এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | ০২ জুলাই ২০১৪ ২১:১৭245790
  • মধু আর লেবুর রস নানা কারণে ভালো। আমিও মাঝে মাঝে খাই।
  • jhiki | ০২ জুলাই ২০১৪ ২১:০৯245789
  • স্যান, রোজার সময় লোকের ওজন বাড়েনা, শরীর বেশ শুকিয়ে যায়। অনেককে দেখে এত মায়া হয় যে কাজের কথা বলতেও ইচ্ছে করে না, আবার মেদ ঝরার ফলে গিয়ে কেউ কেউ বেশ ঝারিয়েবল হয়ে যায় ঃ)
  • | ০২ জুলাই ২০১৪ ২১:০৬245788
  • সক্কালবেলা খালিপেটে এক চা চামচ মধু আর অর্ধেকটা লেবু চিপে যতটা রস বের হয় খেয়ে নিবেন। এর পরে স্বাভাবিক গতিতে আধা ঘন্টাটাক হাঁটতে পারলে খুব ভালো।

    ওজন বাড়তি হলে একমাসের মধ্যে পাতলুন ঢলঢলে হয়ে যাবে :)
  • | ০২ জুলাই ২০১৪ ২০:৪৮245787
  • আজ থেকেই লেগে পড়ছি।অখাদ্যকুখাদ্য খাওয়া বন্ধ। জিম শুরুঃ)

    নাঃ চৌঠা জুলাইএর পরম দিন থেকে শুরু করবো।

    থাক, একেবারে বিশ্বকাপ শেষ হলেই শুরু করবো।

    প্রমিস।নিজের কাছেঃ)
  • Ishan | ০২ জুলাই ২০১৪ ২০:৪৭245786
  • টি, একটা মেল করবে? saikat.guru জিমেলে?
  • Abhyu | ০২ জুলাই ২০১৪ ২০:৪২245785
  • সকালবেলা ছানাকে নিয়ে নিজেও একটু শকার খেলে নাও, ধরো নটা থেকে দশটা।
  • | ০২ জুলাই ২০১৪ ২০:৪০245784
  • খেলা শুরু হওয়ার পর থেকে পাঁচ পাউন্ড ওজন বেড়েছে। ঘুমের সময়ও বদলে গেছে। সকালে তেড়ে ঘুম পায়, সন্ধ্যের পর থেকে ফুরফুরে- সামনেই বাৎসরিক চেকাপের হুড়কো উপস্থিত। কেয়া করুঃ(
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:৩২245783
  • বেসিকালি জিনে কি আছে না আছে সেতো জানা নেই। এক্সারসাইজ হল অ্যাসাইনবেল কজকে মিনিমাইজ করার প্রচেষ্টা মাত্র।
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:২৬245782
  • জিন ভালো হলে আশা আছে, নইলে নেই।
  • cm | ০২ জুলাই ২০১৪ ২০:১৭245781
  • আর কোন এক্সারসাইজ না করলে কি হবে? আমার কি কোন আশা নেই?
  • | ০২ জুলাই ২০১৪ ২০:১৫245779
  • আপেলকুচি অ্যাঃ মোট্টেও না। বাঁধাকপিও না। তবে মাস্কমেলন আর কালোজাম দিয়ে দেখলে হয়। :-)
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:১৫245780
  • আরে অমন করে চিকেন সেদিনই রাঁধলাম, তবে কিনা খাওয়া যাচ্ছে না। কাল খেয়ে দেখেছি।
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:১৪245777
  • হেঁইয়ো হল সুষম ওয়েট ট্রেনিং। একদিন আপার বডি + কোর, অন্যদিন লোয়ার বডি + কোর। ২০ মিঃ আপার/লোয়ার বডি + ১০ মিঃ কোর। একটা দুটো ডাম্বেল কিনলেই হবে।
  • | ০২ জুলাই ২০১৪ ২০:১৪245778
  • মরেচে! ক্রেপ কেমনি করে বানায় আমি জানি না তো। আর রুটি বা ব্রেড নাই, তবে অফিস থেকে কিনে নেওয়া যাবে।

    যাই হোক, কলির রেসিপিটা পছন্দ হল। আর আকাব্যটা মোটেও অমনি করে কোনোদিন রেঁধে খেয়ে দেখে নি।
  • kk | ০২ জুলাই ২০১৪ ২০:০৭245776
  • জিমে করতে চাইলে রেকামবেন্ট বাইক, রোয়িং মেশিন। জিম না যেতে চাইলে পাওয়ার ওয়াক, সমতল রাস্তায়। নয়তো আগের দিন বলেছিলাম, সবথেকে ভালো হলো ওয়াটার জগিং।
  • | ০২ জুলাই ২০১৪ ২০:০৫245775
  • হেঁইয়ো টা কি জানতে পারলেই শুরু করে দেবো।
    ও আজ্জো।
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:০৩245774
  • আমার মনে হল ঐটাতেই হাঁটুতে সবথেকে কম চাপ পড়বে। নইলে সহজে করা যায় এমন কার্ডিও খুঁজে পাচ্ছি না। ঃ(
  • aka | ০২ জুলাই ২০১৪ ২০:০২245773
  • এইটা গ্যারান্টিড, শুধু লেগে পড়তে হয়। আর ডিসিপ্লিন আনতে একটু টাকা খরচ করতে পারো। কোন ট্রেনার ধরে। নইলে সাতসকালে উঠে সিঁড়ি ওঠানামা করতে কার ভালো লাগে? কিন্তু ট্রেনার, টাকা থাকলেই বাপ বাপ করে যাবে। অনুভব করেছি তাই বলছি। ;)
  • kk | ০২ জুলাই ২০১৪ ২০:০১245772
  • আকা,
    ভাগীবাবুর তো হাঁটুতে কষ্ট। স্টেপ ল্যাডার করতে পারবেন না তো!
  • aka | ০২ জুলাই ২০১৪ ১৯:৫৯245771
  • ভাগীদার,

    আধুনিক জীবনে এক্সারসাইজ হল অনিয়ম করার হাতিয়ার। ;) লেগে পড়। জিমে একখান সিঁড়ি থাকে ঐটা বেয়ে ওঠানামা করো, যখন দুদ্দারিয়ে ঘাম ঝড়বে তখন বুঝবে ঠিক আছে।

    তবে শুধু এক্সারসাইজে তো হবে না এর সাথে খাওয়া দাওয়ায় নিয়ম আনতে হবে হপ্তায় ৬ দিন, একদিন বেনিয়ম।

    ওজন কমাতে ভালো মতন কার্ডিও চাই। তবে এর সাথে একটু আধটু হেঁইয়ো না করলে হয় কি মাসল বিল্ড আপ করে না। কার্ডিওতে প্রচূর মাসল ডিকে হয়। হপ্তায় তিন দিন ঐ সিঁড়ি মিনিমাম ৩০-৪০ মিঃ, আর দুদিন আধাঘন্টা করে হেঁইয়ো। তিনমাসে ফল পাবে। আর টানা দুবছর করলে আগামী পাঁচবছর নিশ্চিন্ত।
  • kk | ০২ জুলাই ২০১৪ ১৯:৫৮245770
  • জলের মধ্যে রসুন থেঁতো, গোটা গোলমরিচ, লেবুর টুকরো আর নুন দিয়ে মুর্গির ঠ্যাং সেদ্ধ করে নাও। শেষের তিন চার মিনিটে মটরশুঁটিগুলোও ছাড়িয়ে ঐ জলেই দিয়ে দাও। সেদ্ধ মাংস হাড় থেকে ছাড়িয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নাও, পুলড চিকেনের মত। মটরশুঁটি সেদ্ধ ঝাঁজরি দিয়ে তুলে রাখো। এবার একটা বাটিতে মাস্টার্ড, কয়েক ফোঁটা মধু, একটু চিলি স্যস আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নাও। পুলড চিকেনের মধ্যে কাঁচ লঙ্কার কুচি, মটরশুঁটি, আর এই হানি-মাস্টার্ড মিশিয়ে টস করে নাও। ইচ্ছে হলে এক চা চামচ টমেটো কুচি, এক চা চামচ খুব মিহি পেয়াঁজকুচি দিতে পারো। সাহস থাকলে সবুজ আপেল আর কাঁচা বাঁধাকপি খুব ঝিরিঝিরি করে কেটে একটু দেওয়া যায়।এবার এই জিনিষ রুটির মধ্যে ভরে র‌্যাপ বানাতে পারো, বা ব্রেডের ভেতর দিয়ে স্যান্ডুইচ। আরেকটু সময় থাকলে পাতলা করে ক্রেপ বানিয়ে তার মধ্যে ভরে রোল করলেও খুব ভালো লাগে।
  • Abhyu | ০২ জুলাই ২০১৪ ১৯:৫৪245768
  • একটা মোটা ছুঁচে সুতো পরিয়ে মটরশুঁটিগুলো মালা করে গেঁথে নিন। এবার এক মাত্র জলে দুফোঁটা তেল, কিছুটা নুন আর চিনি মিশিয়ে গরম করুন। জল একবার ফুটে উঠলে মুরগীর ঠ্যাংগুলো দিয়ে দিন। অল্প আঁচে রাখুন, বেশি গরম করবেন না। ঠ্যাঙের চামড়ার অণুগুলো বাইরে এলেই জল ফেলে দিন। এবার মালাটি পরে খেয়ে নিন। খাবার পরে মালাটা আবার ফ্রিজে রেখে দেবেন।

    ব্যাপারটা খুব কস্ট এফিশিয়েন্ট। যেহেতু এগুলি ভৌত পরিবর্তন তাই রিপিট করা চলবে।
  • aka | ০২ জুলাই ২০১৪ ১৯:৫৪245769
  • আরে এটা সহজ, কড়াইশুটিগুলো ফেলে দিয়ে, মুরগীর ঠ্যাং গুলো রসুন, নুন, লংকা আর অল্প বাটার দিয়ে বেক করলেই দিব্য খেতে হবে।
  • d | ০২ জুলাই ২০১৪ ১৯:৪৭245767
  • ফ্রীজে খান ৩ ৪ মুর্গির ঠ্যাঙ্গ আর কিছু কড়াইশুটি আঅছে, এই দিয়ে খুব দ্রুত বানানো যায় স্বাস্থ্যকর টিফিনের রেসিপি দেবে কেউ প্লিজ।
  • সিকি | ০২ জুলাই ২০১৪ ১৮:২৮245766
  • Kaju | ০২ জুলাই ২০১৪ ১৮:২৬245765
  • তাপস পাল কে নিয়ে বাঙালির নতুন কিছু গালাগালির নমুনা ঃ
    ১। ছেলেটা হাতে কাঁচা টাকা পেয়ে পুরো তাপসপাল হয়ে গেল !
    ২। মেয়েদের দিকে তাপসপালের মত তাকাতে লজ্জা করে না !
    ৩। আপনি মানুষ না তাপসপাল !
    ৪। স্যর বাইরে কিছু তাপসপাল এসেছে পার্টির চাঁদা চাইতে।

    [ফেবু হইতে]
  • de | ০২ জুলাই ২০১৪ ১৮:১৬245764
  • গালিগালাজের তোড় দেখে মনে হয়ে ডোপিং করে গেসলো!
  • সিকি | ০২ জুলাই ২০১৪ ১৭:৪১245763
  • হ্যাঁ, এফআইআর লজ হয়েছে।
  • সায়ন | ০২ জুলাই ২০১৪ ১৭:২৭245762
  • NDTV'র ফ্ল্যাশ নিউজে দেখলাম কলকাতা হাই কোর্টের কোনও আইনজীবী তাপস পালের গ্রেপ্তারের দাবীতে পিটিশন ফাইল করেছে।
  • Kaju | ০২ জুলাই ২০১৪ ১৭:২৫245761
  • আচ্ছা ও হয়ত ভাবছে কোনো সিনেমায় রজতাভ-র মত কোনো একটা ভিলেন রোলে পার্ট করছে? তাই চুটিয়ে এসব বলছে। মানে কল্পনায় কী না হয়? বাহ্যজ্ঞানলুপ্ত হলে...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত