এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | ২৭ জুন ২০১৪ ১০:৪৩243930
  • ঃ)))) হাসতে হাসতে পেটে খিল ধরে গেল নেতাইয়ের পোস্ত দেখে।
  • নেতাই | ২৭ জুন ২০১৪ ১০:৩৯243929
  • খাওয়া দাওয়ার পর বমন ধৌতিও কি করব?
  • byaang | ২৭ জুন ২০১৪ ১০:৩৬243928
  • না না যেখানে ধোয়া হচ্ছে, সেই জলের কল, স্টীলের সিংক, কাউন্টার সব কিছু এমনকি হাত ধোয়ার সাবানের বোতলটাও।।
  • নেতাই | ২৭ জুন ২০১৪ ১০:৩৪243927
  • আর কী কী ধুতে হবে বলেই দাও না। বেডশীট আর পর্দা?
  • byaang | ২৭ জুন ২০১৪ ১০:৩১243926
  • আঃ এই ছোঁড়াগুলোকে বারবার বলছি, চিকেন ধোয়া মানে শুধুই চিকেন ধোয়া নয়। তবু সেই শুধু চিকেন নিয়েই পড়ে থাকে এরা।
  • নেতাই | ২৭ জুন ২০১৪ ১০:২৯243925
  • তারপর কি অ্যাকোয়া রিজিয়া দিয়ে ম্যারিনেট করবো অভ্যুদা?
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ১০:২৭243923
  • ডাভ তেমন জোরালো সাবান না, ডাভ দিয়ে ধোয়ার পরে একবার ফরম্যালডিহাইডে চুবিয়ে নেবেন।
  • byaang | ২৭ জুন ২০১৪ ১০:২৭243924
  • চি্কেন ধোয়া মানে কি শুধুই চি্কেন ধোয়া, তার পারিপার্শ্বিকের কথাটাও তো ভাবতে হয়, নাকি নেতাই?
  • jhiki | ২৭ জুন ২০১৪ ১০:২৫243922
  • ডাভ না থাকলে ব্যাসন ট্যাসন, নইলে শুধুই zঅল ঃ)
  • নেতাই | ২৭ জুন ২০১৪ ১০:২১243921
  • চিকেন ধোয়ার জন্য সার্ফ এক্সেল বা ঐ জাতীয় ওয়াশিং পাউডার কখনো ব্যবহার করবেন না। ডাভ জাতীয় সাবান ইউস করুন। অন্যথা মাংসের ত্বক ক্ষতিগ্রস্থ হয়।
  • kc | ২৭ জুন ২০১৪ ১০:১৮243919
  • হ্যাঁ অ্যাম্রিকানরা মাংস ধোয়না, সকালে দাঁত মাজেনা। ধনেপাতা পেলাস্টিকের প্যাকেটে হা করে নিশ্বাস ভরে রাখে। ডিম না ধুয়ে ফিরিজে রাখে। অ্যাম্রিকানদের অনেক গুন।
  • byaang | ২৭ জুন ২০১৪ ১০:১৮243920
  • আপনারা কি চিকেন ধোয়া অথবা না ধোয়া, ধুলে সেই ধোয়ার পদ্ধতি কী হওয়া উচিৎ, তা আমার থেকে জানতে ইচ্ছুক?
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ১০:০৯243918
  • কেকে বলে দিয়েছে আমেরিকান চিকেন ধুতে হয় না।
  • kumu | ২৭ জুন ২০১৪ ১০:০৫243917
  • সোসেন এদের কথায় কাম দিও না।
    চিকেন ধোয়া না ধোয়া বিষয়ে একটু লেখো না।যদিও আগের পোস্ট বা লিং আমার পড়া হয় নি।
  • | ২৭ জুন ২০১৪ ০৯:৫০243916
  • b | ২৭ জুন ২০১৪ ০৯:৪২243915
  • কাল ইউটুব খুলে দেখলাম। পার্ট টু অফ ইলেভেন।
  • sosen | ২৭ জুন ২০১৪ ০৯:৪০243911
  • তো কি হয়েছে, আমি তো এই দেখলুম। এই জন্যই হিজিবিজি আপনাদের পছন্দ করেন্না(অভিমানাহত ইমো )
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ০৯:৪০243912
  • শুষ্ক, পরিষ্কার, আবিষ্কৃত
    তস্কর, নমস্কার, পুরস্কৃত

    মাইরি বলছি, ঠিক এই ভাবে আমাদের বর্ণপরিচয়ে ছিল, এখনো মনে আছে।
  • kc | ২৭ জুন ২০১৪ ০৯:৪০243913
  • ছি ছি। বিচ্ছিরিরকম বানাম ভুল।
  • Arpan | ২৭ জুন ২০১৪ ০৯:৩৬243910
  • হয় বহিষ্কার কর বা তিরস্কার কর!

    তবে ছবিটা সত্যি ঠোঙা।
  • kc | ২৭ জুন ২০১৪ ০৯:৩৩243909
  • পচে যাওয়া ছবি দেখানোর জন্য সোসেনকে আগামী চার মাস সমস্ত রকম মিনিময় থেকে বহিস্কার করা হল।
  • sosen | ২৭ জুন ২০১৪ ০৯:২৭243908
  • বিষয়- অনলাইন ভর্তি | ২৭ জুন ২০১৪ ০৯:১৯243906
  • মাননীয় বর্তমান শিক্ষামন্ত্রী যে ক্রমাগত মানুষকে ভুল বুঝিয়ে চলেছেন সে সম্পর্কে আপনাদের কোন বক্তব্য নেই?
    প্রাক্তন শিক্ষামন্ত্রী চেষ্টা করেছিলেন প্রতিটি ইউনিভার্সিটির নিজস্ব কেন্দ্রীয় অনলাইন ভর্তি চালু করতে। যার কাজ প্রায় সম্পূর্ন ছিল। (তাঁর মতে)
    বর্তমান শিক্ষামন্ত্রী চেয়ারে বসে থেকে বলছেন কলেজে কলেজে পর্ষাপ্ত পরিকাঠামো নেই বলে এ বছর 'কেন্দ্রীয়' অনলাইন ভর্তি ব্যবস্থা চালু করা যাচ্ছে না। কলেজে কলেজে আলাদাভাবে অনলাইনে ভর্তি করা হবে।
    আমার মাথায় যেটা ঢোকে নি সেটা হল -
    ১) প্রতি কলেজে পরিকাঠামো নেই বলেই তো কেন্দ্রীয় ব্যবস্থা।
    ২) প্রতি কলেজে আলাদা ব্যবস্থা রাখার খরচ তো কেন্দ্রীয় ব্যবস্থা চালানোর বহুগুন বেশী।
    ৩) কেন্দ্রীয় ব্যবস্থায় কোন একটি বিশেষ কলেজের বিশেষ সিটে বে আইনি ভর্তি করানো বেশী কষ্টকর। কলেজে কলেজে আলাদা ব্যবস্থা থাকলে সে ব্যবস্থা কলেজে বসেই ম্যানিপুলেট করা সম্ভব।

    কম্পিউটার সফটওয়্যার ও নেটওয়ার্কিং সম্পর্কে কম জানা যে কোন মানুষকে এ কথাগুলো বোঝানো বেশ একটু কঠিন। উল্টোটা বোঝানো সহজ। যদিও উল্টোটা অসত্য। মাননীয় বর্তমান শিক্ষামন্ত্রী সেই কাজটিই প্রত্যেকদিন করে চলেছেন। মিডিয়ার কোন অংশ জোর দিয়ে সত্য সামনে আনে নি। অন্তত যে সাত আটটা খবরকাগজ পড়ি তাতে সেরকম চেষ্টা দেখি নি। উল্টে সুগত মারজিত এর মত কিছু বুদ্ধিজীবি বর্তমান শিক্ষামন্ত্রী ও শাসকদলের হয়ে কলম ধরেছেন। তাঁর লেখাও কোন দিশা দেখায় নি। এখানে তার কোন প্রতিবাদও দেখতে পাই নি। গুরুরা কি এ বিষয়ে আগ্রহী নন? ঘটনা কি ষথেষ্ট গুরুতর নয়?
    আজ অবশ্য এই সময়েই সুগতবাবুর লেখার একটি মৃদু প্রতিবাদপত্র বেরিয়েছে -
  • nina | ২৭ জুন ২০১৪ ০৯:১৭243905
  • সুন্দর ছবি আকা --ঝকঝকে রদ্দুরের মতন!
  • Ishan | ২৭ জুন ২০১৪ ০৮:৫৩243903
  • একটা কথা লেখা হয়নি। ফিফা কিভাবে নিও-লিবারাল হল, এই প্রশ্নের উত্তরে অক্ষদা একটা লিংক দিয়েছিল। একটি বইয়ের নাম ও তার রিভিউ। সেটা আমি মনোযোগ সহকারেই পড়েছি। সেখানে নিও-লিবারাল পলিসি বলা হয়েছে ব্রাজিল সরকারের। ফিফার নয়।

    These social injustices are the focus of Dave Zirin’s “Brazil’s Dance with the Devil: The World Cup, the Olympics, and the Struggle for Democracy”. Mr Zirin, a left-wing American sports commentator, blames Brazil’s present crises on what he describes as its government’s relentless neoliberal agenda. Mega-sporting events, he writes, have become “neoliberal Trojan horses, preying on our love of sports to enforce a series of policies that would in any other situation be roundly rejected”. World Cup euphoria, he argues, has given the Brazilian government cover to pursue a radical agenda of austerity, privatisation and the mass eviction of slum-dwellers.

    ফিফার নাম একবারই এসেছে। শেষ প্যারায়।

    Mr Zirin is too quick to find external causes for Brazil’s internal problems. He rightly derides FIFA, football’s international governing body, for its imperious attitude.

    সইত্যের খাতিরে জানিয়ে রাখলাম।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ০৭:৫৪243902
  • aka | ২৭ জুন ২০১৪ ০৭:৪০243901
  • ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট তো কেইন্সিয়ান ইকনমিক্স তা কি করে নিও-লিবারাল হয় বুঝি নাই। কেউ যদি সময় করে বুঝিয়ে দেন ভালো হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত