এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | ২৯ জুন ২০১৪ ১২:৫৯244800
  • আমার কাছে আছে। সব পর্ব্গুলোকে জুড়ে বইও বানিয়েছিলাম।
  • সিকি | ২৯ জুন ২০১৪ ১২:৫৭244799
  • আচ্ছা, অনেকদিন আগে তপন রায়চৌধুরীর বাঙালনামা পুরোটা স্ক্যান করে শেয়ার করেছিলাম। তোলা ছিল ইস্নিপসে, সে ইস্নিপস তো আর নেই, আমর ল্যাপটপও গোল্লায় গেছে। কারুর কাছে কি পর্বগুলো সমস্ত ডাউনলোড করে রাখা আছে?
  • | ২৯ জুন ২০১৪ ১২:৫১244798
  • আলু পটল। সরি পেয়াঁজ দিয়ে। এমনিতে পটলের সাথে পেয়াঁজ আমি পছন্দ করি না, মানে অগে যেখানে যেখানে খেয়েছি আর কি।
  • pi | ২৯ জুন ২০১৪ ১২:৪৭244797
  • কুমুদি, আমি যে আমি, সেই আমি কাল আলু মাইনাস করে মাংস রাঁধলুম। মৌরি দিয়ে ঃ)
  • kumu | ২৯ জুন ২০১৪ ১২:৪৪244796
  • ঝিকি কোথায় সেই রেসিপি?জীবন থেকে আলু/ভাত সব মাইনাস হয়ে গেল আর এরা সব আলুর রান্না কর্ছে,করেই যাচ্চে!!!
  • jhiki | ২৯ জুন ২০১৪ ১২:৩৯244795
  • আলু পেঁয়াজ না আলু-পটল?

    এই পদটা মা দারুণ রাঁধত, এখন তো রান্নাঘরেও ঢোকেনা ঃ(
  • | ২৯ জুন ২০১৪ ১২:১৯244794
  • ঝিকিকে বলার ছিল যে ঐ আলু পেয়াঁজের দম বানিয়েছিলাম। রসুনের গন্ধ পছন্দ করি না বলে ওটা বাদ দিয়েছিলাম। তাছাড়া পেঁয়াজ টমেটো দিয়ে বেশ আলুর্দমের মত করে কষিয়ে করেছিলাম। নামানোর আগে দুই ড্রপ ঘী আর এক চিমটি গরমমশলাও।
    দিব্বি খেতে হয়েছিল। থ্যাঙ্কু
  • jhiki | ২৯ জুন ২০১৪ ১২:০৩244793
  • জবা দেখতে হলে মালেশিয়া যেতে হবে, ওদের জাতীয় ফুল। কত রং আর কম্বির জবা হতে পারে তা কে এল যাওয়ার আগে কল্পনাও করিনি। আমাদের বাড়ীতে সব মিলিয়ে সাত আট রকমের ছিল, বাবার খুব শখ ছিল বিভিন্ন রং-এর জবার। সেই আমিও কে এল রাস্তার ধার আর পরে হিবিস্কাস গার্ডেন দেখে পুরো হুব্বা হয়ে গেছিলাম।

    এখানে তেমন কাঠমল্লিকা। সাদা, হলুদ, গোলাপী, মেরুন, কমলা, গেরুয়া, বেগুনী এবং এই সব রং-এর কম্বো।
  • - | ২৯ জুন ২০১৪ ১২:০০244792
  • আচ্ছা, ধন্যবাদ ঝিকি।
  • jhiki | ২৯ জুন ২০১৪ ১১:৫৭244791
  • মিসরি।
  • - | ২৯ জুন ২০১৪ ১১:৪৩244790
  • মিছরি হিন্দি কি? প্যাটেল জাতীয় ইন্ডিয়ান গ্রোসারী স্টোরে কি নামে খুঁজতে হয়?
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ১১:১১244789
  • কি বাজে বাংলা - খান অ্যাকাডেমি এমনি জিনিস বার করল? বাংলা সিরিয়াল মনে হচ্ছে।
  • pi | ২৯ জুন ২০১৪ ১১:০৪244787
  • আজ আমার রথের খিচুড়ির নেমন্তন্নটা ভোগে গেল ঃ(
  • robu | ২৯ জুন ২০১৪ ১০:৩৪244786
  • না না, বাড়ি এলাম, চান করলাম, খেলাম। এখন তো আমি কোন্নগরেই থাকি, এবঙ্গ দুজনে মিলে ঠিক করেছি, এরপর ডান্লপ আলমবাজার অন্চলে থাকব, কোন্নগর থেকে আমার এক্টু অসুবিধে হচ্ছে, তবে তার দেরি আছে।
    জিটি রোডে আজ খুব জ্যাম। দুপুরে জম্পেশ ঘুমবো, সারারাত জাগ, দুটো ম্যাচ কাভার করে চর্টে থেকে নটা আপিস করে ঘন্টা খানেক আগে বাড়ি ফিরলাম।
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ১০:৩১244785
  • হ্যাঁ মানুষ উভচর কি করে হতে পারে? অপারেশন করে কানকো-ফুলকো লাগিয়ে দিলে? নাকি অন্য কিছু?
  • kumu | ২৯ জুন ২০১৪ ১০:২৫244784
  • অভ্যু উভচর মানব পড়ার জন্য ছটফট করছি।সময়্পাচ্ছি না।গতকাল দুপুরের পর থেকে ভাটও পড়িনি,ভাবা যায় না।
  • Abhyu | ২৯ জুন ২০১৪ ১০:১৮244783
  • পরপর দুটি খবর

    - হনুমান জুটমিল খোলার দাবিতে বিক্ষোভ বিজেপির
    - হনুমানের তাণ্ডবে অতিষ্ঠ লোকজন

    http://www.bartamanpatrika.com/content/kolkata.htm
  • kumu | ২৯ জুন ২০১৪ ১০:০১244782
  • দ,দেজে যোগাযোগ করে সুবিধে হল না।যিনি ফোন ধরলেন তিনি কলকাতার মধ্যে বই পাঠানো সম্ভব না,এসে নিয়ে যেতে বলুন এইসব বল্লেন।
    প্রতিভাস থেকে বই পাঠিয়েছি।কোন অসুবিধে হয় নি।
  • sch | ২৯ জুন ২০১৪ ০৯:৪৯244781
  • আচ্ছা সরকারী ডাক্তারদের কি ওফ্রহো দেওয়া হয়? আমাদের পাড়ার এক দাক্তারবাবু বলেন তিনি বহরমপুর সরকারী হাসপাতালের সাথে যুক্ত, কিন্তু মাসের ৯০% দিনই তাকে বাজারে দেখি। নিশ্চ্যই এখন ওফ্রহো করা যায়
  • - | ২৯ জুন ২০১৪ ০৯:২১244779
  • এখানে সামান্য একটা সী বিচ থাকলেই সেই নিয়ে লোকে এম্নি টানাটানি করে, যে রোবুর পালাতে চাওয়াই স্বাভাবিক ঃ-)
  • | ২৯ জুন ২০১৪ ০৯:২১244780
  • সাদা জবাটা কেমন যেন, ফ্যাকাশে ফ্যাকাশে বিচ্ছিরি। আমার ভাল্লাগে না।
  • | ২৯ জুন ২০১৪ ০৯:১৯244777
  • আচ্ছা কুমু কি দে'জ এ যোগাযোগ করেছিলে?
  • jhiki | ২৯ জুন ২০১৪ ০৯:১৯244778
  • একটা ঝুমকোলতাও আনা হয়েছিল, হলুদ জবা, সাদা আর হলুদ জবা ইত্যাদি .... কোয়ার্টারের বাগানটা চোখের সামনে ভেসে উঠছে...
  • | ২৯ জুন ২০১৪ ০৯:১৬244776
  • কিন্তু রোবুকে কোথায় আছে এইটে জিগ্যেস করলেই টুপ করে পলায়ে যায়, এইটে কি কেউ খেয়াল করেছ? ;-)

    এমনিতে রথের মেলা মানেই পুরো জিটি রোড বন্ধ। ৩ নম্বর বাস চলেছে ঢিকির ঢিকির। কিন্তু ঐ রথটা বর্ষাকালে হয় বলে প্রচুর চারা পাওয়া যায়। এইটে একটা বেশ ভাল দিক।
  • শুভেচ্ছা | ২৯ জুন ২০১৪ ০৯:১৪244775
  • শুভ আশুতোষজয়ন্তী.....
  • jhiki | ২৯ জুন ২০১৪ ০৯:১১244774
  • আমাদের এক পাড়াতুতো জেঠুর ভাই শ্রীরামপুরে পুলিশ ছিলেন, যে রাস্তায় রথ যায় তার ধারেই তাঁর কোয়ার্টার ছিল। বেশ কয়েকবার রথে ওদের বাড়ী গেছিলাম।
  • jhiki | ২৯ জুন ২০১৪ ০৯:০৭244773
  • আমাদের বাড়ীতে মাহেশের মেলা থেকে আনা দোলনচাঁপা গাছ ছিল, দ-দির কথায় মনে পড়ল ঃ)
  • | ২৯ জুন ২০১৪ ০৯:০৫244772
  • রোবু কি কোন্নগরে? তাইলে দুপুর দুপুর বেরিয়ে মাহেশের রথ দেখে এস। মাহেশের রথের মেলায় আগে কত্তরকমের চারাগাছ পাওয়া যেত। দোলনচাঁপা, কাঠচাঁপা যেগুলো এমনিতে নার্সারিগুলোতে পাওয়া একটু মুশকিল ছিল সেগুলো মাহেশের রথের মেলায় ঠিক আসত।
  • robu | ২৯ জুন ২০১৪ ০৮:৩৫244771
  • আজ রথ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত