এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৩৫৯৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • প্পন | 190.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০০:৫৩518388
  • এটার জবাব চন্দ্র ভান প্রসাদ দিয়ে দিয়েছেন (আমার ৬:২০-এর পোস্টে বিবিসির লিংকটা)। পুনরাবৃত্তিতে না গিয়ে একটাই কথা বলার ইংরেজি শিক্ষা গরীব মানুষকে এম্পাওয়ার্ড করে।
  • Blank | 69.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০১:০০518389
  • আমি দ্বিমত পোষন করি। যাগ্গে।
  • PM | 96.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০১:০৩518390
  • রন্জনদা, সময় পেলে পঃবঃ বোর্ডের "লার্নিং ইংলিশ " বই টা দেখবেন। পুরোপুরি ফাংশনাল ইংলিশ পধ্যতিতে তৈরী বইটা। কোনো ফর্মাল গ্রামার বই সিলেবাসেই ছিলো না। আমাদের সময় মাধ্যমিক-এ এমন প্রষ্ন খুব কম-ই এসেছিলো যা লোকে বাড়ি থেকে মুখোস্ত করে নামাতে পারত। কিন্তু কোনোটাই শক্ত কিছু না।
    এই পদ্ধতি তে খুব তাড়াতাড়ি শেখা যায় ব্যবহারিক ইংরাজী কিন্তু সমস্যা হোলো শিক্ষককে খুব কম্যুনিকেটিভ হতে হয়। শিক্ষকের রোল খুব ভাইটাল। প্রত্যেকটা ছাত্রকে ইনভল্ভ করতে হয়.... যেটা আমাদের স্কুলের প্রেক্ষিতে খুব চাপ। বই নতুন পদ্ধতির কিন্তু শেখাবো পুরোনো টুলো পন্ডিতের মতো.... সেটা খুব চাপ।
  • ranjan roy | 24.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৭:১৯518391
  • ধন্যবাদ PM, সম্ভব হলে আজই কলেজ স্ট্রীটে গিয়ে দেখব।
    এটাকেই হিন্দি বলয়ে Communicative English বলা হয়।

    আমার পুরনো সংস্কার ব্ল্যাংকির পক্ষে মাথা নাড়ছে, কিন্তু ছত্তিশগড়ের গাঁয়ের অভিজ্ঞতা অপ্পনের পক্ষেঃ)))))।

    বিবি'র তিনটে বিন্দুতেই ক।
  • aka | 85.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৭:২৫518392
  • ব্ল্যাংকি যেকোন স্তরে শিক্ষার একটা বড় অংশ জুড়ে থাকা উচিত পরবর্তী স্তরে শিক্ষার জন্য ভিত্তি তৈরি করা। প্রাইমারিতে সেকেণ্ডারির জন্য, সেকেণ্ডারিতে হায়ার সেকেন্ডারির জন্য ইত্যাদি।

    আর আমাদের বার্থ সার্টিফিকেট কোন ভাষায়? প্রাইমারি শিক্ষিত, স্বাক্ষর তো বার্থ সার্টিফিকেট পড়তে পারবে না, বা ভোটার আইডি কার্ড। এগুলোও পড়ার দরকার নেই?
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:০৮518393
  • ১। PM একদম আমার বয়েসী। সো নো 'দা'।

    ২। এটা bb দা কে। অনেকে আবার কী লিখবেন সেটা লেখা র সময় নিজের রাজনৈতিক রং থেকে না বেরিয়ে গিয়ে লিখতে পারছেন না। মানে সেই ডিফেন্ড করার আবর্তে ঘুরপাক খাচ্ছেন। যেটাকে বাংলা ভুল বললে মিটে যায়। এ ব্যাপারে তোমার মতবাদ কী?

    ৩। ইংরেজী তুলে দেওয়া ভুলে হয়েছে না হয় নি ; হ্যাঁ বা না তে কি উত্তর দেবে? এটাও বিবি দা কে?
  • bb | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৮518394
  • ব, দেখ আমি আগেও প্পন কে লিখেছি - বিশুদ্ধ নীতি বলে আজকে কিছু হয় না, তাই সেই সময়ের পরিপ্রেক্ষিতে এটা সঠিক দিক ছিল। কিন্তু একটা অঙ্গরাজ্যে থেকে অন্যদের না বদলে বা ইংরাজীর গুরুত্ব না কমানোর চেষ্টা করে শুধু একটা পদক্ষেপে কোন সমাধান হয় নি, বরং অনেকে আরও পিছিয়ে পড়েছে, তাই এখনকার প্রেক্ষাপটে দেখলে সিদ্ধান্তটি ভুল।
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:১৯518395
  • হ্যাঁ না না?
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২১518397
  • ঠিক যেমন অনেক দিন আগে কম্প্যুটার আসার বিরোধিতা করা? সেটাও ছিল সময়ের পরিপ্রেক্ষ তেঃ রাইট?

    আজকের দৃষ্টি তে দেখলে সেটা ভুল। কিন্তু সেই সময় স্ট্যান্ড ঠিক ই ছিল রাইট?
  • aka | 85.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২২518398
  • সেই সময়ের পরিপ্রেক্ষিতে ঠিক ছিল কেন?
  • অবাস্তব | 71.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৬518399
  • জনগণের এক অতি ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা চলছে। যারা ম্যানেজমেন্ট বা সেলসে কাজ করেন তাদের লাগতে পারে তার বাইরে বিরাট ইংরাজির দরকার হওয়ার কারণ নেই।
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৮518400
  • আমি থোড়াই বলেছি ওনার এক্ষুনি বলবেন তাই আমি গেয়ে রাখালাম ওনাদের সুবিধার জন্যে।
  • aka | 85.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৯518402
  • অবাস্তব, যারা বাংলার বাইরে কেরানিগিরি করতে যাবে তারা কি করবে? বা রেলের পরীক্ষা দেবে?
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:২৯518401
  • কেরানী শ্রেনী তৈরীর ক্ষেত্রে?
  • Abhyu | 107.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩৪518403
  • ফুট নোটঃ অবাস্তব নিজে বাংলার বাইরে থাকে আর ওয়েবপেজে ফাংশনাল অ্যানালিসিসের বাংলা লিখে রাখে :)
  • bb | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৩৫518404
  • কারণ - বামেদের ঘোষিত নীতি ছিল - সর্বশিক্ষা, তাই সমাজের অন্তজ শ্রেনীর মানুষের জন্য শিক্ষা ব্যব্স্থার উন্নতিকল্পে দেখাগেল যে ইংরাজীভীতির জন্য তারা অতি তাড়াতাড়ি স্কুলে যাওয়া বন্ধ করে দিচ্ছেন। তখন এটা ভাবা হয়েছিল যে প্রাথমিক পাঠটুকু তাদের দেওয়া হোক। যারা আরও পড়বে তার ৬ষ্ঠ শ্রেনি থেকে ইংরাজী শিখবে এবং ১০মের মধ্যে শিখে নেবে।
    বাস্তবে এর সুফলও হয়েছিল, অনেক বেশী সংখ্যক লোকে পড়া করেছিল (মানে মাঝপথে ছেড়ে দেওয়া কমেছিল) http://www9.georgetown.edu/faculty/jr399/Papers/westbengal.pdf। অবশ্য এই আর্থ-সামাজিক ব্যাপারটিকে শুধু এই ভাবে সমাধান করা যায়নি সেটা অন্য ব্যাপার।
  • অবাস্তব | 71.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৮:৫০518405
  • আমাদের রোজ এখন হিন্দি শেখাচ্ছে। আজ জানলাম সেমিনারের হিন্দি নাকি সংগোষ্ঠি।

    আকার প্রশ্নের উত্তর দেওয়ার মতন তথ্য হাতে নেই। যেমন যখন ইংরাজি ছিল তখন সর্বভারতীয় ক্ষেত্রে বাঙালি কেমন করত? তবে বাঙালি আই এ এস কম তার কারণ শুধুমাত্র ইংরাজি নয়। আমাদের ওদিকে উৎসাহই কম।
  • গান্ধী | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ০৯:০২518406
  • http://www.anandabazar.com/13khela6.html

    "প্রসঙ্গত, ববি হাকিমের শ্যালক অরূপ।"

    ঃ)
  • প্পন | 126.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১০:৩৫518408
  • ক্রিকেটটা ভোগে গেল এবার। মোবা ক্লাবটাও গেলে পারে। ঃ)

    রঞ্জনদা, ছত্তিশগড়ের গাঁয়ের অভিজ্ঞতা শুনতে চাই!
  • PT | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৩০518409
  • সত্যি সত্যি ইংরিজি "তুলে" দেওয়ার কথা হয়েছিল নাকি ইংরিজি প্রাথমিকের পর থেকে "শুরু" করার কথা হয়েছিল? এই ইংরিজি "তুলে" দেওয়া শব্দটিতে আটকে থাকাটা বোধহয় একটি অনড় রাজনৈতিক অবস্থান।
  • গান্ধী | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৪518410
  • ক্রিকেট যেতেই পারে। গেলে আনন্দ পাব।

    আর মোবা ??? নো কমেন্ট
  • j | 230.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১১:৪৬518411
  • মোবা আগে উঠুক

    প্রিয় ক্লাবে ঐ তিনোবাহিনীর বাঁদরামী আর নেওয়া যাচ্ছে না
  • গান্ধী | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১২:১২518412
  • মোবাতে তিনো বাঁদরামী কাটানোর চেষ্টা চলছে, কিন্তু এমনভাবে চারদিক দখল করছে যে কতটা হবে জানিনা, আর যারা ভাবছেন যে মোবাই একমাত্র তারা ভুল কারণ, মহামেডান পুরো টিমসি হয়ে আছে। নতুন ইবের কর্মকর্তাদের প্রোফাইল দেখুন, তারাও টিমসি বা টিমসি বন্ধু (মোবার মত হাই প্রোফাইল টিমসি নয়) ফলে টিনো বাহিনীর বাঁদরামো শুধু মোবাতেই নেই। পুরো বাংলার ক্রীড়া জগতেই
  • quark | 24.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:০৭518413
  • বৎসগণ গোল করিও না, সোনার বাংলা আসিতেছে ....এই সব ৩৪ বৎসরীয় কার্যকলাপ নেহাৎই মায়া
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:১৯518414
  • ৩৪ বছর যা ক্ষতি হয়েছে সেটা "জাস্ট মায়া" বলে কাটিয়ে দিতে পারলে খুশী ই হতাম। কিন্তু বাস্তব বড়ি কঠিন। তা জেনে শুনে চোখ বন্ধ করে থাকলেও ঃ)))
  • | 127.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:২১518415
  • আর হ্যাঁ, একেবারে প্রানে না মেরে খোঁড়া করে দেওয়া। সেই দুটো কে এক বলি কী করে...
  • Hatem | 147.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:২২518416
  • নাঃ একটু খাপ খুলতেই হচ্ছে এবারে।
  • cb | 213.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৩518419
  • শুধু বুদ্ধ ব্যাটাই বোকার মত সামনা সামনি লড়তে গিয়ে ছবি হল, দেখে শিখুক এদের কাছ থেকে

    টোটাল বেঙ্গল ক্রীড়াজগৎ টাই তিনো হয়ে গেছে
  • quark | 24.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৩:২৩518417
  • আরে ধুর! আমি বললাম "এই সব" অর্থাৎ এখন যা হচ্ছে স অ অ অ অ ব মায়া, আসল ক্ষতি তো "৩৪ বৎসরে"ই হয়েছে।
  • Blank | 180.*.*.* | ১৩ সেপ্টেম্বর ২০১২ ১৪:৩৬518420
  • আকাদা,
    বার্থ সার্টিখানা জানি না কিন্তু ভোটার আইডি বাংলাতেই লেখা থাকে।
    এবারে প্রাইমারী শিক্ষার ব্যপারে আসি। প্রাইমারী শিক্ষা হলো মিনিমাম রিকোয়ারমেন্ট একজনের বেঁচে থাকার জন্য। যে রাজ্যে স্বাক্ষরের হার খুব কম, সেরাজ্যে প্রাইমারী শিক্ষায় শুধু সেটুকু থাকা উচিৎ যেটুকু নিয়ে একজন তার জীবন চালাতে পারবে। দোকানের টাকার হিসেব করতে হবে, খবরের কাগজ বা অন্য লেখা পত্র পড়তে পারবে এইসব। সেখানে ইংরাজি একটা বোঝা কারন তাকে কখনো ইংরাজিতে কথা বলতে হবে না, ইংরাজি বই পড়ার দরকার হবে না।
    এর পরে তো সেকেন্ডারি এডুকেশান আছেই। যারা এর পড়ে পড়াশুনো করবে তাদের জন্য।
    এবারে খান কয়েক পুরনো প্রশ্ন। ফের করি।
    ১) আগের প্রজন্মের গড়পার্তা লোকজন ইংরাজীতে কেমন? (আমার অভিজ্ঞতায় একই রকম)। মমতার নিজের ইংরাজি শুনে তো ঃ)
    ২) ক্লাশ সিক্সের বদলে ক্লাস ১ এ ইংরাজি পড়লে কি সুবিধে হয়? ৫ বছর এক্স্ট্রা পড়লেই একজন ইংরাজি তে জ্ঞানী হয়ে যাবে? ক্লাশ ১১ এ যখন স্কুল ফাইনাল হতো তখনকার স্কুল ফাইনালের ইংরাজি সিলেবাস আর এখনকার HS এর ইংরাজী সিলেবাস পাশাপাশি রেখে দেখুন সাহিত্যের কোয়ালিটিতেতে তফাৎ পাবেন কি?
    ৩) যে কোনো গ্রামের স্কুলে খোঁজ নিয়ে দেখুন ইংরাজিতে আজো (আজো) ব্যাক পাওয়ার সংখ্যা অনেক বেশী অন্য সব সাবজেক্টের চেয়ে। সেই ব্যাক ক্লীয়ার করতে না পেরে অনেকেই পড়াশুনো ছেরে দেয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। পড়তে পড়তে মতামত দিন