এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৩:৫৮243269
  • ফিফার হিসেবে জালি আছে কিনা আমি কিকরে জোর দিয়ে বলব। আমি কিসু জানি ই না। ওটা যারা আন্দোলনে নামছেন, তাঁদের কনভিনসিংলি বলতে হবে। আমি প্রশ্ন করব, ফিফাকে বা বিশ্বকাপকে নিও০লিবারাল তো বলে দিলেন, নিওলিবারাল কোথায়? কিভাবে? দুর্নীতি আছে বলছেন, তার অভিযোগগুলো কি কি? উত্তর তাঁদের দিতে হবে।

    এখনও পর্যন্ত যা পড়লাম, অভিযোগ গুলি এইঃ

    ১। ফিফার কর্তাব্যক্তিরা গড়ে বছরে এক মিলিয়ান ডলার মাইনে পান। কত পান সেটা গোপন থাকে।

    ২। ডিসক্রিশনারি বেসিসে সদস্যদের টাকা দেওয়া হয়।

    ৩। কোনো কোনো জায়গায় ক্যাশে টাকা দেওয়া হয়েছে।

    ৪। ব্লাটার কাউকে এক টাকার মূল্যে টিভি রাইটস পাইয়ে দেবেন বলেছিলেন (দেননি মনে হয়)।

    তা, এগুলোর মধ্যে ক্যাশে টাকা দেওয়া হয়েছে ছাড়া আর কোথাও হিসেবে গরমিল খুঁজে পেলাম না। এক টাকায় স্বত্ত্ব দিলেও সেটা হিসেবে থাকার কথা। ক্যাশে কিছু গরমিল হতে পারে। কিন্তু তাও ফিফার এক্সিকিউটিভ কমিটি মেরে দিয়েছেন, এমন অভিযোগ তো দেখলাম না। নিচের তলায় কেউ খেতে পারেন।

    এগুলো সব সত্যি বলে ধরে নিলেও, হিসেবে গরমিল আছে বলা যায়? যায়না মনে হয়। নিও-লিবারাল তো একেবারেই না।
  • সে | ২৬ জুন ২০১৪ ০৩:৫৫243268
  • আমি কিন্তু প্রথমবার শুনিনি।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৩:৫৩243267
  • ফিফার ফিনানশিয়াল রিপোর্ট যে জালি, এই আমি জীবনে প্রথমবার শুনলাম। এর আগে ফিফা কত লাভ করেছে জানাতে গিয়ে প্রতিবাদকারীরা যতগুলো অঙ্ক দিয়েছেন, তার সবই তো ওই ফিনানশিয়াল রিপোর্ট থেকে নেওয়া।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৩:৪১243266
  • প্রথমতঃ কেউ পথে নামলেই আমার সিরিয়াস কোনো সমস্যা নেই। যদি কোথাও লিখে থাকি, সমস্যা আছে, তো লঘু ভাবে লিখেছি। লোকে যে যেখানে যা খুশি মিটিং করুক, আমাকে না আটকালে কিসের সমস্যা? আমি কিছু জিনিসকে আমার যুক্তিতে ভ্যালিড মনে করব, কিছু জিনিসকে করবনা। সে একান্তই ব্যক্তিগত অবস্থান, তাতে কেউ সাবস্ক্রাইব করতে পারেন, নাও পারেন। তাতে আমার কোনো অসুবিধে নেই।

    দ্বিতীয়তঃ ফিফার কে কেউ আন্দোলনে নামলে আমার কোথাও কোনো ভ্যালিডিটির সমস্যা থাকবেনা, যদি ক) ক্লিয়ার করে বলা হয়, যে ফিফার কিসের বিরুদ্ধে আন্দোলন? নিও-লিবারাল ফিফা? স্বেচ্ছাচারী ফিফা? তার গুরুত্ব কতটা? এবং আন্দোলনকারীরা কিভাবে আন্দোলন করতে চাইছেন? সেটা বলে (প্রবন্ধ লিখে) বুঝিয়ে দিলে কোথাওই কোনো আপত্তি থাকবেনা। না দিলে এখানেও থাকবে ব্রাজিলেও থাকবে।

    তৃতীয়তঃ ব্রাজিলিয়ানরা উছেদ নিয়ে আন্দোলন করছেন। বেশ করছেন। হোল হার্টেড সাপোর্ট আছে। সেটা মূলতঃ সরকারবিরোধী আন্দোলন বলে। যেকোনো সরকারবিরোধী আন্দোলনেই আছে :-)।

    চতুর্থতঃ কেউ তাতে সংহতি জানালেও ভালই। কলকাতায়ও ভালো, হন্ডুরাসেও ভালো। কিন্তু প্রতিবাদের কিছু স্পেসিফিক স্লোগান ও কিছু বক্তব্য (যা শুনেছি, সে অবশ্য লোকের মুখে শোনা এবং খানিক খাপছাড়া), সেটা ঠিক ভ্যালিড মনে হয়নি। এই কারণে, যে, খামোখা ওতে লোকে সংহতির বদলে পুরো জিনিসটাকে লঘু ভাবে নিতে পারে, এমনকি উল্টোদিকেও চলে যেতে পারে। ঢাল তরোয়াল নিয়ে নেমে পড়ার আগে কিছু প্রস্তুতি এবং আগুপিছু ভাবা থাকা দরকার, সেটা নেই মনে হয়েছে।

    স্লোগান গুলো নিয়ে আগেও লিখেছি। যেমন ফিফা কিকরে নিওলিবারাল হল বুঝিনি। এবার, ঘটনা হল, এ নিয়ে আমি কিছুই জানিনা। চাষবাসও নেই সবই ইমপ্রেশন। কাজেই এও লিখেছি, যে, হয়তো পুরোটাই খুব চিন্তাভাবনা করে করা, আমি আসলে ভুল ভেবেছি। এবার ভুল কেউ তথ্য এবং/অথবা যুক্তি সহকারে ভেঙে দিলে আমার মেনে নিতে অসুবিধে নেই।
  • pi | ২৬ জুন ২০১৪ ০৩:৩৪243264
  • যখন শাহবাগের শ্লোগান কোলকাতায় টুকে দেওয়া হয়েছিল, আপত্তি ছিল না ? শাহবাগ নিয়ে যখন কোলকাতার লোকজনকে পথে নামতে বলা হয়েছিল ?
  • সে | ২৬ জুন ২০১৪ ০৩:৩৪243265
  • ফিফার জালি ফিনান্শিয়াল রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ নাই। সবাই জানে।
  • pi | ২৬ জুন ২০১৪ ০৩:৩২243263
  • http://sciencepolicy.colorado.edu/admin/publication_files/2013.01.pdf

    6.3. Fiscal accountability
    A wide range of allegations of FIFA financial mismanagement have been levied which inevitably are followed calls for
    reform. Such claims and calls, however, are far from new (Ewing et al., 2002). Despite releasing an annual financial report and
    being audited under Swiss law, many of FIFA’s fiscal decisions are out of sight (FIFA, 2011b). Even the salaries of its president
    and executive committee are not public information. FIFA has a finance committee, which in 2011 had two of its six members
    suspended under allegations of financial corruption (FIFA, 2011c).
    FIFA’s finances matter because the organization disburses funds to member organizations in the form of a base allocation
    supplemented by development funding (in football terms the disbursements are not large, however in developing country
    contexts the sums are often considerable) (FIFA, 2009b). In 2011 the annual base allocation to the (then) 208 member
    associations totaled over $50 million (Broom, 2011) and had committed to allocate an additional $160 million per year to
    member associations on a discretionary basis (Ghana Business News, 2011; Kenya Football, 2006). Following the 2010 World
    Cup in South Africa FIFA distributed an additional $115 million to member associations and $30 million to the football
    confederations, as a result of its healthy balance of $1.28 billion in reserves (Quandzie, 2011).
    In 2010 FIFA reported compensation for its ‘‘key personnel’’ (Executive Committee, Finance Committee and FIFA
    management) of $34.5 million, representing an increase of almost 11.5 million – almost 50% – over 2009 (FIFA, 2011b). Using
    employee numbers from the FIFA website this works out to an average compensation of about $1 million per person (FIFA,
    2011d). (The Executive Committee has 24 members and FIFA describes its management to include 10 officials.)
    The use of FIFA funds by associations and confederations is far from transparent. The Guardian reports that in parts of
    Africa, FIFA allocations to member associations are made using cash, and suggests that corruption is both the intention and
    the result (Scott, 2011). Such allegations against FIFA go without investigation or resolution. A further result is that the aims
    of the FIFA development program in poor countries may be implemented with great inefficiencies, if at all. A former FIFA
    official explains, ‘‘If you look at the projects that have been made as a result of these payments, it is often questionable that
    they have cost that much money’’ (Scott, 2011). In late 2011, former FIFA official Jack Warner alleged that Sepp Blatter had
    sold him the lucrative television rights to World Cup competitions for $1 in exchange for his support of Blatter’s president bid
    (Matthews, 2011).
    Despite issuing an annual financial statement, FIFA’s fiscal accounting remains obscure. Even after repeated allegations of
    financial improprieties, there are few means of compelling greater transparency.
  • pi | ২৬ জুন ২০১৪ ০৩:৩১243262
  • আর হ্যাঁ, ফিফার হিসেব নিয়েও বলার ছিল।

    ফিফার এই হিসেব ফিফার দেখানো। তাই নিয়েই অনেকে অনেক প্রশ্ন তুলেছেন।। ফিফার এই হিসেব সব প্রশ্নের ঊর্ধ্বে সেটা কি মামু জোর দিয়ে বলতে পারে ?

    FIFA is responsible for administering the World Cup and other international competitions of international football. The organization located in Switzerland is marred with allegations and accusations of corruption and money laundering. FIFA is also criticized for its lack of accountability and transparency. Seeing the grievances of general public of hosting nations the accountability of FIFA matters when it comes to the business of football and governance of sports. Effective governance of such institutions is important and a matter of general public interest. It is interesting that the wealthy nations preach and talk about democracy, good governance, accountability and transparency but when it comes to practising these ideals we look for backroom deals.

    Just to avoid similar sentiments in the future it is important to pay heed to where the problem lies and try to find a solution. It is not just about World Cup, when it comes to Olympics we see similar behavior filtering out the realities of life. The life of under privileged, we don’t consider important. Yes they are important only during the time of elections, when we beg for their votes, making false promises.

    Time and again FIFA demonstrated that it has no fiscal, hierarchical, supervisory and public reputational accountability. Efforts to reform FIFA from within or as a consequence of public pressure, media and watchdog organizations can result in a positive change. Moreover as FIFA doesn’t fall under the relevant jurisdiction for corruption policing, accountability needs to be indirectly applied by national and international governments such as European Union or European Council. There should also be a legal accountability through regulation and enforcement of legislation on FIFA’s marketing partners. International Olympic Committee does set a precedent by showing the importance of multiple mechanisms of accountability working in harmony.

    ---
  • সে | ২৬ জুন ২০১৪ ০৩:২২243261


  • এইটে দেখুন।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৩:১৯243259
  • আর ব্রাজিলের স্লোগান হুবহু কলকাতার মাটিতে টুকে দেওয়াতে আমার সমস্যা আছে।

    কোনো দেশকে সমর্থন নয়, সবই ফিফাকে সমর্থন সেটা একটা ব্যঙ্গচিত্রে দেখলাম। সেও ওই পোস্টারের লিস্টিতেই আছে।
  • pi | ২৬ জুন ২০১৪ ০৩:১৯243260
  • মামুর পয়েন্টটা ভালো বুঝতে পারছিনা। বাংলাদেশ নিয়ে কোলকাতার লোক পথে নামলেও সমস্যা নেই। কিন্তু কোলকাতার লোক নামলে আছে বলছো। কারণ ফিফার বিরুদ্ধে অভিযোগ নিয়ে হোমওয়ার্কের অভাব। মানে, কোলকাতায় প্রতিবাদ করা নিয়ে অ্যাস সাচ সমস্যা নেই, কিন্তু প্রতিবাদটার ভ্যালিড গ্রাউণ্ড নেই বলে আপত্তি। তাই তো ?
    এদিকে আবার সেদিন লিখেছিলে, ব্রাজিলিয়ানরা পথে নামলে তোমার সমস্যা নেই বলেছিলে। সাপোর্ট আছে।
    এটা বুঝতে সমস্যা হচ্ছে। ব্রাজিলিয়ানরা তো ফিফার বিরুদ্ধেও বলছেন। সেটাতেই আপত্তি থাকলে তো ব্রাজিলিয়ানদের প্রতিবাদ নিয়েও আপত্তি থাকা উচিত।
    আর যদি বলো ব্রাজিলিয়ানদের তাদের সরকারের বিরুদ্ধে বিক্ষোভকে সমর্থন জানাও, তাহলে সেই গ্রাউণ্ডে কোলকাতায় কেউ সমর্থন জানালে, তাতে অসুবিধা কীসের ? তুমি মুখে বলছো (এই ভাটপাতাতেই বলেছো), ব্রাজিলিয়ানদের বিক্ষোভ সমর্থন করছো, কেউ পথে নেমে বলছে, এই তো !
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০৩:১৭243258
  • এইযেঃ

    এক ঝলকে ফিফার স্টেটমেন্টঃ

    ১। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপঃ

    ফিফার উপার্জন (মিডিয়া রাইট টাইট ধরে): $3.7 বিলিয়ান।
    ফিফার খরচ (সাউথ আফ্রিকাকে দেওয়া হয়েছে): $1.3 বিলিয়ান।

    ২। ২০০৭-১০ এই সময়কালের সমস্ত হিসেবঃ
    ফিফার সম্পূর্ণ উপার্জনঃ $4.2 বিলিয়ান।
    ফিফার সম্পূর্ণ খরচাঃ $3.6 বিলিয়ান।

    রিজার্ভঃ $0.6 বিলিয়ান

    ফিফা জানিয়েছে, খরচের ৭০% এরও বেশি সরাসরি ফুটবলের উন্নয়নের জন্য খরচা হয়। (তারও ব্রেক আপ আছে)

    ৩। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ সাংগঠনিক কমিটির আয়-ব্যয়ঃ
    আয়ঃ $৫২৬ মিলিয়ান
    ব্যয়ঃ $৫১৬ মিলিয়ান
    হাতে রইলঃ $১০ মিলিয়ান।

    *সূত্রঃ ফিফার ২০১০ এর ফিনানশিয়াল স্টেটমেন্ট।
    --------

    এবার দক্ষিণ আফ্রিকা সরকারের হিসেব।এগুলো ফিফার হিসেবের বাইরে।
    রাস্তাঘাট পরিবহনঃ $1.3 বিলিয়ান।
    স্টেডিয়াম বানানোর খরচঃ $1.1 বিলিয়ান।
    বিবিধঃ $0.6 বিলিয়ান।
    সর্বমোটঃ $3 বিলিয়ান

    দক্ষিণ আফ্রিকা সরকার জানিয়েছে, রাস্তাঘাট পরিকাঠামোর উন্নয়ন দেশে দীর্ঘমেয়াদে কাজে লেগেছে। স্টেডিয়ামও তাই। সে নিয়ে মতভেদ আছে বলাবাহুল্য।

    *সূত্রঃ দক্ষিণ আফ্রিকা সরকারের বিশ্বকাপ রিপোর্ট। ২০১২ সালে প্রকাশিত।
    -------

    সর্বশেষে ফিফার ২০১৫-১৮ বাজেট।
    প্রত্যাশিত আয়ঃ $5.0 বিলিয়ান।
    ব্যয়ঃ $4.9 বিলিয়ান।
    এর মধ্যে
    ১। সরাসরি ফুটবল খাতে ব্যয় $3.8 (78%) বিলিয়ান
    ২। বিশ্বকাপ খাতে রাশিয়াকে দেওয়া $2.1 বিলিয়ান

    সূত্রঃ ২০১৩ ফিনানশিয়াল রিপোর্ট, ফিফা।

    ব্রাজিল দিলাম না। কারণ ব্রাজিল সরকারের কোনো ফাইনাল রিপোর্ট নাই। এবার যার যা খুশি ইনটারপ্রেট করুন।

    --------

    এইটা নিজে খুঁটে বার করা। কোনো জল নাই। এর মধ্যে নিও-লিবারালিজম কোথায় আছে দেখান।
  • aka | ২৬ জুন ২০১৪ ০২:৫৭243257
  • ওদিকেরটা কেমন হচ্ছে মানে হন্ডুরাস আর সুইটজারল্যাণ্ডের?
  • aka | ২৬ জুন ২০১৪ ০২:৫৬243256
  • তেমন ভালো খেলা হচ্ছে না।
  • a x | ২৬ জুন ২০১৪ ০২:০৪243255
  • এইযে জিরিনের বইটার একটা রিভিউ পাইসি। জিরিনের বক্তব্য অনুযায়ী "নিও-লিবেরাল ট্রজান হর্স" ব্রাজিলের বিশ্বকাপ। আমিও পড়ে দেখি এক্স্যক্টলি কী বক্তব্য। http://www.economist.com/news/books-and-arts/21603412-making-footballs-spiritual-home-intersections
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০২:০৩243254
  • আজ তো হণ্ডুরাসে হাহাকার।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:৪৮243253
  • এই স্লোগানগুলো ব্রাজিলের স্লোগান, ফুটবল নয়, খাদ্য চাই, স্কুল চাই এগুলো।

    কোনো দেশকে সমর্থন করলে ফিফাকে সমর্থন এটা কোথায়?
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:৪৭243252
  • অক্ষ,
    এই এত টাকা লাভ হলো, তা ভালোভাবে ডিস্ট্রিবিউটেড হলে তো দরিদ্রদের উপকারই হতো। কিন্তু নিশ্চয় চলে গেল দুর্নীতিবাদ ধনীদের পকেটে, গরীব মরলো। তো, এইটা তো ফুটবল বন্ধ করে সমাধান হবে না, এরজন্য তো অর্থনীতি বদলাতে হবে, অথবা গণ অভ্যুত্থান করে ধনীদের থেকে কেড়ে নিয়ে গরীবদের বিলোতে হবে, নতুন শাসক গোষ্ঠী তৈরী হতে হবে।
    ফুটবলের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেওয়া তো একরকম রেড হেরিং, আসল সমস্যা থেকে অন্যাদিকে বাইপাস করে দেওয়া! তাই নয়?
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০১:৪৬243251
  • ফিফার ফাইনানশিয়াল রিপোর্ট সেদিন হুজুগে পড়ে দেখলাম। অক্ষ যা বলছে, সেটা ফিফার ফাইন্যানশিয়াল রিপোর্ট অনুযায়ী ঠিক না। ভাটের পাতায়ই কোথাও একটা হিসেবটা আছে।
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০১:৪৪243250
  • বই কেন, আমি তার ব্লার্বও পড়িনি। আমি অত ফিফা পারদর্শী নই। কেন নিও-লিবারাল মডেল, সোজা করে আমাকে বুঝিয়ে দিলে শুনতে পারি।

    আর প্রতিবাদ নিয়ে অ্যাজ সাচ কোনো সমস্যা নেই। তবে ফিফার বিরুদ্ধে কলকাতার রাস্তায় পথে নামুন, আর বিশ্বকাপের নিওলিবারাল মডেল ছুঁড়ে ফেলুন (এখন দেখছি "ফুটবল নয় খাদ্য চাই"ও আছে) দেখে আমার সিম্পলি হাসি পেয়েছে। আগেও লিখেছি, যথেষ্ট হোমওয়ার্ক ছাড়াই জিনিসটা হুজুগে কতা হয়েছে বলে মনে হয়েছে।

    এবার হতেই পারে, আমি ভুল। আসলে এর পিছনে লম্বা পরিকল্পনা ও গভীর অধ্যয়ন আছে। কেন নিওলিবারাল মডেল, আর কেন ব্রাজিল/আর্জেন্টিনা ইত্যাদিকে সাপোর্ট করা মানে ফিফাকে সাপোর্ট করা, সেটা সোজা করে বুঝিয়ে দিলেই মেনে নেব।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:৪০243248
  • নিওলিবেরাল মডেল কেন বলছে আমি বিশেষ জানিনা তবে তার একটা কারণ বোধহয় ফিফা হোস্ট কান্ট্রির কাছে যা যা ডিম্যান্ড করে - ইনফ্রাস্ট্রাকচার ইত্যাদির, তার জন্য অ্যাস্টাউন্ডিং অ্যামাউন্টের লোনও দেয়। ব্রাজিলের কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সবচেয়ে পাওয়ারফুল, বিশ্বকাপে তাদের সবচেয়ে লাভ হয়েছে। এইগুলো বোধহয়।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০১:৪০243249
  • গান্ধীবাদী পদ্ধতিটির বাইরে গিয়ে ভাবতে হয় বোধহয় - এই ভুবনায়নের সময়ে, কিন্তু বড়রা কী বলেন পরে শুনব দেখব। আমার ঘুম্পাওয়া উচিত।
  • hzbz | ২৬ জুন ২০১৪ ০১:৩৮243247
  • ব্রাজিলের অবস্থা বাজে বলে ফুটবল বন্ধ করতে হবে যাকে বলছি সেই হাসছে।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:৩৭243246
  • এনিওয়ে, এগুলো পলিটিকালি একমত কি ভিন্নমত সেটার ব্যপার, কিন্তু প্রতিবাদ নিয়েই খিল্লি কেন সেটাই আমার অবাক লাগছে।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:৩৬243245
  • বিশ্বকাপের নিওলিবেরাল মডেল কোনো নতুন কথা না। ডেভ জিরিন তো এই নিয়ে বইই লিখে ফেললেন। ডেভ জিরিন মোটামুটি নামকরা স্পোর্টস এডিটর।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০১:৩৫243244
  • এর একটা উত্তর আমার তৈরি আছে, কিন্তু এখন লিখব না বলেছি লিখব না। খেলাটা দেখি। ঃ)
  • Atoz | ২৬ জুন ২০১৪ ০১:৩৪243242
  • ঐ যে ইংরেজের দেওয়া শিক্ষা নেবো না- এই আন্দোলন করে যাদবপুর জাতীয় বিদ্যাকেন্দ্র গড়ে উঠলো, সেরকম। বহুজাতিক এর বিরুদ্ধে প্রতিবাদ যদি দেশীয় জিনিস ও সার্ভিস পাবার জন্য হয়ে থাকে, তাহলে তো বাই ডেফিনেশন বহুজাতিক ছেড়ে সেসব নিতেই হবে। নইলে আন্দোলন কেন?
  • ঈশান | ২৬ জুন ২০১৪ ০১:৩৪243243
  • আমার প্রতিবাদ নিয়ে কোনো সমস্যা নেই। পার্সোনালি।

    তবে স্লোগানগুলো সিম্ম্পলি বুঝিনি। বিশ্বকাপে কোনো দলকে সমর্থন করা মানে কেন ফিফাকে সাপোর্ট করা, বুঝিনি। বিশ্বকাপের মডেল কিকোঅরে নিওলিবারাল মডেল, বুঝিনি।

    বাকি পরে লিখব।
  • a x | ২৬ জুন ২০১৪ ০১:৩৩243241
  • তাহলে তো বাংলাদেশে যা হল তা নিয়ে এখানে অনেকেই লিখেছে, তাদের জামা কাপড় পরা ছেড়ে দেওয়া উচিৎ, কারণ প্রায় সব জামাই এইরকমই কোনো জায়গাতে তৈরি।

    শুধু জামা কেন, জামা, জুতো, জ্যাকেট, সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত