এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Kaju | ১৯ জুলাই ২০১২ ১৫:৫৪24480
  • হাড় + হীম = হাঢ়ীম
  • sinfaut | ১৯ জুলাই ২০১২ ১৫:৫০24479
  • টোবা, এটা দেখে ফেলো, কেমন চেনা চেনা হাড়হীম হাড়হীম ফিলিং হবে।
  • sinfaut | ১৯ জুলাই ২০১২ ১৫:৪৯24478
  • আমার সিনেমা দেখা লাটে উঠেছে, ১০-১৫ মিনিটে ভেঙ্গে ভেঙ্গে দেখি, আদৌ দেখলে।
  • Toba Tek Singh | ১৯ জুলাই ২০১২ ১৫:৪১24477
  • কি কটিন প্লট রে দাদা।

    আমি এখন IMDB-র টপ ২৫০-এর লিস্ট দেখে একখান কিউ বানিয়ে রেখেছি।
  • sinfaut | ১৯ জুলাই ২০১২ ১৫:৩৭24476
  • কালকে Jan Nemec এর A report on the Party and the Guests দেখে অল্প প্রশ্ন পেল, তাই লিখছি। দিদিমুনি বা অন্য কারও কাছে হয়ত এর উত্তর থাকবে।

    ছোটো করে গল্পটা - মধ্য বয়স্ক আপার ক্লাস স্ত্রী পুরুষের একটা গ্রুপ মাঠের মধ্যে পিকনিক করছিল। কথাবার্তা থেকে বোঝা গেল, তারা আসলে একটা পার্টিতে যোগ দিতে এসেছে, যাওয়ার আগে ছোটো করে পিকনিক করে নিচ্ছে (যদিও এই ব্যাপারটা ২ জনের লেখায় অন্যরকম দেখছি, যেন পার্টিটায় যাওয়ার কোন প্ল্যান ছিল না)। গ্রুপটা একদম বুনুয়েল সিনেমায় বুর্জোয়া ক্লাস যেমন দেখানো হয় তেমন। ফ্রিভোলাস, extraavagant ইত্যাদি। পার্টিতে যোগ দেওয়ার পথে বেশ কিছু লোক ওদের ঘিরে ধরে আর একটা সাইকলোজিকাল গেম খেলতে শুরু করে। গ্রুপটা এমনিতেও লোকগুলো কাছে আউটনাম্বার্ড, তাছাড়াও কেমন যেন সমর্পণ করে দেওয়ার মত লাগে। যেন এই সব খেলা ঐ পার্টিতে অংশগ্রহণ করার একটা আবশ্যিক অঙ্গ। এই গেম থেকে ওদের ছাড়িয়ে নেয় পার্টির হোস্ট, অমায়িক ভাব, বা বলা ভালো, যে ডমিনেশন নিয়ে এতটাই নিশ্চিত যে মৌখিক ভদ্রতা করাটা তার ক্ষমতা প্রকাশের ভঙ্গি। বোঝাই যায় যারা এভাবে মানসিক টর্চার করছিল তাদের বস ইনি। এবার পার্টিতে যাওয়া হয়, যে ঐ গেম শুরু করেছিল, একে এখন থেকে গ বলে লিখব, বসের পাশে বসে। বলে নিই, গ'কে নাকি একদিন আগেই দত্তক নিয়েছে বলে বসের দাবি।
    টেবল এ বসে খাওয়া দাওয়া হচ্ছে, এই গ্রুপটা বাদে আরও অনেকে আছে, হঠাৎ বসের খেয়াল হয়, গ্রুপটার একজন মিসিং। গ বলে, এই সুন্দর অর্গানাইজেশনের মধ্যে ঐ ফাঁকা চেয়ার অর্ডারটাকে নষ্ট করছে, বসের জন্মদিনের পার্টি ঠিক সর্বাঙ্গসুন্দর হয়ে উঠছেনা। চলো, আমরা সবাই ঐ ডেসার্টার কে খুঁজে ধরে আনি, মানে বুঝিয়ে আনি। ট্রেইনড কুকুর আসে, একটা বন্দুকও আনে গ। খুঁজে পেলে, ফাঁকা গুলি ছুঁড়ে জানিয়ে দেবে সে। পলাতকের স্ত্রী এর ভয় করে আয়োজন দেখে। আমতা আমতা করে, কুকুরটা যেন কামড়ে না দেয় স্বামীকে, কিছু ক্ষতি হবে না তো, এইসব প্রায় বিড়বিড় করে। কিন্তু পুরোপুরি প্রতিবাদ করতে পারে না। এই সব ক'টা ক্যারেকটারের ইন্ডিসিসিভনেস, রোমান্টিক ক্যালাসনেস বুনুয়েলের বুর্জোয়ার সাথে মিলিয়ে দেখলে পরিষ্কার বোঝা যাবে।সবাই মত্ত অবস্থায় খুঁজতে চলে যায় এই গ্রুপটাকে রেখে। যাওয়ার আগে বন্দুকটাকে ঝুলিয়ে যায় গ্রুপের একজন বলিয়ে কইয়ে চশমা পরা ইন্টেলেক্চুয়ালের ঘাড়ে। এখন থেকে অপারেশনের ফলাফল জানানোর দায়িত্ব ইন্টেলেকচুয়ালের। নিজেদের মধ্যে অল্প বকে, মোমবাতিগুলোকে নিভিয়ে দেয় আবার ফিরে এসে পার্টি কন্টিনিউ করবে বলে, একটা কুকুরের ডাক শোনা যায় দূর থেকে, আস্তে আস্তে কাছে আসে, মোমবাতি গুলো নিভে গিয়ে অন্ধকার করে আসে।

    এই হলো গল্প।

    হানেকে বাদ দিয়ে এমন সাইকো টাইপের মাল কম দেখেছি।

    এবার প্রশ্ন - এখানে গ্রুপটা তো ঠিক সাধারণ মানুষের গ্রুপ না, বুনুয়েল এর গ্রুপ। তো, বসের সাথে এই গ্রুপের সম্পর্কটা ঠিক কী হইল, মানে এই সিনেমাটা এখনও পর্যন্ত চেক এ ব্যান করে রাখার মতন কী হইল? আরও কোন আলো ফেলা যাবে?
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৫:২৭24475
  • কস্ট কাটিং করে আর কী!

    তুমি তোমার রিলেশনশিপ ম্যানেজারকে ফোং করে কমপ্লেন রেইজ কর। থ্রেট দিলে কাজে দেয়।
  • kumu | ১৯ জুলাই ২০১২ ১৫:০৫24474
  • রিকো রেইজ করিচি,দুতিনমাস এসে থেমে যায়।

    আর কহানীটা বরম থাক।
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৫:০১24473
  • তুমি ব্যাঙ্কে গিয়ে মান্থলি/কোয়ার্টারলি পেপার স্টেটমেন্টের জন্য রিকোয়েস্ট রেইজ করলে বাড়িতে পাঠাবে। মানে বাবার অ্যাকাউন্টের জন্য সল্লেক ব্রানহ থেকে পাঠায়।

    নেটব্যাঙ্কিঙের কী কহানি?
  • kumu | ১৯ জুলাই ২০১২ ১৪:৫৯24472
  • iciciকে বারবার বলা সত্ত্বেও statement পাঠায় না,তাই track রাখাযায় না।অর্পণের মতো অ্যাকাউন্ট আমারো একটা আছে- (নেটে দেখতে কইয়েন না,সে অন্য কহানী)
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৪:৫৪24471
  • আহেম, আদার ব্যপারী আমি। ঃ(
  • DiDi | ১৯ জুলাই ২০১২ ১৪:৫৩24469
  • আমার কেমন জানি মনে হচ্ছে আপনেরা কেউই ব্যাংকে তেমন আন্তরিক ভাবে টাকা রাখেন নি।

    কোটি দেড়েক টাকা সেভিংস'এ ফেলে রাখলে সাত আট লাখ টাকা সুদ জমে বছরে। তখন অবশ্যি ট্যাক্সো কাটে।

    বিশ্বাস নাহলে ট্রাই করে দেখুন।
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৪:৫৩24470
  • দমু আমাকে একটা ফোন/এসেমেস করবে? আমি তোমার নং হারিয়ে ফেলেছি।
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৯24468
  • আর এই এফডি অ্যাকাউন্ট আমি খুলিনি। ওই অপশনে টিক করলে ব্যাঙ্ক ইন্টার্নালি ক্রিয়েট আর লিংক করে দেয়।
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৭24467
  • উপ্‌প্‌প্‌স।

    ছড়িয়েছি। সেভিংস অ্যাকাউন্ট থেকে টিডিএস কাটে না। ১০০% কনফার্মড।

    কিন্তু আমার অ্যাকাউন্টে কাটে কারণ ওতে কোয়ান্টা অপটিমা অপশন এনাবলড করা আছে। মানে ওই সেভিংসে মিনিমাম ডিপোজিট রেখে এফডিতে অটো সুইচ হয়ে যায়।

    ভুলেই গেছিলাম। বহু প্রাচীন অ্যাকাউন্ট কিনা। ঃ)
  • kumu | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৬24466
  • সিকিকে মিস করছি,সে কি দিল্লী ছেড়ে গেল?
  • kumu | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৫24464
  • chastity belt পুরোনো কনসেপ্ট।ইয়োরোপে মধ্যযুগে যোদ্ধারা যুদ্ধে যাবার আগে স্ত্রীকে পরিয়ে যেত।
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৫24465
  • *সেভিংস
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:৪৪24463
  • সেভিং অ্যাকাউন্টে ১২০০০ এর নীচে ইন্টারেস্ট হলে কাটবে না তো।
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:৩৮24462
  • HDFC ও
  • rajdeep | ১৯ জুলাই ২০১২ ১৪:৩৬24461
  • অ্যাক্সিস হইতে সাবধান

    অভিজ্ঞতা হইতে বলিতেছি
  • Toba Tek Singh | ১৯ জুলাই ২০১২ ১৪:২৯24460
  • গত চার বছর ধরে অ্যাক্সিস এবং এসবিআই - কাউকেই সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্টে ট্যাক্স কাটতে দেখিনি।
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:২১24459
  • FD র কথা বললাম।
  • রাজদীপ | ১৯ জুলাই ২০১২ ১৪:১৭24458
  • কাটার নিয়ম থাকলে সব্বাই কাটবে icici একা কেন কাটবে ?

    সিটিকে তো কোনওদিন কাটতে দেখি নি

    ডিঃ এই পোস্ট পড়ে কুপ্রীত কু গাইবে সেটা জানা কাথা ;-)
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:১৬24456
  • না না ফর্ম সাবমিট করি নি। কেসটা এরকম মনে কর তোমার ক ব্যাঙ্কে ইন্টারেস্ট হ ১১৩০০ টাকা আর খ ব্যাঙ্কে ১০০০ টাকা। এবার নিয়ম অনুযায়ী ইন্টারেস্ট অ্যামাউন্ট ১২০০০ এর নীচে হলে ট্যাক্স কাতবে না। ফলে এই দুটো ব্যাঙ্কের কেউই ট্যাক্স কাটল না। কিন্তু আদতে তুমি ইন্টারেস্ট পেয়েছ ১২৩০০ টাকা। ফলে ৩০০ টাকার ওপরে ট্যাক্স হয়।

    সেইটা ঐ রিটার্ন ভরার সময় আমি দিয়ে দিই।
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:১৬24457
  • ঠিক। 15H না দিলে সব ব্যাঙ্কে ই কেটে নেয় আর বছরের শেষে সার্টিফিকেট দেয়।
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ১৪:১৩24455
  • FD না, আইসিআইসিআই স্যালারি অ্যাকাউন্ট থেকে এমনিই কাটে। তুমি 15H ফর্ম সাবমিট করে রাখলে অন্য কথা।
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:১১24454
  • এগজ্যাক্টলি। ওখানেই আমি দিয়ে থাকি
  • | ১৯ জুলাই ২০১২ ১৪:১০24452
  • আরে FD নয় এমনি। হল তো দেখছি। ব্যাঙ্ক থেকে কিছু কাটে নি তাও দেখছি। ইন ফ্যাক্ট সেইজন্যই আমি দিলাম।
  • Toba Tek Singh | ১৯ জুলাই ২০১২ ১৪:১০24453
  • "আদার ইনকাম" সেকশনে সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট সবসময়েই দেখাতে হয়, যদিও ৯৯.৯% লোক ওটা স্কিপ করে।
  • Toba Tek Singh | ১৯ জুলাই ২০১২ ১৪:০৭24451
  • FD-র ওপর TDS হয়। সেভিংসের ইন্টারেস্টে নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত