এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ২৮ জুন ২০১৪ ১৩:৩৯244320
  • গতকাল করা সোসেনদির একটি পোস্ট হইতে অনুপ্রাণিত।
    কী সুরে গাইতে হবে, সেটা বুঝতে পারার জন্য নকুলদানা যদিও নেই, তবু লিং রইলঃ


    দমুদি হুমকি দ্যায়, অক্ষদা লিং,
    লামাদা কার্টুন আঁকে - বুদ্ধের শিং।
    সোসেন ধমক দ্যায়, ভ্যা ডে র সকালে,
    স্যানদি ফোড়ন কেটে যায় ফাঁকেতালে।
    মিঠুদি শকার দ্যাখে, প্পন সোনি সিক্স,
    অভ্যু রেসিপি দেয়, এটা সেটা মিক্স।
    সদাজি ঢ্যারশ খায় সকালে বিকেলে,
    কেসিদার কাছে দ্যাখো সব বই মেলে।
    ব্ল্যাঙ্কি প্রচার করে সিপিয়েম ষোল,
    গুরুতে গেরুয়া আসে, খোলো দ্বার খোলো।
    পাইদির ম্যাগি ভালো, কেকেদির কেক,
    কাব্লির বাড়ি বসে ভাট-মেলা-ঠেক।
    সচদা বান্ডু খোঁজে, কুমু উডক্যাট,
    হুতো টিমি ছড়া লিখে ফ্যালে স্যাটাস্যাট।
    ব্যাংদি মোষ তাড়ায়, হাতে ফিনাইল,
    মানিকের ছেলে নিয়ে কিকিদি কাহিল।
    এটুজি খিল্লি করে, কাজু অভিমান,
    মামু করে মিনিময়, ডিডি ঘ্যানঘ্যান।
    অরণ্য ছুটি খোঁজে, উমেশদা গোল,
    সিকি খুঁজে ফেরে কুড়ি, হায় রে ফাগোল!
    টি আর গান্ধী লড়ে, ভালো কার শট?
    রোনাল্ডো নাকি মেসি, বলো চটপট।
    কলতলা আলো করে আসে কল্লোল,
    সবার চাইতে ভালো শিশিরের গোল।
    দ্রি বাবু কন্সপিরেসি তবু খুঁজে পান,
    ম্যামি আর রঞ্জন আলুচানা চান।
    আকাদাকে বস ডাকে, হনুকে শোভন,
    দেখে যাও কালিদাদা, এই তো জীবন।

    তবুও ভরোসা রাখি এখনো গুরুতে,
    কিছু পড়ি, কিছু ভাবি, পোস্ট করি ফ্রিতে।
  • Somnath | ২৮ জুন ২০১৪ ১৩:২৪244319
  • ওখানে একটা অপশন আছে তো Contact the community administrator : [email protected] কে মেল করে membership request করে দেখো, মেল এ লিখো এই সাইটে জয়েন করার জন্য সোমনাথ দাশগুপ্ত pagloosndg recommend করেছে। সন্তু মনে হয় অ্যাকসেপ্ট করে নেবে। বা ফেসবুকে সন্তু বাগ কে রিকোয়েস্ট করা যেতে পারে। https://www.facebook.com/santu.bag.5?fref=nfhttps://www.facebook.com/santu.bag.5?fref=nf আমার অ্যাকাউন্ট এ কোথাও ইনভিটেশন পাঠানোর অপশন পেলাম না। বুনান বা সোসেন দেখতে পারে ওদের অ্যাকাউন্টে আছে কিনা ইনভিটেশনের অপশন। সোসেন ভাই কে ও জিগেস করতে পারে, ভাই তো ঐ সাইটের অনেক দিনের পুরোনো মেম্বার।
  • kumu | ২৮ জুন ২০১৪ ১২:৩৯244318
  • অভ্যু পড়ব ভাই।আপাতত কাজের চাপে ব্যাং চ্যাপটা।বেডাউনলোড খুলতে পার্লাম না।
  • | ২৮ জুন ২০১৪ ১২:১৭244317
  • ব্রু-এরটা খুব জুতের নয়।
  • - | ২৮ জুন ২০১৪ ১২:০৫244315
  • বড়কত্তার টই-তে পিএম এয়েচেন। যাঁরা গীতগোবিন্দম পড়তে চলে গেসলেন তাঁদের জন্য দ্রুত ঘোষনা ঃ-)
  • Kaju | ২৮ জুন ২০১৪ ১২:০৫244316
  • হুঃ !
  • রোবু | ২৮ জুন ২০১৪ ১১:৫১244314
  • সবাই তৈরী তো? বার্গার আইসক্রিম, স্যান্ডউইচ অর্ডার দিয়ে দিয়েছেন তো?
    আজ সন্ধ্যেবেলা ৬-৩০ থেকে ধুম থ্রি আছে।
  • সায়ন | ২৮ জুন ২০১৪ ১১:৩৭244313
  • এই যে :)
  • সায়ন | ২৮ জুন ২০১৪ ১১:৩৫244312
  • ব্রু'এর একটা রোস্টেড কলাম্বিয়ান আছে। মন্দ নয়।
  • Arpan | ২৮ জুন ২০১৪ ১১:৩৪244311
  • এইখানে ফিনিক্স মলে গেলেই পাওয়া যায়, কিন্তু আজ সোনি সিক্সেই সার্ভ করবে। ;-)
  • সায়ন | ২৮ জুন ২০১৪ ১১:৩৩244310
  • কোরো দমদি।
    ওই শিকনিমত মেঘটা পরশু থেকে এদিকেও। আর বিষ্টির নাম নেই। কাল রাত্রে বীভৎস গরম ছিল। সামনের সপ্তাহের মাঝামাঝি থেকে নামতে পারে।
  • | ২৮ জুন ২০১৪ ১১:২৯244309
  • কই পেলে অপ্পন?

    এদিকে এখানে আজ আকাশের গায়ে একটা ঘোলা ঘোলামেঘমত। ঠিক যেন শিকনি লেপেছে। ছ্যাঃ মনমেজাজ একেবারে যাসসেতাই হয়ে গেল।

    সায়নকে একটা মেইল করব আজ। একটা জিনিষ জানার আছে।
  • সায়ন | ২৮ জুন ২০১৪ ১১:২৪244308
  • কী ভালো বেলে মাছ উঠেছে, কিন্তু সাড়ে চারশ' টাকা কেজি ঃ-ক্ষ
  • Arpan | ২৮ জুন ২০১৪ ১১:২২244307
  • সেকন্ড কোর্সে রোস্টেড কলাম্বিয়ান কফি।
  • aranya | ২৮ জুন ২০১৪ ১১:১৩244306
  • বেশ, চিলে :-)
  • - | ২৮ জুন ২০১৪ ১১:০৫244305
  • চিকেন-চিলি আর ব্রেজিল-চিলে ঃ-)
  • aranya | ২৮ জুন ২০১৪ ১০:৫৮244304
  • আম্মো ঘ্যান পদ্য লিখব - এখনও কাজাচ্ছি।
    অবিশ্যি আর ক ঘন্টা পরেই রিওয়ার্ড - ব্রাজিল-চিলি
  • byaang | ২৮ জুন ২০১৪ ১০:৫২244303
  • আমিও কাল বেঙ্গলিডাউনলোডে চেষ্টা করেও অ্যাকাউন্ট খুলতে পারি নি। কিন্তু আমাকে তো আর কেউ নেমন্তন্ন করবে না। ফোঁৎ ফোঁৎ
  • dd | ২৮ জুন ২০১৪ ১০:৪৮244302
  • হা হা হা হা।

    ক্ষী আরাম ক্ষী আরাম। ভাগো দুঃখীরাম। হি হি হি।

    রেতের বাসে জেগে জেগেই এলেম না হয় সমস্তো রাত।কিন্তু উইকেন্ডে আবার দেশে ফেরা, সে ও আবার ছেন্নাই থেকে। স্বর্গোসুখ, মসাই,সর্গোসুখ। একটু পরে চীনা চ্যাং ব্যাং রাঁধবো। ঘরে প্রস্ত্তুত বীয়র। মা যেনো হাসছেন।

    শুনুন, আপনেরা যারা শনিবারে কাজ করবেন তারা ঝটপট রেডী হয়ে নিন। খুব মন দিয়ে কাজ কর্বেন কিন্তু। নো ফাঁকি টাকি। যোদি খুব মন খারাপ হয় তো লিখুন গে' ঘ্যানপদ্দো। আমরা পড়ে একটু আমোদ পাই। হি হি হি।
  • Arpan | ২৮ জুন ২০১৪ ১০:৪৭244300
  • এ তো পুরো ইনভিটেশন বেসড। সোমনাথ, একটা ইনভিটিশন পাঠিও choudhury.arpan অ্যাট জিমেল।
  • সায়ন | ২৮ জুন ২০১৪ ১০:৪৭244301
  • বাবা এসেন্ডিজি, 10:27 PM, একপিস ইনভাইট পাঠাস।
  • শ্রী সদা | ২৮ জুন ২০১৪ ১০:৪৩244299
  • ওমনাথ দা, যদি সম্ভব হয় বেঙ্গলিডাউনলোডের একটা ইনভিটেশন পাঠাবে ? saikat.cpp অ্যাট জিমেল।
  • Abhyu | ২৮ জুন ২০১৪ ১০:৩২244298
  • উভচর মানবটা পড়ে ফেলুন, কুমুদি।
  • Abhyu | ২৮ জুন ২০১৪ ১০:২৭244297
  • রাতের বেলা ঘুমোয় তো? ঐ জন্যে
  • kiki | ২৮ জুন ২০১৪ ১০:২৫244296
  • ওমনাথের বেঙ্গলি ডাউনলোডের সাইট আমায় কাল রেতে অ্যাকাউন্ট বানাতে দেয় নি। ভেরি ব্যাড।
  • kumu | ২৮ জুন ২০১৪ ০৯:৫২244295
  • বা বা অভ্যুর মত ভাল ছেলে দেখস যায় নস।থাংকু আর এত্তগুলো লাল নীল হলুদ নজেন
  • kumu | ২৮ জুন ২০১৪ ০৯:৪১244293
  • যে শনিবার ছুটির কথা সে শনিবার আসে না।
    আমি প্রেমেন্দ্র মিত্র খুব ভালো বাসতাম প্রতিটি গল্পের অসাধারণ বিন্যাস আর একটা চমকপ্রদ জায়্গায় শেষ হওয়া।মনে হয় উনি ছোটদের ছোট ভাবতেন না।
    উভচর মানব আমি পড়ি নি।কেকে বা এতজ যখন পড়েছে সেই সময়টায় বোধহয় আমি কোন বাংলা বই পেতাম না।সময়টা আন্দাজ করে বলছি।কোথায় খুঁজব?
  • jhiki | ২৮ জুন ২০১৪ ০৯:২৭244292
  • এই ঢপের সাবজেক্টটাও বিজ্ঞানের ছাত্রদের পড়ে পরীক্ষা দিতে হবে??? তাও ক্লাস টুয়েলভে??

    এসব বিষয় ঐচ্ছিক হতে পারেনা?
  • | ২৮ জুন ২০১৪ ০৯:১২244291
  • হ্যাঁ ওঁদের নাম যোগ করতে হত, সবটাশুদ্ধ বিয়োগ নয়।

    অটোজ-এর 11:56 রকিং হর্স উইনার এর ছায়া অবলম্বনে দেব সাহিত্য কুটীরের পুজাবার্ষিকীতে কার যেন বোধহয় সমরেশ বসুরই একটা গল্প ছিল। 'পুরবী' কিম্বা 'তপোবন'এ বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত