এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • jhiki | ২৬ জুন ২০১৪ ১২:০৮243450
  • lcm দা, ফেলুদা গ্রাফিকস অনেকদিন আগেই বেরিয়েছে, অমিই কিনেছি দেড় বছর আগে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১২:০০243449
  • ল্যাদোষদার মেয়েকে অনেক কনগ্রা ও শুভেচ্ছা। বাড়ি গিয়ে পড়ে ফেলব।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১১:৫৯243448
  • ছটা না সাতটা বেরিয়েছে। উমদা জিনিস।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১১:৫৬243446
  • ফেলুদা গ্রাফিক সিরিজ ইংরেজিতে বেরিয়েছে ! কিনতে হবে।
  • Arpan | ২৬ জুন ২০১৪ ১১:৫৫243445
  • অক্ষদা - ফেলুদা সিরিজের কিছু গ্রাফিক নভেল পেঙ্গুইন বার করেছে। অনুবাদ সুভদ্রা সেনগুপ্ত, ইলাস্ট্রেশন তাপস গুহ।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১১:৫৪243444
  • হ্যাঁ, হ্যাঁ, এইটা আছে।
    মুশকিল হল আমি খুব একটা পড়ি নি এটা, কারণ ঐ ঘনাদা সমগ্র (ভল্যুম ১,২,...) - কয়েকটা ভল্যুম আমার কাছে আছে। কয়েকটা কেউ নিয়ে গেছে বোধহয়। ওগুলো ফেলে অনুবাদ পড়া টাফ ঃ-)
  • তাপস | ২৬ জুন ২০১৪ ১১:৫৩243443
  • ভালো লাগলো - এল্সিয়েম
  • lcm | ২৬ জুন ২০১৪ ১১:৪৮243441
  • থ্যাংকু।
    আমার কাছে আছে অনুবাদ সত্যজিৎ, পেমেন মিত্তির।
    যেমন, দ্য ক্রিমিনাল্‌স অফ্‌ কাটমান্ডু - অনুবাদক গোপা মজুমদার, খুব একটা ভালো না।
    আর আছে, অ্যাডভেঞ্চার্স অফ্‌ ঘনাদা - এটা বেশ ভালই, এটার অনুবাদ করেছেন লীলা মজুমদার।
    আরো কয়েকটা অনুবাদ ছিল বোধহয়, লীলা রায় (অন্নদাশংকরের স্ত্রী) এর লেখা একটা ইংরেজি রামায়ণ আছে বোধহয়, ঠিক মনে নেই, খুঁজতে হবে।
  • san | ২৬ জুন ২০১৪ ১১:৪৪243440
  • ভাল লিখেছে তো !
  • a x | ২৬ জুন ২০১৪ ১১:৩৫243439
  • পড়ে ফেল্লুম, বাহ! অনেক অভিনন্দন!
  • kc | ২৬ জুন ২০১৪ ১১:২৭243438
  • বাহ!!
    ন্যাদোশদাকে।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১১:১৩243436
  • রানা সেবার হযরবল-র একটা চিত্রনাট্য তৈরী করেছিল ইংরেজীতে। অনেক দিন ধরে তৈরী করেছিল। হলিউডে একটা নামী স্ক্রিনপ্লে কম্পিটিশনে পাঠাল, ফাইনাল সিলেকশনেও গেছিল, ওদের ওয়েব সাইটে নামও উঠল। কিন্তু প্রোযোজক-দের কাছে প্রেজেন্টেশনের সময় হল না। সেখানে মার্টিন স্করসিসের মতন কয়কেজন নামী দামী ছিলেন। পরে একজন প্রবাসী বাঙালী প্রযোজকের সঙ্গে কথা বলেছিল।
    তো রানাকে এক বিদগ্ধ বলেছিলেন - অনুবাদ করলেও, বাঙালীর ছাড়া এ রস গ্রহণ কঠিন, তাই হবে না।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১১:০৭243435
  • আমার এইটা আছে
  • a x | ২৬ জুন ২০১৪ ১১:০৬243433
  • এলসিএমের কন্যা কত বড়? লেখাটা পড়তে পারি কোথাও?
  • san | ২৬ জুন ২০১৪ ১১:০৬243434
  • এলসিএমদার মেয়ে কতো বড়ো জানিনা। প্রথম ইনকামের গল্পটা পড়ে ভাল্লাগলো :-)
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১১:০৫243432
  • টুন্টুনির বই আমারো খুব প্রিয়। মজন্তালি সরকার।
  • b | ২৬ জুন ২০১৪ ১১:০৪243431
  • আরেসেস তেড়ে এলো বলে এক্খুনি। বেম্মরা হিঁদুদের ভগবানকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করবে?
  • | ২৬ জুন ২০১৪ ১১:০৩243430
  • এলসিএমের কন্যা কে অনেক অভিনন্দনঃ)

    আমার পুত্রের পাগলা দাশু পড়তে খুব ভালোলাগে আর হাসি পায়(টুনটুনির বই পড়ে আগে হাসি পেতো)
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১১:০২243429
  • In Lord Shiva's native land
    The laws are hard to understand.
    If you trip and come a cropper,
    You're collared by the nearest copper,
    The magistrates upon you seize,
    And fine you twenty-one rupees.
  • a x | ২৬ জুন ২০১৪ ১১:০১243428
  • অর্পণ, ফেলুদা কার অনুবাদ?
  • b | ২৬ জুন ২০১৪ ১১:০০243426
  • সুকান্ত চৌধুরীরটা কিনে ফেলো চোখবুজে

    A keen primordial lunar chill
    A nightmare's egg in bunchy frill
    In my brain such glimpses steep
    And all my songs end in sleep
  • a x | ২৬ জুন ২০১৪ ১১:০০243427
  • আমার সুকান্ত চৌ-র মলাট তো আবোলতাবোলের মলাটই! এখনের সংস্করণে বদলে গেছে?
  • a x | ২৬ জুন ২০১৪ ১০:৫৯243425
  • হ্যাঁ একেবারে কনটেক্স্টহীন বা চারপাশ থেকে একেবারে সংযোগহীন স্লোগান তুলে আনলে সমস্যা থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে তো না। এই তো সদ্য কমনওয়েলথে ফোর্সড এভিকশন হল - ম্যান বদলায়, চেয়ার তো বদলায় না এসব ক্ষেত্রে।

    যাদের হাসি পাবেনা তারা কেন অন্যদের হাসি পাচ্ছে তাও জানতে চাইতে পারে, ইকুইভ্যালেন্ট সিচুয়েশনে যখন হাসতে দেখা যায়নি বিশেষত। মানে এই অনন্ত লুপে সেটাও একটা অংশ ঃ-)
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:৫৮243424
  • পাফিনের বইটায় পাগলা দাশুও আছে, যতদূর মনে পড়ছে।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:৫৬243423
  • আমি ওটাও কিনেছিলাম, ওটাও বেশ ভালো। কিন্তু সুকান্ত চৌধুরীরটা অনেক বেশি নামকরা।
  • lcm | ২৬ জুন ২০১৪ ১০:৫৫243422
  • আমার কইন্যা বাংলা বলতে পারে, বাড়িতে বাঙালী লোকজন এলে বাংলাতেই কথা বলে, পড়তে পারে না। অন্য ভাষার বইটই পড়ে একটু আধটু। লেখেও মাঝে সাঝে। এ বছর ছোট গপ্পো লিখ্যা ক্যালিফোর্নিয়া রাইটার্স ক্লাবের এক কম্পিটিশন থেকে ফার্স্ট প্রাইজ বাবদ একশোপঁচিশ ডলার পাইসে - জেবনের প্রথম ইনকাম। আমার ছোটোবেলায় শখ ছিল, বড় হইয়া ফুটবলার হইব, সুরজিত সেনগুপ্ত, হাফ প্যান্টের কোনে পেন দিয়া ১৫ (সুরজিতের জার্সি নম্বর) লিইখ্যা রাখতাম। কিন্তু ঐ অবধিই। চার-আনাও আয় হয় নাই। জেবনের পোথোম ইনকাম করসিলাম টিউশনি থেকে। সবার সব হয় না। কি আর করুম।
  • Abhyu | ২৬ জুন ২০১৪ ১০:৫৪243421
  • On pavement and alley
    The revellers rally
    And paint the walls pink
    With blacking and ink.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত