এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • robu | ০৯ জুলাই ২০১৪ ২২:২৬247680
  • জার্মানিকে আমিও ফেভারিট ভাবি অনেকদিন আগের থেকেই, কিন্তু কোয়ার্টার অবধি তেমন লাগছিলনা। এখন চাই আর্জেন্টিনা জিতুক।
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২২:২৫247678
  • অমা, লসাগুদাকেও।

    চাদ্দিকে সব হাজারে হাজারে ক্লোসেট কমলা সাপোটার।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২২:২৫247679
  • জানি না কি ভেবেছিল। টমাস মুলার-কে ছেড়ে রেখেছিল বক্সে - ফার্স্ট গোল।
    মূলার ইস নো লেস ডেঞ্জারাস ইনসাইড দ্য বক্স দ্যান নেইমার অর মেসি।
  • | ০৯ জুলাই ২০১৪ ২২:২৪247677
  • দু, আমাদের সেই সব দিন আর সেদিনের সেই সব কচিরা কত বড় হয়ে গেলো!। কেমন একটা মন খারাপ হয়ে যায় ভাবলেঃ)
  • Arpan | ০৯ জুলাই ২০১৪ ২২:২৩247675
  • দুদির ছেলের সাথে একটা হাই-ফাইভ করলাম। প্রথম ও দ্বিতীয় ফেবারিট মিলে গেছে বলে!
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২২:২৩247676
  • একি! দু-য়ের ছেলের তো আমার সঙ্গে মিলে গেল। এবারের বিশ্বকাপে প্রথম থেকেই আমি কেন জানি নেদারল্যান্ড্‌স-এর দিকে একটু টাল অনুভব করছি। আর জার্মানি জিতবে বলে মনে হয়েছে।
  • robu | ০৯ জুলাই ২০১৪ ২২:২২247674
  • জার্মানিকে দুর্বল ভাবছিল স্কোলারি!!
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২২:২০247673
  • নাহ! অরণ্যের সঙ্গে একমত নই। জার্মানি দুরন্ত খেলেছে - সেটা প্রাইমারি ফ্যাক্টর - এই খেলা আর একদিন জার্মানি নাও খেলতে পারে। রোজ রোজ এমন খেলা কোনো টিম খেলতে পারে না।

    ব্রেজিলের ডিফেন্স/মাঝমাঠ নয়, ছড়িয়েছেন ব্রেজিলের কোচ - দুর্বল অপোনেন্টের খেলা নিয়ে বেশী অ্যানালিসিস করার প্রয়োজন বোধ করেন নি বোধহয়।
  • Du | ০৯ জুলাই ২০১৪ ২২:১৯247672
  • দ্রি, কালকে হবে না জেনেও ব্রাজিল জিতুক চেয়েছিল - কিন্তু সাপোর্ট এমনিতে মনে হয় নেদারল্যান্ডকেই করছে। আবার প্রথম থেকেই জার্মানি জিতবে এটাও বলে আসছে।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২২:১৪247671
  • দু-এর ছেলের সে ভিডিও দেখেছিলাম, বেশ ভালো পায়ের কাজ।
  • dri | ০৯ জুলাই ২০১৪ ২২:০৯247670
  • দুপুরদি, ছেলে কোন টীমকে সাপোর্ট করছে?
  • Du | ০৯ জুলাই ২০১৪ ২২:০৭247669
  • বলা হয়েছিল তো ঃ)
    রোবু, জুলিয়েন ডে কল্যানীর বিরুদ্ধে।জানি সবাই খুশি হবে তাই বলে গেলাম এসে। পরের খেলাগুলোতে আর কিছু নাও হতে পারে তো ঃ)
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২২:০৫247668
  • ২০০৯ সালের ভিডিও, আমরা সবাই বেশ আলোড়িত হয়েছিলাম মনে আছে।
    সময় কিভাবে চলে যায়
  • robu | ০৯ জুলাই ২০১৪ ২২:০২247666
  • দারুণ ব্যাপার দুদি।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২২:০২247667
  • দুয়ের ছেলের একটা গোলের ভিডিও দেখেছিলাম। খুব ভালো লেগেছিলো। বলা হয়েছিল কিনা মনে নেই, এখন বলে দিলাম।
  • Du | ০৯ জুলাই ২০১৪ ২১:৫৮247665
  • থ্যংকু, কিন্তু ছবিগুলোতে মাঠের চেহারা দেখে বিমর্ষ হয়ে গেলাম, কি অবস্থা। আর পড়াশোনা ব্যালান্স তো করছে না। এখন ঘুমোচ্ছে - খেলার শেষে যেচে বন্ধুর বাড়িতে গিয়েছিল, রমজান পালন (প্রেয়ার আর ইফতার - উপোস থাকবে ভাবছিল কিন্তু খেলার কথা ভেবে সেটা আর শেষ পর্য্যন্ত সাহস করেনি)দেখতে। প্রচুর ভালো খাবার এবং পরিশ্রমে বাড়ি এসেই কাদা।
  • Bhagidaar | ০৯ জুলাই ২০১৪ ২১:৫৩247664
  • আমার চোখ আছে ক্রিকেটে!
  • Atoz | ০৯ জুলাই ২০১৪ ২১:৫২247663
  • দু দি, অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। খুব ভালো খবর।
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২১:৫০247662
  • দারুন খবর দু, ছেলের পিঠ চাপড়ে দিলাম। ফুটবল, পড়াশুনো দুটো ব্যালেন্স করা কঠিন - শুভেচ্ছা রইল
  • Du | ০৯ জুলাই ২০১৪ ২১:৪৪247661
  • অরন্যের জন্য, অবশেষে এবছর নিউটাউন টুর্নামেন্টে যোগ দিয়েছে -ছেলে গোল করেছে, শুনে খুশি হবেন https://www.facebook.com/pages/Debanjan-Sen-Foundation/245424218874335
  • Atoz | ০৯ জুলাই ২০১৪ ২১:৩৪247660
  • কন্সপিরেসি আছে কিছু। এইরকম কয়েক মিনিটের মধ্যে এতগুলো গোল!!!! এতো পাড়ার খেলা নয় বা সেই ধন্যি মেয়ে সিনেমাটার মতনও কিছু না যেখানে গ্রামে খেলতে গিয়ে এনতার গোল দিয়ে এলো একটা দল।
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২১:২৫247658
  • শকার চলাকালীন ঝিঁ ঝিঁ পোকা খেলা দেখি না
  • aranya | ০৯ জুলাই ২০১৪ ২১:২৫247659
  • 'এক দল অসাধারণ খেললে অন্য দলকে ওরকম অ্যামেচারিশ মনে হয়' - মানা গেল না।
    কোন প্রকার মার্কিং নাই, অপোনেন্ট অ্যাটাকার-দের এন্তার স্পেস দেওয়া হচ্চে - এগুলো ডিফেন্সিভ ল্যাপ্স। কাল ব্রাজিল ডিফেন্স আর মাঝমাঠ - দুটিই ঝুলস্য ঝুল খেলেছে
  • | ০৯ জুলাই ২০১৪ ২১:২৩247657
  • এদিকে ক্রিকেট হয়ে যাচ্ছে, সেদিকটা কে দেখবে?
  • | ০৯ জুলাই ২০১৪ ২১:২০247656
  • এদিকে কাল আবার বাজেট। সেটাও মোটামুটি খেয়াল রাখতে হবে।
  • Ishan | ০৯ জুলাই ২০১৪ ২১:১৯247655
  • একদম তাইই ই হবে। আজই শকারের সেশ দিন। আসুন বন্ধুরা আনন্দ করি।
  • | ০৯ জুলাই ২০১৪ ২১:১৮247654
  • আর এদিকে আমি ৫ গোল হয়ে যাওয়ার পর ভাবছি বাবা কি ঘুম পাচ্ছে আর এক আধটা দে না রে বাপু .... তা কথা রেখেছে, দিয়েছে আরো দুটো ঠুসে।
  • | ০৯ জুলাই ২০১৪ ২১:১৬247653
  • এলসিএম দেখছি লোক সুবিধের নয়!
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২১:১৫247652
  • তবে যদি রেজাল্ট হয়, নেদারল্যান্ড্‌স ৭ - আর্জেন্টিনা ৮, ওহ ভাবা যায় ১৫টা গোল একটা ম্যাচে।
    তাইলে পরের বিশ্বকাপটা স্কিপ করে দেবো, আর দেখারই দরকার নাই।
  • lcm | ০৯ জুলাই ২০১৪ ২১:১৩247650
  • তাই, ঈশান তাই বলছে! তাইলে কি আজ খেলাটা শুরু থেকেই দেখব। একটা মিটিং আছে ফার্স্ট হাফে। ওটা মায়া করে দিই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত