এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রোবু | ০৭ জুলাই ২০১৪ ১২:২৩246991
  • আমি আজকালাকার বাংলা ঠিক বুঝতে পারি না।
    "জার্মানির কাগজে নেইমারের না থাকা নিয়ে বিদ্রুপ করা হয়েছে৷ নিজেদের টিমের সঙ্গে তুলনা টেনে লেখা হয়েছে, আমাদের টিমে ন্যুয়ার না থাকলে কী হতো ? কী হত লাম না থাকলে ? সোয়াইনস্টাইগার না থাকলে কী হত ? মাঠে না থাকলেও নেইমার আছেন মানুষের মনে৷ ব্রাজিলের আপামর জনতা চাইছেন, শুধু তাঁর জন্যই কাপটা জিতুক দেশ৷"
    একটু বিদ্রূপের জায়গাটা একটু ধরিয়ে দেবেন?
    http://www.epaper.eisamay.com/Details.aspx?id=12483&boxid=14510609
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১২:১৮246989
  • এই KC-da হেল্প লাগবে। খান কতক খটোমটো ইঙ্গরেজী বইএর সফট কপি দেবেন তো - ল অ্যান্ড সোস্যাল জাস্তিস, মদার্ণ সোস্যাল রিফর্মস, নিউ ডাইমেনসান অফ ইকনমিক রিফর্মের ওপর। দেখবেন যেন pdf থেকে কপি করা যায় - তাহলে আমার লেখার মাঝে মাঝে বসিয়ে দেব - বক্তব্যের জোর বাড়বে
  • kc | ০৭ জুলাই ২০১৪ ১২:১১246988
  • নমস্কার। আমার কোনও মতামত নিশ্চয়ই লাগবেনা।
  • b | ০৭ জুলাই ২০১৪ ১২:১০246987
  • পৃথিবীর সব দেশে দারিদ্র্যরেখা সবসময়েই কাউকে না কাউকে এক্সক্লুড করবে। সে আপনি ওটাকে ২০,৩০, ৪০, ১০০, ২০০০, যাই করেন না কেন।

    গরীবদের ক্ষেত্রে অনেক সময়েই আয় না দেখে এপি এল/বি পি এল ক্রাইটেরিয়া দেখা হয়। এই এ পি এল, বি পি এল-এর নামে পভার্টি লাইন কথাটা থাকলেও এই মাপগুলি যতটা না আয়ের উপরে ভিত্তি করা, তার থেকে বেশি বঞ্চনা-র (ডেপ্রিভেশন)উপরে।
  • tapas | ০৭ জুলাই ২০১৪ ১২:০৫246986
  • Shariat courts have no sanction of law so no legal binding on anyone to accept fatwa from these courts, say Supreme Court
  • তাপস | ০৭ জুলাই ২০১৪ ১১:৫১246985
  • আমার আলাদা স্টান্স নেওয়াতে রাষ্ট্রের কিছু যায় আসে না, এরকম ভাবে ভাবি না তো ! আজকে একটা ভয়েস প্রায় অশ্রুত থাকে, ক্রমে, আরও কণ্ঠস্বর - তারপর বদল, সে রাষ্ট্রের কিম্বা মানুষের - এইরকম ভাবি তো !
    "রেপে উত্সাহদানকারী রাজনৈতিক নেতার জন্যেও কিন্তু এই ওষূধ চলতে পারে" এই বাক্যে আসলে আপনি ওই মব লিঞ্চিংকে সাপোর্ট করলেন বলে মনে হল। মনে হল - ক্ষেত্র বিশেষে, অপরাধের মাত্রা বা মান বুঝে এরকম কিছু হলে আপনি সাপোর্ট করবেন। ভুল হতে পারে অবশ্য বুঝতে। সেরকম হলে ক্ষমাপ্রার্থী।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১১:৪৮246984
  • আচ্ছে দিনে গরীবির নতুন সংজ্ঞা এসে গেছে মার্কেটে, দৈনিক ৩২ টাকার নিচে হলে গ্রামে গরীব, দৈনিক ৪৭ টাকার নিচে হলে শহরে গরীব।

    সত্যি, কী মানবিক নতুন সরকার। ২৩ টাকা থেকে ৩২ টাকা করে দিয়েছে। জয় হো, জয় হো।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১১:৪৩246983
  • বিজ্ঞানের জগতে প্রোটোটাইপ বলে একটা কথা আছে - তা যারা প্রোটোটাইপে মেশিনের পারফরম্যান্স দেখাতে পারে না তারা বড়ো সড়ো যন্ত্র বানাবে - এই ভরসা পাগলেও করবে না।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১১:৪০246982
  • গণ অভ্যুত্থান টান কিছু বলবে না, সবাই ওটাকে ঐ পাবলিক লিঞ্চিংই বলবে।

    ওষুধটা কাজে লাগতে পারে, সন্দেহ যদিও থেকেই যায়, তবে আমি এই ওষুধে সাবস্ক্রাইব করব না। আমি এই ওষুধে ভরসা রাখি না।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১১:৩৫246981
  • আমার আপনার নানান রকম আলাদা আলদা স্টান্স বা স্ট্যান্ড নেওয়াতে কিছু আসে যায় না - পাব্লিক - রাষ্ট্র নিজের পথে চলবে। আমি কিন্তু মব লিঞ্চিং কথাটা একবারও ইউজ করি নি। লিঞ্চিঙ্গের মধ্যে একটা উন্মাদনা থাকে। ওতে লাভ নেই

    এই শ্যামল লোকটি ধরা পড়বে, তারপর জামিন পাবে - এবার যদি লোক মিছিল করে গিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলে সেটাকে মব লিঞ্চিং বলবেন না পাব্লিকের মার বলবেন না কি গণ অভ্যুত্থান বলবেন সেটা আপনাদের ব্যাপার। রেপে উত্সাহদানকারী রাজনৈতিক নেতার জন্যেও কিন্তু এই ওষূধ চলতে পারে
  • cm | ০৭ জুলাই ২০১৪ ১১:৩১246979
  • ১) একটি/দুটি রাজ্যে ক্ষমতায় থাকলে বিশাল কিছু বিকল্প পথ দেখানো যায়না। অবশ্য বামপন্থাকেই ট্রিভিয়ালাইজ করা উদ্দেশ্য হলে আলাদা কথা।

    ২) আর অপরকে ঠেঙ্গানো ছাড়া নিজের জন্য কিছু একটা ভালো গোল সেট করা যায়না। রাস্তায় লোক ঠেঙ্গাচ্ছি ভাবতেও ভাল লাগে কি?
  • তাপস | ০৭ জুলাই ২০১৪ ১১:৩১246980
  • ওহ সোসেন আছেন ! লেখা খুব ভালো হয়েছে। মানে 'ভালো' কথাটা ঠিকঠাক হল না - ফেল্ট ইট।
  • তাপস | ০৭ জুলাই ২০১৪ ১১:২৯246978
  • আমি রাষ্ট্রীয় হিংসা ও প্রাইভেট ভায়োলেন্স - দুইয়েরই বিরুদ্ধে। তাই ঐরকম কোনো স্ট্যান্ড নিতে পারব না। মব লিঞ্চিং বা ক্যাপিটাল পানিশমেন্ট - এর মতন পথ - অন্য উপায় চোখে পড়ছে না বলে - নাহ, আমি আর আপনি সাধারণ মানুষ হয়েও আলাদাই থাকলাম।

    @sch
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১১:২৬246976
  • দ-দি
    গণহত্যা মানে সম্ভবতঃ mass killing. সেটার সাথে পাবলিকের মার, মব লিঞ্চিং এর কি রিলেশান জানি না। আমি কিন্তু গণহত্যার কথা বলি নি
  • sosen | ০৭ জুলাই ২০১৪ ১১:২৬246977
  • মব লিঞ্চিং মেন্টালিটি তখন-ও বাড়ে, যখন মানুষ জানে লিঞ্চিং এই ধরনের যুক্তি দিয়ে পার্ডনেবল অফেন্স হয়ে উঠবে " ওরা আমাদের আগে মেরেছিল, কেউ কিছু করেনি, সুতরাং আমাদেরই প্রতিকার করতে হবে"

    মানুষের অন্ত:স্থ ভায়োলেন্স আদৌ যুক্তির ধার ধারে না। কারণের-ও না। অনেক সময়েই গণপিটুনির হত্যাকারীরা আদৌ জানার প্রয়োজন মনে করেনা, কি কারণে লাঠির বাড়ি অন্য একটি মানুষের মাথায় পড়ছে। শুধুমাত্র আনন্দের এবং উল্লাসের জন্যই এটা তারা করতে পারে। পুলিশের ক্ষেত্রেও এটা সত্যি।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১১:২২246975
  • আমি মব লিঞ্চিংকে উৎসাহ দিচ্ছি না - সেটা কোনো সুস্থ সলিউশানও না - কিন্তু এই মুহূর্তে আপনার আমার মতো সাধারণ মানুষের আর কোনো সলিউশান আছে কি? থাকলে সু কান খুলে শুনতে চাই
  • | ০৭ জুলাই ২০১৪ ১১:২০246973
  • আইনের ব্যবহার চাওয়া অনেক সময়সাপেক্ষ কষ্টসাধ্য পথ। গণহত্যায় উস্কানি দেওয়া বরং অনেক সোজা। কাজেই সেদিকেই পাল্লা ভারী থাকে সবসময়ই।
    আর বাঙালির জাতিগতভাবে চাপা হিংস্রতার দীর্ঘ ইতিহাস রইয়েছে।
  • | ০৭ জুলাই ২০১৪ ১১:২০246974
  • *রয়েইছে
  • robu | ০৭ জুলাই ২০১৪ ১১:১৮246971
  • প্রথম প্যারার সাথে একমত।
    অবোধবাবুর বামপন্থী নেত্রী বাকিটা বলনেন।
  • তাপস | ০৭ জুলাই ২০১৪ ১১:১৮246972
  • গুরুতে মব লিঞ্চিং - এর প্রবক্তার দেখা পাওয়া যাচ্ছে? গুড গুড। ডেথ পেনাল্টির লজিক এক্সটেনশন করে এইটা খাড়াইল?
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১১:১৪246970
  • তাহলে বামপন্থীরা আলাদা কোথায় হল? এখানেই কিন্তু আমার ক্ষোভ - তারা সুযোগ পেয়েও মানুষকে দেখালো না একটা বিকল্প পথ রয়েছে। আর এই নষ্টামির জন্যেই আজ বামেদের এই অবস্থা। সে যাক গে।

    কিন্তু এই মুহূর্তে পাবলিকের মার মনে হয় একমাত্র রাস্তা - যদিও সেটা খুব ভয়ঙ্কর - তার পরিণতি গুজরাটের মতো কিছু হতে পারে -
    তবে পাব্লিকের মার প্রসেসে গেলে প্রথমে এই শোক জানাতে যাওয়া পলিটিশিয়ানদের উদমা ক্যালান দেওয়া দরকার, যাতে এদের চার অক্ষরের ন্যাকামো বন্ধ হয়
  • robu | ০৭ জুলাই ২০১৪ ১১:১৩246969
  • সভ্য দেশে পুলিশ এসব করে বটে। সে, সভ্য দেশে আরো অনেক কিছুই হয়।
    আপনার হাতে কোনো সল্যুশন নেই বুঝতে পারছি, ঝান্ডা মোমবাতিরা তো তবু তাদের মত করে কিছু করে।
  • সিকি | ০৭ জুলাই ২০১৪ ১১:০৩246968
  • বি আর স্চ দুজনেই সঠিক। মব লিঞ্চিং মেন্টালিটিটা তখনই বাড়ে যখন মানুষ আইন প্রশাসনের ওপর আস্থা হারিয়ে ফেলে।

    কিছু হয় নি, কিছু হবেও না। পব-র পুলিশ ভারতীয় পুলিশ সিস্টেমের থেকে আলাদা কিছু নয়। বামপন্থীদের একলা দোষ নেই এ ব্যাপারে, তারা শুধু সিস্টেমের ভেতরের স্রোতে গা ভাসিয়ে পুলিশকে নিজের ইচ্ছেমত চালাবার সুবিধেজনক কায়দা রপ্ত করেছিল। পাল্টানো তাদের হাতে ছিল না, কিন্তু রাজ্যস্তরে তার মিনিমাম রিফর্মেশনেরও চেষ্টা করে নি।
  • sch | ০৭ জুলাই ২০১৪ ১০:৫৭246967
  • পব'র চোলাই বানানো মস্তান, তামিল বা কেরালার আরক বানানো মাস্তান - সবাই লাশ ফেলে। গয়ার দ্রাগ চালানকারীরাও ফেলে - যে প্রতিবাদ করে - তার লাশ। বলিভিয়া ভেনিজুয়েলা বা কলম্বিয়ার মতো ল্যাটিন আমেরিকান দেশেও একই ছবি।

    বামপন্থীরা এই সামগ্রিক চিত্র বদলাতে চেয়ে অন্য সমাজব্যবস্থা আনতে চেয়েছিলেন মনে হয়। অন্য দেশের কথা জানি না। পবতে কিছু হল কি? পুলিশ কি আগের থেকে বেশী সক্রিয়? অপরাধ কি কম হচ্ছে?

    আমার উত্তর না। অন্যরসা অন্য মত পোশণ করতে পারেন। কিন্তু আমি বলব এই বাম জমানায় পুলিশের দুর্বৃত্তায়ন ক্রমশঃ বেড়েছে। আর এখন তো সেই ট্রাডিশান আরো বাড়বে

    তাহলে পুঁজিবাদী গপ্প বা বামপন্থী গপ্প কোনোটাই সলিউশান দিতে পারল না।

    তাহলে?
  • Arpan | ০৭ জুলাই ২০১৪ ১০:৫২246966
  • একট ইনফো দরকার ছিল। পেয়ে গেছি। থ্যাংকু।
  • b | ০৭ জুলাই ২০১৪ ১০:৪৭246965
  • সাধারণতঃ ল অ্যান্ড অর্ডারের সাথে দৃষ্টান্তমূলক শাস্তির একটা ইনভার্স রিলেশন আছে বলে মনে হয়। ধরুন পুলিশ পেট্রল নিয়মিত থাকলে, ১০০ ডায়ালের ২ /৩ মিনিটের মধ্যে পুলিশ চলে এলে, কোর্টে মামলা ওঠবার ২/৩ মাসের মধ্যে নিষ্পত্তি হলে, চুরি ডাকাতি আপসে আপ কমে যাবে, সেখানে শাস্তির সিভিয়ারিটি-ও হয়ত কমবে। আর তা না হলে তখনি তালিবানি জাস্টিস, চোর ধরা পড়লে তার হাত কেটে দাও, শুধু তাই নয়, সেটাকে একটা স্পেক্টাকল করে তোলো যাতে চোরেরা সাবধান হয়।
  • | ০৭ জুলাই ২০১৪ ১০:৩৯246964
  • আচ্ছা ব্যাঙ, সময় করে ব্যাঙাচীর স্কুলের বাচ্চাগুলো কেমন আছে একটু জানিয়ে যেও প্লীজ।

    আর অর্পণ, কোনও দরকারে খুঁজেছিলে বোধহয়। আমি দশটার পর সাইলেন্ট করে দিই। মেইল করে রেখো লাঞ্চে দেখে নেবো।
  • | ০৭ জুলাই ২০১৪ ১০:২৮246963
  • ভাল কথা আমি হোঁতকা(হোতকা ঠিক নয়) রামছগলের কথা শুনতে চাই। নিদেনপক্ষে একটা রোগা রামছাগলের কথা শোনালেও হবে।
  • | ০৭ জুলাই ২০১৪ ১০:১৭246962
  • আরেহ! হজবজ ?যে!! খেউড়ের ঝুলি রেডি?
    আপনার বাড়ীতে এই 'মাল' টাল জাতীয় শব্দ দিয়েই সবাই কথাবার্তা বলে বুঝি?
    আহারে .....
  • hzbz | ০৭ জুলাই ২০১৪ ১০:০৫246961
  • আরেকটা মাল আছে কথাবার্তা শুনলে হোতকা রামছাগল মনে হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত