এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toba Tek Singh | ২০ জুলাই ২০১২ ১০:৫৫24570
  • রেজিস্ট্রিতে কিছু একটা কারিকুরি করা যায় - কী তা আমি জানি না।
  • | ২০ জুলাই ২০১২ ১০:৫৪24569
  • অপ্পন শেষ অবধি মদ্যপ্রদেশ যাবো। আজকে দুপুর বেলায় বুকিং করতে যাবো। ওরা প্ল্যান টা কষছে। মোটামুটি গোয়ালিয়র,ঝাঁসি,ওরছা, খাজুরাহ, চান্ডেরি আর দাঁতিয়া যাবার প্ল্যান।
  • | ২০ জুলাই ২০১২ ১০:৫২24568
  • এই অজ্জিত,

    ইউ এস বি পোর্ট ডিসেবল করে দিয়েছে। খুলব কী করে?
  • pi | ২০ জুলাই ২০১২ ১০:৫০24567
  • সরি। যে টইটাতে লিখেছিস, ওটাতেই, উপরে।
  • | ২০ জুলাই ২০১২ ১০:৪৯24565
  • দে ভালো মেয়ে। নিশ্চয় ই ক্ষমাসুন্দর দৃষ্টি তে দেখবে ঃ)
  • pi | ২০ জুলাই ২০১২ ১০:৪৯24566
  • মিলা, গুয়াহাটির টইটা দ্যাখ। কালই এনিয়ে আলোচনা হচ্ছিল।
  • Toba Tek Singh | ২০ জুলাই ২০১২ ১০:৪৭24564
  • ডিডিদা এবং অন্যান্য শ্রীসেন্নাই বাসিন্দাদের জন্যে কোশ্চেন - Kavaraipettai বা Gummidipoondi এলাকায় কোনো হোটেল আছে? গুগুল ম্যাপে কিছু পেলাম না।
  • mila | ২০ জুলাই ২০১২ ১০:৪৬24563
  • এবার বেঙ্গালুরু তে
    "শিক্ষার অধিকার আইনের আওতায় বেঙ্গালুরুর একটি নামকরা বেসরকারি স্কুলে ভর্তি হয়েছিল আর্থিক ভাবে পিছিয়ে পড়া সম্প্রদায়ের বেশ কিছু ছাত্রছাত্রী। অভিযোগ, ওই ছাত্র ছাত্রীদের সঙ্গে ওই স্কুল-কর্তৃপক্ষ বৈষম্যমূলক আচরণ করছে। অন্য ছাত্রদের থেকে আলাদা করে রাখতে তাদের চুল কেটে দেওয়া হয়েছে কিংবা ক্লাস ঘরে পিছনের সারিতে বসানো হচ্ছে বলেও অভিযোগ করেন ওই সব ছাত্রছাত্রীর অভিভাবকেরা।"
  • প্পন | ২০ জুলাই ২০১২ ১০:৪৪24562
  • দে এসে এই পোস্ট দেখলে কি খুব খুশি হবে? ঃ)
  • | ২০ জুলাই ২০১২ ১০:৪২24561
  • ও দের মাথায় ঘিলু খুব কম ঃ((
  • Toba Tek Singh | ২০ জুলাই ২০১২ ১০:২৭24560
  • কতগুলো রোবোটকে ট্র্যাভেল/অ্যাকোমোডেশনে বসিয়ে রেখেছে।

    যেখানে যাবো সেটা চেন্নাই থেকে ৪০কিমি দূরে। বল্লাম কাছাকাছি থাকার জায়গা করে দাও, বা চেন্নাই সেন্ট্রাল স্টেশনের কাছে যাতে ট্রেনে যেতে পারি (ট্রেনে এক ঘন্টা)। গান্ডুগুলো এমন TQ দিলো যে সেখান থেকে রোজ যেতে আসতেই প্রায় পাঁচ ঘন্টা লাগবে।
  • | ২০ জুলাই ২০১২ ১০:২৫24559
  • ' যখন ভাট থমকে দাঁড়ায়'.....
  • Toba Tek Singh | ২০ জুলাই ২০১২ ০৯:৪৪24558
  • সিঁফো - টরেন্টটা মেল করে দাও না।
  • pi | ২০ জুলাই ২০১২ ০৮:৩৬24557
  • বাংলাদেশের কাছে অনেক কিছু শেখার সত্যি আছে। এখানে অনুষ্ঠানে বাংলাদেশের যে শিল্পীরা আসেন, তাঁদের পার্ফরম্যান্স শোনার/দেখার আর শিল্পীদের নিয়ে আগ্রহ,মনোযোগ দেখার মতন। এবং সেটা দেখানো টাইপ নয়, ভীষণ আন্তরিক, বেশিরভাগ ক্ষেত্রেই। আর শিল্পের প্রতি একটা ভালোবাসা থেকে। কিম্বা, অনেক ক্ষেত্রেই মনে হয়েছে, শিল্পকে ছাপিয়েও, ভাষাকে ভালোবেসে।
  • | ২০ জুলাই ২০১২ ০২:৩২24556
  • একটা ইন্টারভিউ দেখছিলাম। গত নভেম্বরে নিউ ইয়র্কে বসে দেওয়া- কি অবলীলায় সত্যকে গ্রহণ করে জীবন ভাবনার কথা বলে চলেছেন।
    সুস্থ হয়ে বাংলাদেশে ফিরে যাবার কথা বার বার ঘুরেফিরে আসছিলো

  • kc | ২০ জুলাই ২০১২ ০১:৩৬24555
  • আজকের চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা অনুষ্ঠানটা পরে ইউটিউব থেকে নামিয়ে দেখবেন সুধীজনেরা। স্মৃতিচারণা যে কত সুন্দর হতে পারে, বাংলাদেশের সারস্বতজনেরা চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিলেন।

    তুলনাটা চলেই আসছে, কারণ কালকেই ভারতেও একটা ইন্দ্রপতন ঘটে গেছে। সেই সৃতিচারণায় যেন শুধুই বিজ্ঞাপনের বাহার, শ্রদ্ধা-ভক্তির নাম গন্ধ বড্ড কম দেখলাম।

    শরৎচন্দ্রের পর, এরকম জনপ্রিয়তা আর কেউ পাননি।
  • kc | ২০ জুলাই ২০১২ ০১:২৭24554
  • এবার খুলেছে। ঠিক মনে পড়ছেনা।
  • প্পন | ২০ জুলাই ২০১২ ০০:৩১24553
  • লিংটা খুলছে না?
  • kc | ২০ জুলাই ২০১২ ০০:২৩24551
  • আমারও তো নামটা শোনা শোনা লাগছে।
  • প্পন | ২০ জুলাই ২০১২ ০০:২৩24552
  • ভালো গিটার বাজায়।
  • প্পন | ২০ জুলাই ২০১২ ০০:২১24550
  • অনিন্দ্য ভট্টাচার্য (বয়স ৪২), বহরমপুরে আদি বাড়ি। চেনো? তোমার নাম শোনা শোনা লাগছে বলল।
  • kc | ২০ জুলাই ২০১২ ০০:১৬24549
  • প্পন, লিংটা খুলছেনা। কার কথা বলছ?
  • প্পন | ২০ জুলাই ২০১২ ০০:০৫24548
  • কেসি, তুমি কি একে চেনো কোনভাবে?

  • aka | ২০ জুলাই ২০১২ ০০:০১24547
  • এগেইন ক্যান্সার। অত্যন্ত বেড়ে গেছে।
  • গান্ধী | ২০ জুলাই ২০১২ ০০:০০24546
  • হুম্ম্ম
  • kc | ১৯ জুলাই ২০১২ ২৩:৫৮24545
  • ভারতীয় সময় রাত ১০-৫০ এ মারা গেছেন।
  • kc | ১৯ জুলাই ২০১২ ২৩:৫৩24544
  • আকা, হ্যাঁ। চ্যানেল আই তে খুব সুন্দর করে স্মৃতিচারণা করছে।
  • গান্ধী | ১৯ জুলাই ২০১২ ২৩:৫১24542
  • নিউসে দিচ্ছে?? গান্ধী
  • প্পন | ১৯ জুলাই ২০১২ ২৩:৪৮24541
  • সিনেমার পর্দায় নারীদেহ=ভোগ্যপণ্য এইরকম একটা মেসেজ দেবার প্রয়াস বোধহয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত