এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ১০ জুলাই ২০১৪ ১০:০৩247950
  • ফিফার কাছে অফসাইড রুল নিয়ে এক্সপেরিমেন্টের প্রস্তাব আছে।
    একটা প্রস্তাব ছিল এমন যে শুধু মাত্র পেনাল্টি বক্সের মধ্য প্রযোজ্য। আর একটা প্রস্তাব ছিল, পেনাল্টি বক্স বরাবর লাইন টেনে দেবে, অ্যাটাকিং জোন - তার মধ্যে হলে অফসাইড।

    এই ছবিতে অ্যাটাকিং জোন-টা একটু বড় করা আছে, এটা পেনাল্টি বক্স বরাবর হতে পারে।
  • aranya | ১০ জুলাই ২০১৪ ১০:০০247949
  • রবেন একটা জিনিয়াস - আজকের শকার মধ্যমেধার যুগে। এই প্রথ্ম ওর খেলা দেখলাম - রিয়ালি গিফটেড। ও বল পেলেই একটা কি হয়, কি হয় ভাব হচ্ছিল। ফাইনালে মেসি, রবেন দুজনেই থাকলে খুশী হতাম, তা তো হবার নয়।

    মাসচেরানো শুধু ঐ একটা ট্যাকল নয়, পুরো ম্যাচটাই খুব ভাল খেলেছে।
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৯:৫৫247948
  • ওটা তো দেখসি। ওরকম স্লাইডিং ট্যাক্‌ল তো বিভিন্ন ম্যাচে অনেক দেখলাম, শেষ মুহুর্তে পা বাড়াইয়া বলের গতিপথ বদলাইয়া দেওয়া।
  • Arpan | ১০ জুলাই ২০১৪ ০৯:৫৪247947
  • অফসাইড রুল এইবার তুলে দিলেই পারে। তালে প্রচুর গোল হবে আর লোকজনও বোর হবে না।
  • aranya | ১০ জুলাই ২০১৪ ০৯:৫৩247946
  • মাসচেরানো হচ্ছে সেই লোকটা যে লাস্ট মিনিটে স্লাইডিং ট্যাকলে রবেনে-র সিওর গোল রুখে দেয়
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৯:৪৬247945
  • বামপন্থা বদহজম - মানে - পঞ্চাশের দশকের আর্জেন্টিনার গেভারা-র কথা ভেবে এই ২০১৪ সালে শুধু টিশার্ট পরলেই হবে না, আর্জেন্টিনা/ব্রেজিলের ফুটবল খেলা দেখে বাহা বাহা করতেই হবে - এই বদহজমের কথা কইছো তো?
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৯:৪১247944
  • ঠিক আছে অরণ্যর আজকের খেলা দেখে খুব মন ভরে গেছে, এবং কালকের খেলায় খুব বোর হয়েছে।
    বেশ, আমার তাতে কি? যার যেমন মর্জি।
  • aranya | ১০ জুলাই ২০১৪ ০৯:৩৮247943
  • 'কিন্তু অরণ্য এই যে কে মাসচেরানো না কার কথা বলল, সে কি খুব ভালো খেলেছে আজ - কোন টিমে ছিল?'
    - লসাগু রকস :-)
  • cm | ১০ জুলাই ২০১৪ ০৯:৩৭247942
  • আর্জেন্টিনাপন্থীরা এখনই উল্লাস করবেন না, সংযম বজায় রাখুন।
  • Arpan | ১০ জুলাই ২০১৪ ০৯:৩৪247940
  • আর বুকনির কথা বলবেন না মহায়, চব্বিশ বছর ধরে তো কত গালভরা বুকনিই শুনলাম।

    সেবারও টাইব্রেকারে জিতে উঠে তাপ্পরে এঃ হেঃ হেঃ!
  • cm | ১০ জুলাই ২০১৪ ০৯:৩৪247941
  • মনে লয় লসাগু বাঙালির বামপন্থায় বদহজমের উপসর্গগুলান ঠিক বোঝেন নাই।
  • Bhagidaar | ১০ জুলাই ২০১৪ ০৯:৩০247939
  • হ্যা, সেন্টিমেন্টাল হায়ারার্কীতে ব্রাজিল-আর্জেন্টিনা সবার উপরে, তারপর ইউরোপিয়ান টিমের মধ্যে জার্মানি, ইতালি।
  • Arpan | ১০ জুলাই ২০১৪ ০৯:২৭247938
  • ককে হলধরবাউ বলতে হবে আবার?
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৯:২৫247937
  • কিন্তু অরণ্য এই যে কে মাসচেরানো না কার কথা বলল, সে কি খুব ভালো খেলেছে আজ - কোন টিমে ছিল? কিছুই তো দেখতে পেলাম না। মন ভরিয়ে দেওয়া তো দূরের কথা, কোনো কিছুই মনে রাখার মতন ছিল কি আজকের ম্যাচে।

    কালকের জার্মানি ম্যাচ চোখে আঙ্গুল দিয়ে একটা জিনিস দেখিয়ে গেল - ফুটবল এগারো জনের খেলা।
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৯:২৪247936
  • ওহ্‌, ব্রেজিল বলে লোকে অমন বলছে - জার্মানি জেতে নি, ব্রেজিল হেরেছে। এই যদি, জার্মানি ৭-১ গোলে ইতালি বা উরুগুয়েকে হারাত তখন বলত জার্মানি জিতেছে।

    ব্রেজিল/আর্জেন্টিনা নিয়ে একটু আদিখ্যেতা আছে। একসময় তার যথেষ্ট কারণ ছিল, কিন্তু এখন আর নাই। কিন্তু মানুষ সেই পুরানো ঘি এর গন্ধ স্মৃতি থেকে ফেলতে পারে না।

    কিন্তু কথা হল, কালকের ম্যাচ চোখে লেগে রয়েছে। এত ভালো খেলা দেখে কিঞ্চিৎ প্যাম্পার্ড হয়ে গেছি, তাই আজকের খেলাটা একেবারেই ...
  • aranya | ১০ জুলাই ২০১৪ ০৯:০৪247935
  • আমার তো মাসচেরানো-র খেলা দেখেই মন ভরে গেল
  • Bhagidaar | ১০ জুলাই ২০১৪ ০৮:৫৫247934
  • লসাগুদা,
    "কালকের ম্যাচ তো ইতিহাস, ৫০ বছর বাদেও লোগে কইবে - ওহ, জার্মানি কি খেলাটাই না খ্যালসিলো ঐ দিন - সে কি গতি, আর কেরামতি "

    ব্যাপার হচ্ছে যে কেউ জার্মানি কি খেললো, জার্মানি জিতলো বলছেনা, সবাই বলছে ব্রাজিল হারল, ব্রাজিল ৭ গোল খেল---
  • j | ১০ জুলাই ২০১৪ ০৮:৪৭247933
  • আবার বছর চোব্বিশ পরে .......
  • | ১০ জুলাই ২০১৪ ০৮:৪৬247932
  • ইঃ কাল রাতের ম্যাচটা কেমন বিশ্রীমত। ক্ষি বোরিং!
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৮:১৪247930
  • কালকের ম্যাচ ছিল গিয়া বিরিয়ানি, আজগেরটা হইল গিয়া শুকনা প্রেট্‌জেল --- অখাইদ্য...

    কালকের ম্যাচ তো ইতিহাস, ৫০ বছর বাদেও লোগে কইবে - ওহ, জার্মানি কি খেলাটাই না খ্যালসিলো ঐ দিন - সে কি গতি, আর কেরামতি -
  • aranya | ১০ জুলাই ২০১৪ ০৭:৫০247929
  • লসাগু-র দুঃখ পাওয়া উচিত না, পোচুর গোল চেয়েছিল, ৬-টা হয়েছে। কালকের মত ৮-টা না হলেও, বেশ ভালই সংখ্যায় ;-)
  • T | ১০ জুলাই ২০১৪ ০৫:৩২247928
  • জনতা এসে মাঝে মাঝে খুঁচিয়ে যাচ্ছিল, কিরে খেলা দেখছিস না! তো, এরা তো আর জানে না কী মারাত্মক অপয়া আমি। সুতরাং চুপ করে ল্যাজ ট্যাজ মুড়ে কম্পুতে মনোযোগ দিয়ে সিম্যুলেশন। একস্ট্রা টাইম শেষ হওয়ার পর তো প্রায় হাত পা পেটের ভেতর সেঁদোচ্ছিল। স্নাইডার শেষে আমাকে কচ্ছপ হওয়া থেকে বাঁচিয়েছে।
  • | ১০ জুলাই ২০১৪ ০৫:১৯247927
  • টি!!!!!!
    আমিও বসে দেখিনি।ঘুরে ঘুরে দেখছিলাম।
  • | ১০ জুলাই ২০১৪ ০৫:১৭247926
  • সব আর্জেন্টিনা সমর্থক দের জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসাঃ)
  • T | ১০ জুলাই ২০১৪ ০৫:১৬247925
  • ভাগ্যিস ম্যাচটা দেখিনি। দেখলেই টাইব্রেকারে হারত।
  • | ১০ জুলাই ২০১৪ ০৫:১৪247924
  • ভাগী আও, গলে মিলোঃ)
  • Bhagidaar | ১০ জুলাই ২০১৪ ০৫:১১247923
  • বলবেননা সে কথা। এক্ষুনি অপ্পন এসে হলধরবাউ কইবে।
  • lcm | ১০ জুলাই ২০১৪ ০৫:০৯247922
  • গতকালের অতীব পুষ্টিকর খেলার পর, আজকের এই অখাইদ্য গেম...
  • - | ১০ জুলাই ২০১৪ ০৫:০৪247921
  • কমলাবালাদের অচ্ছে দিন সেশ? যাঃ!ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত