এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:৫৩243210
  • এট্টু হাওয়াটা মিসম্যাচ হয়ে গ্যাছে আরকি, টাইমিং। নইলে দিব্যি ফিট করে যেত। ঃ-)
  • h | ২৬ জুন ২০১৪ ০০:৫০243209
  • আমি বুঝলাম না, ফুটবল বা স্পোর্টিং এন্টারটেনমেন্ট এর কনজিউমার দের এটা মনে করানো তে কি অপরাধ আছে, যে এক মোছবে, বহু লোক ডিসপ্লেস্ড হয়েছে, এবং খেলা পাগল ব্রাজিল এর মানুষের একটা বড় অংশ এই প্রতিবাদে অংশগ্রহণ করেছে। তাদের সমর্থনে তারা হয়তো এই জোর পায় নি, জে বিশ্বকাপ বন্ধ হয়ে যায়, কিন্তু তার লাঠি জলকামান খেয়ে নিজেদের বেকারিত্ত্বের কথা, ডিসপ্লেসমেন্ট এর কথা বলেছে। এটা কি এমন খারাপ কাজ হল, ইডেনে খেলা থাকলে কি আপনি কনজিউমার পুলিশের গুলি চালনার নিউজ দেখেন না দুটো-ই পাশা পাশি চলছে, তো কি হয়েছে? বিশুদ্ধ কনজিউমার হিসেবে দুটৈ দেখুন। বেড়াতে গিয়ে কি গরীব মানুষ চোখে পড়ে না, পড়ে তাই বলে কি বেড়ানো থেমে যাবে, না গরীব মানুষের রুজি রুটির আন্দোলন থেমে যাবে? আপনার হিরিদয় আপনি কারে দেবেন আপনার ব্যাপার। শাহরুখের নাচ শাহরুখ নাচবেন, কামদুনির মেয়েরা নিজেদের কাজ করবে। সরকার দুটোকে নিজের মত করে সামলাবে, তার পক্ষপাতিত্ত্ব কনজিউমার কে অআয়্ফেক্ট করবে কেন বুঝলাম না। আমোদিত হোন, কে বারণ করেছে, তাই বলে খোলা ফোরামে, একটা ঘটনার বিরুদ্ধে শখের প্রতিবাদ হলে আপত্তি কি, কোলাজ আঁকতেও তো অন্য রং লাগবে?
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:৪৬243208
  • সব মিনিময় তো এখন ব্রাজিলের মাঠে! ঃ-)
  • sosen | ২৬ জুন ২০১৪ ০০:৪৫243207
  • মিনিময় হবে না? একটুও না?
  • aka | ২৬ জুন ২০১৪ ০০:৩৯243206
  • ওকে গ্রেট!! তাইলে ফ্রান্সই হোক।
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০০:৩৮243204
  • @রবাহুত আমার মত কম আই কিউ এর মানুষ ফুটবল চাইনা শুনে ঘাবড়্রে গেছি। বকুনি মোদির সঙ্গে কানেকশন শুনে আরো ভয় পেয়ে গেলাম। আপারা ধমক দিয়ে আমাদের চুপ করান প্রতিবাদ করুন বুদ্ধিমানদের নিয়ে। আমাদের কথা শুনে কি হবে।
  • kc | ২৬ জুন ২০১৪ ০০:৩৮243205
  • ফ্রান্সের খেলা দ্যাখো।

    জয়দেব বসুর জপেন দা জপেন যা কবিতাটা হাতের কাছে পেলে পোস্ট করে দিন না!!
  • T | ২৬ জুন ২০১৪ ০০:৩৭243203
  • আকাদা, ফ্রান্স ইকুয়েডর।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:৩৬243202
  • থ্যাংকু তাপস, সাইটে বেশ নেপথ্যসুর বাজনাও দেখলাম আছে। ঃ-)
  • aka | ২৬ জুন ২০১৪ ০০:৩৪243200
  • এর্পরে কোন খেলাটা দেখব একটু বলে দিন কেউ।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০০:৩২243199
  • ইয়ে দিল ইতনা নাদান ভি নেহি রহা কেসিভাউ।
  • kc | ২৬ জুন ২০১৪ ০০:২৯243198
  • কিন্তু তাপসবাউ দিল পে লিয়েই লিলেন। ভাল হলনা।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:২৭243196
  • এদিকে আমি আজই নাম শুনলাম জয়দেব বসুর, বোঝাই যাচ্ছে অতি নাদান আমি(নাদান কথাটা এলো কোথা থেকে? না+দান? ঃ-) )। জয়দেব বলতে কেবল কেন্দুবিল্বের সেই কবি জয়দেব ই জানি। "পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুমযানম্‌ " -
    ঃ-)
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ০০:২৭243197
  • ইয়ে, আমার Date:26 Jun 2014 -- 12:18 AM পোস্টের প্রেক্ষিত হলো Date:26 Jun 2014 -- 12:07 AM। লালের পঞ্চাশটি আভায় গুলিয়ে না যায়।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০০:২৩243195
  • জয়দেব ঘোষিত ভাবেই সিপিএম দলের। স্বঘোষিত। পরচর্চিত নয়।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:২২243194
  • কবি কোন্‌ দলের? কবি কোন্দলের? ঃ-)
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০০:২১243193
  • তথ্য হিসেবে আমি নকু ব্যাপারটা ভুল হে কেসি। কিন্তু ওই - দিলে পে নিই না এসবে। তবে কবিকে কুক্ষিগত করে রাখার অপসংস্কৃতি খারাপই লাগে।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:২০243192
  • হ্যাঁ তো জাম্বুরা। ইয়া জাম্বো সাইজ ও ছিল সেসব জাম্বুরার। কী প্রচন্ড টক যে হতো বুনোগুলো। ঃ-)
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ০০:১৮243190
  • এটুজি, বাতাবীলেবু আবার কি, জাম্বুরাঃ)
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ০০:১৮243191
  • এখানে এটা খুব মজার। অভিমানাহত ছাড়া অন্য লোকেরা সর্বদাই ভেতরের, বা কোর গ্রুপের, বা সিপিয়েমের, বা তৃণমূলের, বা ওদের, বা গুরুর লোক।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:১৭243188
  • রবাহুত, আমরা ছোটোবেলা টক বুনো বাতাবীলেবু দিয়ে ফুটবল খেলতাম। ইকো ফ্রেন্ডলি ফুটবল। ঃ-) বাইশজন পাওয়া যেত না, ছোটো পাড়া, আট/দশজনে খেলা হতো।
  • kc | ২৬ জুন ২০১৪ ০০:১৭243189
  • জয়দেব বসু কে মনে পড়ছে নকুদের? ভাল। আচ্ছে দিন এসেই গেল।

    তাপসবাউ দিল পে নেহি লেনে কা। ;-)
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০০:১১243187
  • এই প্রসঙ্গে একটা কবিতা মনে পড়ল, খুঁজে পেয়েও গেলাম। কবিতাটা আমার ভয়ানক পছন্দের এরকম নয়, তবে কখনো কখনো হাতিয়ারের মত লাগে। কখনো কখনো। এই এখন যেমন, বিশ্বকাপ আয়োজন নিয়ে প্রতিবাদ হলে খিল্লির কলরোল, কিম্বা হাসি কিম্বা উফ কী বোরিং, এইরকম সময়ে ---

    কু
    জয়দেব বসু

    সে এসে দাঁড়ালো তামসী মেঘের আবডালে ওই
    স্টেশনের থেকে এককুচি আলো কপালে বিঁধল নিষ্ঠুর,
    আমি বিব্রত কণ্ঠে বলেছি, “কে তোমাকে জড়াবে?”... রক্তের রঙা
    ব্লাউস হঠাত উড়ে গেল আর সে শুধু বলল, “তু”...
    গঞ্জের নাম দিগন্তহাট, মেয়েটির নাম কু l

    ফের একবার ট্রেন এলো, সেটা বোধহয় পরের বছরই,
    তখন সন্ধ্যা নিবিয়ে দিচ্ছে পথপ্রান্তর ...এমন সময়
    দাঙ্গাধ্বস্ত গ্রাম থেকে তার আলুথালু দেহ ছুটে এলো ... আঃ,
    সে এসে দাঁড়াল তামসী মেঘের বুক ছিঁড়ে, তার
    দুই চোখ থেকে শ্মশানকালীর বিষ ও ভস্ম ... আমি ভয়ার্ত
    কণ্ঠে বলেছি... “কে তোকে মেরেছে!”... এক থুত্কারে
    আমার সাহস ছারখার করে সে শুধু বলল, তু...

    গঞ্জের নাম শ্রেণীসংগ্রাম, মেয়েটির নাম কু l
  • rabaahuta | ২৬ জুন ২০১৪ ০০:০৮243186
  • আমি অবশ্য ফুটবল নিয়ে প্রায় কিছুই জানিনা, এই বাইশজন লোক চামড়ার বল নিয়ে খেলে এছাড়া। তো ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপের, বা তার সঙ্গে জড়িত অসাম্য/দুর্নীতি এইসবের বিরোধীতা মানে যে আসলে পৃথিবী থেকে ফুটবল ব্যাপারটাই মায়া করে দেবার চেষ্টা তা যে জানতাম না তাতে আর আশ্চর্য কি।

    হিজিবিজির Date:25 Jun 2014 -- 11:26 PM এর পোস্টে মনে হচ্ছে 'ব্রাজিলে বিশ্বকাপ' আর 'ফুটবল' দুটো একই ব্যাপার। কিন্তু কেমন সন্দেহ হচ্ছে।

    তা যাই হোক, দ্বিচারীবিপ্লবীদের ষড়যন্ত্রে বিপন্ন ফুটবলকে আপন চোখের মণির মত আগলে রাখতে হবে, খুব স্পর্শকাতর খেলা।
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০০:০৭243185
  • আমি অনেক দিন আগেই গুরুতে কয়েকবার লিখেছি। আপনাদের বইরের লোকে অসুবিধে হলে লিখবনা। নিজেরাই লিখুন নিকেরাই হাততালি দিন। অ্যাডমিনকে অনুরোশ করছি বাইরের লোকে লিখবেন না নোটিস দিতে।
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০০:০০243184
  • আচ্ছে দিন কি এসে গ্যাছে?
  • শ্রী সদা | ২৫ জুন ২০১৪ ২৩:৫৮243183
  • মোদিবাবু জেতার পরে পরেই এই খুচরো উৎপাত শুরু হয়েছে গুরুতে, খেয়াল করেছি। আচ্ছে দিন এলে এরম একটু আধটু হয়।
  • a x | ২৫ জুন ২০১৪ ২৩:৫৫243182
  • এই এক জ্বালা হয়েছে গুগলে লগড ইন থেকে যাই সার্চাই ফেবুতে গেলেই তাদের অ্যাড দেয়। এমনকি অপিসের কাজের জিনিসকেও বিক্রি করতে চায়!
  • hzbz | ২৫ জুন ২০১৪ ২৩:৫৪243181
  • আমার কম আই কিউ নিয়ে মনে হয় ফুটবল খাবার সবই চাই। সেটা বলতেই এমন খ্যাক করে উঠলেন ভয়ে কেদে ফেললাম। এখনো জল মুছছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত