এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৯:১৬246870
  • ফেডেরারকে কবে লাস্ট এরকম খেলতে দেখেছি! কী কোর্ট কভার করছে রে! প্লাস ব্যাকহ্যান্ড স্লাইসগুলো... ওফ্‌!
  • aka | ০৬ জুলাই ২০১৪ ১৯:১২246869
  • সিএম গোল তো এবারে প্রচূর হচ্ছে। কিন্তু খেলা কেমন ম্যাড়াম্যাড়ে।
  • aka | ০৬ জুলাই ২০১৪ ১৯:১১246868
  • ও ফাইনালে রুমেনিগের জার্মানিকে হারিয়ে দিল পড়ুন।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৯:০৮246867
  • ফাইনালে রুমেনিগের জার্মানি হারিয়ে দিল????

    কত সালের ওয়ার্ল্ড কাপ ভাই?
  • aka | ০৬ জুলাই ২০১৪ ১৯:০৭246866
  • আর ১৯৮৬? সে তো স্বপ্ন।

    সেই প্রথম ভারত থেকে সবকটা খেলে লাইভ দেখা গেল। তার আগে ছিল কোয়ার্টার ফাইনাল আর সাথে রুকাবত কে লিয়ে খেদ।

    সেবারে তো মারাদোনা একাই ১০০০। ঐরকম ইন্ডিভিজুয়াল এফর্ট দিয়ে কাপ জেতানো আর নেই হবেও না মনে হয়। ইউটিউবে অনেক ভিডিও দেখেছি মেসি আর মারাদোনার স্কিলের তুলনা। কিন্তু যাস্ট হয় না, সেই দলে মারাদোনা ছাড়া পাতে দেবার মতন প্লেয়ার ছিল ভালদানো আর বুরুচাগা।

    কিন্তু ভগবানের আড়ালে ঢাকা পড়ে যায় আর কয়েকটা টিমের অমানুষিক খেলা। ডেনমার্ক - উই আর রেড উই আর হোয়াইট, উই আর ডেনিশ ডিনামাইত। সত্যিই দুর্দান্ত খেলছিল, কোত্থেকে কি হল কে জানে? স্পেনের বুত্রাগিয়ানো একাই ৪ গোল করে হারিয়ে দিল। আর ছিল আমাদের সাধারের রাশিয়া। এখন আর মনে নেই কার কাছে হেরেছিল।

    যাই হোক খেলা দেখে চোঝ ভরে যেত। ৯০ থেকে কেমন জানি ডাউনওয়ার্ড হিল। ক্লাব ফুটবলের জজ্য মনে হয়।
  • cm | ০৬ জুলাই ২০১৪ ১৯:০৪246865
  • গোলপোস্ট বড় করা হোক এই কষ্টেসৃষ্টে ১ খানা বা ২ খানা গোল, এতে খেলা জমছে না। অন্তত প্রতি ম্যাচে গোটা দশেক না হলে চলে, ভাবুন আপনারা ভাবুন।
  • aka | ০৬ জুলাই ২০১৪ ১৮:৫৮246864
  • এবারের বিশ্বকাপ নেহাতই সাধারণ। খেলা হত আমাদের সময়। ৭০ এ পেলে জেতাল, ৭৪ আর ৭৮ এ ডাচদের টোটাল ফুটবল, ক্রুয়েফের স্কিল। কিন্তু কাপ জিতল ৭৪ এ জার্মানি আর ৭৮ এ আর্জেন্টিনা। আর্জেন্টিনার ছিল পাসারেলা।

    পাসারেলার গল্পোটা জানেন তো? ছোটবেলায় পাড়ার ম্যাচে পাসারেলা ৭ গোল দিয়ে বাড়ি চলে গিয়েছিল। পরে শোনে পাসারেলার টিম ৮-৭ এ হেরে গেছে। সেই থেকে পাসারেলা ম্যাচ না জিতিয়ে মাঠ থেকে বেরত না।

    যাক ১৯৮২ তে ব্রাজিলের সেরা টিম, সক্রেটিস, জিকো, জুনিয়র। দুরন্ত খেলছে। হঠাৎ কোয়ার্টার ফাইনালে ইতালির রিজার্ভ বেঞ্চের প্লেয়ার পাওলো রোসি ৩ খানা গোল করে হারিয়ে দিল। ফাইনালে রুমেনিগের জার্মানি হারিয়ে দিল।
  • kc | ০৬ জুলাই ২০১৪ ১৮:০০246863
  • অথচ আমি আজকে এই হিনীগুলোর কোনও অর্থই ধরতে পারলাম না। খুবই সান্ধ্য ভাষায় ভাট হচ্ছে মনে হয়। ঃ~/
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৭:০০246862
  • :-| অথচ আমি অত আগাপাশতলা না ভেবেই...
    এদিকে টই খুললেই আবার সেই সেইই ব্যোম্‌কে যাওয়া, ভেবলে যাওয়া অনুভুতভুতিটা ফিরে আসছে :-S
  • | ০৬ জুলাই ২০১৪ ১৬:০৩246861
  • সায়ন, অর্পন এদের একটা ব্ল্যাঙ্কেট হিনী দিয়ে রাখলে হয়।
  • সিকি | ০৬ জুলাই ২০১৪ ১৫:২২246860
  • সান্দা একটা ছাপ্পান্নকে আমি হিনী দিয়েই দিলাম।
  • | ০৬ জুলাই ২০১৪ ১৪:৪৭246859
  • কেসির ভাল্লাগেনি শুনে কে কে রেগে গেল?
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৪:২২246858
  • এদিকে রবেন যখন তখন শুয়ে পড়ে বলে উষ্মা প্রকাশও করেছে। মানে জেলাসিও ষোলোআনা :D
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৪:০৫246857
  • আহা সোসেন বকো কেন! এ তো কুপ্রীতের গুড হেল্‌থের লক্ষণ :p
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৪:০৪246856
  • ব্রাজিল কলম্বিয়াও ভালো হয়েছে। রেফারিং ঠিকঠাক হলে টুর্নামেন্টের সেরা খেলা হত।
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৪:০৩246855
  • উফ, এই অপ্পন আর ক্লাস নাইন পাশ করবে না ঃ))))
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৪:০২246854
  • আর এই বুশার্ডকে দেখতে ভারি ভালো তো!
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৪:০১246853
  • কি মুশকিল, ক্লাব এর সাথে কান্ট্রি ফুটবল মেলালে চলবে কেন!!
    জার্মানি ঘানা ভাল খেলা হয়েছে। ডাচ ভার্সাস অস্ট্রেলিয়া। ইতালি ইঙ্গল্যান্ড। ইউ এস এ পোর্তুগাল, কলম্বিয়া উরুগুয়েতে কলম্বিয়ার খেলা।
    ঘটনা হচ্ছে, চ্যা লি তে বা লা লিগা ইপিএল এও এই রেশিওতেই ভাল খেলা হয়। ম্যাচ অনেক বেশি, তাই মনে হয় প্রচুর ভাল ম্যাচ হল।
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৪:০০246852
  • অক্ষয় মালবেরি আমার রেটিং এ পাঁচে তিন সাড়ে তিন। বলেদি, চারের বেশি কাউকে দিই না, কারণ আশা করি সবচেয়ে ভালো বইটি পড়া চিরকালই বাকি থেকে যাবে।
  • Arpan | ০৬ জুলাই ২০১৪ ১৩:৫৯246851
  • হিনী দেব? নাঃ, থাক! ঃ |
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৩:৫৬246850
  • ... আর ইনি কি এরম করেই ব্যাকহ্যান্ড ফোরহ্যান্ড মারেন নাকি! রিস্ট এমন ঘুরোলে তো নানারকম স্পিন খেয়ে বলের আদ্যশ্রাদ্ধ হয়ে যাবে!
  • সায়ন | ০৬ জুলাই ২০১৪ ১৩:৫১246849
  • গত পরশুর দুরন্ত ধরে মা-বাবা কাল বাড়ি ফিরল। ফিরেই বাবার তলব, টিভি চলছে না, তুই একটু রিচার্জ আর অ্যাক্টিভেট করে দে। বললেই হয় নাকি! তখন আমি ... ... :-|
    একে তো তার অনেক পর পর্যন্ত সিম্পিল যোগ-বিয়োগ ভুল করেছি। শুধু অবোস্তাটা ভাবুন। অনলাইন রিচার্জ করা, কাস্টোমার কেয়ারে ফোন করা... সাড়ে ন'টার একটু আগে ফোন এলো, সোনি সিক্স এসে গেছে।
    উফ্‌! ঘাম দিয়ে জ্বর ছাড়লো। এদিকে মাত্র এক সপ্তাহ আগে দুই চোখে লুসেন্টিস ইঞ্জেকশন নিয়েছে :(
    এখানে থাকার সময়ও দেড়টার ম্যাচগুলোর একটু আগে গুটি গুটি উঠে আসত। চালিয়েছিস? :)
    অনেক বছর পর ওয়ার্ল্ড কাপ দেখছিলাম একসাথে বসে।
  • kc | ০৬ জুলাই ২০১৪ ১৩:৪৭246848
  • আজকে লোককে রাগিয়ে দেওয়ার মুডে আছি। অক্ষয় মালবেরি আমার খুব ওভারহাইপড লেগেছে। কেমন একটা উদাসভাবে বলে যাওয়া। আর কিছু হাল্কা আঁতেল মার্কা স্কেচ। বইটাতে আকর্ষনীয় একটাই, লেখকের নাম।

    রোবু ভালো ভালো খেলা গুলোর লিস্টি দাও। ক্ম্পারিজনটা করবে এবারের লালিগা বা ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলো সঙ্গে। ঃ-))

    আমাদের আপিসে সেমি অবধি যারা মিলিয়েছে তারা একটা করে ওয়ার্ল্ড কাপের রেপ্লিকা পাচ্ছে। ফাইনাল মেলালে ঐ+একটা বল। চ্যাম্পিয়ন মিলিয়ে দিলে ঐ+ঐ+আইপ্যাড মিনি। সেমি অবধি সাত জন মিলিয়েছে।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:৪১246847
  • মা বাবা আছে তো। বিশ্বকাপ ইস্পেসাল। ১২ বছর বাদে বাবা আর আমি একসাথে খেলা দেখছি। হেব্বি লাগছে।
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৯246845
  • সিজারের ফাউলটাতে রেড কার্ড হয়তো।
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৯246846
  • আচ্ছা :)
  • sosen | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৮246843
  • আজকে কি রোবুর বাড়িতে নতুন বউ রান্না করছে? :)
  • | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৮246844
  • দক্কার নাই সুষেণ। আমি ১৮-১৯ তোমার পাড়ায় থাকছি,, তখন একদিন ফোন করে দেখা করে নিয়ে নেব। তারপর রোবুর কেস দেখা যাবে।
  • Bhagidaar | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৫246840
  • বুশার্ড বনাম শারাপোভা ফাইনাল হলে বেশ হত :(
  • robu | ০৬ জুলাই ২০১৪ ১৩:৩৫246841
  • না দমুদি। নিয়ে নিলে তো হয়েই গ্যালো, নেব নেব টাই ভালো।
    কেসিদার সাথে এগ্রি করলাম না, বহুত ভালো ভালো খেলা হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত