এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bhagidaar | ০৭ জুলাই ২০১৪ ২৩:৫৯247230
  • পাকা ফলসার কথাই বলা হচ্ছে।

    আর, অরন্যদার হলো কি!
  • | ০৭ জুলাই ২০১৪ ২৩:৫১247229
  • কই পাকা রং, ওরে নবীন বলে হাঁক পেড়ে সব সবুজদের ডাকাডাকি করছেন তো!
  • | ০৭ জুলাই ২০১৪ ২৩:৫০247228
  • বনে যাচ্ছে! ল্যাজ নিয়ে ফিরবে।
    কঠিন নজর রাখছি
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:৪৬247227
  • কবি হামেশা পাকা রঙেরই জয়গান গেয়ে গেছেন। দেয়ারফোর, বেগনি ইট ইজ।
    আর মামী, লক্ষ্য করেছো কি গতবার ছিঁড়ে নেওয়ার পর অভ্যুর আবার কান গজিয়েছে? প্লিজ ডু দ্য নীডফুল।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:৪৫247226
  • অভ্যু, ক্যান্টোলিয়ার গপ্পোটা আসলে কোন গল্পের অনুবাদ? ঐ যে দখলদার সৈন্যরা সব জীবাণুর আক্রমণে মারা গেল এদিকে দেশের লোকেরা ঐ জীবাণুর সঙ্গে সমঝোতা আগেই করে রেখেছে বলে অসুখ হয় না? (দখলদার সেনারা অত্যাচারী টাইপ ও ছিল বেশ! )
    এণাক্ষী চট্টো অনুবাদ করেছিলেন, কিন্তু মূল গপ্পো খুঁজে যাচ্ছি খুঁজে যাচ্ছি---
  • | ০৭ জুলাই ২০১৪ ২৩:৪৩247225
  • আচ্ছা ফলসারং এর শাড়ি মানে যে কোনো হতে পারে, কচি সবুজ থেকে পেকে বেগুনি অব্দি- কোন রংএর শাড়ির কথা কবি কয়েছেন?
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:৪১247224
  • ব্ল্যাংক,
    এই দুই হাফ ভাই কোনোদিন একসঙ্গে ব্রেকফাস্ট বা লাঞ্চ বা ডিনার খেতে বসলে বেশ একটা গন্ডগোল হবে। মানুষ+উইজার্ডের খাবার আর ভ্যাম্পায়ারের খাবার তো খুবই আলাদা।
  • Abhyu | ০৭ জুলাই ২০১৪ ২৩:৪০247223
  • না না আমি ইয়ার্স না, আবার কে কবে টানাটানি শুরু করে।
    সায়্ন্দা কান হতে চায় চাক।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:৩৬247222
  • মনের দুঃখু শেয়ার করে নিতে হয়। উই আর অল ইয়ারস...
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২৩:৩৫247221
  • উনি তো উইজার্ড, মানুষ উইথ উইজার্ড ব্লাড। তবে ওনার একটি হাফ ব্রাদার আছে যে হোয়াইট কোর্ট ভ্যাম্পায়ার।
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২৩:৩৪247220
  • সেতো ক্যাসল রক ছিল। কি দুঃখুজনক ব্যাপার।
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২৩:৩৩247219
  • ওই পদ্যে অরুনবরণ আম নিয়েও একপ্রস্থ কান্নাকাটি আছে। কোনো মুর্শিদাবাব্দি ছাত্রী বেগম পসন্দ এনে খাইয়েছিল বোধায়।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:৩১247218
  • অভ্যু, রাত দেড়টায় উনি যখন উঠবেন, তখন তুমি ফোন কোরো। তখন তো তোমার ফটফটে দিন। কিছু গপ্পোগাছা করতে পারবে। ঃ-)
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৮247216
  • ব্ল্যাঙ্কি, টেকনোপলিস মানে সেই ঝংকার বীট্‌স না ক্যাস্‌ল রক সেই কিনি যেন? তখন এই সব খেয়েছিলিস? :D
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৮247217
  • ব্ল্যাংক, ঐ জাদু ভ্যাম্পায়ার দের গোয়েন্দা ভদ্রলোক নিজে কী? ভ্যাম্পায়ার? মানুষ? উইজার্ড? নাকি অন্য কিছু?
  • kumu | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৭247215
  • গৌরবরণ তোমার চরণমূলে
    ফলসাবরণ শাড়ীটি ঘেরিবে ভালো-
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৬247213
  • আপিসের সামনে এসব ঝুড়ি ভর্তি নিয়ে বসে। তবে টেকনোপোলিসের সামনের লোকটা বেশী ভাল মাখত।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৬247214
  • (খুক খুক)
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৫247212
  • কেনাবেই যদি তবে ময়ূরকন্ঠী শাড়ী কিনিয়ে নিও। ঃ-)
  • kumu | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৪247211
  • আহা ভাগী ঠিক কিনে দেবে।পছন্দমত পাচ্ছে না হয়তো।জামাইএর কান মুলতে হয়?
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৩247209
  • পাকাগুলোয় কেয়ং একটা বিদিকিচ্ছিরি গন্ধ। খেতে ভক্তি হয় না :(
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:২৩247210
  • দাড়িদাদু লিখেছিলেন-
    "ফলসাবনে গাছে গাছে
    ফল ধরে মেঘ ঘনিয়ে আছে
    সেইখানেতে ময়ূর এসে
    নাচ দেখিয়ে যাবে। "

    ঐ কবিতাতেই আরো ছিল
    "আঁচলেতে খই নিয়ে তুই যেই দাঁড়াবি দ্বারে
    অমনি যত বনের হরিণ আসবে সারে সারে।"

    আমি সরলমনে তাই জিগালুম হরিণ খই খায় কিনা আর ডিডি কইলেন হরিণেরা খুব অনিচ্ছুক মুখ করে গড়ে সতেরোটি খই খায়। ঃ-)
  • একক | ০৭ জুলাই ২০১৪ ২৩:২২247208
  • রোয়াল দেখেছি আদাহাটা তে। সব জায়গায় হয়না।

    আর এই কামরাঙ্গা হেব্বি জিনিস। জিভের ওপর নুন আর কাঁচালংকা কামড়ে নাও। তারপর কটকটে কাঁচা কাম্রান্গায় জাস্ট একটা ডীপ কামর দিয়ে চুপ করে বসে থাকো। একদম চুপ। আর মাথাভর্তি রোদ্দুর। কত দুপুর এরকম। পেকে গেলে অখাদ্য জোলো জোলো হয়ে যায়।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:২১247207
  • এটা এখনও পাওয়া যায়! আমি ভেবেছিলাম এ জিনিস পৃথিবী থেকে উঠে গেছে।
  • Atoz | ০৭ জুলাই ২০১৪ ২৩:২০247206
  • ফলসাশাড়ীতে ফলস লাগে না। ঃ-) তবে উচ্চারণ বেশ কঠিন।
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২৩:১৯247205
  • এতো কামরাঙা। লংকা কাসুন্দি নুন মাখিয়ে আপিসের সামনে বিক্রি করে।
  • সায়ন | ০৭ জুলাই ২০১৪ ২৩:১৪247204
  • কী মন চায় এই ফলটা খেতে, নুন লঙ্কা দিয়ে মেখে... এখানে একদিন দেখেছিলাম রেক্স থিয়েটারের পাশের ফলের দোকানটায়, তবে সে দেখার ভুলই হবে :(
  • | ০৭ জুলাই ২০১৪ ২৩:১০247203
  • আরেকটা এইরকম গাছ আছে।ফলভর্তি রোয়াল গাছ। যাকে হরবড়ই ও বলে। পেকে থাকা থোকা থোকা হলুদ ফল আর খুব পেকে গেলে একটু সাদাটে হলুদ ফলভর্তি গাছ। বিকেলের মরা আলোয় তাকে দেখে এক অন্যজগতের গাছ বলে মনে হয়ঃ)
  • aranya | ০৭ জুলাই ২০১৪ ২৩:০৭247202
  • ভাগী ফলসাশাড়ি কিনে দেয় নি? !!!
    কসকস করে কান মুলে দিতে হয়
  • Blank | ০৭ জুলাই ২০১৪ ২৩:০১247200
  • এখনো আসেনি ইপাব গুলো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত