?
  • ranjan roy | 24.*.*.* | ২৯ মার্চ ২০১৫ ২৩:৪০659799
  • পিটি,
    আপনিই বলেছেনঃ
    কিন্তু এই তামাদি হয়ে যাওয়া গপ্প জানেন আর এই ইন্টার্নেটের যুগে "আমরা আক্রান্ত" সম্পর্কে কিছু জানেন না সে বড় বিস্ময়!!
    এট্টু কষ্ট করে নিজে খুঁজে নিন।
    ----------------------------------------------
    কাজেই জ্যোতিবাবুর শিল্পতাড়ানো ও তো সেই "তামাদি" হয়ে যাওয়া গল্প, তায় আবার ৩৪ বছরের গল্প!
    তা অন্যেরা খুঁজে দেবে কেন? আপনি আচরি ধর্ম--"এট্টু কষ্ট করে নিজে খুঁজে নিন।"
    -
  • pi | 192.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ০০:৪৪659800
  • রঞ্জনদা, উনি আহ্বায়ক।

    কিন্তু কথা হল, মঞ্চটা তো 'আমরা' আক্রান্ত, মানে ওনার মতই আরো অনেকে আছেন, একই কাজ করছেন ঃ)

    এমনকি এর পাশে বুজিরাও আছেন।ঃ)

    'ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও সরকারি বাহিনীর হাতে নির্যাতিত সাধারণ মানুষ একজোট হয়ে ‘আমরা আক্রান্ত’ নামের একটি মঞ্চ গঠন করেছেন। গত বৃহস্পতিবার কলকাতার ‘ভারত সভা হল’ মিলনায়তনে একটি সম্মেলনের মাধ্যমে ওই মঞ্চ গঠন করা হয়।
    মঞ্চের অন্যতম আহ্বায়ক করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। ..
    পশ্চিমবঙ্গে ২০১১ সালে ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। এরপর গত তিন বছরে এই রাজ্যে সরকারি নিরাপত্তা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের হাতে নির্যাতনের শিকার হয়েছেন অনেক নিরীহ মানুষ।
    সম্মেলনে উপস্থিত ছিলেন কামদুনি, কেতুগ্রাম, বামনগাছি, বীরভূম, পাড়ুই, ইলামবাজার, লালগড় ও বালির বিভিন্ন ঘটনায় নিহত পরিবারের সদস্য এবং আক্রান্ত ব্যক্তিরা। ছিলেন সমাজকর্মী মীরাতুন নাহার, সংগীতশিল্পী শুভেন্দু মাইতি, শিক্ষাবিদ অধ্যাপক সুনন্দ সান্যাল, চিত্রশিল্পী ওয়াসিম কাপুর, নাট্যকার চন্দন সেন প্রমুখ।'

    আর যিনি থাকতে পারলেন, না যাঁর বাবা এই আমরা আক্রান্ত তে আছেন, প্রতিবাদী বললে সবার আগে সেই ব্যক্তিটির নাম মনে পড়বে। এই টইয়ের আলোচনায় তাঁর নাম দেখলাম কী ? খেয়াল হচ্ছেনা।
  • PT | 213.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ০৭:২২659801
  • RR
    আপনি আমি তো সরাসরি তক্কই করছি-নানা বিষয়েই। সেইভাবে অন্যের সঙ্গেও সরাসরি তক্ক করতে দিন। প্রশ্নটা তো dc-কে করেছি!! তাঁকেই উত্তরটা দিতে দিন।
  • ন্যাড়া | 172.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১০:০৪659802
  • বাপ রে, কী দাপট!
  • Tim | 188.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১০:০৭659803
  • এটা কি ওরাল পরীক্ষা হচ্চে? না পলিটিক্ষের কেলাস?
  • Bhagidaar | 218.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১০:৫২659804
  • dc এসে একই উত্তর দিলে কি প্রশ্ন ফাঁস হয়ে গেছে বলে আবার পরীক্ষা হবে ?
  • dc | 132.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১৭:৩৫659805
  • PT বাবু ডিটেল মানে যদি তথ্য চান, তাহলে খুব বেশী দিতে পারবো না। প্রথমেই স্বীকার করে নি, তথ্য ছাড়া কিছু বলা একেবারেই ঠিক না। আমি যেটা বল্লাম সেটা কিছুটা আমার পার্সেপশান, ছোটেবেলায় খবরে পড়তাম মাঝে মাঝেই ট্রেড ইউনিয়্নিসমের চোটে কোন না কোন কোম্পানি বাংলায় তাদের ব্যব্সা গুটিয়ে নিয়ে চলে গেল। আর সেই সময়ে পবর খারাপ কর্মসংস্কৃতিকেও কারন হিসেবে দেখানো হতো। সেসব খবরের লিংক এখন নেই।

    তবুও জ্যোতি বসু আর ট্রেড ইউনিয়ইসম নিয়ে গুগল করে দুয়েকটা লিংক পেলাম, সেগুলো এখানে দিতে পারি। আবার বলে নি এগুলো তথ্য না, এগুলোকেও মোটামুটি পার্সেপশন হিসেবেই চালানো যায়। যেমন দেখুনঃ

    While Basu's rule was credited with bringing stability to West Bengal, he was blamed for allowing the economy to stagnate, often at the hands of militant trade unions opposing even the use of computers in government offices for fear of job losses.

    http://in.reuters.com/article/2010/01/18/idINIndia-45456120100118

    আরেকটাঃ

    But he wasn't an unqualified success. Basu's tenure as CM saw Bengal sink into precipitious economic decline. The state which was once India's most industrialized witnessed an exodus of industry as trade unions ran riot. Towards the end of his tenure, Basu attempted to reverse this trend, but Bengal has still not been able to undo the damage.

    http://timesofindia.indiatimes.com/india/Jyoti-Basu-The-man-who-could-have-been-PM/articleshow/5463504.cms

    আর এইটে টেলিগ্রাফের একটা ইভ্যালুয়েশন। অবশ্য আপনি বলতেই পারেন টেলিগ্রাফ ভীষন ভাবে অ্যান্টি জ্যোতি বসু ছিল, আর তাতে কোন সন্দেহও নেই। তবে এখানে ভালো খারাপ সব কিছুরই মূল্যায়ন আছেঃ

    http://www.telegraphindia.com/1110514/jsp/frontpage/story_13981600.jsp
  • সিকি | 166.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১৭:৪২659807
  • ডিসির জন্য ফুলের গুচ্ছ এবং শুভেচ্ছা।
  • সিকি | 166.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১৭:৪৪659808
  • নিরপেক্ষভাবে যদি মুল্যায়ন করতে চান, তা হলে গণশক্তির লিং আনুন। টেলিগ্রাফের লিং দেখানো মানেই আপনি ছদ্ম নিরপেক্ষতার মুখোশ পরে আছেন। পারবেন, গণশক্তি কিংবা আজকালের লিং আনতে - জ্যোতি বসু আর ট্রেড ইউনিয়নিজমের সপক্ষে?
  • dc | 132.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ১৭:৫০659809
  • নাঃ গুগল করে যা পেলাম তাই দিলাম।গণশক্তি কোনদিন পড়িনি, আর কোন কারনে না,ভয়ানক বোরিং লেখার স্টাইল। দুলাইনের বেশী এগনো যায়না। আজকাল রেগুলার পড়তাম, এখনো পড়ি, কিন্তু সেসব ছোটবেলার লিংক নাই :d
  • dd | 132.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:১৮659810
  • আমি জানি,আমি জানি। আমি সব জানি।

    লিং কেনো দিবো ? অনেক অনেক অনেকডোটই ইনাফ। আমার অভিজ্ঞতা একটি বিজ্ঞান।

    মধ্য সত্তর থেকেই চাকরী কচ্ছি,কলকেতায়।দেখলাম তো চোখের সামনেই। শুরু হয়েছিলো তার আগের থেকেই। শয়ে শয়ে কল কারখানা পঃ বঃ থেকে পাত্তারী গোটাচ্ছিলো। বা এক্ষটেনশন করছিলো অন্য রাজ্যে। রেকিট কোলম্যান, ব্রুক বন্ড,লিপটন, আই সি আই,, আইটিসি(হোটেল ডিভিশন) সব হেড আপিস সরিয়ে নিয়ে গেলো। একটার পর একটা বড়ো কোং মুখ থুবড়ে পরলো। কামারহাটী, ব্যায়ালা,হাওড়া একেবারে নিখাকী শ্মশান হয়ে গেলো। রাস্তার দু ধারে বন্ধ কল কারখানা।

    সবটাই ট্রেড ইউনিয়ন বল্লে ভুল হবে। কিন্তু অনেকটাই এর জন্য দায়ী। কর্পো জগতে ছিলাম তাই জানি। আমার কোং নতুন কারখানা বানাতে আর কেপাসিটি বাড়ালো না হাওড়ার ফেকটরীতে। প্রতিবেশী কোং গুলো ও এক এক করে কেপসিটি বাড়াতে লাগলো ভিন্ন রাজ্যে।

    মারোয়ারীদের হাতে ছিলো পচ্চিম বংগের শিল্পো দুনিয়া। সারা ভারোত জুড়েই তাদের ভরাডুবি হোলো - নতুন আন্ত্রেপ্রানিউররা উঠে এলো। নতুন ইন্ডাস্ট্রী। মালিক ও বদলে গেলো। পচ্চিম বংগোও ডুবলো।

    এটা ফার্স্ট হ্যান্ডেই জানি, জ্যোতি বাবু খুব চেছিলেন ইন্ডাস্ট্রী বাড়ুক। কিন্তু নিজের দলের প্রেসার গ্রুপের কাছেই নাস্তানাবুদ হয়েছিলেন। যেমতি বুদ্ধবাবু চেছিলেন একটা ইন্ডাস্ট্রিয়াল রিভাইভাল। কেনো পারেন নি সেটা পিটি স্যারকে জিগাইতে পারেন। উনি ই একমাত্রো পচ্চিম বংগে এখনো থেকে গ্যালেন। বাকীরা সবাই ড্যাং ড্যাঙিয়ে লুরু ডিল্লী হ্যান ত্যানে চলে গ্যাছেন। আম্মো।
  • PT | 213.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৩০659811
  • @dc
    dd-চমৎকার বাক্যদ্বয় ব্যবহার করেছেনঃ
    " শুরু হয়েছিলো তার আগের থেকেই। শয়ে শয়ে কল কারখানা পঃ বঃ থেকে পাত্তারী গোটাচ্ছিলো।"
    এই জন্যেই আপনাকে প্রশ্নটা করেছিলাম।
  • প্রবাসী | 116.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৪০659813
  • PT বাউ,
    শুরু হয়েছিল তার আগের থেকেই - একটু সুবোধ ব্যানার্জী ও তাঁর ঘেরাও তত্ত্বের কথা মনে করুন, তাহলেই "তার আগের থেকেই" ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে.
  • | ৩০ মার্চ ২০১৫ ২১:৪০659812
  • কিন্তু সিকি, পিটি তো কোনোদিন গণশক্তির লিং দ্যান নি। অন্তত আমি দেখেছি বলে মনে করতে পারছি না। তাহলে এখানে হঠাৎ গণশক্তি কেন??
  • PT | 213.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৪২659814
  • "একটু সুবোধ ব্যানার্জী ও তাঁর ঘেরাও তত্ত্বের কথা মনে করুন,"
    প্রশ্নটা ছিল জ্যোতি বাবুকে নিয়ে!
  • dc | 132.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৪৯659815
  • PT বাবু, ডিডিদা বলেছেন "শুরু হয়েছিলো তার আগের থেকেই। শয়ে শয়ে কল কারখানা পঃ বঃ থেকে পাত্তারী গোটাচ্ছিলো।" আর "সবটাই ট্রেড ইউনিয়ন বল্লে ভুল হবে। কিন্তু অনেকটাই এর জন্য দায়ী।" দুটোই মেনে নিচ্ছি। সত্তর আশির দশকের রাজনীতির ফার্স্টহ্যান্ড আইডিয়া আমার নেই, আপনি বা ডিডিদা যা বলবেন নিশ্চয়ই মানবো। তবে ডিডিদার কথাতেও দেখছি, আর গুগল করেও দেখছি, ট্রেড ইউনিয়নিজমের জন্য অনেক ইন্ডাস্ট্রি পব থেকে চলে গেছে। অন্তত যাওয়ার পেছনে একটা ফ্যাক্টর ছিল।
  • cm | 116.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৫৪659816
  • এট্টুস নর্মালাইজেশন হবেনি?
  • dc | 132.*.*.* | ৩০ মার্চ ২০১৫ ২১:৫৫659818
  • আয়রনিকালি, জ্যোতিবাবুর নামে চালানো ওয়েবসাইটে এটা পেলামঃ

    The Congress Govt. did not fight against the feudalism and protected the feudal and the vested interests in the country resulting in massive impoverishment and im­miseration of a vast rural masses. Militant Trade Union movement grew fast in the fifties and sixties, against the exploitation of the Industrial Houses which controlled the traditional industries, the main arteries of economic activities of the State.

    http://www.jyotibasu.net/?q=node/55

    মিলিট্যান্ট ট্রেড ইউনিয়নিজমের ব্যাপারটা তাহলে শুধু টেলিগ্রাফ বা টাইমসের মতো পেপারেই লেখেনা!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন