এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • a x | ১৯ জুলাই ২০১২ ০৩:১২24360
  • যাক। ভালো।
  • r2h | ১৯ জুলাই ২০১২ ০৩:০৮24359
  • নাঃ, এখন অনেকটাই ঠিকঠাক। সেই অস্ত্র উদ্ধারবিষয়ক কেস চলছে যদিও...
  • a x | ১৯ জুলাই ২০১২ ০৩:০৬24358
  • এখন আর গন্ডগোল নেই? ওর বরের রিকশা চালানো নিয়েও কিসব ঝামেলা হয়েছিল না?
  • r2h | ১৯ জুলাই ২০১২ ০৩:০৫24357
  • ঐ বস্তিতেই আছে, অন্য বাড়িতে। ওখান থেকে চলে গেলে তো নতুন কাজ পেতে অসুবিধে হবে
  • a x | ১৯ জুলাই ২০১২ ০৩:০১24356
  • হুতো, তোমাদের বাড়ির সেই মেয়েটি - যাদের বস্তির বাড়ি ঘর দোর ভেঙ্গে দিয়ে মারধোর হয়েছিল, তারা এখন কোথায়?
  • Lama | ১৯ জুলাই ২০১২ ০৩:০০24355
  • টেকনোপলিসের সামনে ছাপানো বিজ্ঞাপন, "ডেলিভারী বয়, দারোয়ান, কাজের মাসী ইত্যাদি সরবরাহ করে থাকি"
  • r2h | ১৯ জুলাই ২০১২ ০২:৫৩24354
  • পরিচরিকা সহায়িকা এইসব বলে লাভ নেই। ছোটবেলায় কাজের লোকই বলা হতো। আর এখনকার দিনের ডোমেস্টিক হেল্পের তুলনায় তখনকার দিনের কাজের লোকেদের আর্থিক অব্স্থা অনেকটা খারাপ হতো বলেই ধারনা আমার। মানে দেখেশুনে যা মনে হয়েছে আরকি। তো আমরা বাড়ি পাড়া শহর ইত্যাদি ঘন ঘন বদল করতাম, তাঁরাও বদলে যেতেন। বাড়িতে কে কে আছে বা বাসার কাজ কেন করবা প্রশ্নের উত্তর অনেক সময়ই আসতো বরে ন্যায় না। তো তাদের অনেকের ছেলেমেয়েরা শুনতাম 'হোমে থাকে'। মাঝে মাঝে সেইসব হোমে থাকা ছেলেমেয়েরা মায়ের সঙ্গে দেখা করতে আসতো।সে অনেক ছোটবেলার কথা, কিন্তু আবছা মনে পড়ে ওরা যেন মায়ের কাছে বেড়াতে এসে তত স্বস্তি বোধ করতো না। তা অবশ্য অস্বাভাবিকও কিছু নয়।

    তাদের সবার চুল একরকম ভাবে কাটা- বাটিছাঁট বলা হতো যাকে।
    একটু যেন সন্ত্রস্ত, সদা সতর্ক অবিশ্বাসী চোখ। কলেজে গিয়ে এক সহপাঠীকে পেয়েছিলাম যে 'হোম'এ বড় হয়েছে। খুব ঘনিষ্ঠতা হয়নি যে তার কাছে হোমের গল্প শুনতে চাইবো। তাছাড়া সেই কলেজও আমি ঐসব স্বল্পস্থায়ী বাড়ি পাড়া শহরের মতই অল্পদিন পরে ছেড়ে দিই। আবার সেক্টর ফাইভে অটোর লাইনে দাঁড়িয়ে দেখতাম পাগল ভিখারিনী মেয়ের হাত ধরে ভিক্ষা করে। চার পাঁচ বছর বয়েস হবে হয়তো তার। কখনো আবার রুবির সামনেও চলে যেত, কি করে কে জানে। ভয় করতো তখন, এ-ও আর কদিন সুস্থ থাকবে? পাগল ভিখারিনী মায়ের তো ক্ষমতা হবে না মেয়েকে বাঁচিয়ে রাখার- একে কেউ কোন 'হোম'এ নিয়ে রাখতে পারেনা?

    কদিন ধরে হোমে সিসিটিভি, খুন, ধর্ষন, কাজের ছেলের গালে খুন্তির ছ্যাঁকা এইসব পড়ে পড়ে মনে হচ্ছিল এইসব। এমনিতে এসব জমিয়ে রেখে সুন্দর পদ্য লেখা যায়। তো পদ্য যখন হচ্ছেনা, পুষে রাখার মানে হয়না আরকি।
  • Sibu | ১৯ জুলাই ২০১২ ০২:৩০24353
  • উইকিতে আধুনিক যুগে দাঙ্গার সময় অ্যান্টি-রেপ ডিভাইস হিসেবে চ্যাসটিটি বেল্টের ব্যবহারের কথা আছে।
  • aka | ১৯ জুলাই ২০১২ ০১:৪৬24351
  • আমি বহুক্ষণ খবরটা ঠিকমতন অনুধাবন করতে পারি নি। বিচিত্র পাগল।
  • rimi | ১৯ জুলাই ২০১২ ০০:৫২24350
  • হতই, এখন জানা যাচ্ছে।
  • a x | ১৮ জুলাই ২০১২ ২৩:৫১24348
  • নেক্স্ট প্রশ্ন, আলম খোরশেদের পূর্ব পশ্চিম কি টিঁকে আছে এখনও? কেউ জানে?
  • র২হ | ১৮ জুলাই ২০১২ ২৩:৫০24346
  • ধন্যবাদ ঃ)
    দেখি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা
  • aka | ১৮ জুলাই ২০১২ ২৩:৫০24347
  • আমি জীবনে কোন চ্যাট সাইটে যাই নি। এমনকি গুরু ছাড়া অন্য ওয়েবজিনেও খুব বেশি যাই নি। কর্মযোগীরা যেমন হয় আর কি।
  • a x | ১৮ জুলাই ২০১২ ২৩:৪৭24345
  • মেয়েদের হস্টেল জীবন
  • a x | ১৮ জুলাই ২০১২ ২৩:৪৫24343
  • আচ্চা আজকাল কেউ চ্যাট করে? মানে ঐ চ্যাট সাইট গুলো যে ছিল, সব কি এক এক করে উঠে গেল? রিডিফ চ্যাট আছে এখনও? ইয়াহু?
  • র২হ | ১৮ জুলাই ২০১২ ২৩:৪৫24344
  • শান্তিনিকেতন প্রসঙ্গে অহনা মেমোয়ার্স বলে কিছু একটা লেখাপত্রের কথা বলছে সবাই, সেটা কোথায় পাওয়া যায়? ছাপা বই? কি নাম? ইত্যাদি
  • INTIBINTI | ১৮ জুলাই ২০১২ ২৩:৪৩24342
  • দুইজনে মিলে খুলেছিলো কৃশাণুবিকাশ আকাদেমি।
  • aka | ১৮ জুলাই ২০১২ ২৩:৪১24341
  • কৃশাণু বিকাশের বন্ধু।
  • INTIBINTI | ১৮ জুলাই ২০১২ ২৩:৪০24340
  • নামটা কি কৃষাণু নাকি কৃশাণু?
  • a x | ১৮ জুলাই ২০১২ ২৩:৩৬24339
  • আমাকে কি বলতে বলছে কিকি? কৃষানুই বা কে? হেঁচে হেঁচে মাথার ঘিলু গুলো কেমন জেলো টাইপ হয়ে গেছে, বেশি ভাবতে বলবেন না।
  • aka | ১৮ জুলাই ২০১২ ২৩:১৪24338
  • রিদ্ধিকে পরের প্রশ্ন রিদ্ধি যখন বলছে স্কুল লেভেলে আমেরিকান ম্যাথ বাল। আমি ধরছি রিদ্ধির কাছে একটা স্ট্যাণ্ডার্ড আছে, সেটা অ্যাবসলিউট হতে পারে আবার অন্য একটা স্ট্যাণ্ডার্ডের রিলেটিভও হতে পারে। তো প্রশ্ন হল, সেই স্ট্যাণ্ডার্ডটা কি?
  • kiki | ১৮ জুলাই ২০১২ ২২:৫৪24337
  • লামার সমস্যা গুলো আমার মতন অদ্ভুত টাইপের।
  • kiki | ১৮ জুলাই ২০১২ ২২:৫৩24336
  • আর রঙ্গন সত্যি আমাদের কাছে পিঠে থাকে?
  • kiki | ১৮ জুলাই ২০১২ ২২:৫২24335
  • আরে স্বগতোক্তি নিয়ে চাপ নেই। ও আমি জানি! কৃশানু আর রঙ্গন কি করে এক হয়?
  • প্পন | ১৮ জুলাই ২০১২ ২২:৪৯24334
  • (কী টিউবলাইটে রে বাবা!)

    ঐ কৃশানু ভদ্রলোক তোমার পাড়ার লোক বলে লোকজনের দাবি।

    ডিঃ বন্ধনীর মধ্যের যেকোন বাক্য স্বগতোক্তি ভিন্ন অন্য কিছু নয়। ঃ)
  • Lama | ১৮ জুলাই ২০১২ ২২:৪৭24333
  • আজ আমাদের অফিসের একজন হনু একটা ডকুমেন্ট ইমেল করেছে, বলেছে পড়ে বুঝে রাখতে। আগামী সপ্তাহে পড়া ধরবে। ডকুর বিষয়বস্তু- "বাঁদরের আর মানুষের বুড়ো আঙুলের ডগার ফাইনাইট এলিমেন্ট থ্রি ডি মডেলিং" এম আই টি-র রিসার্চ পেপার নাকি।
  • kiki | ১৮ জুলাই ২০১২ ২২:৪৪24331
  • অ! ক্ষিন্তু সে আমার পাড়ার হতে যাবে ক্ষেন? আমি ভুল বুঝলাম! আবার কৃশানু, কৃষ্ণেন্দু ক্ষিসব বলে লোকে সব গুলিয়ে দিয়ে গেলো। ক্ষিরম দেখো!
  • | ১৮ জুলাই ২০১২ ২২:৪৪24332
  • ও বৈ বাবু ঃ))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত