এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ২৭ জুন ২০১৪ ১৮:২৯244080
  • দমদিকে বিবিসি'র শার্লক সিরীজটার রেকো দিয়ে বাড়ি গেলাম।
  • AS | ২৭ জুন ২০১৪ ১৮:১৯244079
  • পুরনো কোন টই কি করে খুজবো কেউ একটু বোলবেন কি
  • de | ২৭ জুন ২০১৪ ১৮:০৮244077
  • ইঃ! কি হোলো!
    ছোট এস থ্যাংকু!
  • de | ২৭ জুন ২০১৪ ১৮:০৮244078
  • chhoTa esa thyaa`mku!
  • সে | ২৭ জুন ২০১৪ ১৭:১৯244074
  • হীরের আংটি তো ডেবু ফিল্ম।
  • sm | ২৭ জুন ২০১৪ ১৭:০৬244073
  • শুভ মহরত কিন্তু বাচ্চাদের সিনেমা নয়। হীরের আংটির সঙ্গে তুলনা করুন, একই রকমের নিকৃষ্ট।
  • সে | ২৭ জুন ২০১৪ ১৭:০৩244072
  • সন্দীপ বাবুর সিনেমার সঙ্গে ঋতুপর্ণর "শুভ মহরৎ" এর তুলনা টা আনছি না।

    সন্দীপবাবু আবার শঙ্কুকে কেন সিনেমায় আনছেন? ওটা ফেলুদা বানানোর চেয়ে ঢের শক্ত এটা কেউ ওঁর কানে তোলে নি?
  • sm | ২৭ জুন ২০১৪ ১৬:৫৪244071
  • সত্যজিতের ফেলুদা, শঙ্কু বাদ দিলে, শরদিন্দু, সুনীল,শীর্ষেন্দু, পেমেন মিত্তির, এদের প্রত্যেকের প্রচুর ছটো গল্প, ছোটদের গল্প, গোয়েন্দা কাহিনী, ফিকশন আছে। কিছু কিছু পরিচালক যেমন অঞ্জন দত্ত, সৃজিত এমন কি ঋতুপর্ণ,এরা ছবি করার চেষ্টা করেছেন। প্রত্যেকেই বড় অশ্বডিম্ব প্রসব করেছেন। কোনো অংশেই সন্দীপ রায় এর ফিল্মের চেয়ে কম নিকৃষ্ট নয়।
    কথা হলো এর থেকে বেরোবার উপায় কি?
    এই সব গল্প বা রহস্য কাহিনী থেকে যে ভালো ছবি তৈরী করা যাই না, তা নয়।
    সত্যজিত, তপন সিনহা এরা করে দেখিয়ে দিয়েছেন।
    শোনা যাছে, সন্দীপ বাবু শঙ্কু করবেন। এটা কি ভালো হলো? চিন্তায় শুকিয়ে যাচ্ছি।
  • byaang | ২৭ জুন ২০১৪ ১৬:৪৮244069
  • হ্যাঁ হ্যাঁ প্লিজ পাঠাও দমু।
  • | ২৭ জুন ২০১৪ ১৬:৪৮244070
  • আমি ফেলুদার কোনও বইই দুবার পড়ি নি। একটাও না। আর শেষদিকে দেশে বেরোনগুয়ো প্যারা স্কিপ করে পড়তাম। আগেরগুলো অবশ্য টানা পড়েছি।

    আমি অবশ্য দস্যু মোহন, স্বপনকুমার, কিরীটি রায় সবই পড়েছি একধারসে। তবে ভাল্লাগতো শার্লক হোমস। সাইন অব ফোর বোধহয় আঠেরোবার পড়েছিলাম।
  • sosen | ২৭ জুন ২০১৪ ১৬:৪৫244068
  • নলিনী দাশের তিন খন্ড বেরিয়েছে কুমুদি, প্রথম দুটো গন্ডালু সমগ্র, সেশেরটা ছোটগল্প। কোন প্রকাশনীর দেখে বলতে হবে।
  • sosen | ২৭ জুন ২০১৪ ১৬:৪৪244065
  • সেক্স এডুকেশন নিয়ে এইটা দেখলাম
    Prime Minister: "Every hand must have a job."
    Health Minister: "You bet!"
  • jhiki | ২৭ জুন ২০১৪ ১৬:৪৪244066
  • আমার 'একাত্তরের দিনগুলি' আর বিজয়া রায়ের 'আমাদের কথা' একই রকম লেগেছে, বিষয়বস্তু অবশ্যই নয়, ন্যারেশনের স্টাইল ঃ)
  • kumu | ২৭ জুন ২০১৪ ১৬:৪৪244067
  • গোয়েন্দা গন্ডালু বইটা কোন প্রকাশনীর?
  • | ২৭ জুন ২০১৪ ১৬:৪২244064
  • হুঁ।
    সফট কপি মনে হয় অ্যাভেলেবল। দেখব? সফট পড়বে?
  • sosen | ২৭ জুন ২০১৪ ১৬:৩৮244062
  • আমার ফেলুদা পড়তে এখনো দিব্য লাগে। সব কিছুর শেষ জানা বলে কম পড়ি।
    ছোটবেলায় আগাথা ক্রিস্টি পড়িনি এখন পড়ে খুব আনন্দ পাই।
    এমনকি গোয়েন্দা গন্ডালু পড়তেও দিব্য খুশি হই। শুধু পান্ডব গোয়েন্দা আর পড়িনা। ছোটবেলায় খুব কষ্টে একবার পড়েছিলাম।
    গোগোলও ভাল্লাগে।
  • byaang | ২৭ জুন ২০১৪ ১৬:৩৮244063
  • না দমু। পড়ি নি। খুবই পড়ার ইচ্ছে।
  • | ২৭ জুন ২০১৪ ১৬:৩১244061
  • ব্যাঙ,
    জাহানারা ইমামের 'একাত্তরের দিনগুলি' পড় নি?
  • সে | ২৭ জুন ২০১৪ ১৬:১৮244060
  • রিসেন্টলি সন্দীপ রায়ের "চার" (৪) দেখলাম। জাস্ট বসে দেখা যায় না। চারটে ছোটোগল্প নিয়ে তৈরী। এক- পরশুরামের ছোটো গল্প, দুই ও তিন সত্যজিতের দুটি ছোটোগল্প থেকে, চার নম্ব১অরটা শরদিন্দুর ছোটোগল্প থেকে (এটা আবার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট)। মিউজিক সত্যজিতের মিউজিক থেকে টোকা। খুবই বাজে ডিরেকশান।
    এক -এ পরাণ বন্দ্যোঃ মেইন রোলে। কিন্তু গল্পটা ২০১৪র পটভূমিকায় জাস্ট দাঁড়ায় নি।
    দুই - এক্ষেত্রেও সময় ২০১৩র কলকাতা, কিন্তু অসঙ্গতিতে ভরপুর
    তিন - কাকতাড়ুয়া - মোটামুটি
    চার- এখানে কোয়েল মল্লিক নায়িকা। কিন্তু আদ্যোপান্ত একঘেঁয়ে সেট।

    মোটের ওপরে পাশমার্ক দেয়া যাচ্ছে না।
    সন্দীপ রায়ের এটা বুঝতে সময় লাগছে যে সিনেমা বানানো জিনিসটা বংশানুক্রমিক ব্যাপার নয়, তার জন্যে ট্যালেন্ট লাগে। ওঁর সেটা এক্কেবারেই নেই।
  • kumu | ২৭ জুন ২০১৪ ১৬:০৫244058
  • দাশগুপ্ত।
  • সায়ন | ২৭ জুন ২০১৪ ১৬:০৫244059
  • এটা রিলীজ করে গেছে নাকি!
    কিন্তু মেগান ফক্স আর নেই হায় ঃ(
  • kumu | ২৭ জুন ২০১৪ ১৬:০৪244057
  • মেরীঅ্যানকেও দেখাচ্ছে এখন, না?ওনার আসল নাম মেরীঅ্যান দাশগুপ্তম।কৃতী মহিলা।
  • T | ২৭ জুন ২০১৪ ১৫:৫৬244056
  • নেতাইদা, আরে ওই ট্রান্সফর্মার নয়, সিনেমা। উত্তাল ক্যালাকেলি,
  • সিকি | ২৭ জুন ২০১৪ ১৫:৫২244055
  • শুধু অপরাজিতার জন্নেই আমি হাঁ করে সিরিয়ালটা দেখচি। কেউ তো আর আলাপও করিয়ে দিল না ...
  • kumu | ২৭ জুন ২০১৪ ১৫:৪৬244054
  • সিকি অপরাজিতাকে এই হেয়ারস্টাইল আর ড্রেসে মচৎকার লাগছে না?মানে এখন যেমন দেখচ্চে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত