এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৬ জুন ২০১৪ ১০:০১243358
  • প্রবাসীদের জোর করে বাচ্চাকে চাপ দিয়ে বাংলা পড়ানো দেখলে বরং আমার মায়া লাগে। অর্পণ এইটা করেনা দেখে ভাল লাগল।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:০১243359
  • বোঝো! রোবিন্দোনাথ ছোটোবেলায় বাংলার থেকেও বেশী বিদেশী ভাষায় পড়াশোনা করেছিলেন। সত্যজিত রায় বাংলার থেকেই ইংরেজি গান বেশী শুনেছিলেন।
    তাতে কোনো মহাভারত অশুদ্ধ হয় না রে ভাইডি।
  • kc | ২৬ জুন ২০১৪ ১০:০১243360
  • প্পন, কিচ্ছু গন কেস না। বরঞ্চ যাঁরা গেল গেল বলে মাথা চাপরাচ্ছেন, তাঁরাই গন কেস।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:০০243355
  • প্পন ভাই, তোমাদের আওয়াজ দেবার জন্যে বলি নি, সত্যি সত্যি আমি ঐ রকম দেখেছি। আমার বাড়িতেই আছে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১০:০০243356
  • অরণ্যকেরও তো ভুষ্টিনাশ করার প্রোগ্রাম ছিল শুনেছিলাম। পরমব্রত সত্যচরণের রোলে ইঃ। ঃ)
  • তাপস | ২৬ জুন ২০১৪ ১০:০০243357
  • না, এ ছেলেটা শ্যালো। কিন্তু এটাই এখন দস্তুর। অন্যতর উদাহরণ ব্যতিক্রমী। এ গড্ডালিকার। মেজরিটির।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৫৯243353
  • বোঝো! সিকিও ডিসকানেক্টেড।
    ওরে বাবা, কোনো বন্ধুর কাছেই তো বাংলা বই নাই, সিনেমার ডিস্ক নাই - সত্যি নাই। অনেকের কাছেই নাই।
  • b | ২৬ জুন ২০১৪ ০৯:৫৯243354
  • সুনীতি চাটুজ্জে তো লিঙ্গুইস্টিক্স এর লোক ছিলেন, ওনার ইংরিজিতে লেকচার অস্বাভাবিক কেন হবে?
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০৯:৫৮243350
  • আমার মেয়ে বাংলা পড়তে পারে না (পরেও পারবে সেরম সম্ভাবনা দেখছি না)। এদিকে হুইম্পি কিড ও ফেলুদা একই উৎসাহ নিয়ে পড়ে।

    এটাও কি গন কেস?
  • সিকি | ২৬ জুন ২০১৪ ০৯:৫৮243351
  • স্লোগান দিতে গিয়ে আমি চিনতে শিখি নতুন মানুষজন,
    স্লোগান দিতে গিয়ে আমি বুঝতে শিখি, কে ভাই, কে দুশমন। :-)

    ফিফার বই পড়ি নি, হিসেবও দেখি নি। শুধু মিনিময় পড়ে যাই।

    কেসি, জপেন দা জপেন যা আমার জিমেলে রাখা আছে, বাড়ি গিয়ে তুলে দিতে পারব বোধ হয়।

    জয়েন্টে সম্ভাব্য তিন র‌্যাঙ্ক করা ছেলেটির ইন্টারভিউ পড়লাম। এলসিএমদার সঙ্গে পুরোপুরি একমত হতে পারলাম না। বরং আমি অভ্যুর সঙ্গে কিছুটা আর স্যানের সঙ্গে অনেকটা একমত হলাম। বাংলা বই ভালো না লাগতেই পারে। আমাদের অনেকেই বাংলা বই বাংলা সিনেমার বদলে বিদেশি বই বিদেশি সিনেমা নিয়ে সময় কাটায়। তবে পশ্চিমবঙ্গে বসে না চাইলেও কিছু বাংলা বই বোধ হয় আজও পড়া হয়ে যায়, বন্ধুবান্ধবদের মহলে, বই এক্সচেঞ্জের মাধ্যমে, বা এদিক ওদিক পাড়ার লাইব্রেরি। যেমন করে হিন্দি বই টই তো আমিও পড়ি না, তবু হিন্দি মোটামুটি পড়া হয়েই যায়।

    প্রবাসী হলে কোনও কথা ছিল না, কিন্তু বাংলায় বসে এই মানসিকতাটা একটু হ্যাটামূলক লাগল। অবশ্য সময় যায় নি। ঠিক বাংলা ভাষাকে ভালোবেসে নয়, নিতান্তই নিজের রুট সার্চ করার একটা প্রবণতা ষোল বছর নাগাদ জন্মে যাওয়া উচিত। মা বাবা যে ভাষায় কথা বলে, সেই ভাষাটাকে এক্সপ্লোর করে দেখার ইচ্ছে জাগে। সবার যে জাগবেই এমন কথা নয়, পড়ার অভ্যেসটাও সবার হয় না। ও সব জেনারেশনেই ছিল।

    ছেলেটি প্র্যাকটিকাল, ঝকঝকে। ইমোশনলেস। খারাপ কিছু না, খুব ভালো কম্পিউটার ইঞ্জিনীয়ার হবে নিশ্চয়ই একদিন, তবে কিনা, কঠোর কর্পোরেট রোবট হয়ে যাবে। কর্পোরেটে থেকেও যাদের অপছন্দ করি দিবারাত, তাদেরই আরেকজন হবে। হোক না, অসুবিধে কী।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৫৮243352
  • কেনো ভাই। বই পড়া, গান শোনা, সিনেমা দেখা - এসবে কি পন্ডিত হতেই হবে। না হলেই নয়।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৫৭243347
  • কিছু কিছু তবু থেকে যায়। আদর্শ হিন্দু হোটেল চলে যাবে, চাঁদের পাহাড়ের ভুষ্টিনাশ হবে কিন্তু আরণ্যক থেকে যাবে।
  • san | ২৬ জুন ২০১৪ ০৯:৫৭243348
  • আরে বাংলা না পড়ে ইংরিজি হিন্দি ফরাসি পর্তুগিজ যেকোনো ভাষা পড়লেই ভাল বলতাম। তার কোন লক্ষণ আপনারা দেখছেন কে জানে। বই গান সিনেমা কোনোকিছু থেকেই কি মনে হল? বই না পড়ে সিনেমা দেখলে বা গান শুনলেও বলতাম। মানে তাহলে অন্তত বুঝতাম বাংলা না পড়া/ দেখা/শোনাটা অন্য ভাষা বেশি ভাল লাগার কারণে।
  • kc | ২৬ জুন ২০১৪ ০৯:৫৭243349
  • সুনীতি বাবু ক্লাসে বাংলা পড়াতেন ইংরেজিতে। রিসেন্টলি সুকুমার সেনের আত্মকথায় পড়লাম।
  • kumu | ২৬ জুন ২০১৪ ০৯:৫৬243345
  • সাহিত্য পড়া বোরডম কাটানোর জন্য এটাই আমার একটু হতাশাজনক লাগলো।তবে সকলেরি যে সাহিত্যের প্রতি ইয়ে থাকবে তার মানে নাই।হয়তো বাড়ীতে পরিবেশ নাই,বা জয়েন্ট ইত্যাদির অমানুষিক চাপে বেচারা অন্যদিকে মন দেবার অবসরই পায় নি।যে যেভাবে ভাল থাকে থাকুক।

    মৌসম স্নেহা এইসব নাম আজকাল খুব দেখা যায়।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৫৬243346
  • lcm 09:54 AM সেটা মেনে নিচ্ছি।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৫৫243342
  • এগজ্যাক্টলি, কেসি আর তাপস কইয়া দিসে।
    যায় যায়, সবই যায়, কালে কালে যায়।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০৯:৫৫243343
  • পারে না গ কেসি ! সত্যিই পারে না। আমার গুনে গুনে ১২ টা ফেলিয়ার কেস আছে। এখন ছেড়ে দিয়েছি।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০৯:৫৫243344
  • (অভ্যুকে) সব আইটি ভাই নয় সমান।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ০৯:৫৪243339
  • পুরো মুজতবা আলি স্টাইল। সেক্সপীয়ারের কোন নাটক আপনার সবচেয়ে ভালো লাগে? হ্যামলেট - ঐ একটাই আমি পড়েছি কিনা!
  • kc | ২৬ জুন ২০১৪ ০৯:৫৪243340
  • বিভূতিবাবুর সঙ্গে রিলেট না করতে পারলে, বলতে হবে তাঁর দিন গিয়াছে। লেনিনের মত বিভূতিবাবুরও দিন গিয়াছে।
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৫৪243341
  • অভ্যু টিপিক্যাল স্টিরিওটাইপিং করল। আমি আনেক আইটি লোককএ জানি যারা তোদের মতন বাংলা গেল বাঙালী গেল বলে বুক চাপড়াচ্ছে। আবার আইওয়াতে অ্যাকাডেমিশিয়ানকে দেখেছিলাম, তাকে বাংলায় প্রশ্ন করলে ইংরেজিতে উত্তর দিতেন।
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০৯:৫৩243338
  • হ্যারি পটার পথের পাঁচালী -অপরাজিতর চেয়ে ভালো লাগে, এরকম হয়? মানে এই মধ্য ও উচ্চ মধ্য বয়সীদের ?
  • Arpan | ২৬ জুন ২০১৪ ০৯:৫২243337
  • বি যখন বললইঃ আমার অনেক রবীন্দ্রসঙ্গীত এখনো ঐ লাগে। কিন্তু কবিতা হিসেবে পড়লে সারা জীবন মনে থেকে যায়।

    (অভ্যু এবার চরম খচে যাবে)
  • lcm | ২৬ জুন ২০১৪ ০৯:৫১243336
  • স্নবারি চলবে না।
    কেউ যদি বলে 'থ্রি ইডিয়ট্‌স' ভালো লেগেছে তার মানে তার দেখা সিনেমাগুলির মধ্যে ওটি ভালো লেগেছে, ২৫০০০ সিনেমা দেখার পর কোনটি ভালো লেগেছে বলতে গেলে তো ভোর হয়ে যাবে।
    বোরডম কাটানোর জন্য সাহিত্য পড়ে - তাতে প্রবলেম কোথায়?
  • b | ২৬ জুন ২০১৪ ০৯:৫০243333
  • সইত্যের খাতিরে কই, আমারো এইট-নাইন অবধি, যখন কবিতা পড়তে শিখিনি, রবীন্দ্রসঙ্গীত বো-রি-ং প্যানপ্যানানি লাগতো।
  • san | ২৬ জুন ২০১৪ ০৯:৫০243334
  • অভ্যুদা :-)
  • তাপস | ২৬ জুন ২০১৪ ০৯:৫০243335
  • অভ্যু, আমার মনে হয় না, ঐরকম কোনো কারণে ফাস সেগেন্ডকে বাদ দিয়েছে। রিচ ফিচের ব্যাপার থাকতে পারে, কিম্বা এই ছেলেটি কারো পরিচিত, এইরকম। জাস্ট মনে হয়।

    এলসিয়েমএর সঙ্গে একমত বইএর ব্যাপারে। পামুক পরের কথা, এই জেনারেশন বিভূতিবাবুর সঙ্গে রিলেট করতেই পারে না। পথের পাঁচালী ইত্যাদি উপন্যাস তো ছেড়েই দিলাম - বিভূতিবাবু, বা সমসাময়িকদের লেখায় যে প্রাকৃতিক বর্ণনা আর সামাজিক-অর্থনৈতিক অবস্থার কথা আছে, সেগুলোর থেকে হ্যারি পটার ইত্যাদি এদের বেশি কাছের লাগে।

    আর এই ছেলেপুলিরা, বাংলা বলতেই পারে না। যে ইন্টারভু আপনারা পড়লেন, হলফ করে বলতে পারি, ও এই ভাষায় কথা বলেই নি। আর তার জন্যে, বাস্তবিক অভাববোধও নেই। তৈরিও করা হয় না তো - বাড়ি বা ইশকুল, কিম্বা এই যাঁরা পিঠ চাপড়ে দেন এদের, তাঁরা তো কেউ বলেন না, যে বাপু হে, বাংলাটা জানলে না! তাঁরাও কেউ ওটাকে অভাব বলে বিশ্বাস করতেই চান না !
  • kc | ২৬ জুন ২০১৪ ০৯:৪৯243332
  • ন্যাদোশদাকে ক্ক দেবই। ছেলেটির কথাগুলো খুবই সৎ লেগেছে। বাংলা কম পড়ে বলে একটু দুঃখ হয়েছে ঠিকই, কিন্তু ছেলেটিকে একটুও খারাপ লাগেনি। আর বাংলা পড়া? আমাদের জেনেরেশনেই কত লোক কিছুই না পড়ে পড়ি পড়ি ভাব নিয়ে কাটিয়ে গেল। তাতে কিই বা হয়েছে? আসল কথা পড়তে হবে। সে যে ভাষাতেই হোক। ছেলেটি পড়ে। ব্যস।
  • san | ২৬ জুন ২০১৪ ০৯:৪৮243331
  • ফ্র্যাংকলি, বিভূতিভূষণ ভাললাগে না কিন্তু পামুক ভাললাগে বললে একবিন্দুও নিন্দে করতাম না। পার্সনাল চয়েস বলে ধরে নিতাম। পামুক ছাড়েন, উডহাউস পড়তে কেউ যদি বলে লীমর চেয়ে কতো ভাল, আমি একবিন্দু নিন্দে করবনা। মাক্কালি :-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত