এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:৪২244231
  • মিছিল করলাম লাইব্রেরীর সামনে। আমি একাই করলাম। যদি তোর ডাক শুনে কেউ ইত্যাদি।
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৪১244229
  • হাজিনি না, হাইজিন। ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৪০244228
  • ঐ পার্টির ভালোর জন্যই তো! ব্যাংদি তুমি যোগ দিলে অনেক শক্তি আর ইন্সপিরেশন বাড়বে ওদের। তার উপরে হেলথ আর হাজিনি বিষয়েও ওরা অনেক ওয়াকিবহাল হবে।
  • byaang | ২৭ জুন ২০১৪ ২৩:৩৮244227
  • কেন বাপু ঐ পার্টি তোমার কোন পাকা ধানে মই দিয়েছে? যে তাদের এমন সব্বোনাশ করার কথা ভাবছ?
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৩৭244226
  • ভাগীরাজ, রাজত্ব পরিদর্শন কেমন হলো? প্রজাসকল সুখেশান্তিতে আছেন? তাঁরা আপনাকে দেখতে এসেছিলেন ঝরোখা দর্শন এর সময়? ঃ-)
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৩৪244223
  • ব্যাংদি, আম আদমি পার্টিতে জয়েন করবে? ওরা ফ্রী আমচুর আর আমসত্ত্ব খেতে দেয় শুনলাম। ঃ-)
  • byaang | ২৭ জুন ২০১৪ ২৩:৩৪244224
  • ও এটুজি এবার একটু দুগ্গা দুগ্গা বলে আমাকে দোর পার করে দাও দিকি নি।
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৩৩244222
  • অভ্যু কোথায় মিছিল করলে? ঃ-)
  • byaang | ২৭ জুন ২০১৪ ২৩:৩১244220
  • জামাইয়ের আবার হাসি পায় কেন? বড়রা চোখের জলে নাকের জলে হলে জামাইয়ের বুঝি হাসি পায়?!!!!!
  • সিকি | ২৭ জুন ২০১৪ ২৩:৩১244221
  • আরে, ভাগীদারও হাজির। আস্তাজ্ঞে হোক বস্তাজ্ঞে হোক।
  • সিকি | ২৭ জুন ২০১৪ ২৩:৩০244218
  • :-)

    ♡♡♡ আম্মো ঘুমোতে যাই ♥♥♥
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২৩:৩০244219
  • অথবা একটা ব্যাঙভাজার রেসিপি দিয়ে দিলেই হয়। সিমিলি সিমিলিবাস। ঃ-)
  • bhagidaar | ২৭ জুন ২০১৪ ২৩:২৯244217
  • -- খ্যাক!
  • byaang | ২৭ জুন ২০১৪ ২৩:২৮244216
  • এসেছিস? যাই এবার আমি ঘুমোতে যাই। উফ এই বুড়োবয়সে আর কক্ষনো এই কুচোগুলোর সঙ্গে যদি আমি ঝগড়া লাগাতে গেছি!

    ঈশান, ঈশান কই কোথায়? এবার আর টই ডিলিট না করে ঐ কানভাজার রেসিপিটা মুছে দিও তো। বা ফন্টকালার সাদা করে দিও প্লিজ।
  • Abhyu | ২৭ জুন ২০১৪ ২৩:২৩244215
  • আরে না রে বাবা, লোকের কি একটু মিটিং মিছিলও থাকতে পারে না?

    আর চলে যাব কেন, আমি কি ব্রতীন?
  • byaang | ২৭ জুন ২০১৪ ২৩:২২244214
  • নাঃ আর না। ঢের হয়েছে। পুত্রকন্যাবৎদের সঙ্গে আর কক্ষনো বেয়াড়া ইয়ার্কি দিতে যাব না। এরা এসবের যুগ্যি নয়।

    অ অভ্যু, ফিরে আয় বাবা। এই নাক মলছি, কান মলছি।
  • তাপস | ২৭ জুন ২০১৪ ২৩:২০244213
  • এইটে সবাই দেখেছেন নিশ্চই। তবু আজকের দিনে আবার
    অনেকগুলো ক্লিপ - পরপর আছে।

  • সিকি | ২৭ জুন ২০১৪ ২৩:১৬244212
  • খুশখুশে কাশি
    ঘুষঘুষে জ্বর
    ফুসফুসে ছ্যাঁদা
    বুড়ো তুই মর।
    পাঁজরাতে ব্যথা
    মাজরাতে বাত
    আজ রাতে বুড়ো তুই
    হবি কুপোকাৎ।
  • সিকি | ২৭ জুন ২০১৪ ২৩:১৪244211
  • অভ্যু ব্যাংকে চিনল না এখনও ;-)
  • kumu | ২৭ জুন ২০১৪ ২৩:১০244210
  • অভ্যুকে খেপালেন সবাই মিলে?অত্যন্ত অন্যায় হোলো এটা।টই খুলেচে তো কী হয়েচে।সে টইতে পোস্ট পড়েছে তো।কত টইতে যে কেউ কিচ্ছু লেখেই না/১/২ পোস্ট পড়ে।একটি কবিতার জন্য একটি টই খোলা হয়,তার্ব্যালা??
    অ অভ্যু রাগ কোরো নি।এরা একটু লেগ টানছিল।
  • aka | ২৭ জুন ২০১৪ ২২:৩৬244209
  • খুসখুসে কাশি ফুসফুসে ফুটো
    মাঝরাতে জ্বর বুড়ো তুই মর
  • | ২৭ জুন ২০১৪ ২২:৩০244207
  • সোসেন,ক্ষীর বলেনি, পায়েসই বল্লো।
    কিন্তু প্রশ্ন হলো সেকি দুধে সেদ্ধ করলে গলে দই হয়ে যাবেনা?
  • siki | ২৭ জুন ২০১৪ ২২:৩০244208
  • ঊরিশশালা! আনন্দমেলা ডিজিটাইজ করা হচ্ছে? যাতা খবর তো!
  • Somnath | ২৭ জুন ২০১৪ ২২:২৭244206
  • একটা প্রোগা করে যাই। bengalidownload.com এর মেম্বার হয়ে যান। তাড়াতাড়ি। এখনো মেম্বারশিপ ফ্রি রয়েছে। বেশি দিন থাকবে না বলে মনে হয়। একের পর এক এক্সক্লুসিভ বই আসছে। আনন্দমেলা (পুরোনো, ছোটো সংখ্যাগুলো ও পুজোসংখ্যা) ওখানে স্ক্যান প্রসেস করা হচ্ছে, ডেটাবেস তৈরি করে কার কাছে কি বই আছে হিসেব করে সব ছোটো আনন্দমেলা ডিজিটাইজ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাছাড়াও এই মুহূর্তের বাংলার সবচেয়ে ভালো ই-বুক প্রসেসরেরা ওখানে রয়েছেন ও অ্যাকটিভলি বই রিলিজ করছেন। যথা পিব্যান্ডস, শিঞ্জিনী, নির্জন সেন ও অপটিমাস প্রাইম। বাংলাটরেন্টের ই-বুক রিলিজার গ্রুপ প্রায় পুরোটাই ওখানে অ্যাকটিভ এখন। জলদি মেম্বার না হলে, পরে মেম্বারশিপ পয়সা দিয়ে কেনার জায়গায় চলে গেলে পস্তাবেন।
  • Arpan | ২৭ জুন ২০১৪ ২২:২৫244204
  • উপস, মাপ না। মাফ।
  • Arpan | ২৭ জুন ২০১৪ ২২:২৫244205
  • অভ্যু আর রাগ করে থাকে না বাছা। এই দ্যাখো, চিয়েলিনিও সুয়ারেজকে মাপ করে দিয়েছে।

    http://www.bbc.com/sport/0/football/28058345
  • sosen | ২৭ জুন ২০১৪ ২২:২৩244203
  • মাখনা ক্ষীর বলেছে? টেস্ট করে দ্যাখোই না
    আমি তো রেসিপি দেখে আর শুনে বানাতাম, অথেন্টিক রান্না নিশ্চয় আরও ভালো হবে
  • Atoz | ২৭ জুন ২০১৪ ২২:২১244201
  • আপনারা বেশ তুমুল জমকালো হুল্লাট একটা ইয়ে ব্যাপার করুন তো দেখি! এখন কাটছি। এসে যেন দেখি ৫০ পাতা এগিয়ে গেছে।
    ঃ-)
  • byaang | ২৭ জুন ২০১৪ ২২:২১244202
  • অভ্যু ইচ্ছে করেই রাগাচ্ছিলাম তোকে। কাল থেকে সিকি উসকে দেওয়ায় আজ আরো লোভ বেড়ে গেছে পায়ে পা দিয়ে ঝগড়া করার।কিন্তু এখন বাজে লাগছে। চলে আয়। এসে ভাটা। আমিও নিশ্চিন্তে ঘুমোতে যেতে পারি তাহলে।

    সত্যিই বাজে লাগছে। ক্ষমা চেয়ে নিলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত